আজ খবর (বাংলা), [দেশ], সুরাট, গুজরাট, ২৬/০৪/২০২৫ : গুজরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছিল, কোথাও পাকিস্তানি থেকে গিয়েছে কিনা। অভিযান চালিয়ে শুধুমাত্র সুরাট এবং আহমেদাবাদ থেকেই অন্তত ৫৫০ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেছে গুজরাট সরকার।
স্পেশ্যাল অপারেশন গ্রূপ, ক্রাইম ব্রাঞ্চ, এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, প্রিভেনশন অফ ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৫৫০ জন বাংলাদেশিকে আটক করেছে। এদের সকলের থেকেই জাল কাগজপত্র পাওয়া গিয়েছে এবং এইসব ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আটক করা বাংলাদেশিদের জেরা করার কাজ চলছে। তদন্ত করার পর এই বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হবে. গতকাল সারারাত অভিযান চালিয়ে সুরাট থেকেই শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আহমেদাবাদে অভিযান শুরু করা হয়েছিল গতকাল রাত্রি ৩টের সময়. এখন থেকেও ৪৫০ জন বাংলাদেশিকে পাওয়া গিয়েছে। তাদেরকে হেফাজতেও নেওয়া হয়েছে। এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে।
আজ খবর ( বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৬/০৪/২০২৫ : কাশ্মীর সীমান্তে এল ও সি বরাবর প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান। সেইসব সেনা বিনা প্ররোচনায় এবং যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ভারত সীমান্তের দিকে গুলি চালাচ্ছে। যোগ্য জবাব দিচ্ছে ভারতও।
গতকাল পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত দুই কাশ্মীরি জঙ্গী আদিল ও আসিফের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মাটিতে মিশে যাওয়া সেই বাড়ির ছবি প্রকাশিতও হয়েছে। জঙ্গীদের খোঁজে কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পাক মদতপুষ্ট লস্কর ই তৈবার ঐ জঙ্গীরা সম্ভবত কাশ্মীরেই কোথাও আত্মগোপন করে রয়েছে বলে মনে করা হচ্ছে। সীমান্ত পুরোপুরি সিল করে রাখা হয়েছে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই, তাই তাদের পালিয়ে যাওয়ার সুযোগ অত্যন্ত কম।
এদিকে কাশ্মীরে ফের জঙ্গী নাশকতা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার রেল স্টেশন বা রেল সম্পর্কিত কোনো আধিকারিক টার্গেট হয়ে থাকতে পারে। আবার ফের পর্যটকদের ওপর হামলা হতে পারে বলে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই খবর আসার পর নিরাপত্তা বাহিনীকে চূড়ান্ত এলার্ট মোডে রাখা হয়েছে। এত কিছুর মধ্যেও কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়ে দিয়েছেন আর কিছুদিন পর নির্ধারিত সূচী মেনেই অমরনাথ যাত্রা শুরু করা হবে। এ বছর জুলাই মাসের ৩ তারিখে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
আজ সকালে কুলগাঁও জেলার ঠকেরপোড়া এলাকায় অভিযান চালিয়ে জঙ্গীদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তাদেরকে জেরা করা হচ্ছে। এছাড়া বন্দি পোড়া এলাকায় আর এক জঙ্গী সাহযোগীএনকাউন্টারে খতম হয়েছে। ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যাওয়ার আজই শেষ দিন। আজ পাকিস্তানে ফিরে যাচ্ছেন অনেকেই, ঠিক তেমনি পাকিস্তান থেকে ভারতে ফিরে আসছেন বেশ কিছু মানুষ। পুরোনো সব ভিসাই বাতিল করেছে ভারত সরকার।
পাকিস্তান সীমান্তের কাছে মহড়া দিয়ে চলেছে বায়ু সেনা এবং নৌ সেনা। আকাশে উড়ছে যুদ্ধবিমান।চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে ইন্ডিয়ান আর্মিও। যে কোনো মুহূর্তে বড় কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বড় কিছু হোক সেটাই চাইছে গোটা দেশ। জঙ্গী ইস্যুতে পাকিস্তানকে বড়সড় শিক্ষা দেওয়ার জন্যে মুখিয়ে আছে ভারত। পাশে থাকছে অর্ধেক বিশ্ব। পৃথিবী থেকে সন্ত্রাসবাদকে চিরতরে বিদায় জানানোর অভিযান শুরু করতে চলেছে ভারত।
আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৪/০৪/২০২৪ : যে কয়েকজন জঙ্গী কাশ্মীরের পহেলগাঁওতে নির্মম হত্যাকান্ড চালিয়েছে, তাদেরকে এখনো ধরতে পারে নি নিরাপত্তা বাহিনী বা পুলিশ। তবে পুলিশ আততায়ীদের ছবি স্কেচ করিয়েছে। সেগুলি প্রকাশও করেছে।
আততায়ী জঙ্গীদের আঁকা ছবি কাশ্মীর পুলিশ প্রকাশ করেছে এবং ঘোষণা করে দিয়েছে এই জঙ্গীদের ধরিয়ে দিতে পারলে বা খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে. মনে করা হচ্ছে বৈশরণ উপত্যকা ঘিরে থাকা পাইন ও আলপাইন অরণ্যের মধ্যে দিয়ে তারা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে কাশ্মীর জুড়ে।
এদিকে পর্যটনের মরসুম শুরু হওয়ার আগেই পর্যটক শূন্য হতে বসেছে কাশ্মীর উপত্যকা। মাথায় হাত কাশ্মীরের ব্যবসায়ীদের। গতকাল বনধ পালিত হয়েছে সেখানে। আজ জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে বিশাল মিছিল বের করা হয়েছিল শ্রীনগরে। পহেলগাঁওয়ের ঘটনায় গোটা দেশ ব্যথিত এবং ত্রুদ্ধ। এই জঙ্গীদের মদতদাতা পাকিস্তান যাতে এই ঘটনার জন্যে কড়া শাস্তি পায় গোটা ভারত আজ সেটাই চাইছে।
পাকিস্তানের সাথে সব রকম কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে ভারত। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সব পাকিস্তানিকে ভারত ছাড়তে বলা হয়েছে। পুরোনো ভিসা সব বাতিল করে দেওয়া হয়েছে। দিল্লীতে পাক দূতাবাসে কর্মীর সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ্গার নেতৃত্বে সর্ব দল বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত আজই কোনো বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আজ খবর (বাংলা), [দেশ], অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর, ২৩/০৪/২০২৫ : এই মুহূর্তে পহেলগাঁওয়ের কাছে বৈশরণ উপত্যকা ঘিরে রয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ, আধাসেনা ও সেনাবাহিনী। উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও একাধিক কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ আধিকারিকরা।
পহেলগাঁও কাণ্ডের তদন্তের জন্যে ঐ এলাকায় হাজির হয়েছে এনআইএর একটি বিশেষ দল। তবে সরকারিভাবে এখনো ঘোষণা করা হয় নি যে এই হত্যাকাণ্ডের তদন্ত এনআইএ করবে। আপাতত জম্মু ও কাশ্মীর পুলিশকে সাহায্যে করছেন এনআইএ আধিকারিকরা। কারন আততায়ীদের খুঁজে বের করাটাই এখন অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমগ্র কাশ্মীর জুড়ে যে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে তা এক কোথাও অভূতপূর্ব। যেভাবেই হোক আগে জঙ্গীদের ধরতে চাইছে ভারত সরকার। আর সেই কাজেই নেমে পড়েছে সব বাহিনী। শুধুমাত্র আততায়ী জঙ্গিদেরকে খুঁজে বের করার কাজে লাগানো হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত আলাদা একটি বাহিনীকে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ইতিমধ্যেই পহেলগাঁও অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে সংক্ষেপে জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা শীর্ষ আধিকারিকরা। প্ল্যান তৈরি হচ্ছে দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তরে, সেটা বলবৎ করা হচ্ছে শ্রীনগরে অমিত শাহের অস্থায়ী অফিসে। আর সেই প্ল্যান অনুযায়ীই ভারতীয় বাহিনী এগোচ্ছে টার্গেটের দিকে। পাশে রয়েছে বিশ্বের প্রায় সব দেশ। পাশে থাকার বা সমর্থনের বার্তা পাঠিয়েছে আমেরিকা, রাশিয়া, ইরান, ইউকে, ইতালি, ফ্রান্স, ইরান, মধ্যে প্রাচ্যের দেশগুলি।
ভারত অবিলম্বে আততায়ীদের ধরতে চায় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায়। যদি দেখা যায় এই জঙ্গীদের পিছনে কোনো রাষ্ট্র রয়েছে সেই দেশকেও ছেড়ে কথা বলা হবে না, তা সে যেই হোক। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কাউকে রেয়াত করা হবে না। লস্কর জঙ্গীদের ঘরে ঢুকে মারা হবে। ২৬ জন পর্যটকের প্রাণ বৃথা যেতে দেওয়া হবে না। ” অনন্তনাগের হাসপাতালে এই ঘটনায় আহত চিকিৎসারত আছেন অন্তত ৩৬ জন পর্যটক।
আজ খবর (বাংলা), [দেশ], পহেলগাঁও, জম্মু ও কাশ্মীর, ২৩/০৪/২০২৫ : গতকাল পহেলগাঁওয়ের যে বৈশরণ উপত্যকায় পাক মদতপুষ্ট লস্কর জঙ্গীরা নিরপরাধ পর্যটকদের নির্বিচারে হত্যা করেছিল, আজ সেই অকুস্থলেই গিয়ে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগর থেকে আজ সকালেই তিনি একটি হেলিকপ্টারে চেপে পহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে গিয়ে পৌঁছান।
২৪ ঘণ্টাও কাটে নি, গতকাল এই বৈশরণ উপত্যকাতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, ঘটনাস্থলে গিয়ে তা চাক্ষুষ করলেন অমিত শাহ। তার আগে আজ সকালে এই ঘটনায় মৃতদের পার্থিব দেহগুলিকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন তিনি । একের পর এক কফিন বন্দী দেহ দেখে তিনি বিহ্বল হয়ে পড়েন। মৃতদের কয়েকজন নিকট আত্মীরা সেখানেই উপস্থিত ছিলেন। তাঁদের শোকস্তব্ধতা স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও ব্যথিত করে তোলে। তিনি যেন নীরবে তাঁদের পাশে থাকার বার্তা দিতে চান। সকালে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞপন করেন কংগ্রেসের সাংসদ কে সি বেণুগোপাল এবং জম্মু ও কাশ্মীরের কংগ্রেস প্রেসিডেন্ট তারিক হামিদ কাররা এবং অন্যান্যরা।
এদিকে আজ ভোরবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সৌদি আরব সফর কাটছাঁট করে ফিরে এসেছেন নতুন দিল্লীতে। দেশে ফিরেই তিনি একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক করে চলেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কয়েকজন বিদেশ সচিব এবং কয়েকটি কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। জঙ্গিদেরকে উচিত জবাব দিতে হবে। তাদেরকে ভারতের তরফ থেকে সঠিক বার্তা পৌঁছাতে হবে. ঘরে ঢুকে মারা হবে লস্কর জঙ্গীদের।
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, হার্ট, ২২/০৪/২০২৫ : পহেলগাঁওতে নৃশংস জঙ্গী হানার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিন্দা ও সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। তার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রওনা দিয়ে দিয়েছেন পহেলগাঁওয়ের উদ্দেশ্যে।
পহেলগাঁওতে নিরীহ ও নিরস্ত্র পর্যটকদের ওপর গুলি বৃষ্টি চালিয়েছে জঙ্গীরা। এই ঘটনায় কতজন মানুষ প্রাণ হারিয়েছেন তা স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না, কারন এই ব্যাপারে কাশ্মীর প্রশাসন এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছে। তবে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন পর্যটকেরা অনেকেই খোলা মাঠে ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় আততায়ী জঙ্গীরা এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। নিমেষে বেশ কিছু মানুষ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তাঁরা সাথে করে এম্বুলেন্সও নিয়ে আসেন। আহতদেরকে দ্রুত অনন্তনাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকা পুরোপুরি সিল করে দেওয়া হলেও জঙ্গীদের খোঁজ এখনো মেলেনি।
এই নারকীয় ঘটনার জন্যে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , রাজনাথ সিং, জে পি নাড্ডা ও অন্যান্যরা। নরেন্দ্র মোদী এই মুহূর্তে রয়েছেন সৌদি আরবে। তিনি জেড্ডা থেকে টেলিফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। মোদী মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “কাউকে ছাড়া হবে না। দ্রুত আততায়ীদের ধরে ভারতীয় আইনে আওতায় আনা হবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় বিমানবাহিনীর একটি ছোট বিমানে চেপে অমিত শাহ ইতিমধ্যেই দিল্লী থেকে পহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আর কিছুক্ষন পরেই তিনি সেখানে পৌঁছে যাবেন। পর্যটকদের ওপর গুলি চালানোর ঘটনার পুর্ণ তদন্ত থেকে শুরু করে সবকিছু নরেন্দ্র মোদী নিজে মনিটর করতে চান আর সেই কারণেই অমিত শাহকে এক মুহূর্ত সময় নষ্ট না করে কাশ্মীরে সশরীরে পাঠিয়ে দিয়েছেন তিনি।
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২২/০৪/২০২৫ : কলকাতার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর কলকাতার গবেষকদের একটি দল সম্প্রতি উত্তর-পূর্ব ভারত থেকে চারটি নতুন প্রজাতির মাকড়সার সন্ধান পেয়েছেন। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে দুটি প্রজাতি রয়েছে যা অতীতে বিজ্ঞানীদের কাছে অজানাই ছিল এবং আরও দুটি প্রজাতির উপস্থিতি এই দেশে প্রথমবারের মতো নথিবদ্ধ হয়েছে। এই আবিষ্কারগুলি এই অঞ্চলের অনেকাংশে অনাবিষ্কৃত অ্যারাকনিড জীববৈচিত্র্যকে তুলে ধরেছে এবং এর ফলে, বিশ্বব্যাপী জীববৈচিত্র্য হটস্পট হিসাবে স্বীকৃত এই অঞ্চলটির চলমান জীববৈচিত্র্য যে যথেষ্ট গবেষণার অবকাশ রাখে সেটি নির্দিষ্ট করে।
নতুন সন্ধান পাওয়া প্রজাতি Psechrus chizami, নাগাল্যান্ডে পাওয়া গিয়েছে। পাশাপাশি, Psechrus nathanael নাগাল্যান্ড এবং মেঘালয় উভয় রাজ্য থেকেই পাওয়া গিয়েছে। chizami নামকরণের উৎপত্তি স্থল হল চিজামি, যেখান থেকে এটি প্রথম সংগ্রহ করা হয়। Psechrus nathanael-এর নামকরণ করা হয়েছে শ্রী নাথানেইল পি. এ. নিউমাই-এর সম্মানে, যিনি অনুসন্ধান পর্বে অমূল্য সহায়তা দান করেছিলেন। মাকড়সার এই সংযোজনগুলির সঙ্গে, ভারতে আবিষ্কৃত Psechrus প্রজাতির মাকড়সার মোট সংখ্যা হল সাতটি।
Psechridae গোত্রের মাকড়সাগুলি স্বতন্ত্র- সামান্য গম্বুজ-আকৃতির জাল তৈরি করে যার মধ্যে একটি নল-সদৃশ আশ্রয়স্থল থাকে, যা সাধারণত ছোট ফাটল, পাথরের ফাঁক বা গাছের শিকড়ের মধ্যেই থাকে। নতুন Psechrid প্রজাতিগুলি তাদের অনন্য জননাঙ্গের কারণে অন্যান্য প্রজাতিগুলি থেকে ভিন্ন।
এই নতুন আবিষ্কারটি ZOOTAXA জার্নালের সাম্প্রতিক সংস্করণে প্রকাশিত হয়েছে।
গবেষণাদলটিতে ছিলেন ডক্টর সৌভিক সেন, ডক্টর সুধীন পি পি এবং ডক্টর সৌভিক মালি। এই গবেষক দলটি এছাড়াও Pardosa tuberosa এবং Thiania abdominalis নামের আরো দুটি প্রজাতি মাকড়শার উপস্থিতি মেঘালয়াতে নথিবদ্ধ করেছেন। এই প্রজাতির ভারতে উপস্থিতি RECORDS OF THE ZOOLOGICAL SURVEY OF INDIA গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেকড়ে মাকড়সা Pardosa tuberosa জীব বৈচিত্রের পরিবর্তনশীলতাকে চিহ্নিত করে, এর ক্রমহ্রাসমান সংখ্যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে না চলতে পারাকে যথেষ্ট ইঙ্গিত করে।
Thiania abdominalis কে জাম্পিং স্পাইডার বলা হয়ে থাকে এর লাফ দেওয়ার ক্ষমতার জন্য। মাঝারি আকৃতির এই প্রজাতির মাকড়সার হালকা লাল খয়েরী দেহ, ক্রিম হলুদ পেট ও কালো পা। এই রঙ-এর সাহায্যে নিজেদের স্বতন্ত্রতা প্রমাণ করে। এরা যেজাল তৈরি করে তাতে শিকার ধরে না, বরং নিপুণ দক্ষতায় খাদ্য সংগ্রহ করে।
এই গবেষণার প্রধান অন্বেষী ডঃ সৌভিক সেন বলেছেন, “এই আবিষ্কারটি কেবল দুটি নতুন প্রজাতি এবং দুটি নতুন জাতীয় রেকর্ড কেবল নয়, এটি এই বাস্তুতন্ত্রে অনন্ত জীববৈচিত্র্য সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার সম্ভাবনাকেও নির্দিষ্ট করে। এদের বিভিন্ন আবাসস্থলের অনুসন্ধানের ফলে সম্ভবত আরও অসংখ্য প্রজাতি আবিষ্কৃত হবে যা এখনও পর্যন্ত বিজ্ঞানীদের কাছে অজানা।”
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডঃ ধৃতি ব্যানার্জী এই আবিষ্কারের বিষয়ে রলেন, “এই আবিষ্কার একটি প্রাথমিক পদক্ষেপ, পরবর্তীতে উত্তর-পূর্বাঞ্চলের অনাবিষ্কৃত অঞ্চলে আরও ব্যাপক সমীক্ষা চালানো হবে, কারণ এখানকার জীববৈচিত্র্য অতুলনীয়। এই অঞ্চলের জীবজগতের একটি উল্লেখযোগ্য অংশ এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। আর-ও অনুসন্ধান প্রয়োজন, গবেষকরা উত্তর-পূর্ব ভারতের বনভূমি ও পাহাড়ে লুকিয়ে থাকা অনন্ত জীববৈচিত্র্যের রহস্য উন্মোচনের আশা রাখেন।”
আজ খবর (বাংলা), [দেশ], অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর, ২২/০৪/২০২৫ : কাশ্মীরে আক্রান্ত পর্যটকেরা। পহেলগাঁও-এর কাছে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালালো জঙ্গীরা। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পর পর গুলির শব্দ শোনা গিয়েছে পহেলগাঁও-এর ওপরের দিকে থাকা বায়সারণ উপত্যকা থেকেও।
এখন কাশ্মীরে টিউলিপের সিজন চলছে। কাশ্মীর উপত্যকায় খুব ভালো ফোটে এই টিউলিপ। অনেকেই বিশাল এলাকা জুড়ে চাষ করেন টিউলিপ। নানান রং বেরঙের টিউলিপ দেখতে দেশ ও বিদেশ থেকে ভীড় করেন পর্যটকেরা। এদিন জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এর কাছে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র জঙ্গীরা। গুলি চালানোর ঘটনায় ৬ জন পর্যটক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে কাশ্মীর পুলিশ সূত্রে।
সাধারণত পর্যটকদের উদ্দেশ্যে গুলি চালায় না জঙ্গীরা। কিন্তু এতটাই হিংসা সম্বল করে এই জঙ্গীরা প্রতিবেশী দেশ থেকে লুকিয়ে এই দেশে ঢোকে, যে সাধারণ মানুষ এমনকি ভিনরাজ্য বা বি দেশ থেকে আসা পর্যটকদের ওপরেও গুলি চালাতে তাদের এখন আর বাধে না। গত কয়েকমাস যাবদ নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে পাক মদতপুষ্ট জঙ্গীরা। সেই কারণেই বোধ হয় নিজেদের টার্গেট হিসেবে এবার এই নরাধমরা নিরস্ত্র সাধারণ মানুষ ও পর্যটকদেরকে টার্গেট হিসেবে বেছে নিয়েছে। একে রীতিমত কাপুরুষতা বলা যেতে পারে।
গুলি চলতেই গোটা এলাকা কর্ডন করে ঘিরে নিয়েছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন এলাকায় চিরুনি তপল্লাশি চালানো হচ্ছে। আহতদেরকে ভর্তি করা হয়েছে অনন্তনাগ হাসপাতালে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর অসংখ্য পর্যটক অনন্তনাগ হয়ে পাহেলগাঁওতে আসেন হিমালয়ের নৈসর্গিক শোভা দেখতে। এই এলাকায় জঙ্গীদের গুলি চালানোর ঘটনা ঘটায় যে যেখানে আছেন পর্যটকেরা দ্রুত কাশ্মীর ছাড়তে চাইছেন। পর্যটকদের কেউ আর কাশ্মীরে থাকতে চাইছেন না।
উল্লেখ্য, আর কিছুদিন পরেই শুরু হবে অমরনাথ যাত্রা, আর সেই উপলক্ষে গোটা দেশে চলছে রেজিস্ট্রেশন। অমরনাথ যেতে হলে এই পহেলগাঁও থেকেই হাঁটা পথ শুরু হয়. পহেলগাঁও-এর নৈসর্গিক শোভা অসাধারণ। সারা বছর এই এলাকায় পর্যটক থাকে, আর বর্তমানে চলছে পিক সিজন। তাই ভীড় একটু বেশি। এই অবস্থায় জঙ্গী নিশানায় পর্যটকেরা পড়লে তা কাশ্মীর পর্যটনে ভাঁটার কারন হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। (দুপুরের খবর )
আরও পড়ুন : কিছুক্ষন আগেই খবর পাওয়া গিয়েছে যে পহেলগাঁওতে জঙ্গীদের গুলি চালনার ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন জখম হয়েছেন। বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে অনন্তনাগ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন একজনের মৃত্যু হয়েছে। যদিও জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো রিপোর্ট এখনো দেওয়া হয় নি. এ ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপরেই নির্ভর করতে হচ্ছে। প্রশাসন জানিয়েছে। এখনো পুরো বিষয়টা স্পষ্ট নয়. তাই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গেলে প্রশাসন যা কিছু জানবার তা জানাবে। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
গোটা ঘটনায় নিজের হতাশা এবং ক্রোধকে চেপে রাখতে পারেন নি মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। তিনি গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে তিনি জঘন্য আখ্যা দিয়েছেন। ওমর আব্দুল্লা জানিয়েছেন এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। তাঁর কাছে এই ধরনের ঘটনা রীতিমত অবিশ্বাস্য।
ন্যাশনাল কনফারেন্সের নেতা ইমরান নবী দার বলেছেন, ” কাশ্মীর পর্যটনে আজকের দিনটা কালা দিবস হয়ে রইল. আর কয়েক দিনের মধ্যেই কাশ্মীর পর্যটনে পিক সিজন শুরু হতে চলেছে, আর তার মুখেই এই ধরনের ঘটনা ঘটে গেলো। আমি গভর্নর জেনারেলের কাছে আবেদন জানাচ্ছি যাতে দ্রুত অপরাধীদের খুঁজে বের করা হয়। “
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে আছেন সৌদি আরব সফরে। তিনি জেড্ডা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন; কাশ্মীরের ব্যাপারে যা কিছু পদক্ষেপ নেওয়ার তা যেন গুরুত্ব সহকারে করা হয় বলে নির্দেশ দিয়েছেন। অমিত শাহকে প্রধানমন্ত্রী সশরীরে অনন্তনাগ জেলার পহেলগাঁওতে যেতে বলেছেন। এবং যা কিছু প্রয়োজন সেইমত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আগামী এক বা দুদিনের মধ্যেই হয়ত অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করবেন।
(বিকেলের খবর)
NEWS UPDATE : আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, মোট ২৮ জন নিরীহ পর্যটকদের ঠান্ডা মাথায় গুলিতে ঝাঁঝরা করে হত্যা করেছে জঙ্গীরা। এঁদের মধ্যে দুজন ছিলেন বিদেশী। একজন বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর নাম বিতান অধিকারী, বাড়ি কলকাতার বৈষ্ণবঘাটায়। জঙ্গীরা পর্যটকদের পরিচয় জেনে নিয়ে তাদেরকে হত্যা করেছে। পুরুষদের প্যাণ্ট খুলিয়ে পরীক্ষা করেছে, তারপর গুলি মেরেছে। এই হত্যা তাণ্ডবের দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী লস্কর ই তৈবা।
এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে গিয়েছেন শ্রীনগরে। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সেনাবাহিনীর তিন প্রধান আছেন কাশ্মীরে। গোটা কাশ্মীর জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। নরেন্দ্র মোদী তাঁর সৌদি আরব সফর কাট ছাঁট করে আগামীকাল ভোরেই ফিরে আসছেন দেশে। তিনি বলেছেন কোনোভাবেই রেহাই পাবে না জঙ্গীরা। দরকার হলে ঘরে ঢুকে লস্কর ই তৈবাকে শেষ করে দেওয়া হবে। এই হত্যাকাণ্ডের তদন্ত করছে এনআইএ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যটকদের ওপর এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে। জানা গিয়েছে আততায়ী জঙ্গীরা এসেছিল ছয় বা সাতজন। কিভাবে এবং কত দ্রুত এই জঙ্গীরা ধরা পড়ে এখন সেদিকেই সবার নজর থাকবে। আগামীকাল জম্মু ও কাশ্মীরে বনধ ডাকা হয়েছে। (সন্ধ্যাবেলার খবর)
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২০/০৪/২০২৫ : রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইস্টারের প্রাক্কালে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ইস্টার উপলক্ষে আমি আমার সমস্ত দেশবাসী, বিশেষত ভারত এবং বিদেশে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই।
প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে আয়োজিত এই পবিত্র উৎসব স্বার্থহীনতা, ভালোবাসা এবং সেবার বার্তা দেয়। যিশু খ্রিস্টের বলিদান ত্যাগ ও ক্ষমার শিক্ষা দেয়। তাঁর জীবন সততা, ন্যায় ও দয়ার পথ অনুসরণের জন্য মানুষকে অনুপ্রাণিত করে।
এই আনন্দের উৎসবে আসুন আমরা তাঁর মূল্যবোধকে অনুসরণ করি এবং সমাজে শান্তি এবং সমৃদ্ধির বার্তা তুলে ধরি।”
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৫/০৪/২০২৫ : কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনা প্রবাহ সম্বন্ধে বিস্তারিতভাবে অবহিত করানো হয়ছে। যেখানে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা মুর্শিদাবাদে বেআইনিভাবে প্রবেশ করে হিংসার ঘটনায় অংশ নিয়ে থাকতে পারে। আবার এটাও হতে পারে যে বাংলাদেশিও দুষ্কৃতিদের সাহায্য করেছিল স্থানীয় কিছু নেতারা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক মুর্শিদাবাদ সহ অন্যান্য স্পর্শকাতর জেলাগুলিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। স্বরাষ্ট্র মন্ত্রক এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে রাজ্যের চিফ সেক্রেটারি এবং ডিজিপির সাথে সম্পর্ক রেখে চলেছে। এর আগে ডিজিপি জানিয়েছিলেন মুর্শিদাবাদে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যাচ্ছে। এবং গভীরভাবে নিরীক্ষণ করা হচ্ছে। বিএসএফকে স্থানীয়ভাবে পোস্টিং করানোর কাজও করা হয়েছে। গণ্ডগোল করার অভিযোগে অন্তত ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াকফ সংশোধন আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ থেকে হিংসার আগুন ছড়িয়েছিল জেলার বিভিন্ন জায়গায়। সেই আগুন ছড়িয়ে পড়েছিল নদীয়া, মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায়। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে বিএসএফকে মোতায়েন করা হয়েছিল আর তার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে. গোটা ব্যাপারটির গুরুত্ব বুঝে স্বরাষ্ট্র মন্ত্রক মুর্শিদাবাদে সীমান্ত এলাকায় আধা সামরিকবাহিনী মোতায়েন করেছে ..