Aaj Khabor

কেবিসির হট সিটে সানি, প্রীতি, আমির, অমিতাভ, তারকা খচিত মেগা শো

কেবিসির হট সিটে  সানি, প্রীতি, আমির, অমিতাভ,

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বাই, মহারাষ্ট্র, ০৮/০৮/২০২৬ : ফের একবার শুরু হতে চলেছে ‘কৌন  বনেগা করোরপতি’ রিয়েলিটি শো।  সোনি  টিভির এই বৃহত্তম টিভি শো’র অপেক্ষায় মুখিয়ে আছেন কোটি কোটি মানুষ। কেননা এই শো হোস্ট করেন বিগ বি অমিতাভ বচ্চন।

আবার  শুরু হতে চলেছে ‘কৌন  বনেগা করোরপতি’  মেগা শো। এবার জোরদার ধামাকা  দিয়ে শুরু হতে চলেছে সিজন ১৮ এর এই শো।  ধামাকা হিসেবে এই শো’তে হট সিটে  দেখতে পাওয়া যাবে তিন তিনজন তারকাকে। এই তিন তারকারা হলেন সানি দেওল, প্রীতি জিনটা  এবং আমির খান। এই তিন তারকাকে হট সিটে  বসিয়ে দুর্দান্ত সব প্রশ্নবাণে জর্জরিত করে তোলা হবে।

অভিনব আইডিয়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ‘কৌন  বনেগা করোরপতি’ সিজন ১৮কে. সানি এই প্রথ মবার হটসিটে বসতে চলেছেন। আমির এবং প্রীতি থাকবেন  সহযোগী হিসেবে।  চার তারকার কর্মকান্ড দেখতেই মানুষ ভীড় করবেন টেলিভিশনের সামনে।

এমনিতেই এই শো যথেষ্ট জনপ্রিয়, তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার আবার একটা নতুন বিষয়  যুক্ত হয়েছে।  এই বিষয়টিকে বলা হছে ‘শোচনা পড়েগা’, অর্থাৎ ভাবতে হবে। অবশ্যই ভাবতে তো যাবেই। নতুন এই থিম খেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে এমনটাই ভাবা হয়েছে। সম্প্রতি একটি প্রমো প্রকাশিত হয়েছে জনপ্রিয় এই শোয়ের। উচ্ছাসিত অমিতাভ নিজেই।

Loading

মাটির বাঁধ সরিয়ে দিলো বুলডোজার

আজ খবর (বাংলা), [রাজ্য] নানুর,  বীরভূম,০৮/০৮/২০২৬ : সেচখালের মধ্যে থাকা একাধিক অস্থায়ী মাটির বাঁধ বুলডোজার দিয়ে সরিয়ে দিল সেচ দফতর।

শুক্রবার নানুরের চারকলগ্রাম অঞ্চলের খালা মৌজায় ময়ূরাক্ষী সাউথ ক্যানাল ডিভিশনের সেচখালে দফতরের কর্মী ও পুলিশের উপস্থিতিতে বাঁধ সরানোর কাজ হয়। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কৃষকদের আবেদনের ভিত্তিতেই বাঁধগুলি সরানো হচ্ছে। স্থানীয় কৃষকদের একাংশের অভিযোগ,বাঁধের কারণে দীর্ঘদিন ধরে সেচখালের জল মিলছিল না।

তবে অন্য একদল কৃষকের দাবি, ওই এলাকায় জল সরবরাহই হয় না এবং খালের বিস্তীর্ণ অংশ কচুরিপানায় মজে রয়েছে। তাই বাঁধ সরানোর পাশাপাশি সামগ্রিক সংস্কারের দাবি জানান তাঁরা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি বিনয় ঘোষ,নানুর ৩ মন্ডল সভাপতি রামকৃষ্ণ মন্ডল, বিজেপির চারকলগ্রাম অঞ্চলের আহ্বায়ক নিখিল দাস প্রমুখ।তাঁদের অভিযোগ, বাঁধ দিয়ে জল আটকে মাছচাষ করা হত কাজল শেখের মদতে। এমনকি সেই জল কৃষকদের কাছে বিক্রি করা হত বলেও অভিযোগ।

কাজল শেখ  বলেন, “কে কি বলল, তাতে কিছু এসে যায় না।” তবে তিনি এও জানান সেচখালের সামগ্রিক সংস্কার হলে কৃষকরাই উপকৃত হবেন।

Loading

ইরান – ওমান চুক্তি হরমুজ প্রণালী খুলবে, আশায় আমেরিকা

ইরান - ওমান চুক্তি হরমুজ প্রণালী খুলবে, আশায় আমেরিকা

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ০৮/০৮/২০২৬ :  ইরানের সাথে ওমানের এমন কিছু চুক্তি হতে চলেছে, যাতে করে ফের খুলে যেতে পারে হরমুজ প্রণালী। অন্তত এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী মার্কিন যুক্তরাষ্ট্র।

আমেরিকা মনে করছে ইরান ও ওমান দুই দেশই  নিজেদের মধ্যে একটা সমঝোতার পথ ধরতে চাইছে এবংশীঘ্রই নিজেদের মধ্যে আলোচনায় বসতে  চলেছে। এর ফলে অবিলম্বে খুলে যেতে পারে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলি  নিরাপদে যাতায়াত করতে পারবে।  হরমুজ প্রণালী এই দুই দেশের জলসীমার মধ্যে রয়েছে তাই এই দুই দেশকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে  হবে বলে মনে করে আমেরিকা। হরমুজ প্রণালী দিয়ে প্রতি বছর ভারতের জাহাজগুলিও যাতায়াত করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, “ইরান এবং ওমান নিজেদের মধ্যে বৈঠক করার তোড়জোড় শুরু করেছে এবং আমরা বিশ্বাস করি এই দুই দেশের মধ্যে দ্রুত একটা চুক্তি হবে।  আমরা আশা করছি এই চুক্তির ফলে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজগুলির জন্যে খুলে দেওয়া হবে।  ঐ  জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলি নিরাপদে যেতে আসতে  পারবে। একবার এই চুক্তি হয়ে এলেই আমেরিকা ইরানের বন্দরগুলি থেকে সব রকম আবারোধ তুলে নেবে।”

আমেরিকা আরও বলেছে, “ইরান যেন তাদের কথা রাখে, এবং ইরান যদি কথা রাখে তবেই আমেরিকা অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করতে পারে। সবটাই নির্ভর করছে ইরান কি করে তার ওপর। ”

Advt. Urban Scottish boxer pants @ Rs. 437/- [Click on the image]

Loading

কলকাতায় কমেছে তাপমাত্রা

কলকাতায় কমেছে তাপমাত্রা

 

আজ খবর (বাংলা),  [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৮/২০২৬ : বিগত কিছুদি ধরেই বর্ষণসিক্ত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা বেড়েই ছিল. উষ্ণতার পরিবেশ ছিল. তবে আজ সেই তাপমাত্রা কিছুটা হলেও কমতে শুরু করেছে।

মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কারণে ১০ দিন পর কলকাতায় তাপমাত্রা কমে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। কলকতার প্রায় সর্বত্র রড ঝলমলে পরিবেশ তৈরী হয়েছে। আজ আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা নেমে প্রায় ২৮.৬° সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের চেয়ে ৩.৪° কম।

সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৬.২° সেলসিয়াস। মৌসুমী অক্ষের প্রভাবেও দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল । মেঘলা আকাশের পাশাপাশি বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Advt. Old Spice body spray No Gas @Rs 314./- {Click on the image]

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল — ০৮/০৮/২০২৬ : 

মেষ রাশি : ব্যবসায়ে ও পেশার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারি কর্মক্ষেত্রে পদন্নতি হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে আজ সাফল্য আসবে। বিনিয়োগ করতে পারেন। ফাটকা জাতীয় কিছু থেকে অর্থ আসতে  পারে। নিজের শরীরের যত্ন নিন, মাতৃস্থানীয়া কারোর অসুস্থততার জন্যে উদ্বিগ্ন হবেন।

বৃষ রাশি : আজ জমি বাড়ি নিয়ে যাঁরা ব্যবসা করেন, তাঁদের প্রভূত লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনো সমস্যা নিয়ে আজ সময় যাবে, তবে সেই সমস্যার সমাধান করতে এগিয়ে আসবে কোনো বন্ধু বা আত্মীয়। ঋণ জাতীয় কোনো ঝামেলায় আজ জড়াবেন না। এই বিষয়টিকে এড়িয়ে চলুন।

মিথুন  রাশি : অভিজ্ঞ ব্যক্তির ছত্রছায়ায় থেকে ব্যবসা করলে আজ অনেকটা লাভ পাবেন। আজ ব্যবসায়ে কাউকে ধার দেবেন না। কর্মক্ষেত্রে সঠিক সময় ও সুযোগের জন্যে অপেক্ষা করুন।  সংসারে খরচ বৃদ্ধি পাবে। কাজের ফাঁকে আজ পরিবারকেও সময় দিতে হবে, সন্তানের সাফল্যে খুশি হবেন।

কর্কট রাশি : বেশ কিছুদিন ধরে চাপের মধ্যে কাজ করতে হয়েছে। তাই আজ আপনি বিশ্রাম নিলেই ভালো। পরিবারকে সময় দিলে ভালো লাগবে। যৌথ ব্যবসায়ে পার্টনার আজ ভালো কিছু করে দেখাবে। বিনিয়োগ করতে গিয়ে আজ কোনোরকম ঝুঁকি না নেওয়াই ভালো হবে।  সন্তানের জন্যে চিন্তা বাড়বে।

সিংহ রাশি : দীর্ঘদিন ধরে যে সময়ের প্রতীক্ষা করছিলেন আজ তা এসে গিয়েছে। তাই ব্যবসায়ে যদি অল্প বিস্তর মূলধন লাগাতে হয় তা লাগাতে পারেন। ফল পাবেন।  তবে আজ কোনোভাবেই বিনিয়োগ করা উচিত হবে না। কাউকে ঋণ  দেওয়াও উচিত হবে না। হৃদরোগের সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি : ব্যবসায়ে আজ অনেকগুলো সুযোগ আসতে থাকবে। আর্থিক উন্নতি হওয়ার যোগ রয়েছে, তবে আজ খরচ বৃদ্ধি পাবে। বিদেশে বা দূরবর্তী কোথাও যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।  বিভিন্ন মানুষের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, তাই বুঝে কথা বলুন।  বিনিয়োগ করতে পারেন।

তুলা রাশি : কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। পেশার ক্ষেত্রেও আজ অনেকটা কাজ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে ভাই বা বোনের সাহায্য পাবেন। যে অর্থ কষ্টের জন্যে বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন, সেই দুশ্চিন্তা আজ অনেকটা দূর হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঘটতে থাকবে।

বৃশ্চিক রাশি : যে টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল, তা আদায় হতে পারে। পুরোনো পাওনা যা হয়ত ভেবেছিলেন পাবেন না, এমন অর্থও চলে আসতে পারে। তবু কর্মক্ষেত্রে আর্থিক ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পড়ুয়াদের পড়াশুনায় আরও মন বসাতে হবে। নতুন বন্ধু বা প্রেম আসতে  চলেছে জীবনে।

ধনু রাশি  :  আজ অকারণে ক্ষতির সম্ভাবনা থাকছে। কোনো প্রতারককে বিশ্বাস করলে ভুল হবে।  কোনো ভুল লোকের ওপরেও ভরসা করাও উচিত হবে না। প্রতিযোগিতামূলক কোনো কিছুতে আজ আপনার জয় লেখা আছে, সেক্ষেত্রে আপনার নিজস্ব প্রতিভা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে।

মকর রাশি :  আজ সতর্ক হয়ে চলাফেরা করুন। দুর্ঘটনায় আঘাত পেতে পারেন।  আচমকা অসুস্থ হয়ে পড়তে পারেন। যে কোনো রকম বিনিয়োগে আজ ঝুঁকি থেকে যাচ্ছে।  অসৎ মানুষদের এড়িয়ে চলুন। পরিবারের কোনো সদস্যকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে। অর্থ উপার্জন হবে, তবে তা সঞ্চয় করে রাখুন।

কুম্ভ রাশি : প্রতিবেশী বা নিকট আত্মীয়ের থেকে সাহায্য পাবেন। ভূসম্পত্তি পেয়ে যেতে পারেন, তবে তার জন্যে জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পেতে পারে। কেউ আড়ালে আপনার বদনাম করতে চাইলেও সাফল্য পাবে না। বাহন ক্রয় করতে পারেন। ব্যবসায়ে অগ্রগতি। পরিবারের  জন্যে সঞ্চয়ে মনোযোগী হবেন।

মীন রাশি : আজ ব্যবসায়ে ও পেশার ক্ষেত্রে আর্থিক উপার্জন অনেকটা বেড়ে যেতে পারে। ব্যবসায়ে আপনি নতুন কৌশল অবলম্বন করলে আর্থিক লাভ বেড়ে যাবে।  তবে আজ আপনার খরচও বেড়ে যাবে অনেকটা। কাউকে খুশি করতে গিয়ে খরচ বাড়বে। আত্মীয়দের অসুস্থতার খবর পেতে পারেন।

 

 

Loading

উত্তরবঙ্গে ২০০কোটির দুর্নীতির তদন্তের পাশাপাশি ১০০ কোটির উন্নয়ন

উত্তরবঙ্গে ২০০কোটির দুর্নীতির তদন্তের পাশাপাশি ১০০ কোটির উন্নয়ন

আজ খবর (বাংলা) [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং,০৮/০৮/২০২৬ : দীর্ঘ আড়াই বছর পর অবশেষে অনুষ্ঠিত হল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (SJDA)-র গুরুত্বপূর্ণ বৈঠক। শুক্রবার শিলিগুড়ির হিমাচল বিহারে অবস্থিত SJDA ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রকল্প এবং সংস্থাকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ—সবকিছু নিয়েই বিস্তর আলোচনা হয়। বৈঠক শেষে বড় ঘোষণা করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।

বৈঠকে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী, অন্যান্য বিধায়ক, দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল শিলিগুড়ি সফরে এসে SJDA-র ফাইল খুলে সমস্ত দুর্নীতির তদন্তের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরই এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ জানান, গত প্রায় ১৫ বছরে SJDA-তে প্রায় ২০০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি ও প্রশাসনের অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি সম্পূর্ণ আর্থিক অডিটও করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়।

শংকর ঘোষ আরও বলেন, দীর্ঘ আড়াই বছর SJDA-র কার্যক্রম কার্যত বন্ধ থাকায় উত্তরবঙ্গের বহু উন্নয়ন প্রকল্প থমকে গিয়েছে। সেই পরিস্থিতি কাটাতে আপাতত বিধানসভাভিত্তিক জনপ্রতিনিধিদের মতামত নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ে ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে। প্রত্যেক বিধায়ককে তাঁদের এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে রাস্তা, নিকাশি ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে।

এদিন ফুলবাড়ির ক্যানেল রোড সংলগ্ন বন্ধ হয়ে থাকা টোল প্লাজা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে, টোল প্লাজাটি সম্পূর্ণ বৈধ এবং খুব শীঘ্রই নতুন সংস্থার মাধ্যমে টেন্ডার ডেকে সেটি পুনরায় চালু করা হবে। পাশাপাশি বর্ষা শেষ হওয়ার পর ক্যানেল রোড-সহ একাধিক ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের অর্থও SJDA-র ১০০ কোটি টাকার উন্নয়ন তহবিল থেকেই বরাদ্দ করা হবে।

মন্ত্রী জানান, উন্নয়নের পাশাপাশি স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য। সেই কারণে একটি ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি গঠন করে সংস্থার গত ১৫ বছরের কাজ, আর্থিক লেনদেন এবং প্রকল্প বাস্তবায়নের সমস্ত নথি খতিয়ে দেখা হবে। উত্তরবঙ্গের উন্নয়নের গতি ফেরানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ—এই দুই লক্ষ্য নিয়েই আগামী দিনে SJDA এগোবে বলে বৈঠক শেষে জানানো হয়েছে।

 

 

Loading

বিজেপির সবাই গঙ্গা জলে ধোয়া নয় : দিলীপ ঘোষ

 

আজ খবর (বাংলা) [রাজনীতি] নিউ টাউন, পশ্চিমবঙ্গ, ০৭/০৮/২০২৬ : মর্নিংওয়াকে এসে মন্ত্রী দিলীপ ঘোষ বললেন কোন তৃণমূলকে এখনো পর্যন্ত বিজেপিতে জয়েন করানো হয়নি। এরই মধ্যে আড়াইশো জন বিজেপি কর্মীকে শোকজ করা হয়েছে ৩০ জনকে সাসপেন্ড করা হয়েছে।
আমার পাশের বাড়ির কোন তৃণমূল লোকের সঙ্গে আমি কথা বলব না এরকম রাজনীতি আমি অন্তত করি না ঘেষাঘেষি হতেই পারে। সব জায়গায় একটা সিস্টেম চলে এসেছে ,তিন বছরের বেশি যারা দফতরের একই জায়গায় ছিল তাদেরকে ট্রান্সফার করেছি, ইতিমধ্যে ১১০০ জন লোককে ট্রান্সফার করেছি। নিজেরা কি পাবো  সেটা নিয়েই সবার চিন্তা, দুর্নীতি কিভাবে বন্ধ হবে সেটা নিয়ে চিন্তা নেই। দুর্নীতির সঙ্গে প্রচুর লোক যুক্ত।
বাড়ির প্ল্যান পাশ করানো থেকে শুরু করে খাল বিল রাস্তা, সর্বত্র দুর্নীতিতে ভর্তি বাংলা একসময় স্বনির্ভর ছিল তার থেকেও ভালো জায়গায় যাবে, বাংলাতে কোন শিল্পনীতি ছিল না। কোন পলিসি ছিল না। পুজোর আগে সবকিছু ঠিক হয়ে যাবে সরকার জমি হস্তান্তর নিয়ে সঠিক পলিসি আনবে। জেন জির প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী এবং আদালত তাদের ক্ষমা করে দিয়েছে। তাদের সঙ্গে বড় যুবসমাজ ফোর্স আছে।
ঋতব্রত তৃণমূল আজ মুখ্যমন্ত্রী দরবারে ,এনসিপিআই আজ প্রধানমন্ত্রীর দরবারে ।বছরের পর বছর অব্যবস্থা চলেছে সর্বত্র ঘুন ধরেছে উত্থানে সময় লাগবে। চন্দ্রনাথ রথ খুন প্রসঙ্গে বললেন দুই বিজেপি কর্মী জড়িত আছেন। বিজেপিতে সব লোক গঙ্গার জলে ধোয়া নয়। সব থেকে খারাপ লোকেরা রাজনীতিতে আগে আসে। পার্টির শৃঙ্খলা ভঙ্গ অনৈতিক কাজ আর্থিক দুর্নীতি। যদি কারোর বিষয়ে কোনো কমপ্লেন আসে পার্টি ব্যবস্থা নেবে।

Loading

নাগরিকত্ব নিয়ে আরও কড়া ট্রাম্প প্রশাসন

নাগরিকত্ব নিয়ে আরও কড়া ট্রাম্প প্রশাসন

আজ খবর(বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ০৭/০৮/২০২৬ : মার্কিন সুপ্রিম কোর্টের ধাক্কা সত্ত্বেও জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল হোয়াইট হাউস থেকে এই আদেশ জারির পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা নতুন নির্বাহী আদেশ দুটিতে মূলত দুটি বিষয়কে লক্ষ্য করা হয়েছে . প্রথমত বাণিজ্যিক উদ্দেশ্যে ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান প্রসবের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন একে একটি বড় ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছে।
দ্বিতীয়ত বিদেশি শত্রু, চিহ্নিত সন্ত্রাসী এবং বিদেশি সরকারের পক্ষে লবিংয়ে নিয়োজিত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৩০ জুন মার্কিন সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটের ব্যবধানে ট্রাম্পের একটি ব্যাপক  ভিত্তিক নির্বাহী আদেশ অসাংবিধানিক বলে খারিজ করে দেন।  দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছিল যে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী  অনুযায়ী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া যেকোনো শিশুই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারী।
আদালতের সেই ঐতিহাসিক রায়কে উপেক্ষা করেই ট্রাম্প প্রশাসন এই নতুন কৌশলগত আদেশ জারি করল।আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই নতুন পদক্ষেপটি আবারও বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। সংবিধানের ১৪তম সংশোধনীর সুরক্ষা ও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরিপন্থী হওয়ায় এই নির্বাহী আদেশগুলোর কার্যকারিতা শেষ পর্যন্ত আদালতে টিকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই বড় প্রশ্ন দেখা দিয়েছে।

Loading

তিনদিন ধরে কলকাতায় বেসরকারি হাসপাতালে মিঠুন

আজ খবর ( বাংলা) [বিনোদন], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৮/২০২৬ : সকলের অজ্ঞাতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।  তাঁর ডান হাতে অস্ত্রপ্রচার হয়েছে।

কলকাতার বেসরকারি হাসপাতালে তিন দিন ধরে ভর্তি মহাগুরু মিঠুন চক্রবর্তী | জানা গিয়েছে, গত পরশু আচমকাই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী হয়েছে অভিনেতার? এখন কেমন আছেন?
মিঠুন চক্রবর্তী  হাসপাতালে ভর্তি! এই খবর সামনে আসতেই রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত। কেমন আছেন সকলের প্রিয় ‘মহাগুরু’? ঠিক কী হয়েছে তাঁর? জানা গিয়েছে, গত পরশু আচমকাই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতাকে। তাঁর ডান হাতে একটি অস্ত্রোপচার হয়েছে। আর এই খবর পেয়েই তাঁকে দেখতে এদিন হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর পেয়েই মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন ঠিক সকাল ১১টা বেজে ৪০ মিনিট। সোজা বাইপাসের ধারের ওই হাসপাতালে পৌঁছে যান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অভিনেতার স্বাস্থ্যের সমস্ত আপডেট নেন। হাসপাতাল সূত্রে খবর, মিঠুন চক্রবর্তীর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। তবে ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।তবে আচমকা কেন এই অস্ত্রোপচার হল, তা নিয়ে অনুগামীদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও পরিবারের তরফ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে প্রতিবারই নিজের অদম্য মনের জোরে আর অগুনতি ভক্তের ভালোবাসায় সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছেন।
আপাতত আপামর বাঙালির একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। রাজনীতির মঞ্চ হোক বা সিনেমার পর্দা, সব জায়গাতেই তাঁর ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান কি না, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।
Advt. The spiritual living owl statue @ Rs. 712/- [Click on the image]

Loading

ব্রিকসের আগে গঙ্গা চুক্তি নিয়ে ভিন্ন সুর সংসদে

ব্রিকসের আগে গঙ্গা চুক্তি নিয়ে ভিন্ন সুর সংসদে

 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক ] নতুন দিল্লী, ভারত, ০৭/০৮/২০২৬ :  গঙ্গা নদী জলবণ্টন চুক্তি আর নবীকরণ না করানোর দাবি তুললেন বিহারের সাংসদ সঞ্জয় কুমার ঝা।

আগামী মাসের ১২ ও ১৩ তারিখে নয়া দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস  সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন বেশ কয়েকটি দেশের প্রধানরা। স্বাভাবিকভাবেই ওই অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমন।  ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমনের একটি বিশেষ বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকেই তিস্তা ও গঙ্গা জল চুক্তি নিয়ে আলোচনা করা হতে পারে।
এদিকে গঙ্গা নদীর জল বন্টন চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখেই, সুতরাং বাংলাদেশ চাইবে নতুন করে ভারতের সাথে গঙ্গা জল চুক্তি সাক্ষর করতে।  গতকাল সংসদে এই বিষয়টি নিয়েই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে দিয়েছেন সঞ্জয় কুমার ঝা। জনতা দল  (ইউনাইটেড) এর পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝা প্রশ্ন তুলে বলেছেন, “আমাদের দেশেই গঙ্গা অববাহিকায় থাকা রাজ্যগুলি গঙ্গা থেকে পর্যাপ্ত জল পাচ্ছে না। প্রতি বছর দক্ষিণ বিহারে পানীয় জল সংকট দেখা দেয়. সেক্ষত্রে ১৯৯২ সালে ইউপিএ সরকার বাংলাদেশের সাথে যে জল বন্টন চুক্তি করেছিল তা যেন আর নতুন করে নবীকরণ করা না হয়।” সঞ্জয় ঝা অবশ্য পুরো ব্যাপারটা বিজ্ঞানসম্মতভাবে পর্যালোচনা করার প্রস্তাব দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা 

Advt. – T Shirts for men / Pack of 3 – @Rs. 1055/-  (-70%) [Click on the image]

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor