Aaj Khabor

সিকিম জুড়ে মেঘ ভাঙা বৃষ্টি, ভূমিধ্বস, প্রাণ হারালেন ৩ জওয়ান 

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক,  সিকিম , ০২/০৬/২০২৬ : মেঘ ভাঙা বৃষ্টিতে রীতিমত খারাপ অবস্থা সিকিমে। সিকিমের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হয়েই চলেছে, যার জেরে বিভিন্ন জায়গায় ধ্বস নামছে এবং পাহাড়ি নদীগুলি মারাত্মক ক্ষতি করছে সেতুগুলির। 

সিকিমে সারাদিন সারারাত ধরে চলছে একটানা বৃষ্টি। এর জেরে পাহাড়ের ঝোড়াগুলি  ফুলেফেঁপে উঠেছে। ফুলে ফেঁপে ওঠা ঝোড়াগুলির  জলের চাপ এতটাই বেশি যে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছে। ভাঙছে রাস্তাঘাট। এই মুহূর্তে সিকিমের বুক চিরে বয়ে যাওয়া তিস্তা নদী উত্তাল আকার ধারণ করেছে। অন্যান্য নদীগুলিও ফুঁসছে। বিআরও রাস্তাঘাটের ওপর থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ফের নতুন করে রাস্তাঘাট তৈরি করতে অপারেশন স্বস্তিক শুরু করেছে। 

এদিকে ধ্বস এলাকায় কাজ করতে গিয়ে সোমবার উত্তর সিকিমের লাচেনের চাতেন  এলাকায়  তিন আর্মি জওয়ানের মৃত্যু হয়েছে ওলে জানা গিয়েছে। এই তিনজন হলে হাবিলদার লাখবিন্দর সিং, ল্যান্স নায়েক মনীশ ঠাকুর এবং মাল বাহক অভিষেক লাকড়া।  যেখানে এঁরা কাজ করছিলেন সেই জায়গাটা ছিল মারাত্মক বন্ধুর এবং চ্যালেঞ্জিং পাহাড়ে গাটি. চতুর্দিকে কাদা ছিল, যেখানে পা রাখা যাচ্ছিল না. আবহাওয়া এতটাই খারাপ ছিল যে এক হাত দূরের কোনো কিছুকে ভালোভাবে দেখতে যাওয়া যাচ্ছিল না. এঅবস্থায় ধ্বস সরানোর কাজ চলছিল। এই ঘটনায় আরও ছয় জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না. এদিকে যাচ্ছেন এবং লাচুং মিলিয়ে দেড় হাজার জনের বেশি পর্যটক আটকে পড়েছিলেন। সেনারা তাঁদের উদ্বাহরের ব্যাবস্থাও শুরু করেছে। 

সিকিমে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্যে ডুয়ার্স অঞ্চলের নদীগুলি  বিপদ সীমার কাছ দিয়ে বইতে শুরু করেছে। কার্যত ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গ-সিকিমের লাইফলাইন। পাহাড়ের প্রায় সর্বত্র মেঘ ও কুয়াশার পুরু আস্তরনে ঢাকা রয়েছে। সিকিমের সর্বত্রই রেড এলার্ট জারি করা রয়েছে। 


Loading

সিকিমে প্রবল বর্ষণে তিস্তা বিপদ সীমার কাছে 


আজ খবর (বাংলা),  [দেশ] মঙ্গন, সিকিম, ০১/০৬/২০২৫ :
  সিকিম পাহাড় জুড়ে প্রবল বর্ষণের ফলে তিস্তা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। সিকিমের উচ্চ হিমালয় পর্বতের বরফ গলতে শুরু করেছে। দ্রুত বরফ গলছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘারও। 

সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই। পাহাড়ি ঝোড়া  আর নালাগুলি ফুলে ফেঁপে উঠেছে। তার ওপর উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার গলতে থাকায় নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে অনেকটাই।  প্রবল বর্ষণে তিস্তা ভয়ংকর রূপ ধারন করেছে। তিস্তা নদী বিপদ  সীমার কাছ দিয়ে বইছে। তিস্তা ছাড়াও অন্যান্য নদীগুলিও ফুলে ফেঁপে উঠেছে। 

উত্তর সিকিমের মঙ্গন  জেলায় অতি  ভারী বৃষ্টির পূর্বাভাষ  দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। মঙ্গন জেলা  জুড়ে অতি  ভারী বৃষ্টি হওয়া  মানেই লাচুং চু এবং লাচেন চু নদীগুলি ফুলে ফেঁপে ওঠা, আর এই দুই নদী মিলেই সৃষ্টি হয়েছে তিস্তা নদীর। সিকিমের বিভিন্ন জায়গায় পাহাড়ে ধ্বস নামতে শুরু করেছে, যার ফলে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।

গতকাল সমাজ মাধ্যমে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও আজ খবর ঐ  ভিডিওর সত্যতা যাচাই করে নি) যে ভিডিওতে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার গায়ের বরফ গলে গিয়েছে অনেকটাই। উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ গলে গেলে তার প্রভাব পাহাড়ি নদীগুলিতে পড়বেই।  এক্ষেত্রেও সেটা হয়েছে। সিকিমের পাশাপাশি প্রচুর বৃষ্টি হয়েছে দার্জিলিং, মিরিক, কালিম্পঙ এবং ভুটান পাহাড়ে।  তাই  তিস্তা ছাড়াও উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বেড়েছে। মহানন্দা, বালাসন, রঙ্গীত, তোর্সা উত্তরবঙ্গের এই  নদীগুলি যেন ফুঁসছে। 


Loading

সিকিমে যাওয়া হল না নরেন্দ্র মোদীর

আজ খবর (বাংলা), [দেশ], বাগডোগরা, দার্জিলিং, ২৯/০৫/২০২৫ : শেষ পর্যন্ত সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাত্রি থেকেই সিকিম পাহাড়ে যথেষ্ট বৃষ্টি হয়েছে। আজও  আবহাওয়া খারাপ থাকায় বাগডোগরা বিমানবন্দর থেকে সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী। 

আজ সিকিমে গিয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিকিমের ভারত অন্তর্ভুক্তির ৫০ তম  বছর উদযাপন। নামচিতে ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ (বরাদ্দ ৭৫০ কোটি),  আপার পেলিং থেকে সাঙ্গাচলিং মনাষ্ট্রি  পর্জন্ত একটি রোপওয়ে নির্মাণ, গিয়ালসিং জেলার উন্নয়ন এবং গ্যাংটকে অটল বিহারি বাজপেয়ীর স্মরণে অটল অমৃত উদ্যান নির্মাণের শিলান্যাস করা।

আজ সকাল ১১টায়  সিকিমে পৌঁছনোর কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারনে তিনি সিকিমে পৌঁছাতে পারেন নি। তার বদলে বাগডোগরা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি তিনি সিকিমের ওই অনুষ্ঠানে যোগ দান করেন।  বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন এবং শিলান্যাস করেন। সিকিমের মানুষকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সিকিমের ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন তিনি। 

‘সিকিম@৫০’ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে নরেন্দ্র মোদী বলেন, “আজকের দিনটা একটি বিশেষ দিন। গণতন্ত্রের পথে চলা সিকিমের মানুষ আজ গোল্ডেন জুবিলী পালন করছেন।  এই সুন্দর দিনটির অংশীদার হতে চেয়েছিলাম আমি নিজেই। সেই কারনে আজ সকালে বাড়ি থেকে রওনা হয়েছিলাম। বাগডোগরা পর্যন্ত চলেও এসেছিলাম। কিন্তু প্রকৃতি আমাকে এর থেকে বেশি দূরে এগোতে দেয় নি। তবে সামনে যে দৃশ্য আমি দেখছি তাতে মন ভরে গিয়েছে। সামনে শুধুই জনজোয়ার।” 

নরেন্দ্র মোদী এরপর পৌঁছে যাবেন আলিপুরদুয়ারের জয়গাঁ  শহরে। জায়গাটি ভারত-ভুটান সীমান্তে। সেখানে আজ একটি জনসভা করবেন তিনি।  কার্যত এই সভা থেকেই তিনি আগামী বছরের নির্বাচনী দামামা বাজিয়ে দেবেন। আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্যেও বেশ কিছুটা বাজেট বরাদ্দ দেবেন তিনি। সন্ধ্যেবেলায় তাঁর বিহারে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। আগামীকাল তিনি উত্তরপ্রদেশে সফর করবেন। আগামীকাল রাজ্যে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 


August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Loading

দুদিনে চার রাজ্য সফরে মোদীর উন্নয়ন বাজেট ৭০ হাজার কোটি 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৮/০৫/২০২৫ : চলতি মাসের  ২৯ তারিখ এবং ৩০ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চার রাজ্যে সফর করবেন এবং এই চার রাজ্যে মোট ৭০,০০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। 

পিএমও  সূত্রে জানা গিয়েছে আগামীকাল এবং পরশু মোদী মোট চার রাজ্যে সফর করবেন। সেই রাজ্যগুলি হল সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ।  এই চার রাজ্যে গিয়ে নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন। 

২৯ তারিখে মোদী তাঁর সফর শুরু করবেন সিকিম দিয়ে। এখানে মোদী যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার নাম “সিকিম@৫০”, আজ থেকে ৫০ বছর আগে সিকিম দেশের ২২ তম  রাজ্য হিসেবে ভারতের সাথে যোগদান করেছিল। তারপর থেকে কিভাবে সিকিমে  উন্নয়নের পথ বিকশিত হয়েছে তা তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর সামনে। সিকিমের নামচিতে একটি ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সেই হাসপাতালের শিলান্যাস করবেন মোদী, এই প্রকল্পে তিনি দিচ্ছেন ৭৫০ কোটি টাকা। এছাড়াও পেলিং এর  সাঙ্গাচোলিং মনাস্ট্রিতে রোপওয়ে, গিয়ালসিং জেলার উন্নয়ন এবং গ্যাংটক জেলায় অটল বিহারি বাজপেয়ী পার্ক নির্মাণের জন্যে অর্থ বরাদ্দ দেবেন তিনি।

আগামীকাল দুপুর সওয়া  দুটো নাগাদ পাহাড় থেকে নেমে নরেন্দ্র মোদী পৌঁছাবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। এখানে তিনি সিটি গ্যাস প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পের আওতায় আসবেন ২.৫ লক্ষ পরিবার, এই প্রকল্পে প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ রেখেছেন ১০১০ কোটি টাকা।  উত্তরবঙ্গে ১৯টি সিএনজি স্টেশন গড়ে তোলা হবে এবং ১০০টি বাণিজ্যিক সংযোগ দেওয়া হবে। ভারত ভুটান সীমান্তে জয়গাঁ  অঞ্চলে একটি জনসভাও করতে পারেন তিনি।

বিকেল ৫:৪৫ নাগাদ বিহারে পৌঁছাবেন নরেন্দ্র মোদী। এখানে পাটনা বিমানবন্দরে তিনি নতুন প্যাসেঞ্জার টার্মিলানালের শিলান্যাস করবেন। এতে খরচ হবে প্রায় ১২০০ কোটি টাকা। এছাড়াও একটি সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বিহারের উন্নয়নের জন্যে ৪৮,৫২০ কোটি টাকা। এছাড়াও পাটনা-াআরা-সাসারাম মহাসড়কের ফোর  লেন এবং বারাণসী-রাঁচি- কলকাতা মহাসড়কের ৬ লেন   প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। 

৩০ তারিখে দুপুর ২:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী কানপুরে গিয়ে পৌঁছাবেন। সেখানে কানপুর- চুনীগঞ্জ মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের বাজেট বরাদ্দ রয়েছে ২০,৯০০ কোটি টাকা। এছাড়াও উত্তরপ্রদেশে একটি থার্মাল পাওয়ার প্রকল্পের উদ্বোধন করতে দেখা যাবে তাঁকে। প্রধানমন্ত্রীর এই দু’দিনের সফরের মূল উদ্দেশ্যই হল দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় উন্নয়ন। তিনি তো বলেছেন রাজ্য বিকশিত হলেই দেশ বিকশিত হবে। 


Loading

গবেষণার ক্ষেত্রে জার্মানির বিশ্ববিদ্যালয়ের সাথে হাত মেলালো খড়্গপুর আইআইটি 

আজ খবর (বাংলা), [দেশ] খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ২৭/০৫/২০২৫ :  আইআইটি, খড়গপুর গত শনিবার (২৪ মে,  ২০২৫) জার্মানির টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের সঙ্গে এক সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষর  করেছে, যাতে শিক্ষাবিষয়ক, গবেষণা এবং উদ্ভাবন উদ্যোগে সহযোগিতা বাড়ানো যায়। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি এবছর ২০ মার্চ টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের সাত সদস্যের এক প্রতিনিধিদলের আইআইটি, খড়গপুর পরিদর্শনের পর নেওয়া হয়।

আইআইটি খড়গপুরের উপ-অধিকর্তা, অধ্যাপিকা রিন্টু ব্যানার্জীর নেতৃত্বাধীন আইআইটি খড়গপুরের এক প্রতিনিধিদল, যেই দলের সদস্য হিসাবে ছিলেন অধ্যাপক রবিব্রত মুখোপাধ্যায়, ডিন, গবেষণা ও উন্নয়ন বিভাগ; অধ্যাপক দেবাশীশ চক্রবর্তী, ডিন, আন্তর্জাতিক সম্পর্কের বিভাগ; অধ্যাপক ভার্গব মৈত্র, ডিন, ছাত্র বিষয়ক  বিভাগ এবং আধ্যাপিকা স্বাতী মৈত্র, রণবীর চিত্র গুপ্ত, স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন এবং ম্যানেজমেন্ট, টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের উদ্ভাবন ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের অধ্যাপক এবং ঐ বিভাগের-ই সহ-সভাপতি থমাস ওলথার এবং তাঁর দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

আন্তর্জাতিক  বিষয়ক বিভাগের ডিন, ডঃ জানা ফ্রিহোফার, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বৈদ্যুতিক, বৈদ্যুতিন যন্ত্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জৈবপ্রযুক্তি, শিল্প প্রকৌশল এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেন। বৈঠকটি যৌথ শিক্ষাবিষয়ক এবং গবেষণামূলক প্রকল্পগুলির মধ্যে সম্ভাব্য সহযোগিতামূলক  এবং সক্রিয় অংশগ্রহণ চিহ্নিত হয়, যা উভয় প্রতিষ্ঠানের কৌশলগত অগ্রাধিকারকে শক্তিশালী করতে সমর্থ।

এই সহযোগিতামূলক আদানপ্রদান সম্পর্কে জানাতে গিয়ে, অধ্যাপিক রিন্টু ব্যানার্জী বলেন, “এই সমঝোতাপত্র স্বাক্ষর দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও গবেষণামূলক সহযোগিতার সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করবে এবং এখানে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং  এসএপি -র সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।”

এই জোট আইআইটি খড়গপুরের আন্তর্জাতিক সংযোগের সঙ্গে শিক্ষা উৎকর্ষের প্রতি প্রতিষ্ঠানের অবিচল প্রতিশ্রুতির প্রমাণ  এবং এর ফলে আন্তঃবিভাগীয় গবেষণা এবং বিশ্বব্যাপী শিক্ষা আদান-প্রদান ক্ষেত্রে সদর্থক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


Loading

পাকিস্তানে তথ্য পাচার করে এনআইএর হাতে ধরা পড়ল সিআরপিএফ জওয়ান 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৫/২০২৫ : পাকিস্তানী চর  হিসেবে কাজ করতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়ল এক সিআরপিএফ জওয়ান। মোতি রাম জাট নামে ঐ  জওয়ানকে আজ গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

মোতি রাম জাট সিআরপিএফ জওয়ান হিসেবে কাজ করত। সে সিআরপিএফ-এর বেশ স্পর্শকাতর কিছু তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে বলে জানতে পেরেছে এনআইএ।  এই ব্যক্তি এমন কিছু তথ্য পাকিস্তানে পাচার করেছে, যা কিনা দেশীয় সুরক্ষা স্বার্থকে বিঘ্নিত করে। এইসব তথ্যাদি মোতি রাম জাট পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সিকে দিয়ে দিয়েছে।  এই কাজ সে ২০২৩ সাল থেকে করে আসছে বলে জানা গিয়েছে।  তাদের এক জওয়ানের এই কীর্তির কথা মেনে নিয়েছে সিআরপিএফ।

জাট নাম ওই  জওয়ানকে চাকরি থেকে বহিস্কার করা হয়েছে সিআরপিএফ রুলস অনুযায়ী। গত তিন বছর ধরে এই ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা বিভাগে ঠিক কি কি তথ্য পাচার করেছে, তার তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী জাটকে জেরা করা হচ্ছে।  এনআইএ জানিয়েছে পাকিস্তানী গোয়েন্দা বিভাগকে তথ্য পাচার করে জাট মোটা টাকা রোজগার করেছে। দিল্লীর পাতিয়ালা হাউসের নির্দেশে এনআইএ এই ব্যক্তিকে জুন মাসের ৬ তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। 


Loading

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০৯

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৫/২০২৫ :   ভারতে ফের করোনা ভাইরাসের হামলা শুরু হয়েছে। আমাদের দেশে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০০ ছুঁয়েছে।

দেশের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে এই মুহূর্তে আমাদের দেশে মোট ১০০৯ জন করোনা ভাইরাসে (কোবিদ ১৯) আক্রান্ত হয়েছেন।  কিছুদিন  আগেও এই সংখ্যাটা এতো বেশি ছিল না, কিন্তু সম্প্রতি ৭৫২ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এতেই কপালে  ভাঁজ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের। .রীতিমত চিন্তিত তাঁরা। 

এই মুহূর্তে সক্রিয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন মোট ৪৩০ জন. এই মুহূর্তে দিল্লীতে আক্রান্তের সংখ্যা ১০৪, মহারাষ্ট্রে ২০৯, গুজরাটে ৮৩ এবং কর্নাটকে ৪৭ জন. সম্প্রতি ২১ বছরের এক তরুনের করোনা রোগ হয়েছিল। সে থানের  ছত্রপতি শিবাজী মহারাজ কালোয়া হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হয়েছিল। তবে শেষরক্ষা হয় নি. সে মারা গিয়েছে। পশ্চিমবঙ্গে আরো চারজন নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কড়া নজরে রেখেছে এই পরিস্থিতি। 


Loading

মুখ্যমন্ত্রীদের নিয়ে আগামীকাল বৈঠকে প্রধানমন্ত্রী

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/০৫/২০২৫ :   আগামীকাল, অর্থাৎ ২৪ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের বৈঠকটি পৌরহিত্য করবেন। 

আগামী শনিবার দিল্লীর  ভারত মন্ডপমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসকদের নিয়ে আলোচনায় বসবেন।  এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘বিকশিত রাজ্য, বিকশিত ভারত @২০৪৫’। আগামী ২০৪৫ সালের মধ্যে দেশ কতটা উন্নতি করবে এবং সেই উন্নতির জন্যে কি কি ধরনের রূপরেখা তৈরি করতে হবে, কি ধরনের পদক্ষেপ নিতে হবে তা নিয়েই বিশদে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী মনে করেন  দেশের রাজ্যগুলি বিকশিত না হলে দেশের বিকাশ হবে না। তাই আগে দরকার রাজ্যের বিকাশ। বিকশিত হওয়ার লক্ষ্যে রাজ্যগুলি লক্ষ্য পূরণ করলে গোটা দেশি বিকশিত হবে। এই ব্যাপারে আগামী প্রজন্মের দায়িত্ব কি হবে, তাদের থেকে কতটা প্রত্যাশা করা যাবে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলিও সম্ভবত উঠে আসবে ঐ  বৈঠকে। 

২০৪৫ সালের টার্গেট মানে আগামী ২০ বছরে দেশ কতটা এগোবে তার রূপরেখা তৈরি করা হবে। মাঝের এই বছরগুলিতে দেশে আভ্যন্তরীন পরিকাঠামোর উন্নয়ন দরকার, নতুন এবং গ্রহণযোগ্য পলিসি দরকার, নতুন অথচ বাস্তবমুখী পরিকল্পনার দরকার।  পাশাপাশি বাড়িয়ে তুলতে হবে মানুষের পারদর্শিতা, শিক্ষা এবং জীবিকার নতুন নতুন উপায়। দেশকে শক্তিশালী হতে হবে অর্থনৈতিক দিক থেকে, কূটনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে।  তবেই হয়ত ২০৪৫ সালের মধ্যে দেশ সম্পূর্ণ বিকশিত হতে পারবে। 


Loading

কিস্তোয়ারে  চলছে টানা গুলির লড়াই, শহীদ ১ জওয়ান 

আজ খবর (বাংলা), [দেশ]  কিস্তোয়ার, জম্মু ও কাশ্মীর, ২৩/০৫/২০২৫ :  জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার ছোত্রু এলাকায় গত দুদিন ধরে নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গীদের টানা  গুলির লড়াই চলছে।  এনকাউন্টারে ঐ  জায়গাটি রীতিমত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে উঠেছে। 

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস বাহিনী জানিয়েছে, “কিস্তোয়ারের সিংপোড়া  এলাকায় জঙ্গীদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলির লড়াই বেঁধে যায়. জঙ্গীরা লাগাতার গুলি চালাতে শুরু করে. জঙ্গীদের গুলিতে এক সেনা জওয়ান আহত হন. তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা  করা হলেও বাঁচানো যায় নি. গুলির লড়াইয়ে এক জওয়ান শহীদ হয়েছেন।”

বর্তমানে কাশ্মীর উপত্যকা জুড়ে প্রায় প্রত্যেকটি কোণায়  তল্লাশি করে দেখছে পুলিশ। কোথাও কোনো সন্দেহের অবকাশ থাকলেই অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।  কাশ্মীরের রাস্তাঘাটে নাকা বন্দী করে গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিদিনই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অসংখ্য মানুষকে।  আর কিছুদিন বাদেই ৩রা জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। তবু পহেলগাঁও এখনো ভুলতে পারে নি বাইশরণ ভ্যালির সেই দিনটা, ২২শে  এপ্রিল, যে দিন ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মেরেছিল জঙ্গীরা। পহেলগাঁওয়ের রাস্তাঘাট এখনও  শুনশান।

জম্মু ও কাশ্মীরের যে বাড়িগুলি সন্দেহের তালিকায় আছে, সেইসব বাড়িগুলিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে স্টেট্ ইনভেস্টিগেশন এজেন্সি। (SIA). বর্তমানে পুঞ্চ  এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিয়ার একটি দল. গত ১৭ তারিখ থেকে সিয়ার  একটি দল উত্তর ও মধ্য কাশ্মীরের বিশেষ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।  এই তল্লাশিতে উঠে আসছে বেশ কিছু তথ্য এবং কাশ্মীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্লিপিং সেলের  অস্তিত্ব। 


Loading

আজ দিল্লীতে রাইজিং নর্থ ইস্টের  উদ্বোধন করবেন মোদী 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২৩/০৫/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ মে নতুন দিল্লির ভারত মন্ডপমে রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স সামিটের উদ্বোধন করবেন। উত্তর – পূর্বাঞ্চলকে সম্ভাবনার এক অঞ্চল বলে তুলে ধরা, দেশ বিদেশের বিনিয়োগকারীদের এই অঞ্চল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং বিনিয়োগকারী ও নীতি প্রণয়নকারীদের একটি অভিন্ন মঞ্চে মত বিনিময়ের সুযোগ তৈরি করাই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য। 

উত্তর-পূর্বাঞ্চলের জন্য দু’দিনের এই শীর্ষ সম্মেলনে বেশ কিছু পথ সভা করা হবে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, উত্তর – পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সহযোগিতায় রাষ্ট্রদূত এবং বণিক সংগঠনগুলির মধ্যে কয়েকটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়াও এই শীর্ষ সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠক, ব্যবসায়িক সংগঠনগুলি ও সরকারের মধ্যে আলাপ আলোচনা এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কি কি নীতি গ্রহণ করা হয়েছে এবং ওই রাজ্যগুলির নতুন নতুন স্টার্টআপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও এই সম্মেলনে তুলে ধরা হবে। 

শীর্ষ সম্মেলনে পর্যটন, আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াকরণ ও অনুসারী শিল্প বস্ত্র, হস্তশিল্প, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা বিকাশ, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, পণ্য পরিবহন, বিদ্যুৎ, বিনোদন এবং খেলাধূলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বিনিয়োগকারীদের কাছে উপস্থাপিত করা হবে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor