Aaj Khabor

মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজুকে খতম করল নিরাপত্তা বাহিনী

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২১/০৫/২০২৫ :  আগামী বছর মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। 

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে দেশকে মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছিলেন, যেভাবে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামী বছর মার্চ মাসের মধ্যেই দেশ থেকে মাওবাদীদেরকে শেষ করে দেওয়া হবে, মাওবাদীদের অত্যাচার থেকে দেশকে বাঁচানো হবে, মাওবাদীদের জুলুমবাজির জন্যেই দেশের বিভিন্ন জায়গায় উন্নয়ন আটকে থাকছে। সেইসব জায়গাকে মাওবাদী মুক্ত করে উন্নয়নের কাজ করা হবে।

বাসব  রাজু

অমিত শাহের বক্তব্য অনুযায়ী এরপর নিরাপত্তা বাহিনী পরের পর অভিযান চালিয়ে গিয়েছে।  লাগাতার অভিযান, নজরদারি উন্নয়নের জন্যে বহু মাওবাদী বা নকশাল হয় আত্মসমর্পন করেছে, নাহয় গ্রেপ্তার হয়েছে অথবা খতম হয়ে গিয়েছে।  ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও কেরালার বেশ কিছু অঞ্চলে মাওবাদীদের প্রভাব অনেক বেশি দেখতে পাওয়া যেত।  কিন্তু বর্তমানে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যেভাবে একশনে  নেমেছেন, তাতে ভারতে দ্রুত শেষ হয়ে আসছে মাওবাদীদের সংখ্যা। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, “গত তিন দশকে এই প্রথম মাওবাদী বা নকশালদের জেনারেল সেক্রেটারি পদমর্যাদার কোনো এক শীর্ষ নেতাকে খতম করে দেওয়া হল। ছত্তিশগড়ের নারায়ণপুরে অবুঝমারের গভীর অরণ্যে প্রচন্ড গুলির লড়াইয়ে  নিরাপত্তা বাহিনীর গুলিতে এদিন মাওবাদীদের শীর্ষ নেতা বাসব  রাজুর মৃত্যু হয়েছে। এছাড়া এদিন মোট ২৭ জন সশস্ত্র মাওবাদীরা মৃত্যু হয়েছে। ৮৪ জন মাওবাদী আত্মসমর্পন করেছে এবং মোট ৫৪ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে।  এযাবদ  মাওবাদীদের বিরুদ্ধে যত  অভিযান হয়েছে, তার মধ্যে এই অভিযানে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া গিয়েছে” বলে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। মাওবাদীদের বিরুদ্ধে এই অপারেশনে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে, তবে তিনি বিপদের বাইরে রয়েছেন। 

এরপর থেকে দেশের বাকি জায়গাগুলিতে আরও অনেক বেশি অভিযান চালানো হবে। দেশের অভ্যন্তরে নকশাল নেতাদের সশস্ত্র জঙ্গীপনা কোনো মতেই মেনে নেওয়া হবে না। আগামী বছর ৩১শে  মার্চের মধ্যে দেশ থেকে খতম করে দেওয়া হবে মাওবাদী বা নকশালদের।  দেশের ভিতরে বা বাইরে জঙ্গীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নেবে ভারত। এটাই নতুন ভারতের এজেণ্ডা। 


Loading

এই প্রথমবার স্বর্ণ মন্দির সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল  : লেফটেন্যান্ট  জেনারেল 

আজ খবর (বাংলা),  [দেশ],  অমৃতসর, পঞ্জাব, ৯/০৫/২০২৫ :   ‘অপারেশন সিঁদুর’ চলার সময় অমৃতসরের স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ ভারতীয় সেনাকে মন্দির চত্বরে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানোর অনুমতি দিয়েছিল বলে দাবী করলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। 

অপারেশন সিঁদুর চলার সময় পাকিস্তানের দিক থেকে অমৃতসরের স্বর্ণ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছিলেন গোয়েন্দারা। সেইমত স্বর্ণমন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেই সময় সেনাবাহিনীর পাশে থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করার বার্তা দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই প্রথমবার রাতের বেলায় স্বর্ণ মন্দিরের আলো নিভিয়েও  দেওয়া  হয়েছিল। মন্দির চত্বর সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল বেশ কিছুক্ষনের জন্যে। 

অমৃতসরের শিখ তীর্থ ক্ষেত্র স্বর্ণ মন্দির উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। তারা ড্রোন দিয়ে আক্রমণও  চালিয়েছিল। কিন্তু স্বর্ণ মন্দিরের সব আলো নিভিয়ে দেওয়ায় পাকিস্তানি ড্রোন স্বর্ণ মন্দির খুঁজে পায় নি। সেদিন স্বর্ণ মন্দির ভারতীয় সেনাবাহিনীকে সব রকম সহযোগিতা করেছিল, শুধু তাই নয়, তারা স্বর্ণ মন্দির চত্বরেই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার অনুমতিও দিয়েছিল বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। 

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডিকুনহা  জানিয়েছেন, সেদিন আকাশে উদ্দেশ্যহীনভাবে উড়তে থাকা পাকিস্তানি ড্রোনটি আমাদের চোখে ধরা পড়ে  গিয়েছিল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তাকে মাঝ আকাশেই সফলভাবে নিষ্ক্রিয় করে দিয়েছিল।. 


Loading

বাংলাদেশের সাথে স্থলপথে বাণিজ্য বন্ধ করল ভারত 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৮/০৫/২০২৫ :  পাকিস্তানের পর এবার বাংলাদেশের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করতে শুরু করল ভারত। স্থলপথে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য বন্ধ করে দেওয়া হল।

কিছুদিন আগেই ভারত যখন পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুর নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় বাংলাদেশ বার বার উত্তর পূর্ব ভারত দখল করার কথা শুনিয়ে গিয়েছে।  এমনিতেই বাংলাদেশ পাকিস্তান এবং চীন পন্থী একটা দেশ। বাংলাদেশে এখন তদারকি সরকার চলছে, সেই দেশে কিছুদিন আগেই সংখ্যালঘু মানুষের ওপর বর্বর আক্রমণের ঘটনাও ঘটেছিল। তাই বাংলাদেশ সম্পর্কে আগাম সতর্কতা গ্রহণ করছে ভারত সরকার।  এই মুহূর্তে ‘চিকেন নেকে’র ওপর চীন ও বাংলাদেশী নজর থাকায় দেশের ওই অংশটুকু রক্ষা করার জন্যে সবরকম কাজ করে চলেছে ভারতীয় সেনাবাহিনী।  শিলিগুড়ির কাছে তিস্তা নদীর চরে  ‘তিস্তা প্রহার’ নামে আলাদা মহড়াও সেরে রেখেছে সেনাবাহিনী। 

এর মধ্যেই চীন  ফের অরুণাচল প্রদেশের কিছু অংশের নাম মানচিত্রে বদলে নিজেদের এলাকা বলে দাবী জানিয়েছে, যা ভারত স্পষ্টভাবে নস্যাৎ করে দিয়েছে। বর্তমানে পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলি জুড়ে কড়া  নজরদারি চালাচ্ছে বিএসএফও।  এই মুহূর্তে বনগাঁর পেট্রাপোল সীমান্ত, শিলিগুড়ির ফুলবাড়ী সীমান্ত এবং মেখলিগঞ্জ সীমান্তে  বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ রেখেছে ভারত। বাংলাদেশ কোনো কিছুই আর স্থলপথে .ভারতে পাঠাতে পারবে না।  শুধুমাত্র কলকাতা বন্দর তারা ব্যবহার করতে পারবে। তবে ভারতের ভিতর দিয়ে বাংলাদেশ থেকে যে সব পণ্য নেপাল ও ভুটানে যায়, সেগুলি তারা পাঠাতে পারবে।  এভাবেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক কঠোর ব্যবস্থা নিতে চলেছে ভারত। এই ধরনের ব্যবস্থা ভারত নিলে ব্যাপক চাপে  পড়ে  যেতে পারে বাংলাদেশ। 


Loading

সাইবার ক্রাইম থেকে সতর্ক করতে আসছে নয়া ওয়েবসাইট 

আজ খবর (বাংলা), [দেশ] দিল্লী, ভারত, ১৭/০৫/২০২৫ :   বিজ্ঞান ও প্রযুক্তির যতই উন্নতি হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সেই বিজ্ঞান ও প্রযুক্তিকে খারাপ কাজে লাগিয়ে অন্যকে লুঠে নেওয়ার খেলা। বাড়ছে প্রতারণা।  সাইবার ক্রাইম এই ধরণেরই এক জঘন্য অপরাধ।  যার হাত থেকে বাঁচা খুব শক্ত নয়, যদি বিষয়টি সম্বন্ধে পর্যাপ্ত পরিচয় থাকে। 

আমাদের দেশে কত রকম সাইবার ক্রাইম হচ্ছে, তার খবর আমরা কজন রাখি ? আমাদের মধ্যে কারোর সাথে যদি সাইবার ক্রাইমের ঘটনা ঘটেই যায়, সেক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে তার থেকে নিস্তার ? এই সব প্রশ্নই এখন ঘুরে ফিরে  উঠে আসছে নতুন প্রজন্মের সামনে। 

WTN Technologies এর  ডিরেক্টর দিলীপ কুমার লালওয়ানি রবিবার একটি নতুন ওয়েবসাইট নিয়ে আসছেন, সেই ওয়েবসাইটটি হল  www.wtntechnologies.co.in ; এই ওয়েবসাইটের মাধ্যমে এক পক্ষকাল যাবদ  জানানো হবে ভারতে  কত ধরনের সাইবার ক্রাইম চলছে। এই সব সাইবার ক্রাইমের পাতা ফাঁদ থেকে কিভাবেই বা বাঁচা যায় !  কিভাবে এই ফাঁদগুলোকে এড়িয়ে চলা সম্ভব ! যদি সাইবার ক্রাইমের খপ্পরে কেউ পড়েই  যায়, তাহলেই বা তা থেকে বাঁচার কি কি ধরনের উপায় আছে ?  কাদেরকে এই সাইবার প্রতারকরা বেশি টার্গেট করে ? এইসব দুরূহ তথ্যগুলি জানতে পারা যাবে নতুন  এই ওয়েব সাইট থেকে। দিলীপ কুমার লালওয়ানি এই ওয়েবসাইটটি প্রকাশ করবেন রবিবার অর্থাৎ আগামীকাল। 

এই ওয়েবসাইটের পার্টনার হিসেবে থাকছে  ভারত সরকারের National Internet Exchange of India (NIXI) এবং সহযোগী  হিসেবে থাকছে ভারত সরকারের Indian Cyber ​​​​Crime Coordination Center (I4C) এর একজন নোডাল অফিসার।  এই ধরনের অভূতপূর্ব উদ্যোগ সমাজের নতুন প্রজন্মকে অনেকটাই সতর্ক রাখবে বলে মনে করা হচ্ছে। 


Loading

আমরা চাইছি অমরনাথ যাত্রা যেন নির্বিঘ্নে হয় : ওমর আবদুল্লা 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৭/০৫/২০২৫ :  জম্মু ও কাশ্মীরেএই বছরে যাতে অমরনাথ যাত্রা মিরবিঘ্নে শুরু করা যায়, তার জন্যে স্বরকমভাবে সচেষ্ট হলেন জম্মু ও কাশ্মীরের  মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। 

শ্রীনগরে হোটেল মালিক ও পর্যটন শিল্পের সাথে জুড়ে থাকা কাশ্মীরের বাসিন্দাদের সাথে একটি বৈঠকে মুখ্যমন্ত্ৰী ওমর আবদুল্লা  বলেন, “২২শে  এপ্রিল পহেলগাঁওয়ে গুলি চালিয়ে পর্যটক হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জম্মু ও কাশ্মীরে পর্যটন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। উপত্যকায় এই সময় ভীড় থাকে , কিন্তু ঐ  ঘটনার পর কাশ্মীরে  হাতে গোনা সামান্য কিছু পর্যটকের দেখা মিলছে। এই রাজ্যে পর্যটন শিল্প একেবারে শূন্যে নেমে যেতে বসেছে।”

শনিবার ঐ সভায় ওমর আবদুল্লা  বলেন, “আমরা নানারকমভাবে চেষ্টা চালাচ্ছি, যাতে এই রাজ্য থেকে ভ্রমন প্রিয় মানুষরা মুখ ফিরিয়ে না নেয়। আর কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে. আমরা চাইছি যাতে সেই অমরনাথ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়। কোথাও কোনোরকম ঘটনা যেন না ঘটে। এবছর জুলাই মাসের ৩ তারিখে অমরনাথ যাত্রা শুরুর কথা রয়েছে। যাত্রা শেষ হবে ৯ই আগস্ট তারিখে। এই অমরনাথ যাত্রাও হাঁটাপথে শুরু হবে সেই পহেলগাঁও থেকেই। তাই সদা সতর্ক থাকার ব্যবস্থা গ্রহণ করেছে জম্মু ও কাশ্মীর সরকার। 

পহেলগাঁও কাণ্ডের পর যেভাবে জম্মু ও কাশ্মীরে বেড়াতে আসার ব্যাপারে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকেরা তাতে বেশ দুশ্চিন্তায় পড়েছে আবদুল্লা সরকার। কি ভাবে এই সমস্যার সমাধান করা যায়, তার জন্যে হোটেল মালিক এবং পর্যটন ব্যবসার সাথে জুড়ে থাকা কাশ্মীরিদের থেকেই পরামর্শ চেয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।  


Loading

আজ সিকিমের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা 

আজ খবর (বাংলা), [দেশ ], গ্যাংটক, সিকিম, ১৬/০৫/২০২৫ :  দেশের ২২তম  রাজ্য হিসেবে সিকিম রাজ্যের  প্রতিষ্ঠা দিবসে সিকিমের জনগণকে আজ শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আজকের দিনেই স্বাধীন ভারতের সাথে সংযুক্তি হয়েছিল সিকিমের। সিকিমের তৎকালীন রাজা চোগিয়ালের বিরুদ্ধে জনরোষ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর ভারতের সাথে সংযুক্তি ঘটেছিল সিকিমের। পাহাড়ের এই সুন্দর রাজ্যটি বর্তমানে পর্যটনের একটি জনপ্রিয় গন্তব্য।  ভারতের বিভিন্ন জায়গা তো বটেই, বিশ্বের সব দেশ থেকেই পর্যটকেরা এই রাজ্যে আসেন ভ্রমন করতে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী আরও বলেছেন, “এ বছর এই দিনটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ আমরা সিকিমের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি ! সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে।”

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “সিকিমের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে উষ্ণ অভিনন্দন ! এ বছর এই দিনটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ আমরা সিকিমের ৫০-ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি ! 

সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। এই সুন্দর রাজ্যের জনসাধারণের সমৃদ্ধি বজায় থাকুক।”


Loading

কাশ্মীরে গত ৪৮ ঘন্টায় খতম ৬ জঙ্গী 

আজ খবর (বাংলা), [দেশ], পুলওয়ামা, জম্মু ও কাশ্মীর, ৬/০৫/২০২৫ :  জম্মু ও কাশ্মীরে বিগত ৪৮ ঘন্টায় মোট ৬ জন সশস্ত্র জঙ্গীকে নিকেশ করা হয়েছে বলে জানালো নিরাপত্তা বাহিনী। 

জম্মু ও কাশ্মীরকে জঙ্গীমুক্ত করার লক্ষ্যে রাতদিন কাজ করে চলেছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে, চলছে নাকাবন্দীও। এমনকি উপত্যাকার অরণ্য অঞ্চলগুলিতেও নিয়মিত চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। লাগাতার অনুসন্ধানের পাশাপাশি গোয়েন্দা বিভাগের তৎপরতায় এখনো পর্যন্ত অনেক জঙ্গিকেই নিকেশ করা হয়েছে, তবে গত ৪৮ ঘন্টায় কাশ্মীরের দুই জায়গায় অভিযান চালিয়ে মোট ৬ জন জঙ্গীকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে কাশ্মীর পুলিশ সূত্রে।

গত ৪৮ ঘন্টায় সোপিয়ানের  কেলার  এবং ত্ৰাল এই দুই জায়গায় অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই দুই জায়গাতেই অরণ্য সংকুল এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। এই দুই জায়গায় মোট ৬ জঙ্গীর মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে।  অপারেশন সিঁদুরের পর জম্মু ও কাশ্মীর জুড়ে জঙ্গী সাফাই অভিযান শুরু হয়েছে। সেই অভিযানেরই ফসল হল এই জঙ্গীরা। 

নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, মৃত এই জঙ্গীদের মধ্যে একজনের নাম হল সাইদ  কুটটে।  এই জঙ্গী দুইজন জার্মানকে আক্রমন করেছিল এক নেপালীকে হত্যা করেছে এবং পহেলগাঁও হত্যাকাণ্ডের সাথে যুক্ত। কাশ্মীরে  জঙ্গিদেরকে অর্থ সরবরাহের কাজও  করতো  এই জঙ্গী বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।  


Loading

পাকিস্তানের মত একটা দেশের হাতে কি পরমাণু বোমা থাকা উচিত ? প্রশ্ন রাজনাথের 

আজ খবর (বাংলা), [দেশ] শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৫/০৫/২০২৫ :  পাকিস্তানের মত একটা ভুল দেশের হাতে  পরমাণু বোমা থাকাটা কতটা নিরাপদ এবার তা নিয়ে প্রশ্ন তুললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিং।

রাজনাথ সিং বৃহস্পতিবার পৌঁছে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে।  সেখানে গিয়ে তিনি ভারতীয়  সেনাবাহিনীর জওয়ানদের সাথে সাক্ষাৎ করেন এবং সেই সঙ্গে অপারেশন সিঁদুরে অসাধারন কাজ করার জন্যে জওয়ানদের অভিনন্দন জানান।  সেনাবাহিনীর আধিকারিকদের সাথে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন।  তিনি বার বার সেনাবাহিনীর সাহসিকতা এবং বীরত্বের কথা তুলে ধরেন। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন বলেন, “পাকিস্তানকে ভারত কি করেছে তা গোটা বিশ্ব দেখেছে। যতই পরমাণু বোমার হুমকি দিক না কেন, ভারত যে পাকিস্তানকে আদৌ  পাত্তা দেয় না, এটা  সবাই বুঝে গিয়েছে।  গোটা বিশ্ব দেখেছে কিভাবে পাকিস্তানের মত একটি দেশ ভারতকে দায়িত্বজ্ঞানহীনের মত হুমকি দিয়েছে পরমাণু বোমার । আজ   শ্রীনগরের মত জায়গার মাটি থেকে একটা প্রশ্ন গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই, আর সেটা হল পাকিস্তানের মত দায়িত্বজ্ঞানহীন একটা দেশের হাতে কি পরমাণু বোমার মত এতো শক্তিশালী অস্ত্র থাকাটা উচিত ?  আমার মনে হয়, পাকিস্তানের পরমাণু বোমাগুলি আন্তর্জাতিক এটমিক এনার্জি এজেন্সির নিয়ন্ত্রণে রাখা উচিত।”

অপারেশন সিঁদুরের নেপথ্যে সেনাবাহিনীর সাফল্য ছাড়াও আরও কয়েকটি বিষয়কে তুলে ধরতে চেয়েছেন রাজনাথ সিং। সেগুলি হল দেশবাসীর ক্রোধ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা। এই সবকিছুই অপারেশন সিঁদুরকে সাফল্যের মুখ দেখিয়েছে বলে মনে করেন  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


Loading

সোপিয়ানে  তিন জঙ্গী খতম 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৪/০৫/২০২৫ : চার জঙ্গীদের মধ্যে তিনজন জঙ্গীকে খতম করল নিরাপত্তা বাহিনী। বাকি একজনের খোঁজ চলছে। এছাড়াও পাকিস্তানের ছোঁড়া না ফাটা সেল আজ নিষ্ক্রিয় করা হল এলওসির  কাছেই।

গত দুই দিন ধরেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের  অরণ্যে চার জঙ্গীর পিছনে ধাওয়া করেছিল নিরাপত্তা বাহিনী।  সংখ্যায় এই জঙ্গীরা তিনজন ছিল নাকি চারজন ছিল, তা নিয়ে অবশ্য সংশয় দেখা দিয়েছে। তবে ঐ  জঙ্গী দলের তিনজনেরই গতকাল মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলি খেয়ে। পহেলগাঁওয়ে যে জঙ্গীরা নাশকতা চালিয়েছিল, তাদের সাথে এই জঙ্গীদের কোনো সম্পর্ক আছে কিনা বা কোনো নযোগাযোগ আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে, তবে এটা  জানা গিয়েছে যে এই জঙ্গীরা এবং পহেলগাঁওয়ের জঙ্গীরা একই দলের একই শাখার সদস্য। 

পহেলগাঁওয়ের জঙ্গীদের খোঁজে সোপিয়ানের  বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। জঙ্গীদের মাথার দাম ধার্য হয়েছে ২০ লক্ষ টাকা। সূত্রের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। আজ নতুন করে পুলওয়ামায় পোস্টার দেওয়া হয়েছে জঙ্গীদের খুঁজে বের করার জন্যে।  পুলওয়ামার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। 

এদিকে জম্মুও কাশ্মীরের রাজৌরি সেক্টরে খোলা মাঠে একটি পাকিস্তানি সেল পড়ে  থাকতে দেখা যায়। এই সেলটি পাকিস্তানের দিক থেকে ছোঁড়া হয়েছিল, কিন্তু সেটি ফাটে নি। আজ সেই না ফাটা সেলটি উদ্ধার করে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।  জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে পাক সেলে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখছে জম্মু ও কাশ্মীর সরকার। 


Loading

আদমপুরে গিয়ে ‘নায়ক’দের মাঝে মিশে গেলেন প্রধানমন্ত্রী 

আজ খবর (বাংলা), [দেশ] আদমপুর, পাঞ্জাব, ১৩/০৫/২০২৫ :  অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের অসাধারণ সামরিক জয়লাভের কান্ডারি যাঁরা সেই বীর  সেনা জওয়ানদের অভিনন্দন জানাতে পঞ্জাবের আদমপুরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আদমপুর বিমান ঘাঁটিতে পৌঁছে নরেন্দ্র মোদী ভারতের বীর  বায়ু সেনা ও অন্যান্য সেনা জওয়ানদের মাঝে মিশে গেলেন।  শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন দেশের বীর  সেনানীদের।  আজ সকালেই প্রধানমন্ত্রী আদমপুরের বায়ু সেনার বিমান ঘাঁটিতে পৌঁছে যান। সেখানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সেনা জওয়ানরা উচ্ছাসে ফেটে পড়েন। প্রধানমন্ত্রীও সেনা জওয়ানদের ভীড়ে মিশে যান। 

সেনা জওয়ানদের ভীড়ে মিশে যাওয়ার ছবি প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন. এরপর তিনি ভারত মাতা কি জয় স্লোগান তুল্লে সেনাবাহিনীও সেই স্লোগানে মেতে ওঠে. প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

কিন্তু শুভেচ্ছা সংবর্ধনার জন্যে প্রধানমন্ত্রী আদমপুরকেই বেছে নিলেন কেন ? কারন আদমপুর এয়ার বেশ ছিল অপারেশন সিঁদুরের জন্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গা থেকেই অপারেশন সিঁদুরের জন্যে একের পর এক মিসাইল দাগা  হয়েছিল পাকিস্তানে থাকা জঙ্গী ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়ার জন্যে। আর যে সব সেনা জাওয়ানদেরকে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী দিল্লী থেকে তড়িঘড়ি আদমপুরে পৌঁছে গেলেন, সেই সেনা জাওয়ানরাই হলেন অপারেশন সিঁদুরের নেপথ্য নায়ক।  

ভারতের বায়ু সেনা অপারেশনের বায়ু সেনার ডিরেক্টর জেনারেল এয়ার মার্শাল এ কে ভারতী  জানিয়েছেন, “তাঁদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গী ঘাঁটিগুলি। সীমান্ত থেকে ১৬৫ কিলোমিটার ভিতরে ঢুকে সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার কাজ করেছে ভারতীয় বায়ু সেনার এই ইউনিট। তবে পাকিস্তানের সেনা ঘাঁটি অথবা সাধারণ মানুষ কোনোটাই ভারতীয় সেনাবাহিনী টার্গেট হিসেবে নেয় নি। আমরা জঙ্গিদেরকে দেখিয়ে দিয়েছি ভারতীয় মা ও বোনেদের মাথার সিঁদুর সরিয়ে নেওয়ার কি ভয়ঙ্কর পরিনাম হতে পারে।”


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor