Aaj Khabor

আট দিন পর সিকিম থেকে জওয়ানের নিথর দেহ ফিরল  লাক্ষাদ্বীপে 

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ১০/০৬/২০২৫ :  দেশকে সেবা করতে গিয়ে সিকিমে ভূমিধ্বসে প্রাণ হারিয়েছিলেন সিপাহী  সাহিনুদ্দিন। দুর্ঘটনার আট দিন পর তাঁর নিথর দেহ ফিরে গেল লাক্ষাদ্বীপে তাঁর বাড়িতে। 

উত্তর সিকিমে প্রবল ঝঞ্ঝার মধ্যে ডিউটি করছিলেন সাহিনুদ্দিন। মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যাচ্ছিল উত্তর সিকিম। অনেকগুলি জায়গায় ধ্বস নেমেছিল। লাচুং-এর কাছে থাকা সংকালাং  সেতুটির ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই সময় প্রচুর পর্যটক উত্তর সিকিমে গিয়ে আটকে পড়েন। সেনাবাহিনী তাঁদেরকে উদ্ধারে নামে। এয়ারলিফট করে পর্যটকদের উদ্ধার করা হয়েছিল। তাও সেই কাজটাও জটিল হয়ে উঠেছিল অত্যন্ত খারাপ আবহাওয়ার কারনে। 

সিকিমের বিস্তর জায়গায় ধ্বসের  কারনে বিভিন্ন রাস্তাগুলি বসে যেতে থাকে। ফলে গাড়ি চলাচল বিপর্যস্ত হয়ে পরে। সেখানেও সেনাকে ব্যবহার করা হয়। এই কাজেই ডিউটি করতে গিয়ে ধ্বসে চাপা পড়ে  মৃত্যু হয় সিপাহী সাহিনুদ্দিনের। ১৯৯১ সালের ২০ ডিসেম্বর জন্মেছিলেন দেশের বীর  পুত্র সাহিনুদ্দিন, সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ২০১২ সালের ২৪শে  মার্চ, দীর্ঘ ১৩  বছর তিনি দেশ মাতৃকার সেবা করে গিয়েছেন। অত্যন্ত খারাপ আবহাওয়ায় সিপাহী সাহিনুদ্দিন শুধু সিকিমের নয়, দেশের সেবা করেছিলেন সিয়াচেন হিমবাহ অঞ্চলেও।  তাঁর এই কর্ম জীবনে অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন সিপাহী সাহিনুদ্দিন।

সিপাহী সাহিনুদ্দিনের নশ্বর দেহ সুদূর সিকিম থেকে তাঁর বাড়ি লাক্ষাদ্বীপের আন্ধ্রত  গ্রামে পৌঁছানো হয়েছে। তাঁর দেহ সাহিনুদ্দিনের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেছে ইন্ডিয়ান আর্মি, এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান নেভি। এই তিন বাহিনীর তরফ থেকেই এদিন সাহিনুদ্দিনকে বিশেষ শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করা হয়। তাঁর নশ্বর দেহ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়।


Loading

ভগবান বীরসা মুন্ডাকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৯/০৬/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর সেনানি ভগবান বিরসা মুন্ডার শহিদ দিবসে তাঁর স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন ভগবান বিরসা মুন্ডা আদিবাসী ভাইবোনেদের কল্যাণ ও তাদের অধিকার রক্ষায় নিজের জীবন সমপর্ন করেছিলেন। তিনি বলেন, ভগবান বিরসা মুন্ডার ত্যাগ ও নিষ্ঠা দেশের জনগণকে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন:
“স্বাধীনতা সংগ্রামের বীর সেনানি ভগবান বিরসা মুন্ডার শহিদ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করছি। ভগবান বিরসা মুন্ডা আদিবাসী ভাইবোনেদের কল্যাণ ও তাদের অধিকার রক্ষায় নিজের জীবন সমপর্ন করেছিলেন। ভগবান বিরসা মুন্ডার ত্যাগ ও নিষ্ঠা সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে।”


Loading

নরেন্দ্র মোদী নিয়ে এলেন নতুন এপলিকেশন NaMoApp

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৯/০৬/২০২৫ :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন এপ্লিকেশন খুলেছেন।  যার নাম হল নরেন্দ্র মোদী এপ্লিকেশন বা সংক্ষেপে NaMo App.

এই নতুন এপ্লিকেশনে ভারতীয় নাগরিকদের তিনি অনুরোধ করেছেন অংশগ্রহণ করার জন্যে। এই এপ্লিকেশনের মাধ্যমে গত ১১ বছরে ভারত সরকার দেশের নাগরিকদের কতটা দিয়েছে, দেশের মানুষের কতটা অগ্রগতি হয়েছে  সেটা বোঝা যাবে। এই এপ্লিকেশন আসলেএকটি সমীক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পগুলি মানুষের কতটা কাজে লেগেছে, সেটাও বোঝা যাবে এই এপ্লিকেশনের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই নতুন এপ্লিকেশনের লিংক শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে। 

২০১৪ সালের ২৬শে  মে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার পথ চলা শুরু করেছিল। সেই সরকার এবার ১১ বছর পূরণ করছে। বিগত দিনগুলিতে মোদী সরকার এই দেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে, মানুষকে কতটা উন্নয়ন দেওয়া গিয়েছে, সেইসব কিছুর মাপজোক করা সম্ভব সাধারণ মানুষের চিন্তা ভাবনাগুলিকে পাওয়া গেলে। তাই এই এপ্লিকেশনের সাহায্যে মোদী সরকার চাইছে সাধারণ মানুষের মধ্যে একটা স্পষ্ট সমীক্ষা করার। সেই উদ্দেশ্যেই মোদী সরকার এই ধরনের একটি নতুন এপ্লিকেশন নিয়ে এসেছে এবং সেই এপ্লিকেশনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অন্য অনুরোধ করছে সাধারণ মানুষের কাছে। 

সার্চ ইঞ্জিনে গিয়ে ‘নরেন্দ্র মোদী এলিকেশন’ ক্লিক করলেই এই এপ্লিকেশনে প্রবেশ করা যাচ্ছে। 


Loading

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে 

আজ খবর (বাংলা) [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৬/২০২৫ :  ফের করোনা ভাইরাস আমাদের দেশে তার থাবা চওড়া করছে। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই মুহূর্তে আমাদের দেশে ৬,০০০ এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েছেন। করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৬১৩৩, এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। অর্থাৎ এবারে যে করোনা ভাইরাস আক্রমণ করেছে তাতে শিশুদের কাবু করে ফেলছে। মে মাসের ২২ তারিখে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭, সেখানে গত রবিবার দেখা গেল সংখ্যাটা ৬০০০ ছাড়িয়ে গিয়েছে। সহজেই অনুমেয় যে কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় ৩৭৮ জন সক্রিয় করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।  কো মরবিডিটির কারনে এখনো পর্যন্ত আমাদের দেশে মোট ৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। দেখা যাচ্ছে, কেরালা রাজ্যেই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে। এই মুহূর্তে সেই রাজ্যে মোট ১,৯৫০ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, এই রাজ্যে এই বছরে এখনো পৰ্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৪৩৯, রবিবার নতুন করে আরও ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গের নাম। এই রাজ্যে মোট ৬৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই মুহূর্তে ভীড় এড়িয়ে চলাই উচিত হবে। মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজার ব্যবহার করাটাই উচিত হবে। 


Loading

ঈদ মুবারক : বিশ্ব জুড়ে ঈদের শুভেচ্ছা 

আজ খবর (বাংলা), [দেশ]  শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০৭/০৬/২০২৫ : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা  দেশের সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইন-অল অদার শুভেচ্ছা জানিয়েছেন। 

ওমর আবদুল্লা  বলেছেন, “আমি আশা করি এই ঈদ ভারতীয় তথা বিশ্বের সব মুসলমানদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।  ভালো দিন আনবে। আমি আশা করি এই ঈদ শান্তির বার্তা নিয়ে আসবে, বিশ্বজুড়ে ভাতৃত্ববোধকে সুদৃঢ় করে তুলবে। আমরা সকলেই আজ ঈদ পালন করছি। তবে দুর্ভাগ্যবশতঃ  আজও শ্রীনগরের বিখ্যাত জামা মসজিদে নামাজ পড়ার  অনুমতি পাওয়া গেল না। আমি ঠিক জানি না কেন এই অনুমতি পাওয়া গেলো না। তবে আমাদের একে অপরকে বিশ্বাস করার শিক্ষা গ্রহণ করা উচিত। কিছু মানুষ বাইরে বেরিয়ে এসে পহেলগাঁও হত্যাকান্ড নিয়ে সোচ্চার হলেন সেটা ঠিক, কিন্তু সরকারের উচিত মুসলিমদের নামাজ পড়ার জন্যে জামা মসজিদ খুলে দেওয়া। “

ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লা  আজ ঈদের নামাজ পড়েছেন হজরৎবাল  দরগায়। নামাজ পড়ার পর প্রত্যেকের সাথে কুশল বিনিময় করে তিনি ফিরে গিয়েছেন নিজের বাসভবনে।  আজ পিডিপি নেত্রী মেহেবুব মুফতি ও তাঁর মেয়ে ইরতিজা মুফতিও ঈদের নামাজ পড়েছেন। ঈদ-অল অদার জন্যে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ গোটা বিশ্বই ঈদ পালন করছে। 


Loading

গতকাল খতম করা হয়েছে আর এক শীর্ষ  মাওবাদী কমান্ডারকে 

আজ খবর (বাংলা), [দেশ] বিজাপুর, ছত্তিসগড়, ০৬/০৬/২০২৫ : ‘লাল সন্ত্রাস’ দমনে ফের বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় খতম হল মাওবাদী কমান্ডার তথা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। যার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। 

বহুদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে আজ তাকে খতম করল নিরাপত্তাবাহিনী। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরক।  জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিজাপুরে অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকায় শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদী কমান্ডার সুধাকরের মৃত্যু হয়। তার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। তবে সূত্রের খবর, এখনও সেখানে অভিযান চলছে। 

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। এবার আরও এক অভিযানে খতম করা হল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরকে।   …


Loading

বিশ্বের সর্বোচ্য রেলসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ খবর (বাংলা), [দেশ] জম্মু, জম্মু ও কাশ্মীর, ০৬/০৬/২০২৫ :  বিশ্বের সর্বোচ্য রেল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব নদীর ওপর এই সেতুর উদ্বোধন করলেন মোদী। 

চেনাব নদীর ওপর অঞ্জি খাদ রেল সেতুর উদ্বোবধনের আগে নিজেই সেতু সংলগ্ন এলাকা ইন্সপেকশন করলেন প্রধানমন্ত্রী। তারপর সাক্ষাৎ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা , রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সাথে। এই প্রকল্পে যাঁরা কাজ করেছেন মোদী সাক্ষাৎ করেন সেইসব কর্মীদের সাথেও। এরপর তিনি উদ্বোধন করেন বিশ্বের সর্বোচ্য রেল সেতুটির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুটি বন্দে ভারত ট্রেনেরও  সূচনা করবেন। এই ট্রেনটি প্রতিদিন জম্মুর কাটরা থেকে  শ্রীনগরে যাবে আবার শ্রীনগর থেকে কাতরায় ফিরবে। ২৭২ কিলোমিটার লম্বা এই প্রকল্পটি নির্মাণ করতে খরচ লেগেছে ৪৩,৭৮০ কোটি টাকা।  ১১৯ কিলোমিটার লম্বা মোট ৩৬টি সুড়ঙ্গ পথ ও ৯৪৩টি সেতুর ওপর দিয়ে ছুটবে সেই বন্দে ভারত ট্রেন, অবশ্যই অসাধারন কিছু নৈসর্গিক শোভা দেখতে পাওয়া যাবে সেই রেলপথে। 

চেনাব রেল সেতুটি ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থান করছে। ১,৩১৫ মিটার লম্বা স্টিলের এই সেতুটি বিশ্বের সর্বোচ্য রেল সেতু হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সেটাই ভারতের প্রথম কেবল স্টেয়িং প্রযুক্তির রেল সেতু। এই সেতুর ওপর দিয়েই ছুটবে বন্দে ভারত। এই সেতু ব্যবহার করে কাটরা থেকে শ্রীনগর পৌঁছাতে লাগবে মাত্র ২-৩ ঘন্টা। অনেকটা সময় বাঁচবে। সঙ্গে থাকবে আরামদায়ক ব্যবস্থাপনা। 


Loading

উত্তর  সিকিমে আটকে থাকা পর্যটকদের এয়ারলিফট করা হচ্ছে 

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ০৫/০৬/২০২৫ : প্রাকৃতিক বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিকিমের। অতি  বৃষ্টি আর ধ্বসের কারণে রীতিমত নাজেহাল সিকিম প্রশাসন। 

একটানা বৃষ্টির কারণে একদিকে যখন তিস্তা ফুঁসছে, তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিকিমের একাধিক জায়গায় নেমেছে ধস। যার কারণে বলা যায় ব্যাপকভাবে  ক্ষতির মুখে সিকিম। এই মুহূর্তে একেবারে পর্যটকে ঠাসা সিকিম। যদিও পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসতে তৎপর সিকিম প্রশাসন।  উত্তর সিকিম থেকে পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসাটাই চ্যালেঞ্জ উদ্ধারকারী বাহিনীর কাছে।  হেলিকপ্টারে  লিফ্ট করা হচ্ছে পর্যটকদের। 

বৃহস্পতিবার নতুন করে ধ্বসের কোনো খবর নেই, যার জন্যে  কিছুটা স্বস্তি মিলেছে প্রশাসনিক আধিকারিকদের। এদিন সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ও বিপর্যয় মোকাবিলা দল। 

সিকিম প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত পর্যটক আটকে রয়েছে তাদের যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করা হচ্ছে। এবং তাদের নিরাপদ স্থানে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ধ্বসের  কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির কাজ চালাচ্ছে সিকিম প্রশাসন।‌ যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন টানা বৃষ্টির কারণে তিস্তার তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছেন। গত দু বছর আগে তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল এবং সেই স্মৃতি এখনো দগদগে।


Loading

আগামীকাল জম্মু ও কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৫/০৬/২০২৫ :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৬ জুন জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন। ওই অঞ্চলের রেল পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার উন্নয়নসাধনের যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছিলেন, তার সঙ্গে সাযুজ্য রেখে তিনি সকাল ১১টা নাগাদ চন্দ্রভাগা সেতুর সুচনা করবেন। এর পর তিনি আঞ্জি সেতুর উদ্বোধন করবেন। দুপুর ১২টা নাগাদ সূচনা করবেন বন্দে ভারত ট্রেনের যাত্রার। এর পর কাটরায় তিনি ৪৬,০০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।

চন্দ্রভাগা ও আঞ্জি রেল সেতু

চন্দ্রভাগা নদী থেকে ৩৫৯ মিটার উঁচুতে নির্মিত বিশ্বের উচ্চতম এই খিলান রেল সেতু এক স্থাপত্য বিস্ময়। ১,৩১৫ মিটার দীর্ঘ ইস্পাতের তৈরি এই চন্দ্রভাগা সেতু, ভূমিকম্প ও বাতাসের চাপ সহ্য করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। এর ফলে,  জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ আরও সহজ হবে। বন্দে ভারত ট্রেনের সাহায্যে মাত্র ৩ ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর যাতায়াত করা সম্ভব হবে, এতে বর্তমানের থেকে ২-৩ ঘণ্টা সময় বাঁচবে।

আঞ্জি সেতু ভারতের প্রথম কেবল রেল সেতু, বন্ধুর ভূ-প্রকৃতিতে এই সেতু যোগাযোগ আরও সহজ করবে। 

সংযোগ প্রকল্প এবং অন্যান্য উন্নয়নমূলক প্রয়াস

প্রধানমন্ত্রী উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলশাখা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ৪৩,৭৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৭২ কিলোমিটার দীর্ঘ এই শাখায় ৩৬টি সুড়ঙ্গ (১১৯ কিলোমিটার দীর্ঘ) এবং ৯৪৩টি সেতু রয়েছে। এর ফলে, কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অংশের সব মরশুমে চলাচলের উপযোগী যোগাযোগ স্থাপিত হবে। এর সুবাদে আঞ্চলিক পরিবহণ ব্যবস্থার রূপান্তর ঘটবে, আর্থ-সামাজিক সংযুক্তিকরণের পথ প্রশস্ত হবে।

প্রধানমন্ত্রী শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা ও শ্রীনগরের মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। পর্যটক, স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রীদের সামনে দ্রুতগতির নির্ভরযোগ্য এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ এনে দেবে এই ট্রেন।

প্রান্তিক, বিশেষত সীমান্ত এলাকায় সংযোগ স্থাপনের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি জাতীয় মহাসড়ক ৭০১-এ রফিয়াবাদ থেকে কুপওয়াড়া পর্যন্ত শাখার প্রশস্তকরণ কাজের শিলান্যাস করবেন। জাতীয় মহাসড়ক ৪৪৪-এ ১,৯৫২ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সোপিয়ান বাইপাস রোডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় মহাসড়ক ১-এর সংগ্রামা মোড়ে এবং জাতীয় মহাসড়ক ৪৪-এর বেমিনা মোড়ে দুটি উড়ালপুলের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পগুলি স্থানীয় যানজট দূর করতে এবং যানবাহনের গতি বাড়াতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী কাটরায় শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সের শিলান্যাস করবেন। এটি নির্মাণ করতে ৩৫০ কোটি টাকারও বেশি ব্যয় হবে। রিয়াসি জেলায় এটিই প্রথম মেডিকেল কলেজ হতে চলেছে। এর সুবাদে ওই অঞ্চলের স্বাস্থ্য পরিচর্যা পরিকাঠামো আরও মজবুত হবে।


Loading

বন্যায় ডুবেছে উত্তর-পূর্ব ভারত 

আজ খবর (বাংলা), [দেশ], গৌহাটি, আসাম, ০৪/০৬/২০২৫ :   উত্তর-পূর্ব ভারত জুড়ে প্রবল বর্ষণে রীতিমত বিপর্যয় চলছে। সারাঞ্চলগুলি জলে ডুবে রয়েছে।  নদীর জল উপচে পড়ে চাষের জমিও ডুবিয়ে দিয়েছে। বিভিন্ন অরণ্যেও প্রচুর জল ঢুকেছে, যার ফলে বিপন্ন হয়ে পড়েছে বন্যপ্রাণ।

সিকিমে বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে, যার ফলে পাহাড়ি ঝোড়াগুলি  ফুলে ফেঁপে উঠেছে। এর জেরে পাহাড়ের  বিভিন্ন জায়গায়  ধ্বস নামতে শুরু করেছে। ধ্বসের ফলে বিভিন্ন জায়াগায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।  জলের তীব্র স্রোতে কিছু জায়গায় সেতুগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। সিকিমের বিভিন্ন জায়গায় যেমন উত্তর সিকিমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গন  জেলায় অনেকগুলি স্থানে ধ্বস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উত্তর সিকিম জুড়ে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। তিস্তা নদী উত্তাল আকার ধারণ করেছে। পূর্ব সিকিমেও একই অবস্থা। সিকিমে রীতিমত তাণ্ডব শুরু করেছে প্রকৃতি। এর ফলে তোরাই বা ডুয়ার্স অঞ্চলেও নদীগুলোতে জলস্তর বেয়ে গিয়েছে অনেক খানি। তিস্তা, বালাসন , মহানন্দা নদীই উত্তাল হয়ে উঠেছে। অনেক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 

আসামের অবস্থায় বেশ খারাপ। আসাম রীতিমত বন্যা বিদ্ধস্ত হয়ে উঠেছে। এই রাজ্যে  ২জন প্রাণ হারিয়েছেন এবং কুড়িটি জেলায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন।  আসবে বিভিন্ন গ্রামে জল ঢুকে গিয়েছে, শহরের মধ্যেও জল জমে রয়েছে।  কাজিরাঙা  জাতীয় উদ্যানের ভিতরে যে ঢুকে গিয়েছে। পশুরা অরণ্যের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে।  অবস্থা ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। চিন্তিত আম সরকার, যদিও কেন্দ্র সরকার সিকিম, আসাম ও অন্যান্য রাজ্যগুলিতে বন্যার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে। 

আসাম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও বন্যা পরিস্থিতি বেশ খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বেশ কিছু জায়গা বন্যা বিদ্ধস্ত বলে গোষনা করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor