
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], থিম্পু, ভুটান, ১৩/০৫/২০২৬ : ত্রিপুরার সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে আজ ভারতের এক সংসদীয় প্রতিনিধি দল ভুটান সফরে গিয়েছে।
আজ সকালে দিল্লীতে ভুটান সফর নিয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনা করার পর ভারতের এক সংসদীয় প্রতিনিধি দল ভুটান সফরে গিয়েছে। এই দলটি ভুটানের রাজধানী থিম্পু শহরে গিয়ে পৌঁছেছে বলে জানা গিয়েছে। ভুটানে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলকে উষ্ণ স্বাগত জানানো হয়েছে। ভুটানের রীতি অনুযায়ী অভ্যাগতদের অভিনন্দন জানানো হয়েছে।
বিপ্লব দেবের নেতৃত্বে ভারত থেকে ভুটানে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে সেই দলটি সে দেশের সংসদে উচ্চ পর্যায়ের বৈঠক করবে। দুই দেশের সৌভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই দলটি কাজ করবে। ১৯৪৯ সালে ভারত ভুটান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৬৮ সালে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক চুক্তি সম্পাদিত হয়েছিল। ২০০৭ সালে ভুটানের সাথে থাকা চুক্তিগুলিকে সংশোধন করা হয়েছিল। বর্তমান সফরে ভারত প্রতিবেশী দেশ ভুটানের সাথে আরও সুদৃঢ় বন্ধুত্ব তৈরি করতে বদ্ধপরিকর হয়ে রয়েছে।
![]()