Aaj Khabor

সাতসকালে রাজ্যে দুই দুর্ঘটনায় মৃত ৫, আহত ৮

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৫/২০২৫ : আজ রাজ্যে সাতসকালেই দুটি পৃথক দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি নদীয়া জেলায় এবং অপরটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর মধ্যে একটি জায়গায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে  নদীয়ার করিমপুরের কাছে। এখানে একটি যাত্রীবাহী বাস একটি মারুতি ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার ধরে থাকা একটি গাছে ধাক্কা মারে। বাস ও গাছের মাঝে চার চাকা  মারুতি ভ্যান গাড়িটি রীতিমত চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে।  এই ঘটনায় মারুতি ভ্যানের মধ্যে থাকা চালক সহ ৫ জনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। বাসযাত্রীদের মধ্যে দুজন আহত হয়েছেন, তাঁদেরকে করিমপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটি কলকাতা থেকে করিমপুরের দিকে যাচ্ছিল আর মারুতি ভ্যানটি সম্ভবত মুর্শিদাবাদ থেকে আসছিলো।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এখানে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশাকে। অটো রিকশার ভিতরে থাকা ৬ জন যাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাঁদেরকে বারুইপুর স্টেট্ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটো রিকশাটি তালগোল পাকিয়ে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে উল্টে পড়ে  গিয়েছে, সেটিকে উদ্ধার করার কাজ চলছে। মারুতি গাড়িটির সামনের দিকটা ব্যাপক ক্ষতি হয়েছে। একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে।


Loading

উত্তরবঙ্গে চা ও পর্যটন শিল্পেই জোর দিলেন মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/০৫/২০২৫ :  উত্তরবঙ্গ সফরে এসে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে শিল্পোদ্যোগীদের সাথে মিলিত হলেন। উত্তরবঙ্গের  ৮০০ শিল্পোদ্যোগী এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।  শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ থেকে শিল্পোদ্যোগী মানুষ এসে মমতার সাথে এই বৈঠকে যোগ দেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “উত্তরবঙ্গে শিল্প করার অনেক অনেক সুযোগ রয়েছে। অনেক প্রস্তাবও এসেছে। আগে এখানকার মানুষকে কলকাতায় ছুটতে হত, কিন্তু এখন আর তা হয় না।এখানে চা এবং পর্যটন শিল্পের  প্রসার করতে হবে।  গোটা বিশ্বে এই দুই শিল্পকে ছড়িয়ে দিতে হবে।” বৈঠকে ঠিক হয়েছে বাগডোগরায় ৪ একর জমিতে একটি হোটেল করা হবে। এখানে বিলাসবহুল হোটেল করার প্রস্তাব জমা  পড়েছে।  উত্তরবঙ্গে  ১০ একর জমিতে একটি বিশালাকার কনভেনশন সেন্টার গড়ে তোলা হবে।  কোচবিহারে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের চা এবং পর্যটন শিল্পের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি অর্গানিক চা প্রমোট করতে বলেন।  চা শিল্পে সমস্যা সমাধানের জন্যে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে।  মমতা অভিযোগ করে বলেন, “দার্জিলিং চায়ের নামে বাইরে থেকে অন্য চা ঢুকে যাচ্ছে বাজারে। সুতরাং সেদিকে নজর রাখতে হবে।”  তিনি বলেন, “জল্পেশ শিব মন্দিরে যাওয়ার জন্যে ৫ কোটি টাকা খরচ করে একটি স্কাই ওয়াক গড়ে তোলা হবে”। এতে পুণ্যার্থীদের সুবিধা হবে। এদিন তিনি কলকাতায় দক্ষিনেশ্বর ও কালীঘাটে স্কাই ওয়াক দেখে আসতে বলেন। দীঘায় জগন্নাথ মন্দির ঘুরে দেখে আসতে  বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের  জোর দেন। তিনি উত্তরবঙ্গের ক্ষুদ্র শিল্পীদের উৎসাহ দেন। তাঁদের হস্তশিল্প পণ্যাদি বিক্রয় করার জন্যে মার্কেটিং করার ওপর জোর দেন।হস্তশিল্পের পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার কথাও বলেন। সেলফ হেল্প গ্রূপকে আরও ভালো করে গড়ে তোলার ডাক দেন তিনি। মমতা এদিন প্রস্তাব দেন, উত্তরবঙ্গে নতুন শপিং ম্যল  গড়ে উঠলে সেখানে শর্ত সাপেক্ষে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রূপগুলির হস্তশিল্প পণ্য বিক্রয় করার সুযোগ থাকলে ভালো হয়।এদিন বৈঠকে শিলিগুড়ির কাছে  মাটিগাড়ায় ৪০ কোটি টাকা দিয়ে একটি ডেয়ারি গড়ে তোলার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, এবং উত্তরবঙ্গের আধিকারিকরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী  অরূপ  বিশ্বাস, উদয়ন গুহ, মলয় ঘটক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং অন্যান্য নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বেশ কয়েকজন শিল্পোদ্যোগীরাও। 


Loading

টিটাগড়ে সাতসকালে বোমা বিস্ফোরণ 

আজ খবর (বাংলা), [রাজ্য], টিটাগড়, উত্তর ২৪ পরগনা, ১৯/০৫/২০২৫ :  আজ সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠলো টিটাগড়। এদিন সকালে টিটাগড় বাজারে একটি পুরোনো আবাসনের পাঁচতলায় সশব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টিটাগড় বাজারের একটি পুরোনো বহুতল আবাসনের পাঁচতলায় একটি পরিত্যক্ত ঘরে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।  বিস্ফোরণের জেরে ওই বাড়িটির পাঁচতলার একটি ঘরের একদিকের পাঁচিল একেবারেই ভেঙে  গিয়েছে। ফেটে গিয়ে চিড়  ধরেছে অন্যান্য দেওয়ালগুলিতে। ছাদের ওপর থাকা আর একটি ঘরের টালির ছাদও  ভেঙে গিয়েছে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই.।

স্থানীয়  মানুষজন জানিয়েছেন, ওই বাড়িতেই বিস্ফোরণ হওয়া  ঘরটির নিচের তলায় থাকেন স্থানীয় কাউন্সিলর। বাড়িটির মালিক এক স্থানীয় প্রমোটার। তিনি দাবী করেছেন, ‘ভোটের আগে যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ভাড়া নিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। ভোট মিটে  গেলেও তিনি ওই ঘরটি প্রমোটারকে আর হস্তান্তর করেন নি’। প্রমোটারের এই দাবী অবশ্য স্থানীয় কাউন্সিলর অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভোটের পর ঐ  ঘরটি ছেড়ে দেওয়া হয়েছিল। ওটা বর্তমানে একটা পরিত্যক্ত ঘর হিসেবে পড়ে থাকত।  ঘরটিতে কোনো তালা দেওয়া থাকতো না। বাইরে থেকে এসে যে কেউ ওই ঘরে ঢুকতে বা বের হতে পারতো’। 

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে।  কিভাবে সেখানে বোমা ফাটল, কে বোমা রেখে গিয়েছিল, কাদের যাতায়াত ছিল ওই ঘরে এসব নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত দাবী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।


Loading

গতকালের পর আজ ফের উত্তপ্ত বিকাশ ভবন 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৫/২০২৫ :  গতকাল কলকাতার সল্টলেকে বিকাশ ভবনের সামনে রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকদের সাথে পুলিশের সংঘাতের পর আজ ফের একই জায়াগায় বিক্ষোভ প্রদর্শন  শুরু হয়ে গিয়েছে। 

গতকাল নিজেদেরকে চাকরিহারা যোগ্য শিক্ষক হিসেবে দাবী করা বিক্ষোভকারীরা চাকরি ফিরে পেতে রাজ্য সরকারের দ্বারস্থ হন।  তাঁদের চাকরি ফিরিয়ে দিতে রাজ্য সরকারেরই উচিত কোনো পদক্ষেপ গ্রহণ করা এই দাবীতে শিক্ষকরা সল্টলেকের বিকাশ ভবনে  জড়ো  হয়েছিলেন। তাঁরা বিকাশ ভবনের গেট আটকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের গেট আটকে দিয়েছিলেন, যে কারণে বিকাশ ভবনে প্রবেশ করা ও  বেরিয়ে যাওয়ার অসুবিধা হচ্ছিল। 

গতকাল বিকাশ ভবনে কর্মরত অনেকেই পাঁচিল টপকে বেরিয়ে যান।  এই নিয়ে সেখানকার কিছু কর্মীর সাথে বিক্ষোভকারীদের তুমুল বচসাও  বেঁধে গিয়েছিল। বিক্ষোভকারীরা  অনড় মনোভাব নিয়ে বিকাশ ভবনের গেট আটকে বসেছিলেন। এরপর সেখানে RAF নামানো হয়, যত দিন গড়ায় ততই অশান্ত হয়ে উঠতে থাকে পরিবেশ। রাতের দিকে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ অনেককে আটক করে নিয়ে যেতে চায়। 

গতকাল সারারাত্রি ধর্ণা দেওয়ার পর আজ ফের উত্তপ্ত হয়ে উঠেছে সল্ট লেকের বিকাশ ভবন অঞ্চল। বিক্ষোভকারী শিক্ষকরা বিকাশ ভবনের গেট ভেঙে ফেলে বলে অভিযোগ উঠেছিল গতকালই।  গতকাল রাত্রে পুলিশ চাকরিহারা শিক্ষকদের ওপর যে লাঠিচার্জ করেছিল, সেখানে অনেক শিক্ষকই আহত হয়েছিলেন। কেউ মাথায় চোট পেয়েছিলেন, কেউ চোখে আঘাত পেয়েছিলেন। একজনের স্ট্রোক হয়েছে বলেও শোনা যাচ্ছিল।  লাঠি মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। 

আজ সকালে লালবাজারে এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি দক্ষিণ বঙ্গ যৌথভাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন, গতকাল বিকাশ ভবনের বিক্ষোভে পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছিল। শেষ পর্যন্ত নেহাত নিরুপায় হয়ে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিলেন পুলিশ কর্মীরা। গত ১০ দিন ধরে এই বিক্ষোভেও পুলিশ সংযত ছিল।  গতকালের শিক্ষক বনাম পুলিশের সংঘাতে ১৯ জন পুলিশ আহত হয়েছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশের একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকাশ ভবনের গেট ভাঙা , বিকাশ ভবনের কর্মচারীদের প্রায় সাত ঘন্টা আটকে রাখার জন্যেই পুলিশকে লাঠি চালাতে হয়েছে। 


Loading

রাজ্য সরকারি কর্মীদের ২৫% বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ আদালতের  

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৫/২০২৫ :  রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫%  মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। 

অনেকদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাকি পড়েছিল। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মামলাও করা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ % মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে।  এই নির্দেশ কার্যকর করার জন্যে চার সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। 

রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ্য ভাতা এতদিন ধরে প্রদান করা হয় নি, সেই মামলায় এদিন সুপ্রিম কোর্ট এর বিচারপতি নির্দেশ দেন যাতে এই বকেয়া অর্থের ৫০% দিয়ে দেওয়া হয়. কিন্তু রাজ্য সরকারের তরফে থাকা আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্যের শীর্ষ আদালতকে জানান, এই মুহূর্তে রাজ্যের অর্থ ভান্ডারের যা অবস্থা তাতে এই বিপুল পরিমান অর্থ দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে। এই কথা শোনার পর বিচারপতি অন্তত ২৫% বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন, এই অর্থ আগামী চার সপ্তাহের মধ্যেই দিতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী আগস্ট মাসে। এই অর্থ প্রদান করতে রাজ্য সরকারের ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।


Loading

কিছুটা হলেও তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৫/২০২৫ :  কলকাতা সহ দক্ষিণ বঙ্গের মানুষ গরমে হাঁসফাঁস করছে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। 

আজ বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাপসা গরমে দিন কাটিয়েছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গ।  এক ফোঁটা  বৃষ্টির দেখা নেই। দিনেরবেলায় প্রখর রৌদ্র রীতিমত জ্বালিয়ে  দিচ্ছে দক্ষিণ বঙ্গের মানুষকে। এই তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেতে চাইছে রাজ্যবাসী।  কিছুটা হলেও এই ব্যাপারে এবার স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যের পর কিছুটা হলেও তাপমাত্রা কমবে। বিহারের উত্তর  দিক ও পশ্চিমবঙ্গের উত্তর দিকের আকাশে  মেঘ জমে রয়েছে, যে মেঘে বৃষ্টি আছে। উত্তর দিক থেকে সেই অক্ষরেখা দক্ষিণ দিকে প্রায় রায়পুর পর্যন্ত বিস্তৃত  রয়েছে। আজ রাতের দিকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়  ঝোড়ো হাওয়া বইতে পারে। এভাবেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পাহাড়ে এই মুহূর্তে মেঘলা আকাশই  থাকবে। বিভিন্ন জায়গায় এবং পাহাড়ে সন্ধ্যের পর বৃষ্টি নামতে পারে। আজ শিলিগুড়ি ও তৎ সংলগ্ন অঞ্চলে কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


Loading

দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এত ক্রোধ কেন ? মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য]  কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৫/২০২৫ :   দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এতো ক্রোধ কেন ? এত হিংসা কেন ?  প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যঅধ্যায় বলেন, “আমরা পুরীর মন্দিরকে, জগন্নাথধামকে শ্রদ্ধা করি. আমরা কালী মন্দিরকে শ্রদ্ধা করি, গুরুদোয়ারকে শ্রদ্ধা করি. দেশের সর্বত্র মন্দির রয়েছে, সেগুলিকে আমরা শ্রদ্ধা করি. কিন্তু দীঘার মন্দির নিয়ে এত ক্রোধ কেন ? 

অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় শ্রী জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরকে তিনি ‘জগন্নাথ ধাম’ হিসেবে ব্যক্ত করেছেন। তাঁর এই বক্তব্য নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে পুরীতে। পুরীর মন্দিরের সেবায়েতরা জানিয়েছিলেন ভারতে চারটি মন্দির ধাম হিসেবে পরিচিত। সেগুলি হল রামেশ্বরম, দ্বারকা, বদ্রীনাথ  জগন্নাথধাম। দীঘার এই নতুন জগন্নাথ মন্দির কোনোমতেই পুরীর প্রাচীন মন্দিরের সমান হতে পারে না, ধাম হতে পারে না. 

পুরীর মন্দিরের ঐতিহ্যকে নকল করে দীঘার মন্দিরের ব্যবস্থাপনাকেও কটাক্ষ করেছেন অনেকেই। যেমন পুরীর রাজার মোট সোনার ঝাড়ু দিয়ে মন্দির চত্বর ঝাড়ু দেওয়া, জগন্নাথ মন্দিরে মত কাঠ ভেসে আসা. এখানে ভেসে আসা  শ্রীজগন্নাথের মূর্তি কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সেটা নিয়েও প্রশ্নের ঝড় তেছে পুরীর সেবায়েতদের মধ্যে। কারন পুরীতে এই মূর্তি বানানোর নিদিষ্ট কিছু নিয়ম আছে. পুরীতে এই ব্যাপারে প্রবল বিতর্ক ও  প্রতিবাদ হয়েছে। 


Loading

কলকাতার হোটেলে অগ্নিকান্ডে মৃত ১৪ 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৪/২০২৫ : গতকাল কলকাতার ফলপট্টিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৪, ঘটনাস্থল থেকে এখনও  ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

গতকাল কলকাতার ফল পট্টি বলে পরিচিত মেছুয়াবাজারের কাছে একটি বহুতল হোটেলে আগুন লেগে গিয়েছিল।  হোটেলের নাম ঋতুরাজ হোটেল।  গতকাল হঠাৎ করেই এই হোটেলে আগুন লেগে গিয়েছিল এবং তা ঐ  বহুতলেই ছড়িয়ে পড়েছিল।  গতকাল রাতেই সেখানে ছুটে গিয়েছিল দমকল।  হোটেলের ভিতরেই অনেকে আটকে পড়েছিলেন। হোটেলের ম্যানেজার ছয়তলার জানলা ভেঙে ওপর থেকে লাফ দেন. তাঁর মৃত্যু হয়েছে বলে খবর. 

এই হ্যাবাহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এই  অগ্নিকান্ড ১৪জনের প্রাণ নিয়েছে।  উদ্ধারকার্য চালানো হচ্ছে। কিভাবে এই বহুতল হোটেলে আগুন লেগে গিয়েছিল সেটা এখনো জানা যায় নি, তবে পুলিশের একটি দল তৈরি করা হয়েছে যারা এই ব্যাপারে তদন্ত করে দেখছে। বিজেপি ও কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় প্রতিক্রিয়া দেখানো হয়েছে। 


Loading

রাজ্যপালকে নিয়ে যাওয়া হল বেসরকারি হাসপাতালে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৪/২০২৫ :  রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কলকাতার ইস্টার্ন কমান্ড হাসপাতাল থেকে একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

রাজ্যপাল সি ভি আনন্দ বোস  মুর্শিদাবাদে হিংসা পীড়িতদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরে এসেই তিনি বুকে অস্বস্তি অনুভব করেন।  বুকে একটা চাপ চাপ ভাব ছিল বলে তিনি জানিয়েছেন। রাজভবনের  চিকিৎসক তাঁকে হাসপাতালে যাওয়ার কথা  বলেন। এরপর রাজ্যপালকে ইস্টার্ন কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা তাঁর চিকিৎসা শুরু করেন। 

শালবনি যাওয়ার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে কমান্ড হাসপাতালে গিয়েছিলেন। এরপর আজ রাজ্যপালকে ইস্টার্ন কমান্ড হাসপাতাল থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  এই হাসপাতালে  নিয়ে এসে নতুন করে ফের তাঁর চিকিৎসা শুরু করা হয়। বেসরকারি এই  হাসপাতাল সূত্রে জানানো হয়েছে রাজ্যপালের শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। 


Loading

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ল হাতি 

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৮/০৪/২০২৫ : এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ঢুকে পড়ল পূর্ণ  বয়স্ক একটি হাতি। ক্যাম্পাসের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। 

গতকাল রাত্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি পূর্ণ বয়স্ক হাতি ঢুকে পড়ে।   সেই হাতিটি বিশ্ববিদ্যালয় ক্যামপাসের মধ্যেই এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। এতেই আতঙ্কিত হয়ে ওঠেন ক্যাম্পাসের বাসিন্দা এবং পড়ুয়ারা। হাতিটিকে প্রথমে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই। রাতেই হাতি দেখতে স্থানীয় মানুষজন ভীড় করেন। 

আজ ভোর হতেই বাগডোগরা বন বিভাগ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে হাতিটিকে বের করে ফের জঙ্গলে ঠেলে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে যেহেতু বিশ্ববিদ্যালয় লাগোয়া জনবসতি রয়েছে, তাই তাকে অরণ্যের দিকে নিয়ে যাওয়ার কাজ দিনের বেলায় করা হবে না, এই কাজটি করা হবে রাতের অন্ধকারে। ইতিমধ্যেই হাতি দেখতে প্রচুর মানুষ ভীড় করেছেন।  সেই কারনে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor