Aaj Khabor

খাটে  নয়, রাত্রে মাটিতে শুয়ে ঘুমায় বাংলার এই গ্রাম 

আজ খবর (বাংলা), [রাজ্য], গঙ্গারামপুর, দক্ষিণ দীনাজপুর , ১৭/০৪/২০২৫ :   শ্রদ্ধা নাকি কুসংস্কার?আজও মাটিতে শোওয়ার ইতিহাস বয়ে বেড়ায় পীরপাল!

কুসংস্কার নাকি শ্রদ্ধা ? তারই জেরে গোটা গ্রাম এখনও খাট ব্যবহার করেন না। শুয়ে থাকেন মাটিতে। কুসংস্কারে বিশ্বাসী হয়ে হোক বা শ্রদ্ধায়, এখনও পর্যন্ত কাঠের তৈরি চৌকি বা খাটে কেউই ঘুমোন না।দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পীরপাল গ্রামে এটাই দস্তুর। দেশ এগিয়ে চলেছে। কত রকমারি খাট ব্যবহার করেন দেশের মানুষ। কিন্তু পীরপালের মানুষ তা থেকে অনেক দূরে। যদি কারও খাটে শোবার ইচ্ছে হয়, তাহলে মাটির তৈরি খাট বানিয়ে নেন। নতুবা মাটিতেই ঘুমোন সকলে।

কেন? তার পিছনে রয়েছে এক ইতিহাস। স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ফেরে তা। জনশ্রুতি অনুযায়ী, ১৭০৭ সালে পীরপালের মাটিতে ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজির দেহ সমাধিস্থ করা হয়।এরপর তিনি দেবতা বা পীর রুপে আবির্ভূত হন। এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের। বীর যোদ্ধা মাটিতে শায়িত অথচ গ্রামবাসী খাটে শোবেন? তা কী হতে পারে। গ্রামবাসীদের বিশ্বাস, গ্রামবাসীরা খাটে বা চৌকিতে ঘুমোলে তাদের কাছে নাকি স্বপ্নাদেশ আসে। এমনকী, মেরে ফেলারও ভয় দেখানো হয়। আর সেই ভয়েই পীরপালের মানুষ চৌকি বা খাটে শোন না। গ্রামের আনাচে কানেচ এও শোনা যায়, যাঁরা জনশ্রুতি অমান্য করে খাট ব্যবহার করেছিলেন, তাঁদের কেউ কেউ নাকি অসুস্থ হয়েও পড়েন।স্বাভাবিকভাবেই ভয় আরও চেপে বসে মনে। গ্রামবাসীরা জানালেন, এসব দেখে কে ঝুঁকি নেবে বলুন। পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়লে দু’একদিনের শোওয়ার সুখ নিয়ে কী লাভ ?

তবে ইতিহাসবিদরা অবশ্য বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করছেন।ইতিহাসবিদদের মতে, স্বপ্নাদেশ বা ভীতি নয়। বখতিয়ার খলজি ছিলেন যোদ্ধা। সেই যোদ্ধাকে  শ্রদ্ধা জানাতেই গ্রামবাসীরা মাটিতে শোন। কারণ, মাটিতেই যে সমাধিস্থ করা হয়েছিল সেই যোদ্ধাকে। জেলার ইতিহাসবিদরা জানাচ্ছেন, ১৭০৭ সালে সুলতানি রাজ্য প্রতিষ্ঠা করতে বখতিয়ার খলজি পাল বংশের লক্ষন সেনকে পরাজিত করে সংগ্রামপুর, দেবীকোট সহ গোটা গৌড় দখল করে নেন। লক্ষন সেন প্রাণ নিয়ে তৎকালীন বঙ্গে আশ্রয়  নেন এবং তার সৈনরা পরাজিত হয়ে নদিয়া শহর পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হন।  অন্যদিকে, বখতিয়ার খলজির তিব্বত ও কামরূপ অভিযান বিফল হয়। সৈনবাহিনীও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে বখতিয়ার খলজি অসুস্থ হয়ে পড়েন।আর তাঁকে ঘুরে দাঁড়াতে হয়নি। শয্যাশায়ী অবস্থায় তাঁর মৃত্যু হয় অল্প কিছুদিনের মধ্যে। বাংলার ১২০৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭০৭ খ্রীষ্টাব্দে) তাঁর মৃত্যু হয়।বখতিয়ার খলজির মৃত্যুর পিছনে তার প্রধান সেনাপতির হাত ছিল বলেও অনেকে মনে করেন।বখতিয়ারের মৃত্যুর পর পীরপালে তাঁকে সমাধিস্থ করা হয়।যেহেতু তিনি বীরযোদ্ধা ছিলেন তাই তিনি পীর রুপে আবির্ভূত হন বলে গ্রামবাসীরা মনে করেন। তারপর থেকে এলাকার, বিশেষ করে বয়স্করা, চৌকি অথবা খাটে ঘুমোন না। যদিও এই জনশ্রুতি মানতে নারাজ জেলার ইতিহাসবিদ সুমিত ঘোষ।তাঁর যুক্তি, বখতিয়ার খলজি বীরযোদ্ধা ছিলেন। তাঁকে সম্মান জানাতেই পীরপালের মানুষ মাটিতে ঘুমোন।তবে এটাও ঠিক, এলাকার মানুষের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে। পীরপালের বয়স্ক ব্যক্তি রাজেন রায়, চন্দন রায় জানান,”কয়েকশো বছর আগে থেকে এই গ্রামের মানুষ মাটিতে ঘুমোয়। স্বপ্নাদেশের ভয়েই চৌকি বা খাটে কেউ ঘুমোন না। কেউ আবার জোর করে খাট ব্যবহার করলে পরিবারের সকল সদস্য অসুস্থ হয়ে পড়ে”।

শ্রদ্ধাই হোক বা স্বপ্নাদেশের ভয়, ইতিহাসের এক যোদ্ধাকে যে এখনও মনে রেখেছেন গ্রামের মানুষ, তার প্রমাণ কিন্তু এই মাটিতে শোওয়ার চল। 


Loading

হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১৫০ জন

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৪/২০২৫ : হিংসা বিদ্ধস্ত মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহলদারী বাড়ানোর সাথে সাথে প্রচুর পরিমানে গ্রেপ্তারি করতে  জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। 

গত কয়েকদিন  মুর্শিদাবাদ জেলার জায়গায় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় হিংসাত্মক ঘটনা ঘটে চলেছিল। ক্ষিপ্ত আন্দোলনকারীরা পথ অবরোধ করেছিল, বিভিন্ন দোকানপাটে ভাংচুর চালিয়েছিল।  পুলিশকে আক্রমণ করা হচ্ছিল। বিভিন্ন যানবাহনে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, এমনকি পুলিশের গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছিল। 

বিজেপি নেতারা বার বার অভিযোগ করেছেন মুর্শিদাবাদের  বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, একটি মন্দিরও  ভেঙে দেওয়া হয়েছে।  যদিও এই ধরনের হিংসাত্মক আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেনি ওই অঞ্চলেরই বহু রাজনৈতিক নেতারা। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে জানিয়েছেন, অন্তত ৩০০টি হিন্দু পরিবার মুর্শিদাবাদ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে. তাদের অবিলম্বে ঘরে ফেরাতে হবে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে। “

মুর্শিদাবাদের জঙ্গীপুর, সুতি, ধুলিয়ান সামসেরগঞ্জ সর্বত্রই হিংসা ছড়িয়ে পরে. পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ যেমন তাদের বিশাল বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করেছে তেমনি মুর্শিদাবাদের বিভিন্ন জেলায় বিএসএফ জাওয়ানদেরকে মোতায়েন করা হয়েছে। এরপরেই শান্ত হতে শুরু করেছে অশান্ত মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর ও নদীয়া জেলাগুলি।  সর্বত্র টহলদারি চালানো হচ্ছে, নজর রাখছেন বাহিনীর উচ্চপদস্থ অফিসারেরা।  এখনো পর্যন্ত হিংসা ছড়ানোর জন্যে মোট ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

কলকাতা হাইকোর্টের নির্দেশেই হিংসা বিদ্ধস্ত এলাকাগুলিতে আধা সামরিক বাহিনীকে নামানো হয়েছে। আদালত এই বিষয়ে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুই পক্ষের তরফ থেকেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আগামী ১৭ তারিখে এই মামলার শুনানী হবে. সেই শুনানীতে দুই পক্ষকেই রিপোর্ট পেশ করতে হবে. পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি  ভি আনন্দ বোস  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার  কথা উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। 


Loading

সমীক্ষা বলছে বিষ বেড়েছে কলকাতার বাতাসে 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০৪/২০২৫ : একটি সমীক্ষায় দেখা গেছে যে, কলকাতার বাতাসে ভাসমান অতিক্ষুদ্র ধূলিকণার ‘বিষক্রিয়ার মান’ বৃদ্ধি পেয়েছে। 

পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫ অর্থাৎ ২.৫ মাইক্রো মিটার বা তার চেয়েও ছোট ব্যাসার্ধের ধূলিকণা মানুষের স্বাস্থ্যের পক্ষের বিপজ্জনক হয়ে উঠেছে। এই ধরনের ধূলিকণার কারণে হৃদরোগ সহ বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের শিকার হচ্ছেন। 

বায়ু দূষণের মোকাবিলায় ভারত সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ২০১৯ সালে চালু করা হয়েছে ন্যাশনাল ক্লিন এয়ার কর্মসূচি (এনসিএপি)। এর মাধ্যমে ২০২৬ সালের মধ্যে ক্ষুদ্র ধূলিকণার পরিমাণ ৪০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন সংস্থা বোস ইন্সটিটিউট-এর পক্ষ থেকে এই অতিক্ষুদ্র ধূলিকণার দূষণ নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। অধ্যাপক অভিজিৎ চ্যাটার্জি এবং তাঁর অধীনে শিক্ষারত দুই প্রাক্তন পিএইচডি পড়ুয়া ডঃ অভিনন্দন ঘোষ ও ডঃ মনামি দত্ত এক সমীক্ষায় বায়ু দূষণের মাত্রা চিহ্নিত করেছেন। 

তাঁদের সমীক্ষায় দেখা গেছে যে, পিএম ২.৫ হঠাৎ-ই বৃদ্ধি পেয়েছে এবং তা প্রায় 130 µg m-3 -তে পৌঁছে গিয়েছে। তাঁরা দেখেছেন, দূষণমুক্ত কর্মসূচির মাধ্যমে দূষণের মাত্রা কমানো সম্ভব হয়েছে, রাস্তার ধূলিকণা, বাড়ি ভেঙে ফেলা বা নির্মাণের ফলে সৃষ্ট ধূলিকণা, গাড়ির ধোঁয়া নির্গমন, শিল্প দূষণ প্রভৃতি ক্ষেত্রে দূষণ কমানো অনেকটাই সম্ভব হয়েছে।  


Loading

কোন পরিস্থিতিতে শিক্ষকদের ওপর লাঠি ও লাথি চার্জ করা হয়েছিল তার ব্যাখ্যা দিল পুলিশ 

সিপি মনোজ কুমার বর্মা

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০৪/২০২৫ :  সেদিন (৯ তারিখ) এসএসসি বিল্ডিংএর  সামনে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশ যেভাবে  লাঠিচার্জ  লাথি চার্জ করেছিল, তার নিন্দার ঝড় উঠেছিল সব মহলেই। কিন্তু সেদিন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছিল, আহত হতে হয়েছিল বলে জানালেন পুলিশ কর্তারা। সাংবাদিকদের ডেকে একটি বৈঠক করে সেদিনকার অডিও এবং ভিডিও তুলে ধরা হল সংবাদ মাধ্যমের সামনে। 

এই ব্যাপারে জয়েন্ট সিপি ক্রাইম রূপেস কুমার বলেন, “৯ তারিখে শর্ট নোটিশে আমরা খবর পাই, চাকরি হারা শিক্ষকরা জমায়েত করেছেন DI অফিসে।আমাদের পুলিশ Arrengement করা হয়েছিল। যাতে শান্তিপূর্ণ ভাবে ওনারা প্রতিবাদ করতে পারেন। বালিগঞ্জ থেকে এসে ওনারা জোর করে গেট খোলার চেষ্টা করেছিলেন। প্রথম ব্যারিকেড ভেঙে, পরের গেট এ ঢোকার চেষ্টা হয়।  ভিতরে এন্ট্রি করে শেষ লেয়ারের গেট (কলাপসিবল গেট) এ জমা হয়ে পরের প্যাডলক ভেঙে ফেলার চেষ্টা করেন। আমরা একটা ভিডিও দেখাচ্ছি যেখানে প্রভোক করছেন গেট ভেঙে দেওয়ার জন্য। পুড়িয়ে দেওয়ার জন্য।ওই সময়ও পুলিশ শান্তিপূর্ণ ভাবে আটকানোর চেষ্টা করে। সেদিন পুলিশের উপর অ্যাসল্ট করা হয়েছে। তারপর পুলিশ ব্যবস্থা নেয়। আন্দোলনকারীরা  ১২:১৫ নাগাদ পৌঁছানোর পর ১২: ১৮ ফার্স্ট ব্যারিকেড ভেঙেছেন। পুলিশ একদম শেষ পর্যায়ে ব্যবস্থা নিয়েছে। তার আগে পর্যন্ত শান্তি বজায় রাখতে স্বরকমভাবে চেষ্টা করে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “প্রথম ভিডিও তে সাউন্ড আসছে যে আমরা ভেঙে দেবো। পুলিশ সবসময় শান্ত থাকতে অনুরোধ রেখেছে। পরের ছবিতেও দেখুন, ব্যারিকেড ভাঙবার চেষ্টা হয়েছে। পুলিশ কিন্তু কোনও ফোর্স তখনও করেনি। স্কেলিং করার চেষ্টা হয়েছে মহিলা পুলিশ কর্মীর বডির উপরে উঠে পা দিয়ে স্কেল করবার চেষ্টা হয়েছে। কংক্রিট স্ল্যাব দিয়ে ভিতর ঢুকে প্যাডলক ভাঙবার চেষ্টা হলো। গেটের তালা ভেঙে ফেলা হবে বলে শোনা যাচ্ছে শুনুন। পরিষ্কার অডিও। প্রভোক করার পর গেটের তালা ভেঙে ফেলা হবে বলে শোনা যাচ্ছে শুনুন। পরিষ্কার ওডিও। প্রভোকে করার সাথে সাথে পুলিশের উপর আঘাত হানবার চেষ্টা করেছেন ওনারা। লাস্ট লেয়ারের পর তারা একজন পুলিশ কর্মীকে মারবার চেষ্টা করেছেন।  ১২:২৮ থেকে ১২:৩০ পুলিশ কর্মীকে অ্যাসল্ট করা হয়। ভিডিও এভিডেন্স দেখালাম। আমাদের মোট ১৩ পুলিশ অফিসিয়াল ইনজিওর্ড। সার্জেন্ট সঞ্জয় মন্ডল এখন রুবি হাসপাতালে ভর্তি, আইএসআই  লিটন  দাস গুরুতর আহত হয়েছেন।  তাঁর মেডিকেল চেক আপ হয়েছে (ইনিই সেদিন শিক্ষকদের লাঠি মেরেছিলেন, তাঁর ছবি ভাইরাল হয়েছে )।”

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপি মনোজ কুমার বর্মা। তিনি বলেন, “It was a teacher’s programme.কেউ ওখানে গিয়ে ওই পরিস্থিতি করবে এটা আশাপ্রদ ছিল? তালা লাগানো আর তালা ভাঙ্গা দুটো এক নয়। প্রথম হলো, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, তার মেডিকেল রিপোর্ট দেখবেন একটু।Teacher দের প্রতিবাদ কর্মসূচি তে এই পরিস্থিতি হবে এটা এক্সপেকটেড ছিল না। ওর ইনজুরি বিভিন্ন জায়গায় আছে। কবে হাঁটতে পারবে সেটা আমরা জানি না। পুলিশের বিরুদ্ধে অনেক কিছু বলে হচ্ছে। গুন্ডা বলা হচ্ছে। কিন্তু এটা এক্সপেকটেড নয়, পুলিশকে কেউ injured করবে পুলিশ একশন নেবে না ?ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আর জি কর- এর পর অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের।  প্রতি সপ্তাহে আমরা মিটিং করি। থানা লেভেল এ প্রতি মাসে মিটিং হয়। বারবার এটা বলা হয় কোথায় কি করতে হবে।   How to deal with public, how to deal with women আমরা শেখাই।  Every time আমরা এটা বোঝাই, শেখাই।Every time আমরা এটা বোঝাই সেখাই।আমি খবর পাওয়ার পর আমি জানাই। যে টিচার্স ওখানে থাকবে। সেদিনকার ঝামেলায় করা কারা ছিল আমরা তদন্ত করছি। We’re not disclosing their identity for investigation।I don’t know আপনারা কলকাতা পুলিশের কি নিয়ম থানায় থাকে তা জানেন কিনা।

জয়েন্ট সিপি ক্রাইম রূপেস কুমার

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপি মনোজ কুমার বর্মা। তিনি বলেন, “It was a teacher’s programme.কেউ ওখানে গিয়ে ওই পরিস্থিতি করবে এটা আশাপ্রদ ছিল? তালা লাগানো আর তালা ভাঙ্গা দুটো এক নয়। প্রথম হলো, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, তার মেডিকেল রিপোর্ট দেখবেন একটু।Teacher দের প্রতিবাদ কর্মসূচি তে এই পরিস্থিতি হবে এটা এক্সপেকটেড ছিল না। ওর ইনজুরি বিভিন্ন জায়গায় আছে। কবে হাঁটতে পারবে সেটা আমরা জানি না। পুলিশের বিরুদ্ধে অনেক কিছু বলে হচ্ছে। গুন্ডা বলা হচ্ছে। কিন্তু এটা এক্সপেকটেড নয়, পুলিশকে কেউ injured করবে পুলিশ একশন নেবে না ?ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আর জি কর- এর পর অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের।  প্রতি সপ্তাহে আমরা মিটিং করি। থানা লেভেল এ প্রতি মাসে মিটিং হয়। বারবার এটা বলা হয় কোথায় কি করতে হবে।   How to deal with public, how to deal with women আমরা শেখাই।  Every time আমরা এটা বোঝাই, শেখাই।Every time আমরা এটা বোঝাই সেখাই।আমি খবর পাওয়ার পর আমি জানাই। যে টিচার্স ওখানে থাকবে। সেদিনকার ঝামেলায় করা কারা ছিল আমরা তদন্ত করছি। We’re not disclosing their identity for investigation।I don’t know আপনারা কলকাতা পুলিশের কি নিয়ম থানায় থাকে তা জানেন কিনা।

Duty official যখন কেউ থাকে তখন কোনো কেস রেজিস্টার হলে সে হয় আইও। চেঞ্জ করা হয়, অনেক বার চেঞ্জ করা হয়েছে। পরেও চেঞ্জ করা হয়।  His name was there. He was duty officer of that time।He was initial IOHe was duty officer when the case was recorded

বড়ি ক্যামরা আছে। প্রচুর প্রমাণ আছে। এভিডেন্স  আগে আমরা দেখি। অ্যারেস্ট পরেও আমরা করি। বাইরের কারা ছিল আমরা আইডেন্টিফাই করেছি। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় আমরা এখন বলব না। Whatever is lawful that steps will be done.”


Loading

ফের গর্জে উঠলেন চাকরিহারা শিক্ষকরা, ব্রাত্যর সাথে বৈঠক 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা ,পশ্চিমবঙ্গ, ১১/০৪/২০২৫ :  প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষকরা মিছিল করলেন সল্টলেকের বিকাশভবনের উদ্দেশ্যে। তাঁরা চাইছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে সাক্ষাৎ করে একটা সমাধান সূত্রে পৌঁছনোর জন্যে। 

বিকাশভনে পৌঁছে রাজ্যের শিক্ষামন্ত্রীব্রাত্য বসুর সাথে বৈঠকে বসে সমাধান সূত্র বের করতে চান সদ্য চাকরিহারা শিক্ষকরা। এই কারনে তাঁরা বিভিন্ন দিক থেকে মিছিল করে সল্টলেকের বিকাশ ভবনের উদ্দেশ্যে এগোতে থাকেন। ততক্ষনে বিকাশ ভবন চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। 

এদিন এসএসসি দুর্নীতির প্রতিবাদে সল্টলেক বিজেপি দপ্তর থেকে সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিজেপি কার্যকর্তারা মিছিল করে রওনা দিয়েছিলেন এসএসসি দফতরের উদ্দেশ্যে। পুলিশ আটকে দেয় সেই মিছিল। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।

এদিকে শিক্ষামন্ত্রীর সাথে চাকরিহারা শিক্ষকদের মধ্যে আট জনকে প্রতিনিধিত্ব করতে অনুমতি দেওয়া হয়. তাঁরা শিক্ষা দপ্তরে গিয়ে ব্রাত্য বসুর সাথে বৈঠকে বসেন। অনেকেই মন্তব্য করতে থাকেন যে আগের বৈঠকের মত এই বৈঠকও  নিস্ফলা হবে. তবে এনেকেই এই বৈঠক নিয়ে আশাবাদী। 

চাকরিহারাদের দাবী ওএমআর সার্টিফিকেটের মিরর কপি দিতে হবে, যোগ্য ও অযোগ্যদের নির্ভুল ও নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে. চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়ালেন আর জি কর কাণ্ডের প্রতিবাদীরাও। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠক করেও কোনো সুরাহা হল না. শেষমেশ চাকরি হারা শিক্ষকরা সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ না তাঁদের দাবী মেনে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে, আর ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে, ততক্ষন তাঁরা এসএসসি ভবনের সামনে তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন। তাঁদের অনশন কর্মসূচী চালিয়ে যাবেন।  আজ রাত্রে এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে. তাঁরা স্কুলে যাবেন না. নতুন করে কেউই পরীক্ষা দিতে বসবেন না. আজ এসএসসি ভবনের সামনে  গোলাপফুল দেন  চাকরিহারা  শিক্ষকরা। 


Loading

প্রবল বর্ষণে লন্ডভন্ড উত্তরবঙ্গ 

আজ খবর ( বাংলা) [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১০/০৪/২০২৫ :  গতকাল রাত্রি থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণে সিক্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলা। তাপমাত্রাও কমে গিয়েছে অনেকটাই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল রাত্রি থেকে উত্তর বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার জেলার বেশ কিছু জায়াগায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়. দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে অবিরাম বৃষ্টি, সেইসঙ্গে প্রচুর পরিমানে বাজে পড়তে থাকে।  গতকাল রাত্রি থেকে শুরু হয়ে আজ সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে যায়. তারপর থামে আজ সকালে। ততক্ষনে জনজীবন লন্ডভন্ড হয়ে গিয়েছে।  কয়েকটি জায়গা থেকে গাছ ভেঙেপড়ার খবরও  পাওয়া গিয়েছে।  

বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে জলপাইগুড়িতে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ঠান্ডা আবহাওয়া, শীতের আমেজ জেলা জুড়ে। জলপাইগুড়িতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।  ভিজে রাস্তাঘাটে জনমানবের সংখ্যা কমে গিয়েছে। যানবাহন চলাফেরা করছে ধীরগতিতে।  জলপাইগুড়ি থেকে একটি বড়সড় সড়ক দুর্ঘটনার খবরও  পাওয়া গিয়েছে। বাজ পড়ে  একজনের মৃত্যুর খবরও  পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পাহাড়ে আজও  বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রচন্ড বৃষ্টিতে সেই দাবদাহ একেবারেই কমে গিয়েছে। পরিবেশবিদরা বলছেন, এই পরিমান বৃষ্টির দরকার ছিল. উত্তরবঙ্গের বনাঞ্চলগুলি যেভাবে দাবানলের আগুনে পুড়ছিল তাতে করে এই প্রবল বর্ষণে তা নিভে যাবে। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দুপুরে আলিপুরদুয়ার,  কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় প্রবল বর্ষণ হবে।  বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদা জেলার কিছু জায়গাতেও। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের আকাশে এখনো বজ্রগর্ভ মেঘের সঞ্চারই  হয় নি। এই মুহূর্তে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায়  বৃষ্টি শুরু হয়েছে।  


Loading

ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক জেলায় অশান্তি 

আজ খবর (বাংলা), [রাজ্য], করণদিঘি, উত্তর দিনাজপুর, ০৮/০৪/২০২৫ : ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, ঘটনা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে। 

উল্লেখ্য, গত কয়েকদিন আগে ওয়াকফ বিল পাস হয়েছে , আর তারপরেই ওয়াকফ আইন  প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল চলছে বিভিন্ন জায়গায়। এদিন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় ওয়াকফ  বিল প্রত্যাহারের দাবীতে  চলছিল পথ অবরোধ।  আর তাকে  ঘিরেই পরিস্থিতি রণক্ষেত্রের  চেহারা নেয়। প্রতিবাদীদের দাবী ছিল সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে , অনেক বোঝানোর পরেও যখন পথ অবরোধ কারীরা কোনো কথাই মানছিল না। তখন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং অবরোধ তোলার চেষ্টা করে।  মধ্যেই মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বিভিন্ন  গণ্ডগোলের খবর আসতে  থাকে। মুর্শিদাবাদের জঙ্গীপুর ও নিমতিতা  এলাকায় গন্ডগোল ছড়িয়ে পড়ে। 

গন্ডগোলের খবর পেয়ে পুলিশের আরও বিশাল বাহিনীকে নামানো হয়. নামে RAF. কিন্তু ততক্ষনে ইঁটবৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইঁটের  আঘাতে কয়েকজন আহত হয়েছেন।  কয়েকটি গাড়িতে ভাংচুর করা  হয়েছে,পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে  হয়েছে। সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত  হয়ে যায়. পুলিশ লাঠিচার্জ করতে থাকে।  কাঁদানে গ্যাসের সেল ফাটাতে থাকে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে. 

এই মুহূর্তে উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার একটা অংশে ব্যাপক উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিলিগুড়ি যাওয়ার জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছে। যারা আজ ভাংচুর চালালো, গণ্ডগোল করল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই গোটা দেশে সংশোধিত ওয়াকফ  বলবৎ করা হল। 

মুর্শিদাবাদের জঙ্গীপুরে ওয়াকফ আইন প্রত্যাহার দাবিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ ও সুতি- দুই জায়গায় ১৬৩ ধারা আইন জারি করা হ’ল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য- কেন্দ্র সরকারের এই কালা আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে  অবশেষে পুলিশের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটি পুলিশ গাড়ি সহ একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালায় পুলিশ। সব মিলিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে শুরু হয় রীতিমতো খণ্ডযুদ্ধ। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে ১৬৩ ধারা আইন জারি করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি আজ থেকে আগামী ১১ তারিখ পর্যন্ত জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।


Loading

পেলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে গাড়িতে গাছ ভেঙে পড়ে  আহত পর্যটকেরা 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/০৪/২০২৫ :পেলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে গাছ ভেঙে পরলো পর্যটকদের গাড়ির উপর।

পেলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে একটি দুর্ঘটনা ঘটেছে, যখন হঠাৎ করে একটি গাছ পর্যটকদের গাড়ির উপর ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়া খারাপ ছিল না, তবে তবুও কেন গাছটি ভেঙে পড়ল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ঘটনাটি ঘটার পর স্থানীয়রা দ্রুত আহতদের প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেন। তবে এখনও জানা যায়নি, মোট কতজন পর্যটক জখম হয়েছেন বা গাড়িটিতে কতজন ছিলেন। গাছটি ভেঙে পড়ার কারণে সড়কটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিছুক্ষণ পর সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক  হয়। 


Loading

দক্ষিণে আশ্বাস, উত্তরে অবিশ্বাস চাকরিহারাদের 

আজ খবর (বাংলা), [রাজনীতি],  জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৭/০৪/২০২৫ :  দক্ষিণ  কলকাতায় যখন চাকরিহারাদের আশ্বাস দিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উত্তর বঙ্গের জলপাইগুড়িতে তাঁর ওপরেই  অবিশ্বাস বাড়িয়ে আন্দোলনে নামলেন চাকরিহারারা।  দক্ষিণে আশ্বাস, উত্তরে অবিশ্বাস চাকরিহারাদের।  

জলপাইগুড়িতে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে চলা অবস্থান বিক্ষোভ মঞ্চে যোগ দিলেন সদ্য চাকরি হারা শিক্ষকরা।

সোমবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস এবং সদর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি।

এবার সেই আন্দোলনে সামিল হতে দেখা গেলো সদ্য চাকরি হারানো শিক্ষকদেরকে। এই প্রসঙ্গে চাকরি হারানো শিক্ষক দেব প্রিয় সাহা হতাশার সুরে বলেন, “আজকে কলকাতায় ইনডোর স্টেডিয়ামে চাকরি হারানো শিক্ষকদের সাথে মমতা বন্দ্যোপধ্যায়ের যে সভা রয়েছে সেই   সভায় মুখ্যমন্ত্রী যাই বলুন,  ওনার ওপর এর আমরা আর আস্থা রাখতে পারছি না। আর  সেই কারণেই  যাই নি কলকাতায়, কারন এর আগেও উনি প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ যোগ্য অযোগ্য দের পৃথক করার যে কথা বার বার কলকাতা হাই কোর্ট বলেছিল সেটি তিনি করেন নি। তিনি যোগ্য এবং অযোগ্য দের মিলিয়ে দিয়েছেন। যে কারণে সর্বোচ্চ আদালত এমন এক  নির্দেশ দিলো যে আমাদের চাকরিটা ও চলে গেছে। আজ যদি বেতন  বন্ধ করে দেয়, তাহলে আমাদের মতো যারা আছে, তাদের বেঁচে থাকাটাই মুসকিল হয়ে যাবে।  আমার এবং আমার স্ত্রীর দুজনেরই চাকরি চলে গিয়েছে।”


Loading

আমাকে জেলে পাঠালেও এঁদের পাশে থাকব : মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৪/২০২৫ :  কলকাতার নেতাজি  স্টেডিয়ামে  চাকরিহারাদের একাংশের সাথে মিলিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এই সভায় সুপ্রীম কোর্টের প্রতি নিজেদের ক্ষোভ উগরে দিলেন চাকরিহারারা। আবার মুখ্যমন্ত্রীও তাঁদের ক্ষোভকে সমর্থন জানালেন। তিনি কার্যত চাকরিহারাদের পাশেই দাঁড়ালেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

২০১৬  এসএসসি শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে কে যোগ্য এবং কে অযোগ্য তা বাছতে না পেরে গোটা  প্যানেলটাকেই  অবৈধ  ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে সেদিনই চাকরি চলে গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষকের। কিন্তু হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শিক্ষকরা সুপ্রীম কোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু শেষমেশ হাইকোর্টের রায়ই  বহাল রেখে দিয়েছিল  সুপ্রীম কোর্ট। সেক্ষেত্রে সুপ্রীম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে মোট  ২৫,৭৫০ জনের।  সুপ্রীম কোর্টের রায় শুনে মানসিকভবাবে ভেঙে পড়েছেন এই শিক্ষকরা। 

আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় নিজেদের ক্ষোভ পুরোপুরি উগরে দিয়েছে চাকরিহারারা। এই সভা মঞ্চ থেকেই তাঁরা ঘোষণা করেছেন ‘সুপ্রীম কোর্টের রায় অমানবিক এবং তাঁরা এই আইন মানছেন না।’ তাঁরা রাজ্য সরকারকে চাপে  রেখে সতর্ক করে  বলেছেন,”এখনই ব্যবস্থা নিন।” এর আগে তাঁরা নানারকম হুমকির আশ্রয় নিয়েছিলেন। চাকরিহারারা বলেছিলেন, ‘কাউকে ভোট করতে দেওয়া হবে না।’ বিরোধী দলগুলির উদ্দেশ্যে সতর্কবার্তা ছুঁড়ে দিয়ে বলেছেন, “আমাদের বর্তমান মানসিক পরিস্থিতিকে নিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন না।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বৃহত্তর চক্রান্ত চলছে। উচ্চশিক্ষায় যাওয়ার আগে ক্লাস ৯, ১০, ১১, ও ১২এর সময় এই শিক্ষকরাই গেটওয়ে হয়ে  ওঠেন। এই শিক্ষকদের মধ্যে অনেকে আছেন যাঁরা গোল্ড মেডেলিস্ট, অনেকে আছেন যাঁরা নিজেদের  ছাত্র জীবনে দুর্দান্ত রেজাল্ট করেছেন। তাঁদেরকে তোমরা চোর বলছো ? তাঁদের বলছো অনির্ভরযোগ্য ? কে তোমরা ? কে তোমাদের এই অধিকার দিয়েছে ? কে এই খেলা খেলছে ?  এঁদের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় নি। আমি চাই অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, কল্যাণ ব্যানার্জি,  প্রশান্ত ভূষণ, রাকেশ দ্বিবেদীরা গোটা  বিষয়টা দেখুন এবং এঁদের পাশে থাকুন। “

মমতা আরও বলেন, “এঁদের পাশে থাকব। যতদিন না এঁরা সুবিচার পান। আমি যতদিন বেঁচে থাকবো, এঁদের পাশে থাকব।  আমি জানি আমার বক্তব্যের কারণে আমাকে হয়ত জেলেও পাঠানো হতে পারে। কিন্তু তা সত্ত্বেও আমি এই চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবো।”

এদিকে নেতাজি ইনডোর স্টেডিয়ামের ভিতরে সবাই না ঢুকতে পেরে বিহু চাকরিহারা শিক্ষকরা জোর করে ভিতরে ঢুকতে গেলে পুলিশ আটকে। সেই সময় অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরে। চাকরিহারা শিক্ষকদের সাথে পুলিশের ধ্বস্তাধস্তিও হয় ।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor