Aaj Khabor

 সিকিম আর ভুটানের জন্যেই বন্যা হয় উত্তরবঙ্গে : সেচ মন্ত্রী 

মানস ভূঁইয়া

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি,দার্জিলিং, ০৪/০৬/২০২৫ : সিকিমে টানা বৃষ্টির জন্যে জল বেড়েছে উত্তরের নদীগুলোতে।  লাগাতার ধ্বসের কারণে তিস্তার জলে ভেসে আসছে পলি সেই কারণে শিলিগুড়ির জল সরবরাহ ব্যাহত হচ্ছে।

পাশাপাশি ভূটানে লাগাতার বৃষ্টির জন্য ভুটানের নদীর জল ডুকছে উত্তরবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছে ভুটান এবং সিকিমের বৃষ্টিপাত এবং নদীর জল সম্পর্কিত সমস্ত তথ্য যাতে বাংলা পায় সেই বিষয়ে। কিন্তু কোন তথ্য মিলছে না।

আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন সেচ মন্ত্রি মানস ভূঁইয়া। আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে মানস বাবু সোজা চলে যান মহানন্দা নদী এবং বালাসন নদী পরিদর্শনে। এরপর তিনি সোজা চলে আসেন স্টেট গেস্ট হাউসে। এখানে উত্তরবঙ্গের বিধায়ক সাংসদ সেচ বিভাগের প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং মন্ত্রীদের সাথে বৈঠক করেন। বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

মানস ভূঁইয়া সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন। বাংলার মানুষের পাশে রাজ্য সরকার সব রকম ভাবে থাকবে। আজি আলিপুরদুয়ার যাবেন মানস ভূঁইয়া। এরপর জলপাইগুড়ি যাবেন সেচমন্ত্রী। প্রতিটি জেলার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিয়ে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী কে পাঠানো হবে বলে জানান তিনি। 

আজকের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও মুখ খোলেন সেচ মন্ত্রী।   উত্তরবঙ্গের প্রতিটি নদীর নদী বক্ষ সংস্কারের কাজে হাত দেবে শেষ বিভাগ বলেও জানিয়েছেন মানস ভূঁইয়া।  কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য বসে থাকবে না বললে জানান তিনি।  মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন রাজ্যের উন্নয়নের জন্য।  ঠিক সেভাবেই নদী সংস্কার এর কাজ করবে রাজ্য সরকার।

পাশাপাশি সাংবাদিক বৈঠকে সেচ মন্ত্রী বলেন সিকিম সরকারের সাথে কথা হচ্ছে সিকিমে কতটা বৃষ্টিপাত হচ্ছে এবং তিস্তার জল কতটা বাড়ছে সমস্ত তথ্য যাতে সরাসরি সিকিম সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয় সেই বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি ভুটানের সাথেও কথা বলবে রাজ্য। কারণ সিকিম এবং ভুটানের জন্যই প্লাবিত হয় উত্তরবঙ্গ।



Loading

বিএসএফ জওয়ানকে অপহরণ বাংলাদেশের দুষ্কৃতীদের, গাছে বেঁধে মার কয়েক ঘন্টা ধরে

আজ খবর (বাংলা), [রাজ্য], সুতি, মুর্শিদাবাদ, ০৪/০৬/২০২৫ :  বাংলাদেশের স্পর্ধা ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা জোর করে এক বিএসএফ জওয়ানকে বাংলাদেশের ভিতরে টেনে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে মারধর করে।  বেশ কয়েক ঘন্টা হেনস্থা করার পর তাঁকে ছাড়া হয়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলেও বাংলাদেশের প্রতি কেন এত নরম সেটা বোঝা যাচ্ছে না।  

বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ বন্ধ করার সময়  এক বিএসএফ জওয়ানকে অপহরণ করার অভিযোগ উঠল কিছু বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকাল ৮ টা নাগাদ অপহরণের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যদিও পরবর্তীকালে ভারত এবং বাংলাদেশের সীমা সুরক্ষা বাহিনীর আধিকারিকদের মধ্যে দীর্ঘক্ষন ফ্ল্যাগ মিটিংয়ের পর  বিএসএফের  কনস্টেবলকে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, বুধবার সকালে  মুর্শিদাবাদে সুতি থানার নুরপুর বিওপি এলাকায় টহলদারি ডিউটি করছিলেন বিএসএফের এক কনস্টেবল। সেই  সময় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার পাতলাটোলা  এলাকা দিয়ে বেশ কিছু বাংলাদেশি রাখাল ৬ এবং ৭ নম্বর আউটপোস্টের মাঝে প্রায় দেড়শো মিটার   ফাঁকা জায়গা দিয়ে  বেআইনিভাবে  ভারতীয় সীমান্তে প্রবেশ করে যায়। 

 অবৈধভাবে বাংলাদেশি  রাখালদেরকে ভারতে প্রবেশ করতে দেখে সীমান্ত কর্তব্যরত এক   বিএসএফ জওয়ান  বাংলাদেশি নাগরিকদেরকে নিজেদের দেশে ফিরে যেতে বলেন। 

অভিযোগ উঠেছে বাংলাদেশের নাগরিকরা বিএসএফের আদেশকে গুরুত্ব না দিয়ে তাদের গরুগুলোকে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে তাদেরকে ঘাস খাওয়াতে থাকে। 

ওই বিএসএফ জওয়ান এরপর গরুগুলোকে বাংলাদেশি সীমান্তের দিকে তাড়িয়ে দিতে থাকেন। অভিযোগ সেই সময়ে প্রায় ১০ – ১৫ জন বাংলাদেশি নাগরিক জোর করে ভারতীয় সীমান্ত প্রবেশ করে  ওই বিএসএফ জওয়ানের সঙ্গে থাকা তার আগ্নেয়াস্ত্রটি ছিনতাই  করে বাংলাদেশের দিকে দৌড়াতে থাকেন।

নিজের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ফিরে পাওয়ার জন্য এরপর বিএসএফের ওই জওয়ান  বাংলাদেশি নাগরিকদের পেছনে দৌড়াতে শুরু করেন। বাংলাদেশ সীমান্তের বেশ কিছুটা ভেতরে পৌঁছে যাওয়ার পর  স্থানীয় নাগরিকরা  বিএসএফের ওই জওয়ানকে ধরে ফেলে কলা বাগানে দড়ি দিয়ে বেঁধে রাখেন বলে অভিযোগ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশের বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (আজ খবর ভিডিওর সত্যতা যাচাই করেনি)। 

বিএসএফ জওয়ান অপহরণ হওয়ার খবর পাওয়ার পরেই বিএসএফের শীর্ষ আধিকারিকেরা দ্রুত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সূত্রের খবর দুপুর ২টো  পর্যন্ত দুই দেশের  সীমান্তরক্ষী বাহিনীর  আধিকারিকদের মধ্যে ফ্ল্যাগ  মিটিং হয়। এরপরই ছাড়া পান  ওই বিএসএফ জওয়ান। তবে ওই জওয়ানের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্রটি পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


Loading

শ্রী শ্রী লোকনাথ ব্রম্ভচারীর  তিরোধান দিবস পালিত হল 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৩/০৬/২০২৫ : শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস পালিত হলো মহা ধুমধাম করে. এদিন বিভিন্ন মন্দিরগুলিতে ভক্তদের ভীড় ছিল দেখার মত. 

মঙ্গলবার মহা ধুমধামের সঙ্গে পালিত হলো শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস। মঙ্গলবার শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দিনটি ধর্মীয় শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। শিলিগুড়ির ফুলেশ্বরী মোড় রেলগেট সংলগ্ন বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণে, প্রতি বছরের মতো এবারও মন্দির কমিটির উদ্যোগে বিশেষ পূজা-অর্চনা, মহাযজ্ঞ ও অঞ্জলির আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মন্দির চত্বরে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ ভোগ-প্রসাদের ব্যবস্থা করা হয়। পথচলতি মানুষদের মধ্যে বিনামূল্যে ঘোল ও শরবত বিতরণ করা হয়, যা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। 

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের জন্য ‘বসে আঁকো’ প্রতিযোগিতা ও আগামীকাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আইপিএলের ফাইনাল ম্যাচ উপলক্ষে এলইডি স্ক্রিনে খেলা দেখারও ব্যবস্থা রাখা হয়েছে মন্দির প্রাঙ্গণেই। সবমিলিয়ে ধর্মীয় ভক্তি, সামাজিক সম্প্রীতি এবং উৎসবের আবহে উদযাপিত হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস।


Loading

খড়দহে দুস্কৃতির বাড়ি থেকে উদ্ধার আগেনেয়াস্ত্র ও কার্তুজ 

কল্পিত চিত্র

আজ খবর (বাংলা),  [রাজ্য],  খড়দহ, উত্তর ২৪ পরগণা , ০৩/০৬/২০২৫ : উত্তর ২৪ পরগণার খড়দহ ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে গোপন অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ। অভিযুক্ত দুস্কৃতি নেপালি পলাতক, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। 

আজ সকালে খড়দহ থানা ও কামারহাটি থানা যৌথভাবে অভিযান চালালো পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।  সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতি নয়িম আলি ওরফে নেপালির বাড়িতে দুই থানার আধিকারিকরা গোপনে অভিযান চালায়।  অভিযান চালাতেই ঐ  দুষ্কৃতী নেপালীর বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং  প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি। 

অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবী করেছেন।  তল্লাশি অভিযানের অনেক আগে থেকেই  পলাতক দুষ্কৃতী নেপালি ও তার দলবল। প্রশ্ন উঠেছে নেপালির বাড়িতে কোথা থেকে এল এত অস্ত্রশস্ত্র ও গুলি ? এই নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকেরা। আতঙ্কিত এলাকাবাসীও।


Loading

বিশ্ব হিন্দু পরিষদের ডাকা শিলিগুড়ি বনধ  সফল 

আজ খবর (বাংলা),  [রাজনীতি}, শিলিগুড়ি, দার্জিলিং, ০২/০৬/২০২৫ : বিশ্ব হিন্দু পরিষদের ডাকা ২৪ ঘন্টার শিলিগুড়ি বনধ  প্রায় সফল. শিলিগুড়ির রাস্তাঘাট আজ প্রায় ফাঁকাই ছিল. 

গত বৃহস্পতিবার রাত্রে বজরং  দলের কিছু সদস্য মাটিগাড়ায় একটি গাড়ি পাকড়াও করে বলে জানা গিয়েছে। এই গাড়িতে করে নিয়মিত মাংস সরবরাহ করা হয় বলে দাবী করা হলেও বজরং  দল অভিযোগ করে যে এই গাড়ি করেই নিয়মিত অস্ত্র চালান করা হয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ সংঘাত শুরু হয়ে যায়।   ঐ  গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। 

এরপর মাটিগাড়া থানা থেকে পুলিশ আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে দ্রুত সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। এই সময় পুলিশ শুধুমাত্র হিন্দুদেরকেই গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, এই অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদ শিলিগুড়িতে আজ ২৪ ঘন্টার বনধের  ডাক দেয়।  বনধকে সফল করতে আজ বিশ্ব হিন্দু পরিষদকে পথে নামতেও দেখা যায়। কয়েকজন টোটো চালককে তাঁরা টোটো না চালানোর জন্যে অনুরোধ জানান। 

সামান্য কিছু গাড়ি চলাচল করলেও আজ শিলিগুড়ি শহর, চেক পোস্ট এলাকা, ফুলবাড়ী, নৌকাঘাট, কাওয়াখালী, মাটিগাড়া, শিব মন্দির, বাগডোগরা ইত্যাদি সব জায়গাই  ছিল শুনশান। দোকান,পাট , বাজার, অফিস সবই ছিল বন্ধ।  অশান্তি এড়াতে শহরের প্রায় সর্বত্র ছিল কড়া  পুলিশি প্রহরা।


Loading

অনুব্রত সোমবার জামিন নিতে পারেন আদালত থেকে 


আজ খবর (বাংলা), [রাজ্য] বোলপুর, বীরভূম, ৩১/০৫/২০২৫ : 
পুলিশ তলব করলেও আজ সশরীরে থানায় হাজিরা দিলেন না তৃণমূলের কোর কমিটির নেতা অনুব্রত মন্ডল। তিনি সম্ভবত আগামী সোমবার থানায় যাবেন।

বৃহস্পতিবার রাত্রে বোলপুর থানায় ফোন করে অত্যন্ত কদর্য ভাষায় আইসি লিটন হালদারকে গালিগালাজ করেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। আইসির মা ও স্ত্রীর নামেও গালিগালাজ করা হয় এবং বার বার তাঁকে থানা থেকেচুলের মুঠি ধরে টেনে নিয়ে আসার হুমকি দেওয়া হয়। এই অডিও ভাইরাল হয়ে যায় (যদিও এই অডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর), সমাজের বিভিন্ন মহল থেকে নানারকম প্রতিক্রিয়া আসতে শুরু করে. সমাজ মাধ্যমে নিদার ঝড় বয়ে যায়। বিজেপি বিষয়টি নিয়ে সমালোচনা করতে শুরু করে।  বিষয়টি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তৃণমূলের শীর্ষস্তরে। দলের পক্ষ থেকে অনুব্রতকে অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

দলের নির্দেশ পেয়ে গতকাল সকালেই অনুব্রত চিঠির মাধ্যমে ক্ষমা চেয়ে নেন।   তবে সরকারি আধিকারিক, বিশেষত পুলিশকে গালিগালাজ বা হেনস্থা করার জন্যে তাঁর নামে চারটি কেস (৭২, ১৩২,  ২২৪ ও ৩৫১ ধারায় ) দেওয়া হয়। আজ তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। সকাল এগারোটার সময় তাঁর পৌঁছনোর কথা থাকলেও অনুব্রত নিজে আজ হাজিরা দেন নি। শরীর খারাপের অজুহাত দিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাঁর হয়ে সাতজন আইনজীবী পুলিশের সাথে দেখা করে এসেছেন। তাঁরা বলেছেন আগামী সোমবার অনুব্রত পুলিশের সাথে দেখা করতে যাবেন। যদিও দ্বিতীয় নোটিশে ফের  অনুব্রতকে এসডিপিও অফিসে দেখা করতে বলা হয়েছে। জানা গিয়েছে তিনি আগামী সোমবার জামিন নেবেন আদালত থেকে। 


Loading

শিলিগুড়িতে রেলের জমি ১ টাকায় পাট্টা  দিতে চাইছেন মেয়র 

গৌতম দেব

আজ খবর (বাংলা), [রাজ্য]  শিলিগুড়ি, দার্জিলিং, ৩১/০৫/২০২৫ : রেলের জমিতে বসবাসকারী মানুষদের  স্বাভাবিক জীবন যাপনের জন্যে রেলের জমি এক টাকা করে পাট্টা  দেওয়ার কথা বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। . 

‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক নাগরিক এই প্রসঙ্গটি উথ্থাপন করেছিলেন. সেই প্রসঙ্গকে টেনে এনেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “যাঁরা দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করছেন, রেলের সেইসব জমি দীর্ঘকাল অব্যবহৃত অবস্থায় পরে রয়েছে। সেইসব জমি হোল্ডিং প্রপার্টি হিসেবে তাঁদেরকে দেওয়া যেতেই পারে, যাঁরা সেই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সেক্ষেত্রে তাঁদেরকে রেলের জমি এক টাকা করে পাট্টা  দেওয়া যেতে পারে। রেল বলছে ঐসব জমিউপভোক্তারা যেন কিনে নেয়, কিন্তু যে সব জায়গায় জমিগুলি রয়েছে, সেখানে এখন জমির দাম অনেক।  এত টাকা ওঁরা জোগাড় করতে পারবেন না। “

গৌতম দেব আরও বলেন, যে সব সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে রেলের জমিতে বাস করছেন, তাঁরা কোনো সুযোগ সুবিধা পান না।  তাঁদের নাম ট্রেড লাইসেন্স দেওয়া হয় না, তাঁরা ব্যাংক থেকে লোন  পান না।এইসব মানুষরা ওখানে পাট্টা  পেলে এইসব সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হবেন না।” কিন্তু রেলের জমি পুরসভা কিভাবে পাট্টা  দেবেন জিজ্ঞাসা করায় গৌতম দেব বলেন, এই ব্যাপারে আমরা জন সমর্থন চাইব।  অন্ততপক্ষে এক লক্ষ সাক্ষর সংগ্রহ করব।  জন সমর্থন পেলে গোটা বিষয়টি আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো, তার পর আইনিভাবেই রাজ্য সরকার হয়ত ব্যবস্থা নিতে পারবে।  এই মানুষগুলো দীর্ঘদিন ধরে যে সমস্যায় রয়েছে, তার একটা সমাধান হওয়া খুব দরকার।”


Loading

বাড়ি বাড়ি ঘুরে কারা  তথ্য জোগাড় করছিল ?  জানতে চাইছে পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, ২৮/০৫/২০২৫ : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের কাছে খবর আসছিল গত দুদিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন রকম নথি সংগ্রহ করছিল বেশ কিছু যুবক ও দুইজন মহিলার একটি ভুয়ো সমীক্ষক টিম।

খবর পেয়ে তৎপর হয় পুলিশ,তদন্তে নামে চন্দ্রকোনা থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে সেই টিমের তিনজনকে প্রথমে গ্রেফতার করে,তাদের জিজ্ঞাসাবাদ করে দিনভর অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলে।পুলিশের কাছে সামনে আসে ভুয়ো তথ্য সংগ্রহের নামে এলাকার মানুষের কাছ থেকে পরিচয়পত্র ও গোপন তথ্য সংগ্রহ করছে এরা।ভুয়ো সমীক্ষক টিমকে ধরতে চন্দ্রকোনা থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই টিমের সদস্যদের পাকড়াও করে পুলিশ।

একটি মারুতি ইকো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে,নটি মোবাইল,এছাড়াও অনেক ভুয়ো আই কার্ড পাওয়া গেছে যা বিভিন্ন কোম্পানির নামে রয়েছে,এরা মুলত ১১ টি বিধানসভা এলাকার সার্ভে করতে এসেছিল বলে পুলিশের দাবি।টিমের নামে এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেছে।পুলিশ সূত্রে খবর,পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাসিন্দা এরা,ধৃতরা হলো। 

১)কার্তিক মাইতি(খড়গপুর লোকাল, সুলতানপুরের বাসিন্দা) 

২) প্রনিক মন্ডল (উত্তর ২৪ পরগনার বাসিন্দা)

৩) শ্রমির দত্ত (শালবনী-পশ্চিম মেদিনীপুর) 

৪) তহিদুল শেখ (নদীয়া) 

৫)সায়নী কুন্ডু (নন্দকুমার পূর্ব মেদিনীপুর)

৬)সোনালী মান্ডি( পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর)

৭) সুবর্ণ ঘোষ( ভদ্রেশ্বরের-হুগলী)

৮)আশিক শেখ (নদীয়া- নাকাশিপাড়ার)

৯) শম্ভুনাথ হালদার(উত্তর ২৪ পরগনার বাসিন্দা) 

পুলিশ সূত্রে খবর,ধৃতদের দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করা হয় এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো পরিচয় পত্র দিয়ে মানুষকে প্রতারণা সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।পুলিশ এও জানায়,এই টিম হরিয়ানার গুরগাঁও এর ডিপ লেন্স রিসার্চ কোম্পানির হয়ে সার্ভে,এক্সপ্রেস অ্যাপ্স এর মধ্য দিয়ে সাধারণ মানুষের গুরুত্বপুর্ন নথি সংগ্রহ করার কাজ করছিল।যদিও চন্দ্রকোনা শহরের এক হোটেল মালিকের দাবি, তার হোটেলে উঠেছিল কয়েকজন যুবক আইপ্যাকের নাম করে।

কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিল পুলিশ প্রশাসনকে,পাশাপাশি দলীয় স্তরেও সজাগ থাকার বার্তা দিয়েছেন যে,রাজ্য ভুয়া পরিচয় দিয়ে এলাকায় এলাকায় সমীক্ষা চলছে এবং মানুষের থেকে গোপন তথ্য সংগ্রহ চলছে।সম্প্রতি উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকেও এবিষয়ে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।আর তারপরই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের এই বড়সড় সাফল্য।পুলিশের গোপন সূত্র ও তৎপরতার জেরে একসাথে মহিলা সহ মোট ৯ জনের গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে।


Loading

রাতে এনজেপি-তে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার কলকাতার পরিবার

পাকড়াও হয়েছে দুই দুষ্কৃতী, বাকিদের খোঁজ চলছে 

আজ খবর (বাংলা),[রাজ্য], নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, ২৮/০৫/২০২৫ :  রাতে এনজেপি-তে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার কলকাতার বাসিন্দা পরিবার। মহিলার উপর চড়াও হয়ে গলার সোনার চেন ছিনতাই। 

সোমবার রাত ১২টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিরিয়ানি কিনতে এসেছিল কলকাতার একটি পরিবার। জানা গিয়েছে, বারাসাতের বাসিন্দা রিয়া সরকার বারাসাতে শ্বশুরবাড়ি। সেখান থেকে দক্ষিণ শান্তিনগর নিজের বাড়িতে বেড়াতে এসেছেন পরিবার নিয়ে। এদিন রাত ১১.৫২ নাগাদ তারা রাতের খাবারের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে একটি বিরিয়ানির দোকানে যান। তার স্বামী বিরিয়ানি আনতে দোকানের ভেতরে প্রবেশ করে বাকিরা এনজেপি চত্ত্বরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় চারজন যুবক একটি রাস্তায় সারমেয়কে তুলে নিয়ে চূড়ান্ত হিংস্র আচরণ করতে লাগে। তা দেখে নিজেদের মধ্যেই জঘণ্য কাজের সমালোচনা করতে লাগেন রিয়া সরকার ও তার সঙ্গে থাকা পরিবারের মহিলারা। 

রিয়া দেবীর অভিযোগ মদ্যপ অবস্থায় ছিল যুবকেরা। তাই তারা তাদের কিছুই বলেননি নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। সেসময় আচমকা নেশাগ্রস্ত যুবকদের  দল থেকে দুই যুবক তাদের কাছে এসে অশালীন শব্দ প্রয়োগ করে কটুক্তি করতে লাগে, গালিগালাজ করে মহিলাদের। এরপর তার গায়ে হাত দিয়ে চড়াও হয়।তার স্বামী ও পরিবারের অন্য এক পুরুষ সদস্য ছুটে এসে বাধা দেওয়া চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। সে সুযোগে দুই দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যায়। 

এক যুবক তার গায়ে হাত দিয়ে গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নিয়ে যায়। একজনকে আটকে রেখে নিউজলপাইগুড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুষ্কৃতি দলের দুজনকে গ্রেপ্তার করে। স্কুটিতে পলাতক অন্য দুজনের খোঁজ চলছে। অভিযুক্তরা হলো শুভজিত, আলম, সালমান, ছোট্টু। স্থানীয়রা জানায় প্রায় দিনই ওই এলাকায় রাতের বেলা নেশাশক্তদের দখলে চলে যায়। রাতে এনজেপি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।


Loading

বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় কমলা সতর্কতা জারি, শুক্রবারও চলবে দুর্যোগ

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৫/২০২৫ : মৌসুমী বায়ু আরো অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ ও কভার করেছে। আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।  

সোমনাথবাবু বলেন, “মঙ্গলবার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ।বর্তমান অবস্থান করছে উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরো শক্তি বাড়াবে। এই সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চলে এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ২৯ তারিখ । এছাড়া বুধ ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হওয়ার গতি থাকবে  ৪০-৫০ ও গাস্টিং ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। উপকূলের জেলাগুলোতে এই গতিবেগ থাকবে। ২৯ তারিখ হাওয়ার গতি বেড়ে ৪৫-৫০ গাস্টিং ৬০ হওয়ার সম্ভাবনা উপকূল এর জেলা গুলোতে। ৩০ তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে কমবে।মৎস্যজীবীদের মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে ৩০ তারিখ পর্যন্ত।

এই সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও ভারী ও অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি চলবে ।উত্তরবঙ্গে বুধবার বৃষ্টির পরিমান কম থাকবে।  ২৯ তারিখ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩০’ও ৩১’ জুন দক্ষিণ ও উত্তর বঙ্গে বৃষ্টি পরিমান বেশি থাকবে। ২রা  জুন থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে।

বুধবার দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, ও নদিয়াতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি সাথে ৪০-৫০ ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বাকি জেলা গুলোতে বিক্ষিপ্ত ঝড় – বৃষ্টি চলবে। বৃহস্পতিবার  ২৯ তারিখ হাওড়া ,হুগলি ,নদিয়া , দুই ২৪ পরগনা ,দুই মেদিনীপুর, কলকাতা ,বর্ধমান এ কমলা সতর্কতা জারি ।কোথাও ভারি বৃষ্টি  আবার কোথাও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা।  হওয়ার গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে  হাওয়ার গতিবেগ থাকবে  ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়।”


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor