Aaj Khabor

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই আত্মঘাতী যুবক!

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৬/০৫/২০২৫ : ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই আত্মঘাতী যুবক! মাত্র তিন মাসের দাম্পত্যে বারবার অশান্তি, উঠছে নানা প্রশ্ন

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলেই আত্মঘাতী হলেন ঠাকুরনগরের এক যুবক। মৃতের নাম অমিত চট্টোপাধ্যায় (২৪)। জানা গিয়েছে, তিন মাস আগে তাঁর বিয়ে হয়েছিল ২৯ বছর বয়সী এক মহিলার সঙ্গে, যার এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাঁদের বৈবাহিক জীবন ছিল অশান্তিতে ভরা।পরিবারের অভিযোগ, ওই মহিলার ফোনে বিভিন্ন সময়ে অপরিচিত পুরুষের এসএমএস আসতো, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। অমিতের প্রশ্নের সঠিক উত্তর কিংবা প্রমাণ দিতে পারেননি স্ত্রী। এক পর্যায়ে দাম্পত্য কলহ এতটাই বেড়ে যায় যে কয়েকদিন আগে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান।

এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অমিত। সোমবার সেই অবসাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলেন ভিডিও কলে, এরপর একটি ভিডিও রেকর্ড করে পাঠান তাঁকে। তারপরই আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেন তিনি। অমিতের দিদির দাবি, ঘটনার কিছুক্ষণ পর স্ত্রীর তরফ থেকেই ফোন আসে এবং জানানো হয়, অমিত কোনো “দুঃসাহসিক” পদক্ষেপ নিতে চলেছে। সঙ্গে সঙ্গে দিদি ঘরে ছুটে গিয়ে দেখতে পান ভাই আত্মহত্যা করেছে।

অমিতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আনা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্কই অমিতের জীবনে বিষের বীজ বপন করে। এখন প্রশ্ন উঠছে, সেই পাঁচ মিনিটের কথোপকথনে এমন কী হয়েছিল, যা একজন যুবককে জীবনের প্রতি সমস্ত আশা ত্যাগ করতে বাধ্য করলো? এই ঘটনার নেপথ্যে দাম্পত্য অশান্তি নাকি আরও কোনও গভীর কারণ—তদন্তেই উঠে আসবে আসল সত্য।


Loading

স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পেতেই হুলুস্তুল 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৫/২০২৫ : সল্টলেকে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পাওয়া গেল। আইডি বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। বিধান নগর পুলিশ বোমার খোঁজে তল্লাশি শুরু করেছিল।

সোমবার ভোরবেলায় অচেনা একটি মেইল আইডি থেকে স্বাস্থ্য ভবন অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকদের কাছে একটি মেইল আসে,  সেখানে বলা হয় দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে আইডি বিস্ফোরনে উড়িয়ে দেয়া হবে গোটা স্বাস্থ্য ভবন। 

এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  গোটা বিষয়টি স্বাস্থ্য ভবনের তরফ থেকে  জানানো হয় বিধান নগর পুলিশ আধিকারিকদের। পুলিশ কুকুর এবং বোম স্কোয়াডকে  নিয়ে বিধান নগর পুলিশ তল্লাশি চালায় স্বাস্থ্য ভবনের বিভিন্ন জায়গায়।  তবে তন্ন তন্ন করে খুঁজেও কোনো বোমা, বিস্ফোরক বা সেইরকম কোনো বস্তুর সন্ধান পাওয়া যায় নি. 

পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ ভোর ছাড়তে নাগাদ স্বাস্থ্যভনে ‘পাক জিন্দাবাদ’ নাম একটি ইমেল আইডি থেকে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার মেইল আসে. সেই মেইলে বলা হয়েছিল আজ দুপুর দেড়টা নাগাদ স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে. খবর পেয়ে পুলিশ ও বোম্ব স্কোয়াড সেখানে যায় এবং চিরুনি তল্লাশি শুরু করে.. কোথাও বোমা পাওয়া যায় নি, অবশ্য বিস্ফোরণের ময় ঘটনাও আদৌ ঘটে নি. গোটা বিষয়ই নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশআধিকারিকরা।  


Loading

নদিয়া সীমান্ত এলাকা থেকে ফের দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক 

আজ খবর (বাংলা), [রাজ্য], কল্যাণী সীমান্ত, নদিয়া,  ২৬/০৫/২০২৫ :  বিধানসভা নির্বাচনের আগে নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশের কঠোরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একই ধারাবাহিকতায়, পুলিশ গঙ্গানাপুর থানার অনন্তপুর মোড় এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছে। 

সূত্রের খবর, সোমবার অনন্তপুর মোড এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের নাম লোকনাথ মণ্ডল, সে গঙ্গানাপুর থানা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে রানাঘাট আদালতে হাজির করা হয়। 

অভিযুক্তের কাছে কেন এই অবৈধ অস্ত্র এবং কার্তুজ ছিল এবং তার উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করছে পুলিশ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার সকল থানা এলাকায় পুলিশ তৎপর হয়ে উঠেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অপরাধ প্রতিরোধে ধারাবাহিক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা, যা নিরাপত্তা সংস্থাগুলির সতর্কতা আরও বাড়িয়ে দিয়েছে।


Loading

প্রধানমন্ত্রী আসার আগেই ফের রাজবংশী-কামতাপুর জিগির  

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৬/০৫/২০২৫ : প্রধানমন্ত্রী আসার ৭২ ঘণ্টা আগে উত্তরবঙ্গের ভোট ব্যাংক রাজনীতির মূল শক্তি রাজবংশি সম্প্রদায়ের কামতাপুরী ভাষাকে ৮ তম তফসিলে অন্তর্ভুক্তি নিয়ে তোড়জোড়, চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই প্রথম গুরুত্বপুর্ন উওর পূর্ব ভারতের ভুটান সীমান্ত ঘেঁষা আলিপুরদুয়ার জেলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৯ শে মে।
প্রধানমন্ত্রীর সভাস্থল নির্মাণের কাজ চলছে জোরকদমে, দফায় দফায় রাজ্যে এবং কেন্দ্রিয় নিরাপত্তা এজেন্সি গুলোর মধ্যে চলছে সমন্বয় বৈঠক।


এরই মধ্যে সোমবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদের করা এক সাংবাদিক সম্মেলনের পরেই উত্তরবঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।
উল্লেখ্য, উত্তরবঙ্গের ভোট ব্যাংক রাজনীতির মূল শক্তি রাজবংশী সম্প্রদায় এবং কামতাপুরী ভাষায় কথা বলা থেকে শুরু করে সাহিত্য, সিনেমা, নাচ গান,এমন সৃষ্টি কৃষ্টির সঙ্গে বেঁচে থাকা লক্ষ লক্ষ মানুষ।
দীর্ঘ কয়েক দশক থেকেই রাজবংশী সমাজের পক্ষ থেকে কামতাপূর রাজ্যে গঠনের যেমন দাবি উঠেছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ এবং সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে,এর পাশাপাশি উল্লেখিত ভাষার বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকেও দাবী তোলা হয়েছে সংবিধানের অষ্টম তফসিলিতে কামতাপুরী ভাষাকে অন্তর্ভুক্তির।


প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মাটিতে পা রাখার ঠিক ৭২ ঘণ্টা আগে সোমবার ময়নাগুড়ি থেকে সেই দাবিকে সামনে রেখে করা সাংবাদিক সম্মেলনে,
সাংবাদিক সম্মেলনে কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদের সম্পাদক তথা লেখক এবং চিত্র পরিচালক প্রসেনজিৎ রায় বলেন, আমরা বিভিন্ন তথ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি আবেদন পাঠাচ্ছি, যাতে মূলত কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির কথা বলা আছে । 


অপরদিকে রাজবংশী এবং কামতাপুরী ভাষা প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠণের সভাপতি সুরেশ চন্দ্র রায় বলেন, রাজবংশী এবং কামতাপুরী দুটোই এক।  রাজ্যে সরকার যখন কামতা পুরী এবং রাজবংশী দুটি পৃথক ভাষা একাডেমী তৈরি করে সেই সময় আমরা লিখিত ভাবে এই বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু তার পরেও রাজ্যে সরকার কি করে দুটি ভাষা একাডেমী তৈরি করেছে সেটি রাজ্য সরকারই একমাত্র বলতে পারবে।


Loading

ঝুঁকি নিয়েই চলছে শিলাবতী নদী পারাপার 

আজ খবর ( বাংলা),  [রাজ্য], মুকুটমণিপুর,  বাঁকুড়া,৫/০৫/২০২৫ : হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতী নদীর জলের তোরে ভেঙে যায় অস্থায়ী রাস্তা, ঝুঁকিপূর্ণভাবে নৌকায় পারাপার করতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই নম্বর ব্লকের পাথরবেড়িয়া এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর  জল বেড়ে যাওয়ার কারণে অস্থায়ীভাবে পারাপারের জন্য রাস্তাটি হঠাৎই ভেঙে যায়। এর ফলে ছাত্র-ছাত্রী, সবজি চাষী এবং নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাঁকুড়া সীমান্তের ভূতশহর এলাকার মানুষজন তাঁদের নিত্যপ্রয়োজনে হুমগড় শহরে আসেন। এই বাইপাস রাস্তাটি ভেঙে যাওয়ায় তাঁদের যাতায়াত ব্যাহত হচ্ছে। কিন্তু ভেঙে যাওয়ার আগে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ও সবজি কৃষকেরা হুমগড় এসেছিলেন, ফেরার পথে এই পরিস্থিতি দেখে তাঁরা চমকে যান। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পারাপারের জন্য একটি সেতু নির্মাণের,নতুন কংক্রিটের সেতুর নির্মানের কাজ চলাকালীন বিকল্প পথ হিসেবে তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে এই কাঁচা রাস্তা, কিন্তু এর আগে এখানে একটি কাঠের সাঁকো ছিল, যা অনেক আগেই ভেঙে গিয়েছিল।

বর্তমানে শিলাবতী নদী পারাপারের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো নৌকা। তাই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত শুরু করেছে এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, যেকোনো সময়ে ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা।  এই পরিস্থিতির মাঝেও চলছে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত, এলাকার মানুষের বক্তব্য খুব তাড়াতাড়ি প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা না নেওয়া হলে, যে কোন সময়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।


Loading

কর্মসংস্থানের জন্যে বাংলা থেকে গিয়ে ৬০ জন আটকে আরবে 

আজ খবর (বাংলা), [রাজ্য], ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, ২৩/০৫/২০২৫ : বাংলা থেকে ষাটজন কর্মসংস্থানের জন্য যাওয়া সৌদি আরবে গিয়ে আটকে থাকা মানুষকে ভারতে ফেরানোর জন্য আবেদন করা হল.

পশ্চিমবঙ্গ থেকে কর্মসংস্থানের জন্য কাজে গিয়ে সৌদি আরবে গিয়ে ৬০ জনের মতন বঙ্গবাসীর বিপদের সম্মুখীন অবস্থায় রয়েছে। দীর্ঘ ছয় থেকে আট মাস ধরে তারা বেতন পাচ্ছে না এমনকি সৌদি আরব থেকে  ভারতীয়দের আসতেও দেওয়া হচ্ছে না।  তাদের পক্ষ থেকে সমাজ  মাধ্যমের মাধ্যমে এক ভিডিও বার্তায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে কাতর আবেদন তাদেরকে যেন অতিসত্বর উদ্ধার করে দেশে ফেরানো ব্যবস্থা করা হয়। আর এই ষাটজনের মধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত হালিশহর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এম.সি. মিত্র রোডের হাজিনগর এলাকার রবি প্রতাপ সিং ।

রবি প্রতাপ সিং এর বাবা অভিমুন্য সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা খুব খুবই উৎকণ্ঠায় আছে।  তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চেয়েছে। তার পাশাপাশি রবি প্রতাপ সিং এর স্ত্রী জুই সিং তার ছোট্ট নাবালক শিশুকে নিয়ে একাকী থাকার কথা জানিয়ে  আবেদন রাখেন অবিলম্বে তার স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করুক সরকার সহ এমপি ,এম এল এদের কাছে। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তিনি প্রধানমন্ত্রী সহ বিদেশ  মন্ত্রকের কাছে আবেদন করেছেন যাতে তাদের দেশে ফিরিয়ে আনা যায়।

এমনকি প্রাক্তন সাংসদ তা র এক্স হ্যান্ডেলেও টুইট করেন । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষরা উৎকণ্টায় দিন কাটাচ্ছে কবে তাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। এখন দেখার প্রশাসন কোন ব্যবস্থা নেয় কিনা সৌদি আরবে আটকে থাকা রবিন প্রতাপ সিং এর ব্যাপারে।


Loading

মাত্র ১৫ দিন আগেই তৈরি হওয়া  কংক্ৰিটের নিকাশি নালা ভেঙে পড়ল 

আজ খবর (বাংলা), [রাজ্য], আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, ২৩/০৫/২০২৫ : সবেমাত্র ১৫ দিন আগেই নির্মাণ হয়েছে কংক্রিটের নিকাশী নালা। আর সেই নালায় সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়ল কংক্রিটের নিকাশী নালার ওয়ার্ল্ড। আর সেই কাজে নিম্নমানের কাজের পাশাপাশি লক্ষ লক্ষ টাকা সরকারি অর্থ অপচয় ও তছরূপের  অভিযোগ উঠল মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগানের পাকা লাইন এলাকায়। 

প্রসঙ্গত জানা যায় মাত্র  ১৫ দিন আগেই মাদারিহাট ব্লকের শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ২৮৯,৩৭৯ টাকা , ব্যয় করে কংক্রিটের নিকাশী নালা নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল গ্রাম পঞ্চায়েত। আর সেই কাজেই প্রথম থেকেই  নিম্নমানের কাজ করেই চলেছিল ঠিকাদার সংস্থা। তাদেরকে একাধিকবার গ্রামের বাসিন্দারা বিষয়টি জানালেও তারা কোনোভাবেই কর্ণপাত করেনি। ফলে একদিনে সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে গিয়েছে শব্দ নির্মিত নিকাশী নালার ঢালাই। যদিও সেই নিকাশি নালা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন গ্রামবাসী। 

তবে ঠিকাদারি সংস্থাকে স্রেফ কটাক্ষ করেই কি দায় এড়াচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান,  নাকি এর পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে, তা জানা  যায় নি.।


Loading

পুলিশের সহায়তায় দীর্ঘ ২০ বছর পর বাবা-ছেলের মিলন 

আজ খবর (বাংলা), [রাজ্য], বেলাকোবা, জলপাইগুড়ি, ২৩/০৫/২০২৫ : দীর্ঘ প্রায় ২০  বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসলো বাবা-ছেলে। ছেলের মুখশ্রী অনেকটাই পাল্টে গেছে বললেন বাবা! ছেলে বলেন প্রায় কুড়ি বছর পর বাবাকে চিনতে পেরে ফিরে পেলাম। ধন্যবাদ জ্ঞাপন করলেন পুলিশকে। এ এক আজব কাহিনী জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি জেলার বেলাকোবা পুলিশ ফাঁড়িতে এদিন এসে নিতাইচন্দ্র দাসকে জড়িয়ে ধরলেন তাঁর ছেলে। একেবারে ১০ বছর বয়সী ছেলেকে শেষ দেখেছিলেন তিনি। এখন ছেলে বড়, বয়স প্রায় ৩০-এর কোটায়। তবুও রক্তের টান এমন যে একবারেই চিনতে পারলেন নিজের সেই ছোট সন্তানকে। ছেলে নবজিৎ দাসও নিজেকে আটকে রাখতে পড়লেন না। বাবাকে পেয়েই আনন্দে আত্মহারা সেই ছেলে জড়িয়ে ধরলেন। নবজিতের কথায়, “আমরা বানারহাট থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করি। পরে অনেক খোঁজাখুঁজির পর শেষে থানা থেকে খবর পাই বাবা বেলাকোবায় আছেন। প্রায় ২০ বছর পর দেখলাম বাবাকে। শেষ দেখেছিলাম যখন ক্লাস ফাইভে পড়তাম।” 

পুলিশকর্মীদের ছাড়া বাবাকে পাওয়া অসম্ভব ছিল, অকপটে স্বীকার করে নিলেন নবজিৎ। তিনি বিশেষ ধন্যবাদ দিয়েছেন বেলাকোবা পুলিশ ফাঁড়িতে কর্মরত সিভিক ভোলান্টিয়ার সুমন সাহাকে। বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডুর সামনেই হল বাবা – ছেলের পুনর্মিলন। তাতে “কঠোর” স্বভাবের পুলিশেরও যেন মন গলে গেল নিমেষেই। বাকরুদ্ধ নিতাইবাবু। তিনি বেশি কিছু না বলতে পারলেও  পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।


Loading

২ রেস্তোরায় খাবারে পোকা বের হওয়ার পর খাবারের দোকানে হানা পুরসভার 

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৫/২০২৫ : কিছুদিন আগেই শিলিগুড়ি শহরের দুটি রেস্তোরাঁতে বিরিয়ানিতে মিলেছিল পোকা।

 এরপর খাদ্য বিভাগ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই দোকান টি সিল করে দেয়।

তার কিছুদিন বাদেই গত সপ্তাহে শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত চম্পাসাড়ী মোড় এলাকায় একটি বিরিয়ানির দোকানে মিলল পোকা। এরপর ব্যাপক উত্তেজনায় ছড়ায় শহর শিলিগুড়িতে। ময়দানে নামে বিজেপি।

বিষয়টিতে উদ্বিগ্ন হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি খাদ্য বিভাগ এবং শিলিগুড়ি পৌরনিগমকে ময়দানে নামতে নির্দেশ দেন। এরপর ময়দানে নামে শিলিগুড়ি পৌরনিগমের খাদ্য বিভাগ এবং রাজ্য খাদ্য বিভাগ, পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

৪-৫ দিন আগে শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার বেশ কিছু রেস্তোরাতে অভিযান চালিয়েছিল শিলিগুড়ি পৌর নিগমের খাদ্য বিভাগ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

আজ আবার চলল অভিযান, এবার শিলিগুড়ির হিলকার্ট রোডের বেশ কিছু রেস্টুরেন্ট হোটেল এবং স্ট্রিট ফুড এর দোকানে হানা দিল আধিকারিকেরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল মেয়াদ উত্তীর্ণ সস এবং মসলা ব্যবহার চলছে। পাশাপাশি বিষাক্ত রং এর ব্যবহার করছেন দোকানীরা। এরপর আজ সেই সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি হোটেল রেস্তোরাতে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার বন্ধের নির্দেশ দেন পুলিশ আধিকারিকেরা। এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি এন্ড ফোর্সমেন্ট ব্রাঞ্চ মোহাম্মদ ফারুক।


Loading

আচমকা শিলিগুড়ির ব্যাঙ্কে  আগুন 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৫/২০২৫ : আচমকা অগ্নিকাণ্ড শিলিগুড়ির সেবক রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ। সাড়ে দশটা নাগাদ এই অগ্নিকাণ্ড হয়। 

আগুন এবং ধোঁয়ার কারণে ব্যাংক ফেলে বেরিয়ে পড়েন প্রত্যেক কর্মীরা। খবর দেওয়া হয় পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশকে এবং দমকল বিভাগকে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। আগুন ব্যাংকের ভেতরে বড় ক্ষতি করেছে। ব্যাংকের প্রচুর নথি পুড়ে গেছে। ইলেকট্রনিক্স জিনিসপত্র কম্পিউটার ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বিভাগের জলে কার্যত জল জমে গেছে ব্যাংকের ভেতরে। এখনো আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে তিনটি ইঞ্জিন এবং পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পারছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তারপর খতিয়ে দেখা হবে কি ক্ষতি হলো।

তবে ব্যাংক খোলার পরেই এই অগ্নিকাণ্ড হওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেবক রোড। কারণ গভীর রাতে এই অগ্নিকাণ্ড হলে কার্যত সবকিছু শেষ হয়ে যেত বলেই মনে করছেন কর্মীরা।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor