
আজ খবর (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র,২৬/০৬/২০২৬ : ফের একবার একসাথে কাজ করলেন অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। আজ তাঁদের অভিনীত ছবি মুক্তি পেলো প্রেক্ষাগৃহে । ছবির নাম “ওয়েলকাম টু জঙ্গল” । অক্ষয়কে দেখে অভিভূত রবিনা, বললেন, “এত বছর পরেও একটু বদলায় নি অক্ষয়।”
একসাথে অনেক ছবি করেছেন অক্ষয় ও রবিনা ট্যান্ডন। সেগুলির মধ্যে ব্লক বাস্টার হিট ছবিও আছে বেশ কয়েকটা। যেমন মোহরা , খিলাড়িও কে খিলাড়ি, দাবা, কিমত, বারুদ ইত্যাদি। দুজনের ঝুলিতেই এসেছে বেশ কিছু এওয়ার্ড। মাঝখানে দীর্ঘদিন একসাথে কাজ করা হয়ে ওঠে নি. তবে দীর্ঘ ২২ বছর পর দুজনে ফের একসাথে ছবি তৈরী করলেন। যা আজ সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
খুশি অক্ষয়, খুশি রবিনাও। এদিন অভিনেত্রী বলেন, “মাঝখানে ২২টা বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এক ফোঁটাও বদলায় নি অক্ষয় কুমার। যেমনটা আগে ছিল, এখনো ঠিক তেমনটাই আছে। কাজের প্রতি আগ্রহ, সহনশীলতা, ধৈর্য্য এবং অধ্যাবসায় আগেও যেমনটা ছিল এখনও তেমনটাই আছে. সেটের মধ্যে সব চেয়ে বেশি পরিশ্রম করতে দেখেছি অক্ষয়কে। সব থেকে বেশি ডেডিকেশন দেখেছি ওর মধ্যে। যাকে দেখে আমি এবং আমরা সকলেই মুগ্ধ হয়ে যেতাম। ঐরকম ডিসিপ্লিন ভাবা যায় না।”

![]()