Aaj Khabor

নিউটন দাস ভারতীয় না বাংলাদেশী তা নিয়ে ধন্ধ  তৈরি হয়েছে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, ০৮/০৬/২০২৫ : এপার বাংলার ভোটার ওপার বাংলার গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম মুখ,  ছবি প্রকাশ হতেই শোরগোল এলাকায়। 

সম্প্রতি কাকদ্বীপে একের পর এক বাংলাদেশী ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছিল। সেই ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি দাবি করেন টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছে এবং এ রাজ্যে বসবাস করছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল কাকদ্বীপ বিধানসভা জুড়ে। 

আবারও  খবরের  শিরোনামে কাকদ্বীপ বিধানসভা। কাকদ্বীপের ভোটার কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থান আন্দোলনের সামিল এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবি ভাইরাল হতেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিকে হাতিয়ার করে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পদ্ম শিবির।  নিউটন দাস নামে ওই বাংলাদেশি যুবকের সঙ্গে তৃণমূলের এক ছাত্রনেতার ছবিও সামনে এনেছে বিজেপি। দাবি করা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে ওই বাংলাদেশি যুবকের। 

ভুয়ো ভোটার ইস্যুতে যখন রাজ্যে রাজনৈতিক ডামাডোল চরমে, ঠিক সেই সময়ে এই অভিযোগে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।গত বছর জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নাকি যোগ দিয়েছিল নিউটন দাস। সম্প্রতি নিউটনের সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির দাবি, কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে সেই নিউটনেরই। নিউটন একটা সময়ে কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার থাকত বলে অভিযোগ উঠেছে। যদিও নিউটনের পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে।এপার বাংলায় সর্বপ্রথম পা দিয়েছিলেন নিউটনের দাদা তপন দাস। ২০১১ সালে বাংলায় এসে পরবর্তী ভোটার তালিকায় নিজের নাম তোলে সে।

পরবর্তীকালে দাদার পিছু পিছু বাংলায় ঢুকে পড়েন নিউটন, এমনটাই অভিযোগ। কাকদ্বীপেরই নামখানা এলাকার একটি স্কুলে পড়াশোনা করেছে সে। সম্প্রতি সেই নিউটনের ছবি আবার ভাইরাল হল সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা গেল, বাংলাদেশের জুলাই আন্দোলনে সামিল হয়েছিল নিউটন। তবে কি পড়াশোনা শেষ করেই আবার নিজ দেশে চলে গিয়েছে সে?  সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাস বলেন, “নামখানার দেবনগর এলাকার একটি স্কুলে হস্টেলে থেকে পড়ত নিউটন। স্কুলে আমার সঙ্গেই পড়ত। সেই সূত্রেই বন্ধুত্ব ছিল। আমরা সকল বন্ধুদের জন্মদিনে যেভাবে কেক কাটি, কয়েক বছর আগে ওর জন্মদিনেও কেক কেটেছি। এর বেশি কিছু নয়। এখানে কীভাবে ভোটার কার্ড হয়েছে বলতে পারব না। কারণ যতদূর জানি, যখন ওর ভোটার লিস্টে নাম উঠেছে তখন আমি রাজনীতির কোনও পদেই ছিলাম না। বিজেপি যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ করে তাহলে প্রমাণ-সহ এফআইআর করতে বলুন। চ্যালেঞ্জ করছি, কিছুই করতে পারবে না। আমি ওইসব অভিযোগে ভয় পাই না।”  

এ বিষয়ে কাকদ্বীপ  পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ কুমার প্রামানিক বলেন, “যদি দুটো দেশের ভোটাধিকার প্রয়োগ করে তাহলে এটা বেআইনি। কিন্তু যে ছবিগুলো ভাইরাল করা হয়েছে, সেই ছবিগুলোকে আগে থেকে তুলে রাখা হয়েছিল এবং ভাইরাল করার জন্যই সংরক্ষণ করে রাখা হয়েছিল। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করবে এটাই স্বাভাবিক, কিন্তু জনপ্রতিনিধিদের কোন মানুষ কোথাকারের সেটা জানা সম্ভব হয় না।”   

বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক সঞ্জয় দাস জানান, “এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে এ রাজ্যে যারা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, এই এলাকায় এসে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব পাতায় এবং তৃণমূল নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে ভোটার কার্ড এবং রেশন কার্ড তৈরি করে এ রাজ্যে থেকে যায় অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে এবং নির্বাচন কমিশনের উচিত যে সকল শাসক দলের নেতারা টাকার বিনিময় এইরকম বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড তৈরি করে ওদের মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন।”  সব মিলিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কাকদ্বীপ এলাকায়।


Loading

বাইক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত আরও এক 

আজ খবর (বাংলা), [রাজ্য] গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম,০৮/০৬/২০২৫ : ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া ও রান্টুয়ার মাঝামাঝি এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বছর বাইশের এক যুবকের, ঘটনায় গুরুতর আহত আর এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুমন্ত পাইকিরা (২২)। তিনি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা। 

আহত যুবকের নাম অমল দেহুরী। জানা গেছে, রবিবার সকালে দুজন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে তপসিয়া ও রান্টুয়ার মাঝে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কৃষ্ণচূড়া গাছে ধাক্কা মারে তারা। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ছুটে এসে দু’জনকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সুমন্ত পাইকিরাকে মৃত বলে ঘোষণা করেন। 

গুরুতর আহত অমল দেহুরির অবস্থার অবনতি হওয়ায় তাকে তৎক্ষণাৎ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Loading

সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৬৬ বছরের প্রৌঢ় গ্রেপ্তার 

আজ খবর (বাংলা), [রাজ্য], বসিরহাট, উত্তর ২৪ পরগনা, ০৮/০৬/২০২৫ : সপ্তম শ্রেনীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী  বছর ৬৬ প্রৌঢ়কে  গ্রেফতার করল পুলিস।

অভিযুক্ত নেসার গাজীকে পকসো  আইনে  মামলা রুজু করে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে আজ দুপুরে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করলে বিচারক চার দিনের পুলিসি হেপাজাতে নির্দেশ দেয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায় গত পরশু বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী  নেসার গাজি নামে এক পৌড় বাড়িতে ঢুকে ১৩ বছরের এক  নাবালিকা সপ্তম শ্রেনীতে পড়ে, তাকে জোর করে তার গায়ে হাত দেয়, যৌন নির্যাতন করে  বলে অভিযোগ উঠেছে।  নাবালিকার চিৎকারে ঘটনাস্থল ছেড়ে পালায় ঐ  প্রৌঢ় । নাবালিকার মা কর্ম সূত্রে কলকাতায় কাজ করে। খবর পেয়ে  বাড়িতে ফিরলে গতকাল রাতে অভিযুক্ত ঐ প্রৌঢ়র  বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করে.  পুলিস তাকে গতকাল রাতেই গ্রেফতার করে।

আজ ঐ অভিযুক্ত প্রৌঢ়  নেসার গাজীকে পকসো আইনে  মামলা রুজু করে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট আদালতে হাজির করলে বিচারক চার দিনের পুলিসি হেফাজাতে রাখার নির্দেশ দেন । নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে ওই ছাত্রী গায়ে জ্বর নিয়ে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সেই সুবাদে ওই প্রৌঢ়র সঙ্গে পরিচয় হয় তারপর ওই ছাত্রী কেমন আছে দেখতে যাওয়ার নাম করে তার বাড়িতে ঢুকে এই ধরনের কুকীর্তি করে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। 


Loading

প্রকাশ্য দিবালোকে মন্দিরে বিগ্রহ ভাঙা অবস্থায় পাওয়া গেল 

আজ খবর (বাংলা), [রাজ্য], মহিষাদল, পূর্ব মেদিনীপুর, ০৮/০৬/২০২৫ : প্রকাশ্য দিবালোকে মন্দিরে বিগ্রহ ভাঙ্গলো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা,হিন্দু জাগরণ মঞ্চের তরফে থানায় দায়ের হল FIR, তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই কাজ বিজেপির দাবী মহিষাদলের তৃণমূল বিধায়কের, শুরু হয়েছে রাজনৈতিক তরজা

মহিষাদলের পুরাতন বাসস্ট্যান্ডে দীর্ঘদিন একটি হনুমান মন্দিরে রাম সীতার এবং হনুমানজির বিগ্রহ পূজিত হয়ে আসছে। গতকাল সকাল ১১ টায় নিত্যপূজো অবধি সব ঠিকই ছিল, গোল বাধে তার পরেই, বিকালে দেখা যায় মন্দিরের সীতার বিগ্রহ ভাঙ্গা,এবং বিগ্রহের উপরিভাগ অমিল। মহিষাদল এর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মহিষাদল থানায় একটি এফআইআর দায়ের করা হয়।  হিন্দু জাগরণ মঞ্চের মহিষাদল শাখার সভাপতি ও সহসভাপতি বলেন “এর আগেও মহিষাদল এর বিভিন্ন জায়গায় মন্দির এবং মূর্তি ভাঙচুর হয়েছে, বেশ কিছু দুষ্কৃতি বারে বারে এই ঘটনা ঘটিয়ে চলেছে। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় হিন্দু জাগরণ মঞ্চ এবং বিজেপির ডাকে মহিষাদলে ধিক্কার মিছিল করা হয়। 

ঘটনাটিকে  ঘিরে শুরু  হয়েছে রাজনৈতিক তরজা। মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন “এই কাজ বিজেপির, দিনের বেলায় দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব নয়, বিজেপি কর্মীরা তৃণমূলকে কালীমালিপ্ত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় এই কাজ করেছে।”  যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ‘তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে এবং তাদেরকে সাহায্য করছে মহিষদলের বিধায়ক’।


Loading

বিকেলের শিলিগুড়ি শহরে বড়সড় অগ্নিকান্ড 

আজ খবর (বাংলা) [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৭/০৬/২০২৫ : সপ্তাহের শেষ দিনের সন্ধ্যাবেলায় শিলিগুড়ি শহরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল.  শিলিগুড়ির চেক পোস্ট মোর এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শিলিগুড়ি শহরের চেক পোস্টের  কাছে ভক্তিনগর থানা এলাকায় একটি দোকানে আগুন লেগে যায়; তারপর সেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য দোকানগুলিতে ছড়িয়ে পড়তে থাকে। জায়গাটি বাজার এলাকায় হওয়ায়  দ্রুত আগুন এক দোকান থেকে আর এক দোকানে ছড়িয়ে পড়তে শুরু করে। গোটা বাজারের একটা দিক দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।  

এতবড় অগ্নিকাণ্ডের ঘটনা দেখে উপস্থিত মানুষ রীতিমত দিশেহারা হয়ে যায়। যদিও স্থানীয় মানুষই প্ৰথম আগুন নেভানোর জন্যে উদ্যোগ নেয়।  তারাই হাতে হাতে আগুনে জল ঢালার ব্যবস্থা করে। এর মধ্যেই দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। দমকল ঘটনাস্থলে এসেই জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকেই আগুন লেগেছিল, এবং সেই আগুন ক্রমেই ছড়িয়ে পরে আশেপাশে থাকা দোকানগুলিতে। দোকানগুলি কাঠের হওয়ায়  আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।  

এই মুহূর্তে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে নি,  তবে বাজারের একটা দিকে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। গোটা এলাকা কালো ধোঁয়া আর পোড়া  গন্ধে ভরে গিয়েছে। শিলিগুড়ির এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। 


Loading

BSFকে সন্মান নদীয়া মাতৃশক্তি সমন্বয়ের 

আজ খবর (বাংলা), [রাজ্য], গেদে , নদীয়া, ০৭/০৬/২০২৫ :  অপারেশন সিঁদুরের সাফল্যে দক্ষিণ নদিয়া মাতৃশক্তি সমন্বয়ের  উদ্যোগে গেদে সীমান্তে বিএসএফ জওয়ানদের বিশেষ সম্মান প্রদান । 

রানাঘাট দক্ষিণ মাতৃ শক্তি সমন্বয়ের উদ্যোগে গেদে সীমান্তে বিএসএফদেরকে বিশেষ সম্বর্ধনা এবং সম্মান জানানো হলো I কিছুদিন আগে ভারতীয়  সেনা ‘অপারেশন সিঁদুরে’র বিশেষ সাফল্য লাভ করেছিল  এবং সেই সাফল্যকে সম্মান জানানোর জন্য রানাঘাট দক্ষিণ মাতৃ শক্তি সমন্বয়ের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে I 

এই অনুষ্ঠানে বিএসএফের আধিকারিক থেকে শুরু করে সেনারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে বিশেষ সম্মান জানানো হয় I তাদের এই সম্মান জানানোর সামাজিক অনুষ্ঠান  বিএসএফ সহ দেশের সমস্ত সেনা জওয়ানদের মনোবল বাড়াবে বলে মনে করছেন তাঁরা I এই সুন্দর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মাতৃ শক্তি সমন্বয় সমিতির বিভিন্ন এলাকার মহিলারা I তাঁরা  যথেষ্ট খুশি বিএসএফ ক্যাম্পে এসে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে l পাশাপাশি সমস্ত অনুষ্ঠানটাই পরিচালনা করেন  মহিলারা এবং তাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মত I


Loading

ভোররাতে শিলিগুড়িতে আগুন

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০৬/২০২৫ : ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল শিলিগুড়ি শহরে।  আগুন লাগে একটি বাড়িতে, কিন্তু পুড়ে ঝলসে গিয়েছে তিনটি গাড়ি।

আজ ভোর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইনরোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। আগুনে পুড়েএকাধিক সরঞ্জাম ছাই হয়ে যায়। আগুনের কবলে পরে  পুড়ে যায় তিনটি গাড়ি। শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত বলে জানা যায় । আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই  খবর দেওয়া হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং দমকলকে। 

ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকেরা। অবশেষে ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করে। এই বিষয়ে বাড়ির মালিক বিকি রায় জানান, “আজ ভোররাতে আগুন লাগে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং পরিচয় পত্রগুলিকেও বাঁচানো যায়নি। তবে শেষমেষ ফায়ার ব্রিগেড অতি দ্রুততা এবং তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে। আগুনে বাড়ির সবকিছু পুড়ে যাওয়ার পাশাপাশি তিনটি গাড়িও পুরোপুরি পুড়ে গিয়েছে।


Loading

স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী পলাতক, পাওয়া যাচ্ছে না ব্যাঙ্কের খাতাও 

আজ খবর (বাংলা), [রাজ্য] ফুলিয়া, নদীয়া, ০৬/০৬/২০২৫ : মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী  পলাতক, ধরছেন না ফোন, ক্লাস্টার তিন সদস্যার বিরুদ্ধেও ব্যাংকের বই রেজুলেশন খাতা আটকে রাখার অভিযোগ গোষ্ঠীর সদস্যাদের, থানার দ্বারস্থ স্বনির্ভর সমিতির সদস্যারা, শুরু তরজা।

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী তথা দলনেত্রী গোষ্ঠীর ৫ লক্ষ টাকা, ও ব্যাংকের খাতা পত্র নিয়ে নিরুদ্দেশ, এমনটাই অভিযোগ গোষ্ঠীর বাকি সদস্যদের। ঘটনাটি নদীয়ার ফুলিয়া এলাকার। জানা যায় নববর্ষ স্বনির্ভর গোষ্ঠী নামে একটি স্বনির্ভর গোষ্ঠী বেশ কিছু মহিলারা মিলে চালান, সেই স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী বৈশাখী অধিকারী, নিজের ফোন বন্ধ করে নিরুদ্দেশ হয়েছেন বলেই অভিযোগ তাদের। এমনকি গোষ্ঠীর খাতা পত্র চাইলেও তা দিচ্ছে না বলে অভিযোগ ওই স্বনির্ভর গোষ্ঠীর নিয়ন্ত্রক অর্থাৎ ক্লাসটার সদস্যর। 

প্রতিটা মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে একটি তিনজনের ক্লাসটার কমিটি, সেই ক্লাসটার কমিটির তিনজন মহিলার বিরুদ্ধেই এই অভিযোগ উঠে আসছে, তারা দীর্ঘ দু বছর ধরে গোষ্ঠীর ব্যাংকের বই মিটিং এর খাতা রেজুলেশন এই সমস্ত কিছুই দিচ্ছে না অন্যান্য সদস্যদের তার ফলেই অসন্তোষ তারা এবং তারই পরিপ্রেক্ষিতে তারা এদিন শান্তিপুর থানার দ্বারস্থ হতে চলেছেন। গোষ্ঠীর সম্পাদিকা শ্রীদেবী প্রামানিক জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে গোষ্ঠীর খাতা পত্র চাইলেও কিছুতেই তা দিচ্ছেন না, এমনকি ৫ লক্ষ টাকা নিয়েও নিরুদ্দেশ হয়েছেন তিনি। 

এত বছর ধরে কাজ করছি এই দু’বছর ধরে যে তিনি এরকম করবেন তা বুঝতে পারিনি। উনার বাড়িতে আমরা গিয়েছিলাম উনার বাড়ির লোক আমাদেরকে জানিয়েছেন এই ব্যাপারে ক্লাস্টারের দুই মহিলা সদস্য জড়িত রয়েছে। তাঁদের বাড়ী গেলেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।তাই বাধ্য হয়ে আমরা এখন শান্তিপুর থানায় অভিযোগ করেছি । 

এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি  তথা বিজেপি নেতা  চঞ্চল চক্রবর্তী রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। অপরদিকে এই ঘটনায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান  দোষীদের দৃষ্টান্ত মূলক স্বাস্তির দাবি রেখেছেন।


.

Loading

শর্মিষ্ঠাকে জামিন আদালতের, খুশি শুভেন্দুরা 

আজ খবর (বাংলা),  [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৬/২০২৫ : আজ কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানলি। তাঁর জামিনের খবরে উচ্ছসিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গের পুলিশ। সমাজ মাধ্যমে তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যা সাম্প্রদায়িক বলে মনে হতে পারে। কিন্তু কেন শর্মিষ্ঠা এই ধরণের  মন্তব্য করেছিলেন ? ঘটনার সূত্রপাত আরও আগে, আসামের ওয়াজাহাত খান কামাখ্যা মা এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে কটু মন্তব্য করেছিল। তার সেই মন্তব্যের প্রেক্ষিতেই শর্মিষ্ঠা সমাজ মাধ্যমে মন্তব্য করে বসেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী ওয়াজাহাতকে  গ্রেপ্তার করার জন্যে পুলিশও  পাঠিয়েছিলেন এই রাজ্যে। 

এবার শর্মিষ্ঠাকে জামিন দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, শর্মিষ্ঠা যেন তদন্তে সহযোগিতা করে, দেশ ছেড়ে চলে না যায়।  আজ ১০ হাজার টাকার বন্ডে শর্মিষ্ঠাকে জামিন দেওয়া হয়েছে। এবার ঐ  ওয়াজহাতের  বিরুদ্ধে কলকাতার বালিগঞ্জ থানায় এবং হাওড়া থানায় এফআইআর করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং বিজেপির লিগ্যাল সেলের সদস্য সংযুক্ত সামন্ত। শর্মিষ্ঠা মুক্তিতে খুশি হয়ে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


Loading

গাছ কেটে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস 

আজ খবর (বাংলা), [রাজ্য], রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ০৫/০৬/২০২৫ : গাছ রোপণ করে নয়…

গাছ কেটে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস! হ্যাঁ, ঠিকই শুনেছেন! আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস—আর এই বিশেষ দিনে রায়গঞ্জ শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা করলো এমন এক কাজ, যা শুনলে আপনি চমকে উঠবেন!

আমরা যেখানে আশা করি পরিবেশ রক্ষার বার্তা, বৃক্ষরোপণ কর্মসূচি কিংবা সবুজায়নের ডাক… ঠিক সেই দিনেই, ‘আত্মীয়’ নামে খ্যাত স্বেচ্ছাসেবী সংগঠনটি  বাড়ালো এক ভিন্ন পথে। তারা গাছ কেটে পালন করলো এই পরিবেশ বান্ধব দিনটি।

আজ ‘আত্মীয়’ সংস্থার পক্ষ থেকে কাটা হয়েছে একাধিক গাছ… তবে তা ছিলো পার্থেনিয়াম নামের এক ভয়ঙ্কর আগাছা। হ্যাঁ, এটি সেই গাছ যা নিঃশব্দে বিষ ছড়ায় বাতাসে, ধ্বংস করে মাটির উর্বরতা, এবং ফুসফুসে নিয়ে আসে নিঃশ্বাসজনিত বিপর্যয়। এই গাছ অ্যালার্জি, হাঁপানি, এমনকি ত্বকের রোগের জন্য দায়ী—এক কথায়, পরিবেশের শত্রু!

এই সংস্থাটি প্রতিবছরই নেয় এই নিধনযজ্ঞের কর্মসূচি।

তবে আজকের দিনটি—বিশ্ব পরিবেশ দিবস—তাদের বার্তাটা যেন আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।

 শুধু পার্থেনিয়াম নির্মূলই নয়, আত্মীয় সংস্থাটি বছর জুড়ে করে থাকে বৃক্ষরোপণ, জলদান কর্মসূচি উদ্বৃত্ত খাবার গরিব মানুষের মধ্যে বিতরণ এবং আরও নানা মানবিক উদ্যোগ।  আজকের ব্যতিক্রমী পদক্ষেপ ছিল এক সাহসী বার্তা— সবুজ মানেই সব ভালো নয়… কিছু সবুজও বিষাক্ত।

 বিশ্ব পরিবেশ দিবসে আমরা কুর্নিশ জানাই সেইসব মানুষদের, যারা বাস্তব সমস্যাকে চিহ্নিত করে, নিঃস্বার্থভাবে কাজ করেন সমাজের জন্য। ‘গাছ কেটে পরিবেশ বাঁচানোর’ এমন ব্যতিক্রমী উদাহরণ হয়তোই এক নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিল আমাদের সামনে!  


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor