Aaj Khabor

আজ দিলীপ ঘোষের বিয়ে

দিলীপ ঘোষকে বিজেপি নেতাদের শুভেচ্ছা 

আজ খবর (বাংলা),  [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০৪/২০২৫ :  আজ বিজেপি নেতা দিলীপ  ঘোষের বিয়ে।  তাঁর হঠাৎ বিয়ের খবরে উৎসুক  হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। দিলীপবাবু বিয়ে করছেন আর এক  বিজেপি নেত্রী রিংকু মজুমদারকে।

এতদিন বিষয়টি গোপনেই ছিল, কিন্তু  প্রথম  হাটে  হাঁড়ি  ভেঙেছেন তৃণমূল নেতা কুণাল  ঘোষ।  কুণাল  তাঁর সমাজমাধ্যমে দিলীপ ঘোষের বিয়ের বিষয়টি ফাঁস করেন। খবর পৌঁছে যায় সংবাদমাধ্যমে।  দিলীপ ঘোষ বিয়ে করছেন রিংকু  মজুমদারকে। রিংকু একজন তথ্য প্রযুক্তি কর্মী, বিবাহ বিচ্ছিন্না, এক সন্তানের জননী। তিনিও বিজেপি মহিলা সেলের একজন সক্রিয় কর্মী।  আজ তাঁর সাথেই বিবাহ বন্ধনে যুক্ত হচ্ছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। 

রিংকু মজুমদার

কিছুক্ষন আগেই বিষয়টি প্রকাশ্যে আসে, আর তারপরেই বঙ্গ রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে  যায়।  শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে।  দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়ি আইডিয়াল ভিলা  সেজে ওঠে।  সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, লকেটচ্যাটার্জি, শমীক ভট্টাচার্য  সহ বিজেপির তাবড় নেতারা তাঁর বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে যান।  ওই বাড়িতে দিলীপ ঘোষের মা রয়েছেন, যিনি বিয়ের বিষয়টি তত্বাবধান করছেন। দিলীপবাবু জানিয়েছেন, ‘মায়ের আবদার রাখতেই তিনি বিয়ে করছেন’। তবে দিলীপবাবুর এক ভাই ও বৌদি এই বিয়ের ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন  .সংবাদ মাধ্যমকে।  তৃণমূল কংগ্রেসের সুপ্রীমো  মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। কুনাল ঘোষও দিলীপবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ সন্ধ্যেবেলাতেই এই বিয়ের আসর বসবে এবং আইনিভাবে দিলীপ-রিংকু  বিবাহ বন্ধনে যুক্ত হবেন। 

ছবি : নিজস্ব 


Loading

সোনিয়া  রাহুলকে জেলে যেতে হতে পারে ! 

আজ খবর (বাংলা), [রাজনীতি], হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ১৭/০৪/২০২৫ : এনফোর্সমেন্ট ডিরেকটোরেট  গান্ধী পরিবারের বিরুদ্ধে চার্জশিট দিতেই ইডি  অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করলেন তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেস সমর্থকেরা। 

গতকাল দিল্লীর রাউস এভিনিউ আদালতে হেরাল্ড মামলায় গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  তাই আজ  ইডির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। যদিও কংগ্রেস পার্টির তরফ থেকে জানানো হয়েছে এই চার্জশিট আসলে রাজনৈতিক অভিসন্ধিমূলক। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা  বলেছেন, “গান্ধী পরিবারকে হেনস্থা করতেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে।” দেশের বিভিন্ন জায়গাতেই কংগ্রেস সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। 

চার্জশিট জমা দেওয়ায় এই মামলার গুরুত্ব আরও বেড়ে গেল. গতকাল ইডির চার্জশিটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ  সিজিও কমপ্লেক্স অভিযান সংগঠিত হয়েছে। এই মামলার আদালতে  দিন  হয়েছে ২৫শে  এপ্রিল.   রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ৬৬১ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থা ইডি। এরই প্রতিবাদে দেশের বিভিন্ন জায়াগায় বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেস সমর্থকেরা। দোষী প্রমাণিত  মামলায় জেল হয়ে যেতে পারে রাহুল ও সোনিয়ার। 

তেলেঙ্গানার কংগ্রেস নেতারা বলছেন, “কংগ্রেস দীর্ঘদিন ধরেই কেন্দ্রে ক্ষমতায় ছিল, কিন্তু তারা কখনোই এই ধরনের আচরণ করেনি বিরোধীদের বিরুদ্ধে।  দেশের জন্যে এই গান্ধী  পরিবার বার বার  প্রাণ পর্যন্ত বিসর্জন  দিয়েছে.. মোদী সরকার চায় না দেশে একজন তরুণ প্রধানমন্ত্রী আসুন, সেইজন্যেই রাহুল গান্ধীর  নষ্ট করতে তারা এইসব ব্যবস্থা করেছে।  ২০২৯ সালে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরে  এই অস্থিরতা বন্ধ করবে। “


Loading

আগামীকাল হাইকোর্টে PIL দাখিল করবেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৪/২০২৫ :  মুর্শিদাবাদে কিছুদিন ধরে যে হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে বিচার চাইতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিয়াল একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (PIL ) দাখিল করতে চলেছেন কলকাতা হাইকোর্টে।

বিজেপি নেতারা অভিযোগ করেছেন, “মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং এই ব্যাপারে জেহাদিদের পাশে দাঁড়িয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।”

প্রিয়াঙ্কা বলেছেন, “আজ পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছর শুরু হচ্ছে। এর মধ্যেই খবর আসছে বাঙালি হিন্দুরা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্যত্র। পালাতে হচ্ছে কেননা মুখ্যমন্ত্রী জেহাদিদেরকেই সমর্থন করছেন। তবে যাঁরা পালিয়ে যাচ্ছেন তাঁরা রাজ্যের মধ্যেই কোথাও না কোথাও গিয়ে আশ্রয় নিচ্ছেন।  তাঁরা আশা করছেন সমস্যা হয়ত তাড়াতাড়ি মিটে  যাবে।”

প্রিয়াঙ্কা জানিয়েছেন, “আগামীকাল তিনি হাইকোর্টে একটি পি আই এল এর জন্যে আবেদন করবেন, তবে সেটা করা হবে সন্দেশখালি নিয়ে। দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।  সেই ক্ষতিপূরণ করবে রাজ্য সরকার। সেই মর্মেই আমিন আবেদন জানাতে চলেছি কলকাতা হাইকোর্টে।”


Loading

এখানে কিচ্ছু নেই, আছে শুধু তুষ্টিকরণের রাজনীতি : শুভেন্দু

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/০৪/২০২৫ : মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, “এটা  খুব লজ্জাজনক ব্যাপার যে মুর্শিদাবাদ থেকে আক্রান্ত হয়ে হিন্দুদের মালদায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। এটাই আমাদের রাজ্যে তুষ্টিকরণের  প্রকৃষ্ট উদাহরণ।”

শুভেন্দু অধিকারী বলেন, “মুর্শিদাবাদে পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় বাহিনীকে পূর্ণ  স্বাধীনতা দিয়েছে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ। কিন্তু এটা  মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে লজ্জাজনক যে মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হয়ে নিজেদের প্রাণ  বাঁচাতে মালদায় আশ্রয় নিয়েছে। এটাই তুষ্টিকরণের সবচেয়ে ভালো উদাহরণ। রাজ্যে চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, এখানে আছে শুধু ভোটব্যাঙ্কের নাম তুষ্টিকরণ।  এখানে হিন্দুরা অত্যাচারিত হয়, তাদেরকে মেরে ফেলা হয়, হিন্দুদের দোকান  লুঠ হয়ে যায়, হিন্দু মন্দিরও  ভেঙে দেওয়া হয়।”

শুভেন্দু প্রশ্ন তোলেন, “কারা দুর্গাপূজার সময় শ্যামপুরে সমস্যার সৃষ্টি করেছিল ? কালীপূজার সময় রাজাবাজারে কারা সমস্যা করেছিল ? সরস্বতী পূজা নিয়ে স্কুলে সমস্যা কারা করেছিল ? মোথাবাড়িতে কারা  ৮৬ হিন্দু দোকান লুঠ করেছিল ? হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে কারা  হত্যা করেছিল ? ধুলিয়ানে মন্দির ভেঙেছে কারা ? পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডারের ভূমিকায় নেমেছে।  পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়া  উচিত রাষ্ট্রপতি শাসনের মধ্যে।”

মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে রবিবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপি নেতা কর্মীরা মিছিল করেন। সেই মিছিলে শুভেন্দু অধিকারীর সাথে অংশ নিয়েছিলেন সুকান্ত মজুমদারও। ছিলেন বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও।


Loading

শিলিগুড়িতে চড়ক পুজো করতে গিয়ে আক্রান্ত ২ কিশোর, প্রতিবাদে বিজেপি 

আজ খবর (বাংলা), [রাজনীতি] শিলিগুড়ি,  দার্জিলিং,১৪/০৪/২০২৫ :  শিলিগুড়িতে চড়ক পুজো নিয়ে অশান্তি ছড়িয়েছে। বিজেপির তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। 

আজ চৈত্র  সংক্রান্তি, বাংলা ক্যালেন্ডারের শেষ দিন। এই দিনে চরকের মাধ্যমে শিব পূজা করা হয়।  বাংলার বিভিন্ন জায়গায় মেলা বসে। গতকাল শিলিগুড়ির মহানন্দা নদীর পাড়ে  চরকের আয়োজন করেন দুই কিশোর। পুজোর যাবতীয় আয়োজন তাঁরা করেছিলেন। এই সময় মহানন্দার পাড়ে  বসে থাকা ৫ ব্যক্তি তাদের কটূক্তি করে বলে অভিযোগ উঠেছে। যাঁরা পুজোর আয়োজন করেছিলেন সেই দুই কিশোর প্রতিবাদ জানাতেই তাদের ধরে বেধড়ক মারে ঐ  পাঁচ জন। দুই কিশোরের দিকে তারা বোতল ছুঁড়েও মারে, গালিগালাজ করে। 

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর  ঘোষ আন্দোলন শুরু করেন। তিনি জানিয়েছেন, “মূল  অভিযুক্ত পাঁচ জন তৃণমূল কংগ্রেসের কর্মী, আর সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয় নি। আমরা দুই দিন সময় দিচ্ছি, তার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বাংলায় যত  চড়ক পুজো কমিটি আছে, সবাই মিলেই আন্দোলনে নামব।”

শংকর ঘোষ আরও বলেন, “আমাদের দেশে সবচেয়ে বেশি পশ্চিমবাংলাতেই সব ধর্মের মানুষকে আশ্রয় দেওয়া হয়। তা হলে হিন্দু ধর্মের ওপর এত অত্যাচার কেন চালানো হবে ? সবাই দেখতে পাচ্ছে মুর্শিদাবাদে কি হচ্ছে ? হিন্দু ধর্ম বারে  বারে আক্রান্ত হচ্ছে।”


Loading

রাজ্যে হিংসা ছড়াচ্ছে মমতার সমর্থনেই : বিজেপি 


আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ১২/০৪/২০২৫:   
ওয়াকফ সংশোধনী আইনের  প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়াগায় হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে।  এখনো পর্যন্ত মোট ৪ জনের মৃত্যুও হয়েছে। এই ঘটনার জন্যে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই সমস্ত দশ চাপাতে শুরু করেছে। 

বিজেপির তরফ থেকে বলা হয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী ও হিন্দু বিদ্বেষীদেরকে রক্ষা করছেন। হিন্দু বিরোধী এই হিংসাকে বিজেপি রাজ্য সরকারের স্পন্সর্ড বলে আখ্যা দিয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, হিন্দু বিরোধিতাকেই টার্গেট করা হয়েছে। সবকিছু সেদিকেই এগোচ্ছে। আর এই ধরনের ঘটনাকে সমর্থন এবং উৎসাহিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও।”

বিজেপির পরোক্ষ থেকে মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, “তৃণমূল কংগ্রেস এখন রাতিকরণের রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং শ্যামাপ্রসাদের পবিত্র ভূমিকে  তুষ্টিকরনের ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে। একদিকে মমতার পুলিশ চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠি আর বেটন চার্জ করছে, কেননা এসএসসি ইস্যুতে তিনি ধরা পরে গিয়েছেন। আর এক দিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, অথচ পুলিশ হাত গুটিয়ে বসে থাকছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন প্রবল সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাংসদ সুকান্ত মজুমদার। আজ ফের মুর্শিদাবাদ জেলায় হিংসার আগুন ছড়িয়েছে। সেই আগুন পুড়িয়ে দিয়েছে যানবাহনকে। নতুন করে অশান্তি ছড়িয়েছে সামসেরগঞ্জ, ধুলিয়ানে। ওয়াকফ আন্দোলনের সুযোগ নিয়ে মুর্শিদাবাদের স্টাইলবাজারে লুঠপাঠ চালানো হয়েছে, সেই দৃশ্য দেখে বাংলাদেশের কথা মনে পরে যাচ্ছে। 


Loading

মমতা হিন্দুদের হুমকি দিয়ে রাজ্যটাকে বাংলাদেশ বানাতে চাইছেন : সুকান্ত

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০৪/২০২৫ :  ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে ব্যাপক অশান্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বিজেপি সংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় হিন্দুদের হুমকি দিচ্ছেন। এই রাজ্যটাকে তিনি বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন। 

অশান্ত মুর্শিদাবাদে পুলিশের নিক্রিয়তা এবং মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন,”সেদিন জেনেবুঝেই পুলিশ কোনো সক্রিয়তা দেখায় নি. ওপর মহল চুপ করে ছিল. মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে হুমকি দিয়ে এই রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন। হিংসা বিধ্বস্ত জেলাগুলিতে প্রাতিষ্ঠিতি নরকের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। বেশ কিছু বাড়িতে লুঠপাঠের খবর পাওয়া গিয়েছে। হিন্দু মহিলাদের ভয় দেখানো হচ্ছে। গালিগালাজ করা হচ্ছে। 

গোটা বিষয়টির ওপর কড়া  নজর রেখেছে কেন্দ্র সরকার। এই ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ. অশান্তির জেরে কলকাতা থেকে শিলিগুড়ির পথে দুপাল্লার বাস, ট্রেন বন্ধ রাখা হয়েছিল। কিছু কিছু ট্রেনের রুট বদলানো হয়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিএসএফকে নামানো হয়েছে। এই মুহর্তে বিএসএফ জওয়ানরা নজরদারীর কাজ করছে। 


Loading

ওয়াকফের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে  মহুয়া 

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৪/২০২৫ : সদ্য আইনে পরিণত হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সুপ্রীম কোর্টে পিটিশন দাখিল করলেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র।

মহুয়া মিত্র এই বিষয়ে জানিয়েছেন, “আমি Waqf Amendment Act এর বিরুদ্ধে মাননীয় সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেছি..আমার এই আবেদনের মুখ্য বিষয় হলো এই অসাংবিধানিক আইনের মাধ্যমে অমুসলিমদের  ওয়াকফকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি  দান করার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার যথা সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১৪ (সাম্যের অধিকার), ১৫(১) (ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা), ১৯(১)(গ) (সংঘ বা সমিতি গঠন করার স্বাধীনতার অধিকার), ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার) এবং সাংবিধানিক অধিকার যথা ৩০০এ (সম্পত্তির অধিকার) থেকে বঞ্চিত করার বিষয়টি..আশা করা যাচ্ছে সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি আগামী ১৬ ই এপ্রিল হবে। “

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় অবরোধ করা হয়েছে, বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির অনেক নেতাই এই বিষয়টি তুলে ধরে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছে। AIMIM  দলের সর্বোচ্য নেতা আসাউদ্দিন ওয়েইসি  ওয়াকফ সংশোধনীর বিরোধিতা করে সুপ্রীম কোর্টে মামলা করেছেন। আগামী সপ্তাহে সেই আবেদনেরও  শুনানি হওয়ার কথা আছে. 


Loading

রাজ্য সরকারের ভোটব্যাংক নীতির জন্যেই এই অশান্তি : শুভেন্দু 

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৪/২০২৫ :  ওয়াকফ আইনের প্রতিবাদে গতকাল মুর্শিদাবাদে যে তাণ্ডব করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  গোটা ঘটনার জন্যে রাজ্য সরকারের মনোভাবকেই দায়ী করেছেন তিনি।  তার সাথে সাথে তৃণমূলের ভোট ব্যাংক রক্ষার কোথাও তুলে ধরেছেন।

গতকাল মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। একদল মানুষ জাতীয় সড়কের ওপর গাড়িগুলিতে ভাংচুর চালাচ্ছিল। পুলিশ আটকাতে গেলে পুলিশকেই আক্রমণের মুখে পড়তে হয়েছিল। পুলিশের দিকে পাথর বৃষ্টি করা হয়েছিল। পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই অশান্তি ছড়িয়ে পড়েছিল উত্তরদিনাজপুরের রঘুনাথগঞ্জ এবং নদীয়া জেলার কিছু জায়গাতেও।  শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। গতকাল পুলিশকে রক্তাক্ত হতেও দেখা গিয়েছিল ।

গতকালের এই ঘটনায় পুলিশ লাঠিচার্জ করেছিল, প্রচুর কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছিল। RAF নামানো হয়েছিল, এরপরেই তাণ্ডবের মাত্রা কিছুটা কমেছিল। এই অঞ্চলে উত্তেজনা রয়েছে আজও।  এলাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। এলাকায় ১৬৩ ধারা  হয়েছে। একসাথে পাঁচ জনের বেশি কেউ থাকতে পারবে না, গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।  গোটা এলাকার ওপর কড়া  নজরদারি রেখেছে পুলিশে বিশাল বাহিনী। রঘুনাথগঞ্জ ও সুতিতে আগামী তিন দিনের জন্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট বন্ধই থাকছে। এই জায়গাগুলিতে নতুন করে আর অশান্তি না ছড়ালেও দোকানপাট বাজার সবই ছিল বন্ধ। 

বিধায়ক খলিলুর রহমান

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল থেকেই ওয়াকফ সংশোধনী বিল আইন হিসেবে বলবৎ করা হয়েছে।  তার প্রতিবাদেই গতকাল মুর্শিদাবাদের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।  কিন্তু এই কি প্রতিবাদের ভাষা ? সাধারণ মানুষের দেওয়া করের  টাকায়  কেনা সরকারি সম্পত্তি পুড়িয়ে প্রতিবাদ দেখানো হবে ? গতকাল রাজ্য সরকারেরই এক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রতিবাদের নাম বলেছিলেন এই আইন তিনি মানেন না। মন্ত্রী হয়ে তিনি বলছেন দেশের আইন তিনি মানেন না !  গোটা বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে বয়ান করেছেন শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারী চিফ সেক্রেটারি ও মুর্শিদাবাদের জেলাশাসকের কাছেঅনুরোধ  করেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ করে এলাকায় আধা সেনাবাহিনী নিয়োগ করার জন্যে। শুভেন্দু বলেছেন, “এই অশান্তির দায় রাজ্য সরকারকেই নিতে হবে।  ভোট ব্যাংকের নাম রাজ্য সরকার একটি সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে বিশেষ সুবিধা দিয়ে এসেছেন। আজ তার পরিণামেই এই ঘটনাগুলি ঘটছে।”

গতকালের ঘটনার পর তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর আন্দোলনকারী জনগণের কাছে আবেদন জানিয়ে বলেন “এই আইনের প্রতিবাদ করুন শান্তিপূর্ণভাবে। যেমন আমি নিজে এই আইনের রিভিউ পিটিশন দায়ের করতে চলেছি সুপ্রীম কোর্টে।  আপনারাও শান্তিপূর্ব আলোচনা করুন কিন্তু সরকারি বা বেসরকারি সম্পদ নষ্ট করবেন না.” জঙ্গীপুরের মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন করলেন তৃণমূলের আর এক বিধায়ক খলিলুর রহমান।  তিনি আন্দোলনকারীদের হিংসা না ছড়ানোর আবেদন করেছেন করজোড়ে।”


Loading

বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ০৮/০৪/২০২৫ : ফের বিজেপিতে ভাঙ্গন। শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগদান ধুপগুড়িতে।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রাম নবমীর মিছিলের পরের দিনই বড়সড় ভাঙ্গন দেখা দিলো  বিজেপিতে। ১৬ নং ওয়ার্ডে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল বিধায়কের হাত ধরে যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে।

উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক ড: নির্মলচন্দ্র রায়, তৃণমূল নেতা রাজেশ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। যোগদান শিবিরে উপস্থিত প্রত্যেকেই তৃণমূলের নাম স্লোগান দিতে শুরু করেন। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor