Aaj Khabor

শেষ বলে নাইটদের কাছে হেরে গেল রাজস্থান 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৫/২০২৫ :  প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে মাত্র ১ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।   শেষ বলেই  আজকের ম্যাচের মীমাংসা হল।

আজ ইডেন গার্ডেনসে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নেমে নাইটরা ৪ উইকেট খুইয়ে ২০৬ রান তোলে। এর মধ্যে আন্দ্রে রাসেল অর্ধশত রান তোলেন।  তিনি ২৫ বলে ৫৭ রান করেন। এছাড়া অঙ্গক্রিষ  রঘুবংশী  ৩১ বলে ৪৪ রান করেন। রহমাতুল্লা ২৫ বলে ৩৫ রান, অজিঙ্কা রাহানে ২৪ বলে ৩০ রান, রিঙ্কু সিং ৬ বলে ১৯ রান তোলেন। তবে এদিন সুনীল  নারায়ণ ফের একবার ব্যর্থ হলেন, তিনি ৯ বলে মাত্র ১১ রান তুলেছেন। 

২০৭ রানের টার্গেট তাড়া  করতে গিয়ে রাজস্থানের ব্যাটাররা শেষ বল পর্যন্ত ভালো খেলেও শেষ রক্ষা করতে পারেন নি। রাজস্থানের রিয়ান পরাগ ৪৫ বলে ৯৫ রান করেন। একটুর জন্যে তিনি সেঞ্চুরি মিস করেছেন। এছাড়া যশস্বী জয়সোয়াল ২১ বলে ৩৪ রান তোলেন, হেটমিয়ার ২৩ বলে ২৯ রান করেন, শুভম দুবে ১৪ বলে ২৫ রান এবং জোফরা  আর্চার ৮ বলে ১২ রান করেন। আজ রাজস্থানের তিনজন ব্যাটসম্যান ০ রানে আউট হয়েছেন। তাঁরা হলেন কুণাল  সিং রাঠোর, উইকেটকিপার ধ্রুব যুড়েল  এবং ওয়ায়নিন্দু হাসারাঙ্গা। 

শেষ বল পর্যন্ত আশা জাগিয়েও মাত্র এক রানের জন্যে জিততে পারলো না রাজস্থান রয়্যালস।  ২০ ওভারে তারা মোট ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল। 


Loading

সুপার সিক্সে শ্রেয়স আয়াররা , ছিটকে গেল ধোনির দল  

আজ খবর (বাংলা),  [খেলা]  চেন্নাই, তামিলনাড়ু, ০১/০৫/২০২৫ :  চিপকের স্টেডিয়ামেচেন্নাই সুপার কিংসকে হারিয়ে সুপার সিক্সে উঠল পাঞ্জাব কিংস।  কিন্তু স্লো ওভার করার জন্যে শাস্তির কোপে পড়লেন স্কিপার শ্রেয়স আয়ার। 

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে পাঞ্জাবের প্রভসিমরন সিং-এর  অসাধারন অর্ধ শতরান এবং যজুবেন্দ্র চাহালের দুর্দান্ত হ্যাট্রিক উইকেট জয় ছিনিয়ে নিয়ে এল পাঞ্জাব কিংস। এদিন আগে ব্যাট করে সিএসকে ১৯.২ ওভারে মোট ১৯০ রান করে অলআউট হয়ে যায়. রান তাড়া  করতে নেমে পাঞ্জাব কিংস ২ বল বাকি থাকতেই ১৯৪ রান তুলে নেয়া। ৪ উইকেটে জিতে যায় পাঞ্জাব। সেইসঙ্গে সুপার সিক্সে জায়গা করে নেয় শ্রেয়স আয়াররা। 

এদিন পাঞ্জাবের হয়ে বল হাতে মাঠে নেমে চাহল ৩ ওভার বল করে ৩২ রান দিয়ে মোট ৪টি উইকেট তুলে নিয়েছেন। আইপিএল যতই এগোচ্ছে, ততই চাহলের বলের দাপট বাড়তে দেখা যাচ্ছে।  ব্যাট হাতে পাঞ্জাবের প্রভসিমরন সিং ৩৬ বলে ৫৪ রান করেন, প্রিয়াংশ আর্য ১৫ বলে ২৩ রান করেন, শ্রেয়স আয়ার  ৪১ বলে ৭২ রান করেন।শশাঙ্ক সিং ১২ বলে ২৩ রান তোলেন। কিংসদের সম্মিলিত রান দলকে সুপার সিক্সে জায়গা করে দেয়. 

ম্যাচ জিতলেও স্লো ওভার বল করায় শ্রেয়স আয়ারকে জরিমানা দিতে হবে. জরিমানার অর্থ ১২ লক্ষ টাকা। তবে ধোনির পারফর্মেন্স নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছে। 


Loading

গোয়ার কাছে ৩-১ গেলে হেরে গেল মোহনবাগান 

আজ খবর (বাংলা),  [খেলা], নতুন দিল্লী,  ভারত,  ৩০/০৪/২০২৪ :  কলিঙ্গ কাপে  গোয়ার কাছে ৩-১ গোলে হেরে গেল সবুজ মেরুন দল। সেমী ফাইনালে পৌঁছে গেল গোয়া। 

আইএসএল-এ দ্বিমুকুট জয়ী মোহন বাগান সুপার জায়ান্ট কলিঙ্গ স্টেডিয়ামে  লড়াই করে হেরে গেল এফ সি গোয়ার কাছে।  কোয়ার্টার ফাইনালে কেরালাকে হারিয়ে মোহনবাগান আত্মবিশ্বাসে ফুটছিল। সেই মোহন বাগান আজ গোয়ার কাছে যে ৩-১ গোলে হেরে যাবে সেটা ভাবা যায় নি। যদিও গোয়া এই মূহুর্তে কেরালার চেয়ে অনেক বেশি ব্যালান্সড টিম বলে মনে করা হচ্ছে। 

গোয়া দলটিও যেমন তারুণ্যে ভরা তেমন অভিজ্ঞ ফুটবলারও রয়েছে। এই অসাধারন ব্যালান্সটাই আজ সেমিফাইনালে নিয়ে গেল গোয়াকে।  পাঞ্জাব এফ দিকে হারিয়ে গোয়া এই জায়গায় এসেছিল। 


Loading

বুমরাকে লিডিং মেনস  ক্রিকেটার ইন দ্য  ওয়ার্ল্ড এওয়ার্ড

আজ খবর (বাংলা) [খেলা] নতুন দিল্লী, ভারত, ২২/০৪/২০২৫ : উইজডেন ক্রিকেটারদের আভিজাত্যের স্পর্শ পেলেন ভারতের যশপ্রীত  বুমরা এবং শ্রীলংকার স্মৃতি মান্ধানা।

‘উইজডেন ক্রিকেটার আলমানক’ জানাচ্ছে, ভারতের ফাস্ট বলার যশপ্রীত  বুমরা যিনি ক্রিকেটের সব ফরম্যাটে সফলভাবে খেলেছেন।  বুমরাহকে ‘লিডিং মেনস  ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হিসেবে ঘোষণা করা হল।  বুমরার  সাফল্যের মুকুটে এটি একটি নতুন পালক বই কি ! যশপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার যিনি ২০র কম এভারেজ রেখে ২০০টির  বেশি উইকেট তুলে নিয়েছেন। আর এই সাফল্য তিনি পেয়েছেন ২০২৪ সালেই। 

অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার -গাভাস্কর ট্রফিতে ভারতের ক্ষুরধার আক্রমন প্রায় একাই নিয়ন্ত্রণ করেছিলেন বুমরা। সেবার তিনি মোট ৩২ টি উইকেট নিয়েছিলেন, যেখানে তাঁর গড় ছিল মাত্র ১৩.০৬; গত বছর অর্থাৎ ২০২৪ সালে বুমরার সংগ্রহ ২১টি ম্যাচে ৮৬টি উইকেট। তাঁর গড় ছিল ১৩; শুধু তাই নয় ২০২৪ এর জুন মাসে ক্যারিবিয়ানে  ভারতকে টি ২০ বিশ্বকাপ জেতানোর পিছনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। বুমরার শিরদাঁড়ার নিচের দিকে ব্যাথা হয়েছিল যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে মাঠের বাইরে রেখেছিল। কিন্তু তা সত্বেও তাঁর অসামান্য সাফল্য ক্রিকেট বিশ্বকে মজিয়ে রেখেছিল গত বছর।  ক্রিকেট বিশ্ব তারিয়ে  তারিয়ে  উপভোগ করেছে যশপ্রীত  বুমরার সাফল্য।. 


Loading

স্ট্রাটেজি নিয়ে গভীরভাবে ভাবতে হবে কেকেআরকে 

আজ খবর (বাংলা),  [খেলা] কলকাতা,  পশ্চিমবঙ্গ, ২২/০৪/২০২৫ : গুজরাট টাইটান্স এর কাছে হেরে গিয়ে ফের একবার সমর্থকদের হতাশ করল কলকাতা নাইট রাইডার্স। 

গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে গুজরাত টাইটান্স গোহারা হারিয়ে দিল কেকেআরকে। স্রেফ ধীরে চলো নীতিকে সম্বল করে ম্যাচ জিতে নিয়ে গেলো গুজরাট। প্রতিপক্ষের রশিদ খানের স্পিন ঘূর্ণিতে রীতিমত টলোমলো অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। সেইসঙ্গে রাসেলের ব্যাটিং নিয়েও বিতর্ক ছড়িয়েছে। রাসেলের ক্রমাগত ব্যর্থতা বার বার ডুবিয়ে দিচ্ছে দলকে। 

গতকাল গুজরাটের ব্যাটিং ইনিংস মন্দ ছিল না.। সুভমন গিলের ঝোড়ো ৯০ রানের ইনিংস, সাই  সুদর্শনের ৫২ রানের ইনিংস অথবা বাটলারের অপরাজিত ৪১ রানের ইনিংস গুজরাট দলটিকে যথেষ্ট সমৃদ্ধ করেছিল।  সেখানে কেকেআর-এর অজিঙ্কা রাহানের  অর্ধ শত রান সেভাবে কাজেই আসেনি নাইট রাইডার্সের। ৮ উইকেট খুইয়ে ১৫৯ রান তুলতে না তুলতেই খেলা জিতে নিয়ে বেরিয়ে গেলো গুজরাট টাইটান্স-এর দাপুটে খেলোয়াড়রা। 

সত্যি কথা বলতে কি গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ ও রশিদ খানের দুজনেরই ২৫ রান করে দেওয়ার পরিবর্তে ২টি করে উইকেট তুলে নেওয়াকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। বিশেষ করে রশিদ খানের স্পিন ঘূর্ণিতে রীতিমত নাস্তানাবুদ কেকেআরের ব্যাটাররা। টিম স্ট্রাটেজি নিয়ে গভীরভাবে ভাবতে হবে কেকেআরকে। পুরোনো চাল আর বোধ হয় ভাতে বাড়ছে না। 


Loading

কেকেআরের হারের দায় নিলেন রাহানে 

আজ খবর (বাংলা), [খেলা], মুলানপুর, পাঞ্জাব,  ১৬/০৪/২০২৫ :   পাঞ্জাবের কাছে এভাবে যে শোচনীয় পরাজয় আসবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেন নি কে কে আর-এর সমর্থকেরা। রবে এই শোচনীয় হারের দায় নিজের মাথায় নিয়েছেন স্কিপার অজিঙ্কা রাহানে।

গতকাল আগে ব্যাট করে পাঞ্জাব সর্বসাকুল্যে তুলতে পেরেছিল ১১১ রান. নির্ধারিত ওভারের অনেক আগেই অল আউট হয়ে নিজেদের ইনিংস শেষ করে ফেলেছিল পাঞ্জাব।   কেকেআর–এর সামনে  ১১২ রানের টার্গেট। হালকা মেজাজে খেলতে নেমে আউট হয়ে দলের চাপ বাড়িয়ে দেন সুনীল নারিন। এরপর কলকাতা নাইট রাইডার্স যেন লাল ঝড়ে নিমেষে উড়ে গেল।  পরপর উইকেট পড়তে থাকে নাইট রাইডার্সের। রাসেলের  দুটো ওভার বাউন্ডারি আর একটি বাউন্ডটি বিন্দুমাত্র অক্সিজেন জোগাতে পারে নি নাইট বাহিনীকে।

সামান্য ১১২ রান তুলতে পারল না নাইট ব্রিগেড। নির্ধারিত সময়ের অনেক আগেই লুটিয়ে পড়ল. ম্যাচটা দুর্দান্ত খেলে বের করে নিয়ে গেলো পাঞ্জাব।  নাইট রাইডার্সের এই শোচনীয় হার মেনে নিতে পারেন নি নাইট সমর্থকেরা। এই পরাজয়ের দায় স্বীকার করেছেন অজিঙ্কা রাহানে। তিনি বলেছেন, “ঠিক সময়ে খেলার মোড়  ঘোরাতে আমরা ব্যর্থ হয়েছি। আমার নিজেরই আরও দায়িত্বশীল হওয়া  উচিত ছিল. আরও ভাল ব্যাটিং করা উচিত ছিল. এই হারের দায় আমিও মাথা পেতে নিচ্ছি।”


Loading

দ্বিমুকুট জয়ী মোহনবাগান 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৪/২০২৫ :  যুবভারতী ক্রীড়াঙ্গনের  সুন্দর সবুজ মাঠে ব্যাঙ্গালুরুকে হারিয়ে আইএসএল ২৪-২৫ জিতে নিল  মোহনবাগান সুপার জায়ান্টস। 

আই এস এলের ফাইনাল দেখতে যুবভারতীর মাঠে ভীড় হয়েছিল খুব. অসংখ্য মানুষ টিভির পর্দাতেও চোখ রেখেছিলেন।  আইএসএল ফাইনাল বলে কথা ! দুই দলই হাড্ডাহাড্ডি থেকেছে। বল পজেশন ব্যাঙ্গালুরুর দিকে বেশি থাকলেও ম্যাচটা জিতে শেষ বাজি কিন্তু মারল সবুজ মেরুন শিবিরই।  খেলার ফলাফল হয়েছে ২-১; 

মোহনবাগানের হয়ে গোল করেছেন কামিংস এবং ম্যাকলারেন। আলবার্তোর আত্মঘাতী গোলে ব্যাঙ্গালুরুর স্কোরবোর্ডে ১টি গোল যুক্ত হয়ে যায়. এই গোলের জেরেই দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গিয়েছিল ব্যাঙ্গালুরু। ৭২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। পেনাল্টি থেকে খেলার সমতা ফেরায় বাগান। ফল হয় ১-১; এরপর অতিরিক্ত সময় শুরু হতে না হতেই জয়সূচক গোল পেয়ে যায় ম্যাকলারেন। মোহনবাগানই  প্রথম দোল যারা ঘরের মাঠে চ্যাম্পিয়ান হল. লীগ শিল্ড জয়ের পর আইএসএল জিতে দ্বিমুকুট জয়ী হল মোহনবাগান। 


Loading

ধোনি ম্যাজিক কাজ করল না, চেন্নাইকে হেলায় হারাল কেকেআর 

আজ খবর (বাংলা), [খেলা] চেন্নাই, তামিলনাড়ু, ১১/০৪/২০২৫ : নিজেকে ত্রাতা হিসেবে মেলে ধরতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁকেই সবচেয়ে বেশি যখন দরকার ছিল দলের, যখন  তাঁর ওপরেই সবচেয়ে বেশি নির্ভর করতে চাইছিল গোটা দল এবং সমর্থকেরা, ঠিক তখনি ব্যর্থ হলেন তিনি, লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিনিয়ান চলে যেতে হল তাঁকে। 

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস তোলে মাত্র ১০৩ রান। এই স্বল্প রান তুলতে গিয়ে ৯টি উইকেট হারিয়ে ফেলে সিএসকে।  চেন্নাইয়ের ভি শঙ্কর ২১ বলে ২৯ রান এবং দুবে  ২৯ বলে ৩১ রান তুলেছেন। হুডা , জাদেজা ০ রান,  অশ্বিন, ধোনি, আহমেদ ১ রান করে আউট হয়ে যান। 

১০৪ টার্গেট তাড়া  করতে নেমে কলকাতা নাইট রাইডার্স স্বাভাবিক ছন্দে খেলা শুরু করে। এদিন নারাইন ৪৪ রান, ডি  কক ২৩ রান, আজিঙ্কে রাহানে ২০ রান এবং আর সিং ১৫ রান করেন। কেকেআর ১০.১ ওভারেই ২ উইকেট হারিয়ে মোট ১০৭ রান তুলে নেয়।  বল হাতে কেকেআরের হয়ে নারাইন মোট ৩টি উইকেট নিয়েছেন, ধোনিকেও তিনিই ঘরে ফেরান। বরুন চক্রবর্তী ও রানা ২টি করে উইকেট নিয়েছেন, আলী ও অরোরা ১টি করে উইকেট পেয়েছেন। 


Loading

মাত্র ৪ রানে হার কেকেআর-এর 

আজ খবর (বাংলা), [খেলা] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৪/২০২৫ : আজ ফের একবার কে কে হার।  আইপিএল ম্যাচে ঘুরে দাঁড়িয়েও নিজেদের জায়গা ধরে রাখতে পারলো না কেকেআর। লখনৌ-এর কাছে মাত্র ৪ রানে হেরে গেলো তারা ।

টসে জিতে কেকেআর লখনৌকে  ব্যাট করতে পাঠায়। লখনৌ  সুপার জায়ান্টসের ব্যাটাররা প্রথম থেকেই দাপট দেখতে শুরু করেন ।   মাক্রম (২৮ বলে ৪৭), মার্শ (৪৮বলে ৮১)এন  পূরণ (৩৬ বলে ৮৭) . সামাদ (৪ বলে ৬) ও মিলারের  (৪ বলে ৪) ব্যাটে ভর করে লখনৌ স্কোর করে ৩ উইকেটে ২৩৮ রান।

রান তাড়া করতে গিয়ে কেকেআর-এর ডি  কক  (৯ বলে ১৫), নারাইন (১৩ বলে ৩০), রাহানে (৩৫ বলে ৬১), আইয়ার  (২৯ বলে ৪৫), সিং-এর (১৫ বলে অপরাজিত ৩৮) রানের চেষ্টায় টোটাল স্কোর প্রতিপক্ষের কাছাকাছি নিয়ে যেতে পারলেও শেষ রক্ষা করতে পারে নি।২৩৪ রানেই খেলা শেষ করতে হয় শারুখের দলকে। ঘরের ম্যাথ ইডেন গার্ডেনসে আজ মাত্র ৪ রানে হেরে যায় কেকেআর।


Loading

ব্র্যাভোকে টপকে গেলেন ভুবনেশ্বর কুমার

আজ খবর (বাংলা), [খেলা] মুম্বই , মহারাষ্ট্র, ০৮/০৪/২০২৫ :  আইপিএল এলেই জ্বলে ওঠেন পেসার ভুবনেশ্বর কুমার।  রয়াল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমে বল হাতে তিনি  আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্র্যাভোকেও  টপকে গেলেন।

মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শকরা দেখলেন, যে ম্যাচ আরসিবির থেকে দূরে সরে যাচ্ছিল, সেই ম্যাচেই মহা মূল্যবান উইকেটটি ঠিক সময়ে তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। গোটা ম্যাচে ভুবি ৪৮টা  রান দিয়েছে ঠিকই, কিন্তু মুম্বইয়ের  হয়ে যে তিলক ভার্মা ম্যাচটাকেই পকেটে পুরে  নিয়ে চলে যাচ্ছিল, সেই তিলক ভার্মার মহামূল্যবান উইকেটটি চুপচাপ তুলে নিল  ভুবনেশ্বর কুমার। 

গতকাল রয়াল  চ্যালাঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে  ম্যাচে টস জিতে মুম্বই  ইন্ডিয়ান্স ফিল্ডিং নিয়েছিল।  ব্যাট হাতে খেলতে নেমে  বিরাট কোহলি ৪২ বলে ৬৭ রান করেন (তাঁর ইনিংসে ছিল ২টো  ছক্কা আর ৮টা  চার), দেবদূত পাদিক্কাল  তোলেন ২২ বলে ৩৭ রান (২ টো চার, ৩টি ছক্কা), রজত পাটিদার ৩২ বলে ৬৪ রান তোলেন (৫টা  চার, ৪টি  ছক্কা),  জিতেশ শর্মা তোলেন ১৯ বলে ৪০ রান (২ টো  চার, ৪টা  ছক্কা), তিনি অপরাজিত থেকে যান।  ব্যাঙ্গালুরুর মোট রান গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২২১।  মুম্বইয়ের হয়ে এদিন বল হাতে হার্দিক পান্ডিয়া ৪৫ রান দিয়ে ২ উইকেট, বোল্ট ৫৭ রান দিয়ে ২ উইকেট এবং ভিগনেস  পুটুর একটি উইকেট পান। 

রান তাড়া  করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ১২ ওভারে ৯৯ রান তোলে, কিন্তু ৪টি উইকেট হারায়।  ঠিক এই সময় তিলক ভার্মা ব্যাট হাতে ঝড় তুলে মুম্বইকে আশার আলো দেখাতে থাকেন, তিনি ৪টি  চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৬ রান তোলেন। তাঁর ঝোড়ো ব্যাটের দাপট দেখে মনে হচ্ছিল ম্যাচটাই বুঝি তিনি পকেটে করে নিয়ে চলে যাবেন। ঠিক এই সময় তাঁর মহামূল্যবান উইকেটটি তুলে নেন ভুবনেশ্বর কুমার। ভার্মা ছাড়া মুম্বইয়ের  হার্দিক পান্ডিয়া খুবই ভালো খেলেছেন, তিনি ৩টি চার ও ৪টি ছক্কার মাধ্যমে মাত্র ১৫ বলে ৪২ রান তুলেছেন। 

এদিন ব্যাঙ্গালুরুর হয়ে ক্রোনাল পান্ডিয়া ৪৫ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন, জোস  হ্যাজেলউড ৩৭ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন এবং ভুবনেশ্বর কুমার ৪৮ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন তবে সেটাই সবচেয়ে মূল্যবান উইকেট, যার ওপর ভর করে মুম্বই  এক সময় জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরুর কাছে তাদের ১২ রানে হার স্বীকার করতে হল।  আরসিবি ৩টি ম্যাচ জিতে (তিনটিই এওয়ে ম্যাচ)  এবং ৪টি ম্যাচে হেরে এই মুহূর্তে টেবিলের ৩ নম্বরে রয়েছে। সেখানে মুম্বই  ইন্ডিয়ান্স  মোট ৮টি ম্যাচ খেলে ১টিতেই জিতেছে, বাকি ম্যাচগুলিতে হেরেছে, তারা এখন টেবিলের ৮ নম্বরে রয়েছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor