
আজ খবর (বাংলা), [খেলা], গ্লাসগো,স্কটল্যান্ড, ২৭/০৭/২০২৬ : কমনওয়েলথ গেম্সে ওয়েট লিফটিংয়ে পরপর তৃতীয়বার সোনা জেতা মীরাবাঈ চানুকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পুরুষ বিভাগে ৬০কিলোগ্রাম ওজনের ইভেন্টে আর এক ভারতীয় ঋষিকান্ত সিং রূপো জেতার পরেই মীরাবাঈ চানু তৃতীয় বারের জন্যে তাঁর ইভেন্টে সোনা জিতে নিয়েছেন। সোনা জেতা শুধু নয়,পরপর তিনবার সোনা জিতে চ্যাম্পিয়ন হওয়ার তাঁর এই অভ্যাসটাই ছিল একেবারে চমকপ্রদ। শুভেচ্ছা যে শুধু দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই মীরাবাইকে জানিয়েছেন তা নয় , সমাজ মাধ্যমে গোটা দেশ অভিনন্দনে ভরিয়ে দিয়েছে তাঁকে।
এর আগে ২০১৮, তারপর ২০২২ আর এবার ২০২৬ সালে পরপর তিনবার ভারোত্তলনে সোনা জিতলেন মনিপুরের ৩১ বছর বয়সী মীরাবাঈ চানু। কমনওয়েলথ গেমসে সোনা জেতাটা তিনি এখন একেবারে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এবার তাঁর হ্যাট্রিক হল। সোনা জিতে দেশকে গর্বিত করতে পেরে চানু নিজেও বেশ খুশি।

![]()