Aaj Khabor

চলে গেলেন অভিনেতা মনোজ কুমার 

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বাইঃ , মহারাষ্ট্র, ০৪/০৪/২০২৫ :  পরলোক গমন করলেন প্রখ্যাত অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর.  

সিনেমা প্রেমী মানুষ মনোজ কুমারকে ভারত কুমার বলেও অভিহিত করতেন, কেননা তিনি দেশপ্রেমের ছবিতেই বেশ্শিরভাগ অভিনয় করেছেন। আজ ভোর ৪:০৩ নাগাদ মুম্বইয়ের  কোকিলাবেন আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন।মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী জানিয়েছেন আগামীকাল বেলা ১১টায় মুম্বইয়ের  ভিলেপার্লের নানাবতী হাসপাতালের সামনে পবন হংসে মনোজ কুমারের শেষ কৃত্য সম্পন্ন করা হবে। 

মনোজ কুমার দীর্ঘদিন ধরে জুড়েছিলেন হিন্দি সিনেমার সাথে। তাঁর অভিনীত ‘উপকার’, ‘পূরব  ঔর  পশ্চিম’, ‘রোটি কাপড়া আওর  মকান’ আজ মনে রেখেছেন সিনেপ্রেমীরা। মনোজ কুমার পদ্মশ্রী  দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন।  তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীশ। এছাড়াও শোক জ্ঞাপন করেছেন মনোজ কুমারের অসংখ্য গুণমুগধ অনুরাগীরা। 


Loading

দাবানল থেকে বাঁচতে ছুটে বেড়াচ্ছে পশুরা। হাতির আক্রমণে মৃত ১ 

আজ খবর অবাংলা) [রাজ্য],  চালসা , জলপাইগুড়ি, ০৩/০৪/২০২৫ :  ডুয়ার্স জুড়ে জ্বলছে জঙ্গল, দিশেহারা হাতি সহ অন্যান্য বন্য প্রাণ, অরণ্যে খাবার নেই।  অভয়ারণ্যই এখন ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে।  সমতল ছেড়ে পাহাড়ের পথে পালানোর সময়ে এক মানব দম্পতিকে  সামনে পেতেই শুঁড়ে  তুলে আছড়ে মারলো একটি হাতি। , 

ঘাস বন তৈরির জন্য আগুন লাগিয়েছে বন বিভাগ বলে দাবী করছেন পরিবেশ কর্মীর। সেই আগুন ধিকি ধিকি করে জ্বলে ছড়িয়ে পড়ছে অরণ্যের এদিকে সেদিকে। চালসা অঞ্চলে পুড়ে ছাই বিস্তীর্ন বনাঞ্চল। পুড়ে গিয়েছে বড় বড় গাছগুলিও।  আগুনের লেলিহান শিখায় পুড়ে মারা গিয়েছে প্রচুর ছোট প্রাণী এবং পাখি। পাওয়া গিয়েছে পুড়ে যাওয়া ময়ূরের ডিম। অরণ্যে না আছে খাবার, না আছে জল।  তার ওপর দাবানল থেকে বাঁচতে হাতির মত বড় প্রাণীরাও পাহাড়ের ওপর দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। 

এই রকম একটি পরিস্থিতিতে স্কুটিতে চেপে জলঢাকা যাওয়ার পথে হাতির সামনে পরে যায় এক দম্পতি। স্কুটি থেকে নেমে স্বামী পালানোর চেষ্টা করলেও স্ত্রী আর পালাতে পারেন নি।  একটি হাতি তাঁকে  শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই সম্ভবত মৃত্যু হয়েছে ঐ  মহিলার। স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পালাতে গিয়ে তিনি আহত হয়েছিলেন।  

ঘটনাটি ঘটেছে চাপড়ামারি অভয়ারণ্যের বনবাংলো যাওয়ার পথেই। ঐ  দম্পতির পরিচয় এখনো জানা যায় নি।  প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন ধরেই ডুয়ার্সের জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে। সেই আগুন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আগুনের হাত থেকে বাঁচতে দিশেহারা হয়ে অরণ্যের নানান প্রান্তে ছুটে বেড়াচ্ছে বন্য পশুরা। সেই দৃশ্য ইতিমধ্যেই ক্যামেরা বন্দীও  হয়েছে।  আগুনের হাত থেকে বাঁচাতে বড় আকারের পশুদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে বন দপ্তর। তবে সেই কাজে আরও সতর্ক হওয়ার দরকার বন দপ্তরের কর্মীদের। 


Loading

“আগে ভালো করে পড়ুন ওয়াকফ সংশোধনী প্রস্তাবটি”, বললেন ইন্ডিয়ান সুফিফাউন্ডেশনের প্রেসিডেন্ট

আজ খবর (বাংলা),[দেশ] লখনৌ , উত্তর প্রদেশ, ০৩/০৪/২০২৫ : ইন্ডিয়ান সুফী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাসিস ওয়ার্সি ওয়াকফ সংশোধনী  বিলকে স্বাগত জানিয়ে জনগণের উদ্দেশ্যে বললেন, “সংশোধনী প্রস্তাবটি আগে সবাই ভালো করে পড়ুন।”

গতকাল বেলা ১২ টা  নাগাদ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করে কেন্দ্র সরকার।  এই প্রস্তাব সংসদে জমা পড়ার পর থেকেই তুমুল বাক বিতন্ডা শুরু হয়ে যায়।  তর্ক বিতর্ক, আলোচনা চলতে থাকে রাত্রি ১২টা  পর্যন্ত। শেষমেশ ভোটাভুটি করা হয় এবং দেখা যায় বিজেপি সহ শাসক শিবির এই ভোটে জিতে গিয়েছে এবং সেইসঙ্গেই লোকসভায় পাস করানো হয় ওয়াকফ সংশোধনী বিল। আজ এই বিল পেশ করা হবে রাজ্য সভায়। সেখানেও এই বিল পাস হয়ে গেলে তা যাবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে। তিনি এই বিলে সাক্ষর করলে এই বিল পরিণত হবে আইনে। 

বিরোধী শিবির ইন্ডি জোট এই সংবিধানীর বিরোধিতা করেছে। তারা বলেছে এই সংশোধনী অবৈধ, বেআইনি এবং তা মুসলিমদের স্বার্থ ক্ষুণ্ন করবে। এরই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান সুফী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, “আগে ভাল করে সবাই পড়ুন এই প্রস্তাবে কি বলা হয়েছে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে যাওয়ায় আমি শাসক দলকে শুভেচ্ছা জানাচ্ছি। সংসদে আমিত শাহ যে বক্তব্য রেখেছেন তাতেই স্পষ্ট যে ওয়াকফ সংশোধনী প্রস্তাব মুসলমানদের জন্যে আদৌ ক্ষতিকারক নয়।  কিছু মানুষ বিজেপির  নাম ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু এটা  বোঝা হয়ে গিয়েছে যে কে মুসলমানদের বন্ধু আর কে শত্রু। দরিদ্র মুসলমানদের কাছে এই ওয়াকফ সংশোধনী আইন উপহার স্বরূপ হয়ে উঠবে।” 

ওয়ার্সি আশা   করছেন আজ রাজ্য সভাতেও এই বিল পাস্ হয়ে যাবে। বৃহস্পতিবার বেলা একটার সময় বিজেপির জে  পি নাড্ডা রাজ্য সভায় পেশ করেছেন ওয়াকফ সংশোধনী বিল।


Loading

সুপ্রীম কোর্টের রায়ে চাকরি যাচ্ছেই রাজ্যের ২৬ হাজার শিক্ষক কর্মীর 

আজ খবর (বাংলা), [রাজ্য]  কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৪/২০২৫ :   যোগ্য প্রার্থী বা অযোগ্য প্রার্থী  আলাদা  গেলো না। পশ্চিমবঙ্গে একসাথে ২৬ হাজার জন (২৫,৭৫০ জন) শিক্ষাকর্মীর  চাকরি যাওয়া নিশ্চিত হয়ে গেল।সুপ্রীম কোর্টের নির্দেশ শুনে কার্যত কান্নায় ভেঙ্গে  পড়লেন চাকরিজীবী শিক্ষকরা।

এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল ২৬ হাজার চাকরি প্রার্থীদের চাকরি চলে যাবে। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে চাকরিরত কর্মচারীরা সুপ্রীম কোর্টে  আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি তাঁর রায়ে জানিয়ে দিলেন, যে এই ক্ষেত্রে হাইকোর্টের রায়কেই বহাল রাখা হল। অর্থাৎ চাকরি যাচ্ছেই এই সরকারি কর্মীদের। 

শুধু যে ২৬ হাজার কর্মীর চাকরি চলে যাচ্ছে তা নয়, এই কর্মীরা আজ পর্যন্ত যে বেতন পেয়েছেন তাও তাঁদেরকে ফেরত দিয়ে দিতে হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। দেশের শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যেই এই ২৬ হাজার শূন্য পদ পূরণ করতে হবে। চাকরি যাচ্ছেই বুঝে রীতিমত মাথায় হাত পড়েছে ২৬ হাজার শিক্ষক কর্মীর।অথই জলে পড়ে  রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। 

অভিযোগ উঠেছিল এসএসসির ২০১৬ সালের নিয়োগ অবৈধ, কারন এ ক্ষেত্রে এমন বহু নিয়োগ হয়েছে যা ওই  প্যানেল অনুযায়ী অযোগ্য কিন্তু উৎকোচের সাহায্যে তাদের নিয়োগ করা হয়েছে। এই অবৈধ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করা হয়েছিল। হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। শেষমেশ হাইকোর্ট রায় দিয়ে ২০১৬ সালের পুরো প্যানেলটাকে বাতিল ঘোষণা করেছিল। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রীম করতে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তবুও ঐ  বছরের যোগ্য ও অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করা যায় নি। হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়ে আজ সুপ্রীম কোর্টও  পুরো প্যানেলটিকেই বাতিল বলে ঘোষণা করে দিল। সেক্ষত্রে ২০১৬র পুরো প্যানেল অনুযায়ী যাঁরা চাকরি করছিলেন তাঁদের চাকরি চলে গেল। এই গোটা বিষয়টির ডে রাজ্য সরকারের ওপরেই চাপিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।


Loading

মধ্যরাত্রে লোকসভায় পাস্ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল

আজ খবর (বাংলা),  [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৩/০৪/২০২৫ :  মধ্যরাত্রে লোকসভায় পাস  হয়ে গেল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল।ভোটাভুটিতে জিতে গেল এনডিএ জোট। 

আজ প্রশ্নোত্তর পর্বের পরেই বেলা ১২টা  নাগাদ সংসদের লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী প্রস্তাব।  এই প্রস্তাবটি পেশ করেন সংখ্যালঘু সম্পর্কিত মন্ত্রী কিরেন  রিজিজু।  এই বিল পেশ হতেই লোকসভা কক্ষে বিরোধীরা প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। বিরোধী মুখের প্রধান ছিল কংগ্রেস। এছাড়াও  এই বিরোধিতায় অক্সিজেন জুগিয়ে গিয়েছে শারদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, স্তালিন, আসউদ্দিন ওয়েইসিরা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হল না। বিজেপির নেতৃত্বে এনডিএ জোট লোকসভা থেকে বিল পাস করিয়ে নিয়ে গেল। 

এদিন বেলা ১২টা  থেকে রাত্রি ১২ টা পর্যন্ত লড়াই চলল লোকসভায়।  সারাদিন ধরে চলল যুক্তি, পাল্টা যুক্তি, সওয়াল, জবাব। কিন্তু সব কিছুকেই ঠান্ডা মাথায় সামাল দিচ্ছিলেন অমিত শাহ, কিরেন  রিজিজুরা। এরপর শুরু হয় ধ্বনি ভোট, তাতেও জিতে যায় শাসক শিবির। এরপর ভোটাভুটি করা হয়। মোট ৩৯০ জনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পায় মোট ২২৬টি ভোট এবং বিরোধীরা পায় ১৬৩টি ভোট। একজন রায়দানে বিরত থাকেন। 

ভোটাভুটিতে শাসক দল জিতে যাওয়ার ফলে এই প্রস্তাব বা বিল পাস হয়ে গেল লোকসভায়। আগামীকাল এই প্রস্তাব পেশ করা হবে রাজ্য সভায়। সেখানেও ফের নতুন করে তর্ক বিতর্ক পর্ব চলতে থাকবে। থাকবে যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই। তারপর ফের ভোট হবে. তারপরেও যদি দেখা যায় ভোটে জিতে গিয়েছে শাসক দল, তাহলে দুই কক্ষেই বিল পাস্ করানোর পর সেটিকে পাঠানো হবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে। তিনি ঐ  বিলে সাক্ষর করলেই  আইন হিসেবে পাস্ করে যাবে  এই সংশোধনী প্রস্তাবটি । 

যদি আগামীকাল এই বিল রাজ্যসভাতেও পাস্ করে যায়, তাহলে সেটা হবে নরেন্দ্র মোদীর পরিচালনায় বিজেপি এবং এনডিএ জোটের তৃতীয় বিশাল সাফল্য।  এর আগে এভাবেই তারা তিন তালাক বিল এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্ত করতে পেরেছিল। আগামীকালও  যদি সাফল্য আসে তাহলে এটা হবে তাদের তৃতীয় বিশাল জয়। 


Loading

পাকিস্তানকে দুরমুশ করল নিউজিল্যান্ড 

আজ খবর (বাংলা) [খেলা], হ্যামিল্টন, নিউজিল্যান্ড, ০২/০৪/২০২৫ : পাকিস্তানকে দুরমুশ করে গোটা ওয়ান ডে সিরিজটাই পকেটে পুরে  নিল  নিউজিল্যান্ড।  শেষ ম্যাচে হ্যামিল্টনে পাকিস্তানকে ৮৪ রানে হারালো নিউজিল্যান্ড।

বুধবার ওয়ানডে ম্যাচে হ্যামিল্টনের পিছে নিউজিল্যান্ড ৫০ ওভার  ব্যাট করে মোট ২৯২ রান তুলেছিল ৮ উইকেট খুইয়ে। পাকিস্তানের সামনে তারা রেখেছিল ২৯৩ রানের পাহাড় সমান টার্গেট। সেই রান তারা করে শিখরের কাছাকাছিই পৌঁছাতে পারে নি পাকিস্তান। তারা ৪১. ২ ওভারের মধ্যেই গুটিয়ে  গিয়েছিল। পাকিস্তানের  মোট সংগ্রহ ছিল ২০৮ রান. কোনো রকমে তারা ২০০র গন্ডি পার করতে পেরেছিল।  অবশ্য 

ফাইনাল ম্যাচ অবশ্য এখনো বাকি আছে. ফাইনাল খেলতে নিউজিল্যান্ড দলও  পৌঁছে গিয়েছে মৌনগানুইয়ে। সেখানেও পাকিস্তানকে হারানোর টার্গেট নিয়ে মাঠে নামবে কিউইরা। ইতিমধ্যেই সিরিজ জেতা হয়ে গিয়েছে তাদের। এখন বাকি আছে শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ, সেটাও হাতছাড়া করতে রাজি নয় নিউজিল্যান্ড। ওয়ান ডে  সিরিজ তারা ৩-০ স্কোরেই জিততে চায়। 

Loading

যুদ্ধবিরতি চুক্তি ভেঙেই সীমান্তে গুলি চালালো পাক সেনারা 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] পুঞ্চ , জম্মু ও কাশ্মীর, ০২/০৪/২০২৫ :  যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করেই বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তে গুলি চালালো পাকিস্তানের সেনাবাহিনী।

জম্মু ও কক্ষ্মীরের পুঞ্চ  এলাকার কে জি সেক্টরে বিনা প্ররোচনায় আকস্মিক গুলি চালাতে  শুরু করে দেয় পাকিস্তানের সেনাবাহিনী। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি বলবৎ রয়েছে আন্তর্জাতিক সীমানা বা লাইন অফ কন্ট্রোল এলাকায়। কিন্তু সেই চুক্তি লংঘন করেই ভারতের সীমান্তের দিকে গুলি চালাতে শুরু করে দিল পাক সেনারা। 

যোগ্য জবাব দিয়েছেন ভারতের সেনা জওয়ানরাও। গতকাল ভোর রাত্রি থেকেই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সেনা জওয়ানরা। এনকাউন্টারে তাঁরা ইতিমধ্যেই জঙ্গিদেরকে নিকেশ করে দিয়েছেন।  গুলির লড়াই সেখানে চরমে উঠেছিল ৩১ তারিখ রাত্রে। ইতিমধ্যেই জঙ্গীদের হেফাজত থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ধরাও পড়ে  গিয়েছে।  সেই ক্রোধ মেটাতেই পাক সেনারা গুলি চালালো নাকি গুলি চালানোর আড়ালে সীমান্ত দিয়ে তারা আরও কিছু জঙ্গীকে ফের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দিল সেটা খুঁজে দেখছেন  নিরাপত্তা বাহিনীর গোয়েন্দারা। 


Loading

সংসদে পেশ করা হল ওয়াকফ সংশোধনী প্রস্তাব 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০২/০৪/২০২৫ :  নির্ধারিত সূচী অনুযায়ীআজ  সংসদে সংশোধনের জন্যে পেশ করা হয়েছে ওয়াকফ বিল।  এই প্রস্তাব পেশ করে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন  রিজিজু এদিন কংগ্রেসকেই দোষারোপ করলেন। 

ওয়াকফ বিলের সংশোধনীর প্রস্তাব আজ পেশ করা হয়েছে সংসদে। পুরোন  ওয়াকফ বিলে সংশোধনী আনতে চায় কেন্দ্র সরকারের শাসক দল বিজেপি।  যদিও এই প্রস্তাবের বিরোধিতা করছে কংগ্রেস, এআইএমইএম, সমাজবাদী পার্টির মত রাজনৈতিক দলগুলি। একসময় এর বিরোধিতা করেছিলেন শিবসেনার বালাসাহেব ঠাকরেও।

এদিন কিরেন  রিজিজু সংসদে বলেন, “২০১৩ সালে ওয়াকফ বিলে তিনটি সংশোধন আনা হয়েছিল। আর সেটাও করা  হয়েছিল ২০১৪ সালের লোকসভা ভোটের ঠিক আগেই। সেই সংশোধনগুলি নিয়েও সেবার নানারকম প্রশ্ন উঠেছিল।  সবাই জানে যে আল্লার নামে ওয়াকফ তৈরি করা হয়েছিল শুধুমাত্র মুসলমানদের জন্যেই, কিন্তু সেবার সংশোধনী এনে বলা হয়েছিল মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ  যেমন, শিখ হিন্দু, পারসিক এবং অন্যান্যরাও ওয়াকফ তৈরি করতে পারবে।”

কিরেন  রিজিজু আরও বলেন যে, “সেবার ইউপিএ সরকার শুধুমাত্র একটি সম্প্রদায়কে সীমিত রেখে সংবিধানের ১০৮ নম্বর ধারাকে আরও ভারী করে তুলেছিল। কিন্তু আজ যে প্রস্তাব আনা হয়েছে তাতে স্বচ্ছতা বজায় থাকবে এবং দরিদ্র মুসলমান মানুষদের উপকার হবে। এই প্রস্তাব  কোনো সম্প্রদায়ের অভ্যাস, রীতি, নীতি বা প্রয়োজনকে ব্যাঘাত ঘটাবে না।”

এই মুহূর্তে সংসদে ওয়াকফ সংশোধনী প্রস্তাব নিয়ে নানারকম আলোচনা, প্রশ্নোত্তর, পাল্টা উত্তর পর্ব চলছে। এই বপ্ৰস্তাব নিয়ে ভোটাভুটি হবে, তারপরেই এই সংশোধনী বিল পাশ করা হবে এবং চলে যাবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে।  


Loading

ভারতের সাথে বন্ধুত্ব রেখেই চলতে চায় চীন 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০১/০৪/২০২৫ : ভারতের পুরোন বন্ধু চীন. দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক গতকাল  ৭৫ বছরে পদার্পন করেছে, আর সেই কারণেই ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা বার্তা পাঠালেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং।

সবে মাত্র চীন সফর করেছেন  বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক সেরে নানারকমভাবে তাঁর আনুগত্য প্রকাশ করে এসেছেন। তিস্তার  জল না পেয়ে তিস্তা প্রকল্প নিয়ে কিছু একটা’ ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছেন জিনপিংকে। ভারতকে উত্যক্ত করতে  বাংলাদেশ নানারকম চেষ্টা করে চলেছে। এবার তারা নিজেদেরকে বঙ্গোপসাগরের একচ্ছত্র অবিভাবক হিসেবে ব্যক্ত করেছে চীনের কাছে।  বাংলাদেশ বলেছে, যেহেতু ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলির সাথ্যে সমুদ্রের কোনো সম্পর্ক নেই, তাই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক বাংলাদেশই। তাই তার সুযোগ নিয়ে চীন সেখানে অর্থনৈতিক ফায়দা তুলতে পারবে। 

বাংলাদেশের এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে ভারত।  এর আগে মহম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু মোদী তাঁকে সময় দেন নি।  কিন্তু বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশের এই ধরনের দায়িত্বহীন মন্তব্যকে ভালো চোখে নেয় নি ভারত। তবে জিনপিংয়ের সাথে বাংলাদেশ যতই বন্ধুত্ব করার  চেষ্টা করুক না কেন, ভারত-চীনের বন্ধুত্ব যে অনেক দিনের পুরোন  সেটাই জানিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি  জিনপিং। 

ভারতে থাকা চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, চীনের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে ভারত চীনের বন্ধুত্বের ৭৫ তম  বর্ষ উদযাপনের শুভেচ্ছা জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট মনে করেন ভারত ও চীন এই দুই  উন্নতশীল দেশ একসাথে কাজ করলে এবং বন্ধু হয়ে এগিয়ে গেলে গোটা বিশ্বে একটা জোরালো ছাপ ফেলতে পারবে। শি  জিনপিংয়ের এই বিবৃতি এল  মহম্মদ ইউনূসের চীন সফরের পরেই। 


Loading

ব্যর্থতা অতীত, ফের ঘুরে দাঁড়াতে চাইছে নাইটরা 

আজ খবর (বাংলা), [খেলা],. মুম্বই , মহারাষ্ট্র, ০১/০৪/২০২৫ :  বেশ ক্লান্ত দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলটাকে। যেন বিদ্ধস্ত যোদ্ধারা কোনো রকমে কিছু একটা করতে নেমেছেন। দুটি ম্যাচে হেরে মনোবল যেন তলানিতে গিয়ে ঠেকেছে। 

টিমটার হল টা কি ? এই প্রশ্নই যেন কুড়ে কুড়ে খাচ্ছে নাইট সমর্থকদেরকে। মুম্বইয়ের সাথে ম্যাচটাই ধরা যাক না ! ঐ  ম্যাচটা কি ওভাবে শেষ হওয়ার ছিল ?  চরম হতাশ কেকেআর সমর্থকেরাই। গতকালের খেলায় রমনদীপ  সিং ১২ বলে ২২ রান, অঙ্গক্রিষ  রঘুবংশীর ১৬ বলে ২৬ রান আর রাসেলের দুইবার বাউন্ডারি হাঁকানো ছাড়া আর কোনো ভেলকি দেখাতে পারেন নি কেকেআর-এর ব্যাটাররা।  সব মিলিয়ে প্রতিপক্ষ মুম্বইকে মাত্র ১১৭ রানের টার্গেট দিয়েই দায়িত্ব সেরে নিয়েছে কেকেআর।

খেলার শেষে প্রেস মিটে  এসে মুম্বইয়ের  কাছে লজ্জার হার স্বীকার করার বিষয়টি যে লজ্জাজনক তা মেনে নিয়েছেন অলরাবাউন্ডার স্কিপার রমনদীপ সিং. তিনি বলেছেন, “দলের ওপেনিং জুটি এবং মিডল অর্ডার  ব্যর্থ হলে টেল  এন্ডারদের ওপর চাপ এসে পড়ে।  এক্ষেত্রেও তাই হয়েছে। তবে যে কোনো দলের সামনেই এই ধরনের পরিস্থিতি আসতে  পারে। আমাদের সাথে যা কিছু ঘটেছে তা বেশ দুর্ভাগ্যজনক।  তবে রি টুর্নামেন্টের এখনও  অনেক বাকি। আমি আশা করব আগামী দিনে এই ধরনের অবস্থা আমাদের সামনে এলেও আমরা  ভেঙে পড়ব  না, আমরা লড়াই করব।” 

ব্যর্থতা অতীত, ফের আশায় বুক বাঁধতে চাইছে গোটা নাইট শিবির, শাহরুখ খান নিজে,  এমনকি নাইট  সমর্থকেরাও। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor