Aaj Khabor

কিছুটা হলেও তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৫/২০২৫ :  কলকাতা সহ দক্ষিণ বঙ্গের মানুষ গরমে হাঁসফাঁস করছে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। 

আজ বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাপসা গরমে দিন কাটিয়েছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গ।  এক ফোঁটা  বৃষ্টির দেখা নেই। দিনেরবেলায় প্রখর রৌদ্র রীতিমত জ্বালিয়ে  দিচ্ছে দক্ষিণ বঙ্গের মানুষকে। এই তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেতে চাইছে রাজ্যবাসী।  কিছুটা হলেও এই ব্যাপারে এবার স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যের পর কিছুটা হলেও তাপমাত্রা কমবে। বিহারের উত্তর  দিক ও পশ্চিমবঙ্গের উত্তর দিকের আকাশে  মেঘ জমে রয়েছে, যে মেঘে বৃষ্টি আছে। উত্তর দিক থেকে সেই অক্ষরেখা দক্ষিণ দিকে প্রায় রায়পুর পর্যন্ত বিস্তৃত  রয়েছে। আজ রাতের দিকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়  ঝোড়ো হাওয়া বইতে পারে। এভাবেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পাহাড়ে এই মুহূর্তে মেঘলা আকাশই  থাকবে। বিভিন্ন জায়গায় এবং পাহাড়ে সন্ধ্যের পর বৃষ্টি নামতে পারে। আজ শিলিগুড়ি ও তৎ সংলগ্ন অঞ্চলে কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


Loading

ভারত কি আমেরিকাকে বিনা শুল্কে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছিল : মনীশ তেওয়ারি 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], দোহা, কাতার, ১৫/০৫/২০২৫ :  ভারত নাকি বিনা শুল্কে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছিল আমেরিকাকে। ডোনাল্ড ট্রাম্পের এই দাবীকে কেন্দ্র করে কেন্দ্র সরকারকে চেপে ধরতে চাইছে কংগ্রেস।

কাতারের দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবী করেছেন, “ভারত আমাদের কাছে বিনা শুল্কে বাণিজ্য করার প্রস্তাব পাঠিয়েছিল।  গতকাল এপল-এর সিইও টিম কুককে আমি বলেছি, তুমি শুনলাম ভারতে ব্যবসা করবে বলে ৫০০ বিলিয়ন ডলার  বিনিয়োগ করতে চলেছ।  ভারতে ব্যবসা করতে চাইছো, তা কর, কেননা তুমি ভাবছো ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক প্রদানকারী একটি দেশ।  কিন্তু ভারতে বেশিদূর এগিয়ো না।  কারন আর যাই  হোক না কেন, ভারতে ব্যবসা করা যথেষ্ট কঠিন।”

কিন্তু অপারেশন সিঁদুর থামিয়ে দেওয়ার মধ্যস্থতা করার জন্যে আমেরিকা ভারতকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয়ে কথা হয়েছিল , এই বিষয়টিকেই অস্বীকার করছে ভারত সরকার।  এদিকে আমেরিকাকে ভারত সত্যিই বিনা শুল্কে বাণিজ্য করার কোনো প্রস্তাব পাঠিয়েছিল কিনা সেই প্রশ্ন তুলে কেন্দ্র সরকারকে তোপ  দাগতে শুরু করেছেন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা  কি সত্যি যে ভারত আমেরিকাকে বিনা শুল্কে বাণিজ্য করার প্রস্তাব পাঠিয়েছিল ? এই ব্যাপারে ভারত সরকারের উচিত খোলসা করে জানানো।”


\

Loading

পদ্ম ছেড়ে ঘাস ফুলে জন বার্লা 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৫/২০২৫ :  বেশ কয়েকমাস টালবাহানার পর আলিপুরদুয়ারের প্রাক্তন সংসদ জন বার্লা বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। 

আজ তৃণমূল ভবনে এসে পদ্মশিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের  সংসদ জন বার্লা।জল্পনা চলছিলই বেশ কিছুদিন ধরে কিন্তু তৃণমূল শিবিরে শেষ পর্যন্ত জন বার্লা সত্যিই যোগ দেবেন কিনা তা নিয়েও কানাঘুষো চলছিল।  কিছুদিন আগেই পত্নী বিয়োগ হয়েছে জনের। সেই শ্রাদ্ধানুষ্ঠানেও তাঁর বাড়িতে যতজন তৃণমূল নেতাকে দেখা গিয়েছিল, তার চেয়ে ঢের বেশি বিজেপি নেতাদেরকে দেখা গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন তিনি শেষ পর্যন্ত হয়ত পদ্ম শিবির ছাড়বেন না. কিন্তু আজ তার উল্টোটাই হতে দেখা গেল. জন বাড়লে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে আর সেই সঙ্গে ডুয়ার্স এলাকায় ঘষফুল শিবিরের শক্তি অনেকটাই বৃদ্ধি পেলো।

তৃণমূল ভবনে সাংবাদিকদের সামনেই জন বাড়লে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁকে দলে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সী এবং এরূপ বিশ্বাস। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর জন বার্লার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়. আলিপুর দুয়ারের প্রাক্তন সংসদ বলেন   জন্যে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তাঁকে মানুষের জন্যে কাজ করতে কার্যত বাধা দিচ্ছিলেন  রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলে অভিযোগ করেছেন জন বার্লা।  

জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তাঁকে আলিপুর দুয়ারে কাজ করার সুযোগ দেওয়ার জন্যে মমতাকে ধন্যবাদ জানান জন. তিনি দুয়ারে সরকার এবং লক্ষীর ভান্ডার এই দুই প্রকল্পের সুখ্যাতি করেছেন। 


Loading

পাকিস্তানের মত একটা দেশের হাতে কি পরমাণু বোমা থাকা উচিত ? প্রশ্ন রাজনাথের 

আজ খবর (বাংলা), [দেশ] শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৫/০৫/২০২৫ :  পাকিস্তানের মত একটা ভুল দেশের হাতে  পরমাণু বোমা থাকাটা কতটা নিরাপদ এবার তা নিয়ে প্রশ্ন তুললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিং।

রাজনাথ সিং বৃহস্পতিবার পৌঁছে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে।  সেখানে গিয়ে তিনি ভারতীয়  সেনাবাহিনীর জওয়ানদের সাথে সাক্ষাৎ করেন এবং সেই সঙ্গে অপারেশন সিঁদুরে অসাধারন কাজ করার জন্যে জওয়ানদের অভিনন্দন জানান।  সেনাবাহিনীর আধিকারিকদের সাথে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন।  তিনি বার বার সেনাবাহিনীর সাহসিকতা এবং বীরত্বের কথা তুলে ধরেন। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন বলেন, “পাকিস্তানকে ভারত কি করেছে তা গোটা বিশ্ব দেখেছে। যতই পরমাণু বোমার হুমকি দিক না কেন, ভারত যে পাকিস্তানকে আদৌ  পাত্তা দেয় না, এটা  সবাই বুঝে গিয়েছে।  গোটা বিশ্ব দেখেছে কিভাবে পাকিস্তানের মত একটি দেশ ভারতকে দায়িত্বজ্ঞানহীনের মত হুমকি দিয়েছে পরমাণু বোমার । আজ   শ্রীনগরের মত জায়গার মাটি থেকে একটা প্রশ্ন গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই, আর সেটা হল পাকিস্তানের মত দায়িত্বজ্ঞানহীন একটা দেশের হাতে কি পরমাণু বোমার মত এতো শক্তিশালী অস্ত্র থাকাটা উচিত ?  আমার মনে হয়, পাকিস্তানের পরমাণু বোমাগুলি আন্তর্জাতিক এটমিক এনার্জি এজেন্সির নিয়ন্ত্রণে রাখা উচিত।”

অপারেশন সিঁদুরের নেপথ্যে সেনাবাহিনীর সাফল্য ছাড়াও আরও কয়েকটি বিষয়কে তুলে ধরতে চেয়েছেন রাজনাথ সিং। সেগুলি হল দেশবাসীর ক্রোধ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা। এই সবকিছুই অপারেশন সিঁদুরকে সাফল্যের মুখ দেখিয়েছে বলে মনে করেন  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


Loading

সেনাবাহিনীর পর এবার দেশবাসীর প্রত্যাঘাত দুই দেশকে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক]], নতুন দিল্লী, ভারত, ১৩/০৫/২০২৫ :  এবার তুর্কি ও আজারবাইজানকে ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে ভারতের জনসাধারণ। এই দুই দেশকে বয়কট করার উদ্দেশ্য  অপারেশন সিঁদুর চলার সময় পাকিস্তান তথা সন্ত্রাসবাদকেই সমর্থন করেছিল এই দুই দেশ। 

পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা সন্ত্রাসবাদীদের শায়েস্তা করার জন্যে  যখন ভারত অপারেশন সিঁদুর চালাচ্ছে, ঠিক তখন বন্ধু সেজে তুর্কি ও আজারবাইজান এই দুই দেশ পাকিস্তানকে সমর্থন করেছিল। তুর্কি পাকিস্তানকে অস্ত্র বইতে পারে এমন কিছু ড্রোন দিয়েছিল, যেগুলিকে পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে আঘাত হানার জন্যে কাজে লাগিয়েছিল।  যদিও সেগুলি দিয়ে শেষ পর্যন্ত কিছুই করে উঠতে পারে নি পাকিস্তান। তুরস্কের পাঠানো সব ড্রোনকেই খতম করে দিয়েছিল ভারত। 

সেনাবাহিনীর পর এবার দেশবাসীর প্রত্যাঘাতের পালা।  প্রতি বছর ভারত থেকে বহু সংখ্যক পর্যটক  বেড়াতে যান তুরস্কে।  বর্তমানে ভারতের  বহু পর্যটক তুরস্ক ভ্রমন হয় বাতিল করে দিয়েছেন অথবা গন্তব্য বদলে অন্য কোথাও বেড়াতে যাচ্ছেন। শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকেই অন্তত ১৫ হাজার পরিবার তুরস্ক যাত্রা বাতিল করেছেন বলে জানা গিয়েছে। বহু ট্যুর অপারেটর ও ট্র্যাভেল এজেন্সি তুরস্ক ও আজারবাইজান ভ্রমন গন্তব্য বাতিল করে দিয়েছেন শুধুমাত্র পাকিস্তানকে সমর্থন করার জন্যে।  ট্যুর অপারেটররা জানিয়েছেন “ব্যবসা পরে, দেশ আগে।   যে দেশ আমাদের দেশকে সমর্থন না করে শত্রু দেশকে সমর্থন করে, সেই দেশের সাথে আর কোনো ব্যবসা নয়। ”   এ বছর অন্তত ৬০% পর্যটক এই দুই দেশ ভ্রমণ বাতিল করে দিয়েছেন।

রাজস্থানের মার্বেল ব্যবসায়ীরা তুরস্ক থেকে মার্বেল পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন। এতে করে ব্যাপক চাপে পড়েছেন তুর্কির মার্বেল ব্যবসায়ীরা। প্রতি বছর বলিউডের বেশ কিছু সিনেমার শ্যুটিং হয় তুরস্কে।  এবার সেখানেও ভাঁটা দেখা দিয়েছে। ভারতীয় প্রযোজকরা আর তুরস্কে শ্যুটিং করতে আগ্রহী নন।  তুরস্ক থেকে আমাদের দেশে আপেল আমদানি করা হত।   এবার আর সেই আপেলও  আমদানি করা হচ্ছে না ভারতে। 

আজারবাইজান থেকেও ভারত পশুখাদ্য, পারফিউম এবং চর্মজাত দ্রব্য আমদানী করে।  এবার সেই আমদানীর বাজারেও কোপ পড়তে চলেছে। সন্ত্রাসবাদ তথা পাকিস্তানকে সমর্থন করার জন্যে এবার তুরস্ক ও আজারবাইজানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিতে শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এই দুই দেশকে রীতিমত বয়কট করে চলার ডাক দেওয়া হয়েছে। 


Loading

সোপিয়ানে  তিন জঙ্গী খতম 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৪/০৫/২০২৫ : চার জঙ্গীদের মধ্যে তিনজন জঙ্গীকে খতম করল নিরাপত্তা বাহিনী। বাকি একজনের খোঁজ চলছে। এছাড়াও পাকিস্তানের ছোঁড়া না ফাটা সেল আজ নিষ্ক্রিয় করা হল এলওসির  কাছেই।

গত দুই দিন ধরেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের  অরণ্যে চার জঙ্গীর পিছনে ধাওয়া করেছিল নিরাপত্তা বাহিনী।  সংখ্যায় এই জঙ্গীরা তিনজন ছিল নাকি চারজন ছিল, তা নিয়ে অবশ্য সংশয় দেখা দিয়েছে। তবে ঐ  জঙ্গী দলের তিনজনেরই গতকাল মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলি খেয়ে। পহেলগাঁওয়ে যে জঙ্গীরা নাশকতা চালিয়েছিল, তাদের সাথে এই জঙ্গীদের কোনো সম্পর্ক আছে কিনা বা কোনো নযোগাযোগ আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে, তবে এটা  জানা গিয়েছে যে এই জঙ্গীরা এবং পহেলগাঁওয়ের জঙ্গীরা একই দলের একই শাখার সদস্য। 

পহেলগাঁওয়ের জঙ্গীদের খোঁজে সোপিয়ানের  বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। জঙ্গীদের মাথার দাম ধার্য হয়েছে ২০ লক্ষ টাকা। সূত্রের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। আজ নতুন করে পুলওয়ামায় পোস্টার দেওয়া হয়েছে জঙ্গীদের খুঁজে বের করার জন্যে।  পুলওয়ামার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। 

এদিকে জম্মুও কাশ্মীরের রাজৌরি সেক্টরে খোলা মাঠে একটি পাকিস্তানি সেল পড়ে  থাকতে দেখা যায়। এই সেলটি পাকিস্তানের দিক থেকে ছোঁড়া হয়েছিল, কিন্তু সেটি ফাটে নি। আজ সেই না ফাটা সেলটি উদ্ধার করে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।  জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে পাক সেলে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখছে জম্মু ও কাশ্মীর সরকার। 


Loading

বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দিল পাকিস্তান 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৪/০৫/২০২৫ :  পাকিস্তানি রেঞ্জারদের হাতে অপহৃত বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ফিরিয়ে দিল পাকিস্তান। 

গত ২৩শে  এপ্রিল, জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। সেই সময় অসাবধানতাবশতঃ তাঁর এক পা সীমান্তের ওপারে থাকায় আটক করে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জারের জওয়ানরা। এরপর থেকে টানা বেশ কয়েকদিন ধরে তিনি পাকিস্তানি জওয়ানদের হেফাজতেই আটকে ছিলেন। পাকিস্তানের সাথে সীমান্তে এই ব্যাপারে বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিং হলেও পূর্ণমকে ছাড়িয়ে আনার ব্যাপারে সাফল্য পাওয়া যাচ্ছিল না।

বুধবার বিএসএফের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আজ সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ণম সাউকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। পাকিস্তান জানিয়েছে গত মাসের ২৩ তারিখে আন্তর্জাতিক সীমান্ত পার করার অপরাধে পূর্ণম কুমার সাউকে ফিরোজপুর সীমান্ত থেকে আটক করেছিল পাক রেঞ্জাররা। আজ সকালে তাঁকে ছেড়ে দেওয়া হল।

পূর্ণম সাউ ছিলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদার বাসিন্দা।  তাঁর পরিবারের সাথে যোগাযোগ রাখছিল পশ্চিমবঙ্গ সরকার। তাঁর মুক্তির ব্যাপারে কেন্দ্রের সাথেও যোগাযোগ রেখে চলা হচ্ছিল। পূর্ণম সাউয়ের পরিবার পূর্ণমকে মুক্তি দেওয়ার তদবির করতে পাঠানকোট পর্যন্ত গিয়েছিলেন, তাঁরা নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন বিএসএফের সাথে। বিএসএফ তাঁর পরিবারকে বার বার আশ্বস্ত করেছিল । রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণমের পরিবারের সাথে যোগাযোগ রাখছিলেন তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জি। অবশেষে আজ হল মুক্তি। পূর্ণমকে বিএসএফের হাতে প্রত্যার্পণ করা হয়েছে। 

পূর্ণমকে ইতিমধ্যেই বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে. পূর্ণমের মুক্তির খবরে স্বস্তির নিঃশ্বাস  ফেলেছে তাঁর পরিবার এবং দেশবাসী। 


Loading

অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে বিজেপির তিরঙ্গা  যাত্রা 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৩/০৫/২০২৫ : অপারেশন সিঁদুরের অসামান্য সাফল্য দেশব্যাপী প্রচার করে ছড়িয়ে  দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। 

গোটা দেশে অপারেশন সিঁদুরের সাফল্য কাহিনী তুলে ধরতে দেশ জুড়ে তিরঙ্গা  যাত্রার ডাক দিয়েছে বিজেপি। দেশের সর্বত্র ভারতের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করা হবে। এই যাত্রার মূল উদ্দেশ্য হল দেশের বীর  যোদ্ধাদের বীরত্বের এবং অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরা। বিজেপির এই তিরঙ্গা যাত্রা আজ থেকে শুরু হয়েছে এবং এই যাত্রা চলবে আগামী ২৩শে  মে পর্যন্ত।  আজকের তিরঙ্গা  যাত্রায় অংশ নিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা, বিজেপির জাতীয় সম্পাদক তরুণ চুঘ , দিল্লীর বিজেপি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেব এবং অন্যান্য নেতারা। 

দিল্লীতে এই তিরঙ্গা  যাত্রা শুরু হয়েছে একটি ১০৮ ফুট উঁচু জাতীয় পতাকা নিয়ে। এই যাত্রা আজ শুরু হয়েছিল দিল্লীর কর্তব্য পথ থেকে এবং শেষ হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে। এই বিশাল  শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ, বিজেপি কর্মী এবং বিভিন্ন এন জি ওর প্রতিনিধিরা। ছিলেন সমাজ কর্মীরাও। 


Loading

আদমপুরে গিয়ে ‘নায়ক’দের মাঝে মিশে গেলেন প্রধানমন্ত্রী 

আজ খবর (বাংলা), [দেশ] আদমপুর, পাঞ্জাব, ১৩/০৫/২০২৫ :  অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের অসাধারণ সামরিক জয়লাভের কান্ডারি যাঁরা সেই বীর  সেনা জওয়ানদের অভিনন্দন জানাতে পঞ্জাবের আদমপুরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আদমপুর বিমান ঘাঁটিতে পৌঁছে নরেন্দ্র মোদী ভারতের বীর  বায়ু সেনা ও অন্যান্য সেনা জওয়ানদের মাঝে মিশে গেলেন।  শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন দেশের বীর  সেনানীদের।  আজ সকালেই প্রধানমন্ত্রী আদমপুরের বায়ু সেনার বিমান ঘাঁটিতে পৌঁছে যান। সেখানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সেনা জওয়ানরা উচ্ছাসে ফেটে পড়েন। প্রধানমন্ত্রীও সেনা জওয়ানদের ভীড়ে মিশে যান। 

সেনা জওয়ানদের ভীড়ে মিশে যাওয়ার ছবি প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন. এরপর তিনি ভারত মাতা কি জয় স্লোগান তুল্লে সেনাবাহিনীও সেই স্লোগানে মেতে ওঠে. প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

কিন্তু শুভেচ্ছা সংবর্ধনার জন্যে প্রধানমন্ত্রী আদমপুরকেই বেছে নিলেন কেন ? কারন আদমপুর এয়ার বেশ ছিল অপারেশন সিঁদুরের জন্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গা থেকেই অপারেশন সিঁদুরের জন্যে একের পর এক মিসাইল দাগা  হয়েছিল পাকিস্তানে থাকা জঙ্গী ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়ার জন্যে। আর যে সব সেনা জাওয়ানদেরকে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী দিল্লী থেকে তড়িঘড়ি আদমপুরে পৌঁছে গেলেন, সেই সেনা জাওয়ানরাই হলেন অপারেশন সিঁদুরের নেপথ্য নায়ক।  

ভারতের বায়ু সেনা অপারেশনের বায়ু সেনার ডিরেক্টর জেনারেল এয়ার মার্শাল এ কে ভারতী  জানিয়েছেন, “তাঁদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গী ঘাঁটিগুলি। সীমান্ত থেকে ১৬৫ কিলোমিটার ভিতরে ঢুকে সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার কাজ করেছে ভারতীয় বায়ু সেনার এই ইউনিট। তবে পাকিস্তানের সেনা ঘাঁটি অথবা সাধারণ মানুষ কোনোটাই ভারতীয় সেনাবাহিনী টার্গেট হিসেবে নেয় নি। আমরা জঙ্গিদেরকে দেখিয়ে দিয়েছি ভারতীয় মা ও বোনেদের মাথার সিঁদুর সরিয়ে নেওয়ার কি ভয়ঙ্কর পরিনাম হতে পারে।”


Loading

কিছুটা স্বস্তি ফিরলেও এখনও  উপত্যকায় গুলির লড়াই 

আজ খবর (বাংলা), [দেশ] , শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৩/০৫/২০২৫ :   জম্মু ও কাশ্মীরে বাচ্ছাদের স্কুলগুলি খুলে গেলেও সোপিয়ানে  ফের শোনা গেল গুলির আওয়াজ। সেখানে এই মুহূর্তে জঙ্গীদের সাথে এনকাউন্টার চলছে নিরাপত্তা বাহিনীর।

ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু সময়ের জন্যে হলেও যুদ্ধ বিরতি চলছে। যদিও গতকাল রাতে সেই যুদ্ধবিরতি বোঝাপোড়াকে লংঘন করেই পাকিস্তানের দিক থেকে বেশ কিছু ড্রোন উড়ে আসতে  দেখা গিয়েছে। এই ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনাবাহিনী।  যুদ্ধবিরতি থাকা সত্বেও পাকিস্তানের দিক থেকে মাঝে মাঝেই উড়ে আসতে  দেখা যাচ্ছে কিছু ড্রোনকে, এই পরিস্থিতিই পুরো দস্তুর স্বাভাবিক ছন্দে ফিরতে দিচ্ছে না জম্মু ও কাশ্মীর উপত্যকাকে।  কোথাও যেন একটু শঙ্কা থেকেই যাচ্ছে কাশ্মীরের সাধারণ মানুষের মনে। 

পাকিস্তানের সাথে সংঘাতের আবহে অনেকটাই বদল এলেও এখনও  ধরা পড়েনি পহেলগাওঁয়ে নিরীহ পর্যটকদেরকে যারা গুলি চালিয়ে মেরেছিল সেই জঙ্গীরা।  তারা এখনো শাস্তি পায় নি। গোটা উপত্যকায় সেই জঙ্গীদের মাথার দাম ঘোষণা করা হয়েছে ২০ লক্ষ টাকা করে।  যে বা যারা এই জঙ্গীদের খবর এনে দেবে তার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে। এর মধ্যেই খবর এসেছে সোপিয়ানের  জঙ্গলে লুকিয়ে আছে জঙ্গীরা।এরা  সেই পহেলগাঁওয়ের জঙ্গীরাও হতে পারে বলে মনে করা হচ্ছে।  এই তথ্য পেয়েই নিরাপত্তা বাহিনী ছুটে গিয়েছে সোপিয়ান অঞ্চলে।

 দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জায়গাটি জম্মু থেকে ২১৬ কিলোমিটার এবং শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। পহেলগাঁও থেকে দূরত্ব ৭১ কিলোমিটার আর সোপিয়ানের  সবচেয়ে কাছের পাকিস্তান সীমান্ত হল আগলার নামে একটি ছোট্ট গ্রাম। সোপিয়ান থেকে দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। যদি জঙ্গীরা পহেলগাঁওয়ের দিক থেকে ঘন জঙ্গল ভেদ করে সোপিয়ানে  এসে থাকে তাহলে তাদের উদ্দেশ্য নিশ্চয়ই কোনোভাবে লাইন অফ কন্ট্রোল (LOC)  পার করে পাকিস্তানে পৌঁছে যাওয়া। কিন্তু সেটা সম্ভব হতে দেওয়া যায় না। 

সোপিয়ানের বিশাল এলাকা কর্ডন করে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এই দলে আছে কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং আর্মির জওয়ানরা। সোপিয়ান অরণ্যের ভিতরে রীতিমত চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। দুই পক্ষই গুলি চালিয়েছে। এর মধ্যে একজন জঙ্গীকে গুলি করে খতম করা গিয়েছে বলে জানা যাচ্ছে। বাকিদের খোঁজে এখনও  তল্লাশি চালানো হচ্ছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor