
আজ খবর (বাংলা) [রাজ্য], নলহাটি, বীরভূম,১১/০৮/২০২৬ : অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নলহাটিতে, ঘটনাটি ঘটেছে আজ নলহাটি থানার কলিঠাতে, স্থানীয় সুত্রে জানা গেছে নলহাটি থানার কলিঠা গ্রামের সেরিকালচার নার্সারিতে আজ সকালে নার্সারির কর্মচারীরা যখন নার্সারিতে কাজ করতে যায় সে সময় তারা পচা গলা দুর্গন্ধ পায়।
মৃতদেহটি সম্পূর্ণভাবে গলে যাওয়ায় শনাক্ত করা যায়নি। মৃত দেহের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। প্রাথমিক ভাবে স্থানীয়দের অনুমান কোনো মহিলাকে হত্যা করে কিছুদিন আগে ফেলে রাখা হয়েছে ওই নার্সারির ঝোপ জঙ্গলে। মহিলা পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
![]()