
আজ খবর (বাংলা), আজকের রাশিফল –১২/০৮/২০২৬ :
মেষ রাশি : আজ শরীর খারাপ হতে পারে। ঠান্ডা লাগাবেন না। কিছুটা পারিবারিকম অশান্তি নিয়ে চলতে হবে, ভাই বা বোনেদের সাথে ঝামেলা হতে পারে। পেশা ও ব্যবসায়ে আয়ের জন্যে বিকল্প সুযোগ চলে আসবে। নিজের চাহিদা পূরণ করতেই পারেন । সামাজিক কাজে মনে শান্তি পাবেন।
বৃষ রাশি : আজ নানাভাবে লাভ এবং প্রাপ্তি আপনাকে সমৃদ্ধ করবে। আজ হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হতে পারে। ব্যবসায়ে অনেকগুলো সুযোগ একসাথে খুলে যেতে পারে। পেশার ক্ষেত্রেও শুভ লাভ. সন্তানের জন্মের খবর পেতে পারেন। অর্থ লাভ হতে পারে। সঞ্চয় বাড়বে, দূরে কোথাও বেড়াতে যাবেন না।
মিথুন রাশি : মুখ ফস্কে কাউকে কোনো কথা বললে বিপদে পড়তে পারেন। সতর্ক থাকুন। আজ নানাভাবে আয় বাড়বে, কিন্তু খরচ অনেকটাই বেড়ে যাবে। চেষ্টা করেও আজ আর সঞ্চয় করতে পারবেন না। পরিবারে বাদানুবাদ হতে পারে। রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়ের শত্রুতা।
কর্কট রাশি : আজ আয় যেমন হবে তেমন ব্যয় হয়ে যাবে। তবে সঞ্চয়ে হাত পড়বে না। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ এবং দায় দায়িত্ব দুইই বাড়বে। অনেক দিন আটকে থাকা কোনো কাজ বা পুরোনো সমস্যা আজ সমাধান হয়ে যেতে পারে। বিশেষ কারণে বয়স্ক কারোর সাথে গোলমাল হতে পারে।
সিংহ রাশি : আজ ভূসম্পত্তি কিনতে পারেন, তবে এই অর্থ যোগান দিতে গিয়ে সঞ্চয়ের অর্থ অনেকটাই ব্যয় হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে। কৌশলে নিজের পারদর্শিতায় সাফল্য আসবে। অসুস্থতা হলেই ডাক্তার দেখান, একেবারেই অবহেলা করবেন না.
কন্যা রাশি : কোনো কর্মচারীর জন্যে আজ আর্থিক ক্ষতি হতে পারে। তবে পরিস্থিতি মানিয়ে চলতে হবে. আজ যানবাহন থেকে সাবধান দুর্ঘটনার সম্ভাবনা আছে। ন্যায্য পাওনা পেতে অযথা বিলম্ব হবে. ভাই বা বোনের অসুস্থতার খবর পেতে পারেন। কিডনির সমস্যায় ভুগতে পারেন।
তুলা রাশি : আজ গোপন শত্রুর জন্যে অনেক কিছুই ত্যাগ করতে হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। আজ যে কোনো কলহ বা বাদানুবাদ আপনার এড়িয়ে চলা উচিত। আইন আদালত থেকে দূরে থাকুন। সামাজিক কাজকর্মে সময় দিতে হতে পারে, তাতে আর্থিক সুফল পাবেন।
বৃশ্চিক রাশি : ব্যবসায়ে আজ অপ্রত্যাশিত সুযোগ চলে আসতে পারে। সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্র আজ মন্দ, বাদানুবাদ হওয়ার সম্ভাবনা আছে. আপনার কেরিয়ারের জন্যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হতে পারে। ব্যবসা আজ খুব একটা ভালো ফল দেবে না।
ধনু রাশি : নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার সব রকম সুযোগ আজ পেয়ে যাবেন। নিজের পরিকল্পনার পূর্ণ রূপ দিন। পারিবারিক কলহের যোগ রয়েছে, বিশেষ করে সঙ্গীর সাথে। বাবা বা পিতৃস্থানীয় কেউ আপনার ওপর ক্ষুণ্ণ হতে পারে। প্রেমের সম্পর্ক ভালো হবে. নতুন বন্ধু হবে।
মকর রাশি : যারা নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করবেন, আজকের দিনটা তাদের জন্যে ভালো। কর্মক্ষেত্রে বদলি হয়ে যেতে পারেন। পুরোনো অসুস্থতা ফের মাথা চাড়া দিতে পারে। অবিবাহিতদের আজ বিয়ের কথাবার্তা এগোতে পারে। গাড়ি কিনতে পারেন। নিজের শখ মেটাতে আজ ব্যয় বাড়বে।
কুম্ভ রাশি : আজ আয় যথেষ্ট বাড়বে কিন্তু পাশাপাশি খরচ বেড়ে যাবে। আইনি সমস্যাকে জটিল হতে দেবেন না। কাজীর জায়গায় এমন কেউ শত্রুতা করতে পারে, যাকে আপনি শত্রু বলে মনেই করেন না. আজ কাউকেই ঋণ দেবেন না. সরকারি টেন্ডার জাতীয় কাজে আজ সাফল্য আসতে পারে।
মীন রাশি : ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ ও প্রস্তাব এসে গেলেও সেগুলোকে কাজে লাগাতে চাইবেন না। ন্যায্য পাওনা পেতে দেরি হয়ে যেতে পারে। ব্যবসায়ে এবং পেশার ক্ষেত্রে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। তবে আজ কোনোরকম বিনিয়োগ করবেন না। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
![]()