Aaj Khabor

পাকিস্তানকে দুরমুশ করল নিউজিল্যান্ড 

আজ খবর (বাংলা) [খেলা], হ্যামিল্টন, নিউজিল্যান্ড, ০২/০৪/২০২৫ : পাকিস্তানকে দুরমুশ করে গোটা ওয়ান ডে সিরিজটাই পকেটে পুরে  নিল  নিউজিল্যান্ড।  শেষ ম্যাচে হ্যামিল্টনে পাকিস্তানকে ৮৪ রানে হারালো নিউজিল্যান্ড।

বুধবার ওয়ানডে ম্যাচে হ্যামিল্টনের পিছে নিউজিল্যান্ড ৫০ ওভার  ব্যাট করে মোট ২৯২ রান তুলেছিল ৮ উইকেট খুইয়ে। পাকিস্তানের সামনে তারা রেখেছিল ২৯৩ রানের পাহাড় সমান টার্গেট। সেই রান তারা করে শিখরের কাছাকাছিই পৌঁছাতে পারে নি পাকিস্তান। তারা ৪১. ২ ওভারের মধ্যেই গুটিয়ে  গিয়েছিল। পাকিস্তানের  মোট সংগ্রহ ছিল ২০৮ রান. কোনো রকমে তারা ২০০র গন্ডি পার করতে পেরেছিল।  অবশ্য 

ফাইনাল ম্যাচ অবশ্য এখনো বাকি আছে. ফাইনাল খেলতে নিউজিল্যান্ড দলও  পৌঁছে গিয়েছে মৌনগানুইয়ে। সেখানেও পাকিস্তানকে হারানোর টার্গেট নিয়ে মাঠে নামবে কিউইরা। ইতিমধ্যেই সিরিজ জেতা হয়ে গিয়েছে তাদের। এখন বাকি আছে শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ, সেটাও হাতছাড়া করতে রাজি নয় নিউজিল্যান্ড। ওয়ান ডে  সিরিজ তারা ৩-০ স্কোরেই জিততে চায়। 

Loading

যুদ্ধবিরতি চুক্তি ভেঙেই সীমান্তে গুলি চালালো পাক সেনারা 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] পুঞ্চ , জম্মু ও কাশ্মীর, ০২/০৪/২০২৫ :  যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করেই বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তে গুলি চালালো পাকিস্তানের সেনাবাহিনী।

জম্মু ও কক্ষ্মীরের পুঞ্চ  এলাকার কে জি সেক্টরে বিনা প্ররোচনায় আকস্মিক গুলি চালাতে  শুরু করে দেয় পাকিস্তানের সেনাবাহিনী। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি বলবৎ রয়েছে আন্তর্জাতিক সীমানা বা লাইন অফ কন্ট্রোল এলাকায়। কিন্তু সেই চুক্তি লংঘন করেই ভারতের সীমান্তের দিকে গুলি চালাতে শুরু করে দিল পাক সেনারা। 

যোগ্য জবাব দিয়েছেন ভারতের সেনা জওয়ানরাও। গতকাল ভোর রাত্রি থেকেই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সেনা জওয়ানরা। এনকাউন্টারে তাঁরা ইতিমধ্যেই জঙ্গিদেরকে নিকেশ করে দিয়েছেন।  গুলির লড়াই সেখানে চরমে উঠেছিল ৩১ তারিখ রাত্রে। ইতিমধ্যেই জঙ্গীদের হেফাজত থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ধরাও পড়ে  গিয়েছে।  সেই ক্রোধ মেটাতেই পাক সেনারা গুলি চালালো নাকি গুলি চালানোর আড়ালে সীমান্ত দিয়ে তারা আরও কিছু জঙ্গীকে ফের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দিল সেটা খুঁজে দেখছেন  নিরাপত্তা বাহিনীর গোয়েন্দারা। 


Loading

সংসদে পেশ করা হল ওয়াকফ সংশোধনী প্রস্তাব 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০২/০৪/২০২৫ :  নির্ধারিত সূচী অনুযায়ীআজ  সংসদে সংশোধনের জন্যে পেশ করা হয়েছে ওয়াকফ বিল।  এই প্রস্তাব পেশ করে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন  রিজিজু এদিন কংগ্রেসকেই দোষারোপ করলেন। 

ওয়াকফ বিলের সংশোধনীর প্রস্তাব আজ পেশ করা হয়েছে সংসদে। পুরোন  ওয়াকফ বিলে সংশোধনী আনতে চায় কেন্দ্র সরকারের শাসক দল বিজেপি।  যদিও এই প্রস্তাবের বিরোধিতা করছে কংগ্রেস, এআইএমইএম, সমাজবাদী পার্টির মত রাজনৈতিক দলগুলি। একসময় এর বিরোধিতা করেছিলেন শিবসেনার বালাসাহেব ঠাকরেও।

এদিন কিরেন  রিজিজু সংসদে বলেন, “২০১৩ সালে ওয়াকফ বিলে তিনটি সংশোধন আনা হয়েছিল। আর সেটাও করা  হয়েছিল ২০১৪ সালের লোকসভা ভোটের ঠিক আগেই। সেই সংশোধনগুলি নিয়েও সেবার নানারকম প্রশ্ন উঠেছিল।  সবাই জানে যে আল্লার নামে ওয়াকফ তৈরি করা হয়েছিল শুধুমাত্র মুসলমানদের জন্যেই, কিন্তু সেবার সংশোধনী এনে বলা হয়েছিল মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ  যেমন, শিখ হিন্দু, পারসিক এবং অন্যান্যরাও ওয়াকফ তৈরি করতে পারবে।”

কিরেন  রিজিজু আরও বলেন যে, “সেবার ইউপিএ সরকার শুধুমাত্র একটি সম্প্রদায়কে সীমিত রেখে সংবিধানের ১০৮ নম্বর ধারাকে আরও ভারী করে তুলেছিল। কিন্তু আজ যে প্রস্তাব আনা হয়েছে তাতে স্বচ্ছতা বজায় থাকবে এবং দরিদ্র মুসলমান মানুষদের উপকার হবে। এই প্রস্তাব  কোনো সম্প্রদায়ের অভ্যাস, রীতি, নীতি বা প্রয়োজনকে ব্যাঘাত ঘটাবে না।”

এই মুহূর্তে সংসদে ওয়াকফ সংশোধনী প্রস্তাব নিয়ে নানারকম আলোচনা, প্রশ্নোত্তর, পাল্টা উত্তর পর্ব চলছে। এই বপ্ৰস্তাব নিয়ে ভোটাভুটি হবে, তারপরেই এই সংশোধনী বিল পাশ করা হবে এবং চলে যাবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে।  


Loading

ভারতের সাথে বন্ধুত্ব রেখেই চলতে চায় চীন 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০১/০৪/২০২৫ : ভারতের পুরোন বন্ধু চীন. দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক গতকাল  ৭৫ বছরে পদার্পন করেছে, আর সেই কারণেই ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা বার্তা পাঠালেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং।

সবে মাত্র চীন সফর করেছেন  বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক সেরে নানারকমভাবে তাঁর আনুগত্য প্রকাশ করে এসেছেন। তিস্তার  জল না পেয়ে তিস্তা প্রকল্প নিয়ে কিছু একটা’ ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছেন জিনপিংকে। ভারতকে উত্যক্ত করতে  বাংলাদেশ নানারকম চেষ্টা করে চলেছে। এবার তারা নিজেদেরকে বঙ্গোপসাগরের একচ্ছত্র অবিভাবক হিসেবে ব্যক্ত করেছে চীনের কাছে।  বাংলাদেশ বলেছে, যেহেতু ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলির সাথ্যে সমুদ্রের কোনো সম্পর্ক নেই, তাই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক বাংলাদেশই। তাই তার সুযোগ নিয়ে চীন সেখানে অর্থনৈতিক ফায়দা তুলতে পারবে। 

বাংলাদেশের এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে ভারত।  এর আগে মহম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু মোদী তাঁকে সময় দেন নি।  কিন্তু বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশের এই ধরনের দায়িত্বহীন মন্তব্যকে ভালো চোখে নেয় নি ভারত। তবে জিনপিংয়ের সাথে বাংলাদেশ যতই বন্ধুত্ব করার  চেষ্টা করুক না কেন, ভারত-চীনের বন্ধুত্ব যে অনেক দিনের পুরোন  সেটাই জানিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি  জিনপিং। 

ভারতে থাকা চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, চীনের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে ভারত চীনের বন্ধুত্বের ৭৫ তম  বর্ষ উদযাপনের শুভেচ্ছা জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট মনে করেন ভারত ও চীন এই দুই  উন্নতশীল দেশ একসাথে কাজ করলে এবং বন্ধু হয়ে এগিয়ে গেলে গোটা বিশ্বে একটা জোরালো ছাপ ফেলতে পারবে। শি  জিনপিংয়ের এই বিবৃতি এল  মহম্মদ ইউনূসের চীন সফরের পরেই। 


Loading

ব্যর্থতা অতীত, ফের ঘুরে দাঁড়াতে চাইছে নাইটরা 

আজ খবর (বাংলা), [খেলা],. মুম্বই , মহারাষ্ট্র, ০১/০৪/২০২৫ :  বেশ ক্লান্ত দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলটাকে। যেন বিদ্ধস্ত যোদ্ধারা কোনো রকমে কিছু একটা করতে নেমেছেন। দুটি ম্যাচে হেরে মনোবল যেন তলানিতে গিয়ে ঠেকেছে। 

টিমটার হল টা কি ? এই প্রশ্নই যেন কুড়ে কুড়ে খাচ্ছে নাইট সমর্থকদেরকে। মুম্বইয়ের সাথে ম্যাচটাই ধরা যাক না ! ঐ  ম্যাচটা কি ওভাবে শেষ হওয়ার ছিল ?  চরম হতাশ কেকেআর সমর্থকেরাই। গতকালের খেলায় রমনদীপ  সিং ১২ বলে ২২ রান, অঙ্গক্রিষ  রঘুবংশীর ১৬ বলে ২৬ রান আর রাসেলের দুইবার বাউন্ডারি হাঁকানো ছাড়া আর কোনো ভেলকি দেখাতে পারেন নি কেকেআর-এর ব্যাটাররা।  সব মিলিয়ে প্রতিপক্ষ মুম্বইকে মাত্র ১১৭ রানের টার্গেট দিয়েই দায়িত্ব সেরে নিয়েছে কেকেআর।

খেলার শেষে প্রেস মিটে  এসে মুম্বইয়ের  কাছে লজ্জার হার স্বীকার করার বিষয়টি যে লজ্জাজনক তা মেনে নিয়েছেন অলরাবাউন্ডার স্কিপার রমনদীপ সিং. তিনি বলেছেন, “দলের ওপেনিং জুটি এবং মিডল অর্ডার  ব্যর্থ হলে টেল  এন্ডারদের ওপর চাপ এসে পড়ে।  এক্ষেত্রেও তাই হয়েছে। তবে যে কোনো দলের সামনেই এই ধরনের পরিস্থিতি আসতে  পারে। আমাদের সাথে যা কিছু ঘটেছে তা বেশ দুর্ভাগ্যজনক।  তবে রি টুর্নামেন্টের এখনও  অনেক বাকি। আমি আশা করব আগামী দিনে এই ধরনের অবস্থা আমাদের সামনে এলেও আমরা  ভেঙে পড়ব  না, আমরা লড়াই করব।” 

ব্যর্থতা অতীত, ফের আশায় বুক বাঁধতে চাইছে গোটা নাইট শিবির, শাহরুখ খান নিজে,  এমনকি নাইট  সমর্থকেরাও। 


Loading

মুখোমুখি ধাক্কা দুই মালগাড়ির, মৃত ২, আহত ৪ 


আজ খবর (বাংলা), [দেশ], সাহেবগঞ্জ, ঝাড়খন্ড, ০১/০৪/২০২৫ :
  সাহেবগঞ্জ-এর  কাছে দুটি মালগাড়ির  মুখোমুখি সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয়েছে।  এই রেললাইনটি অবশ্য ন্যাশনাল থার্মাল পাওয়ারের নিজস্ব লাইন ছিল। 

সাহেবগঞ্জ এর এই রেললাইন যুক্ত রয়েছে কাহালগাঁও এবং ফারাক্কা থার্মাল পাওয়ারের সাথে। একই লাইনে চলে এসে দুটি মালগাড়ি একে  অপরকে মুখোমুখি ধাক্কা মারে। এর ফলে দুই ট্রেনেই ইঞ্জিন সহ বেশ কয়েকটি বগি লাইন থেকে ছিটকে নিচে গড়িয়ে যায়।  এই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং অন্তত চারজন আহত হয়েছেন। ফারাক্কা এনটিপিসির তরফ থেকে জানানো হয়েছে দুটি মালগাড়িই  ছিল ফাঁকা, কোন মাল ছিল না। 

ফারাক্কা এনটিপিসির তরফ থেকে বলা হয়েছে, ‘একটি মালগাড়ি লাইনের ওপর দাঁড়িয়েছিল, সেই সময় আর একটি মালগাড়ি ঐ  একই লাইনে এসে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিকে ধাক্কা মারে। এই ঘটনায় দুজন মারা গিয়েছেন, তাঁদের দেহ ময়না তদন্তের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মালদা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। দরকারে তাঁদেরকে চিকিৎসার জন্যে কলকাতাতেও পাঠানো হতে পারে। তবে ঠিক কি কারনে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।’ 


Loading

আগামীকাল সংসদে পেশ হতে চলেছে ওয়াকফ (সংশোধনী) বিল 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০১/০৪/২০২৫ :  আগামীকাল  লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ (এমেন্ডমেন্ট) বিল ২০২৪, যা নিয়ে লোকসভা অশান্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। কেননা এই বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। 

বুধবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বের পরেই পেশ হতে চলেছে ওয়াকফ (এমেন্ডমেন্ট) বিল। ওয়াকফ বিলে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে প্রস্তাবে, যার বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। গতকাল সংখ্যালঘু সম্পর্কিত মন্ত্রী কিরেন রিজিজু দিল্লীর বিজেপি সদর দপ্তরে বিজেপি মুখপাত্রকে এই বিল নিয়ে সবকিছুই বুঝিয়ে দিয়েছেন। আগামীকাল এই বিল লোকসভায় পেশ করা হবে। 

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ‘ওয়াকফ বিল সংশোধনী প্রস্তাব যথেষ্ট সচ্ছতার সাথে পেশ করা হবে সংসদে। অতীতে এই বিলে যেটুকু ভুলভ্রান্তি ছিল, সেই ভুলভ্রান্তিগুলিকেই শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সংশোধনের ফলে এই বিলের বেশ কিছু ত্রুটির প্রতিকার করা যাবে, ওয়াকফ সম্পত্তিগুলিকে  সংরক্ষণ করা যাবে এবং দরিদ্র সংখ্যালঘু মানুষ উপকৃত হবেন’। 

বিজেপির এই বক্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, AIMIM এর মত রাজনৈতিক দলগুলি। আসাউদ্দিন ওয়াইসি এই বিলকে অসাংবিধানিক বলে ‘ওয়াকফ বরবাদী’  বিল নামে  আখ্যা দিয়েছেন। তিনি  বলেছেন “এই সংশোধনী  বেআইনি কারন এই সংশোধনী ১৪, ২৫, ২৬ ও ২৯ নম্বর আর্টিকেলকে  নস্যাৎ করে দিচ্ছে। এই সংশোধনী বিল আসলে মুসলিমদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা মাত্র।” অখিলেশ যাদব বলেন, “বিজেপি আসলে সবকিছুকেই নিজেরা নিয়ন্ত্রণ করতে চায়। আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি।”  


Loading

ধর্মীয় বিষ ছড়ানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের, গ্রেপ্তার ৮ 

আজ খবর (বাংলা), [রাজ্য], খড়িবাড়ি, দার্জিলিং, ০১/০৫/২০২৫ : অশান্তির আগুন ছড়ালো দার্জিলিং জেলার খড়িবাড়িতেও। এখানকার বাতাসে ধর্মীয় বিষ ছড়ানোর আগেই অবশ্য গোটা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পুলিশ।

দার্জিলিং জেলার খড়িবাড়িতে একটি মন্দির চত্বর থেকে মাংস পাওয়া যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষেপে যান। তাঁরা রাস্তায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন। পথ অবরোধ করে  টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শণ করেন। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও প্রথমদিকে বেশ সমস্যায় পড়তে হয়েছে পুলিশকে।

ঘটনাস্থলে পুলিশ আসতেই কিছু দুষ্কৃতী তাঁদেরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশের গাড়ি ভাংচুর করা হয় এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর বড়সড় পুলিশ বাহিনী এসে গোটা এলাকায় ছড়িয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 


Loading

জঙ্গীদেরকে নিকেশ না করে নড়বে না সেনা জওয়ানরা 

আজ খবর (বাংলা), [দেশ], কাঠুয়া, জম্মু ও কাশ্মীর , ০১/০৪/০২০২৫ :  আজ ফের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া অঞ্চলে জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে। গুলি চলছে দুই তরফেই।  কাঠুয়া জেলায় এই মুহূর্তে অপারেশন চালিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। 

গতকাল গভীর রাতে কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকায় নতুন করে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনী।  গোটা এলাকা কর্ডন করে চিরুনি তল্লাশি চালানো হচ্ছিল, সেই সময় জঙ্গীদের তরফ থেকে ছুটে আসে গুলি। আর তখন থেকেই শুরু হয়ে যায় এনকাউন্টার। গভীর রাত থেকেই ওই  গ্রামে গুলির লড়াই চলছে। 

গতকাল কাঠুয়ার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে হয়েছিল। কিন্তু বিল্লাওয়ার গ্রামে জঙ্গীরা লুকিয়ে আছে এমন নিশ্চিত খবর পেয়েই ঝাঁপিয়ে পড়েছে নিরাপত্তা বাহিনী, এর মধ্যেই এক জওয়ানের মৃত্যু হয়েছে, আর তাতেই তেতে রিয়েছে গোটা বাহিনী। তাঁরা বদ্ধপরিকর, যতক্ষণ না জঙ্গিদেরকে নিকেশ করা যাচ্ছে, ততক্ষন সেখান থেকে নড়বেন  না সেনা জওয়ানরা। এনকাউন্টারে অংশ নিয়েছে ইন্ডিয়ান আর্মিও।  তাঁরা যে কোনো মূল্যে জম্মু ও কাশ্মীরকে জঙ্গীমুক্ত করতে চান। নিরাপদ করতে চান গোটা উপাত্যকাকেই । বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন। 


Loading

বাজির গুদামে ভয়াবহ অগ্নিকান্ড প্রাণ নিল ৪ শিশু সহ ৭ জনের। খবর ছিল না পুলিশের কাছে 

আজ খবর (বাংলা) [রাজ্য], পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগণা, ০১/০৪/২০২৫ :  দক্ষিণ ২৪ পরগণার  পাথরপ্রতিমায়  বাজির কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৬ জনের। তার মধ্যে চার জনই শিশু বলে জানা গিয়েছে। বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে আজ একজনের মৃত্যু হয়েছে। 

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত পাথরপ্রতিমায়  গতকাল একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  যে বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়িতে বেআইনিভাবে প্রচুর পরিমানে বাজি মজুত রাখা ছিল বলে অভিযোগ উঠেছে।  বাজির ভান্ডারেই গতকাল আগুন লেগে গিয়েছিল। আর সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জন শিশু। 

যে বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই বাড়িটি একেবারে ঘিঞ্জি এলাকায় অবস্থিত। গতকাল সন্ধ্যায় এই বাড়ি থেকে পর পর দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ  শুনে মনে করা হচ্ছে সেখানে দুটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এরপরেই বাড়িটিতে আগুন লেগে গিয়েছিল। ঐ  বাড়িটিতে প্রচুর পরিমানে বাজি মজুত করে রাখা ছিল। অনেকে মনে করছেন, সেখানে বোমা বাঁধার কাজও করা হত।  

এই ধরনের ঘিঞ্জি এলাকায় কিভাবে এতো বিপুল পরিমানে বাজি মজুত রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টা কি স্থানীয় থানা জানতো না ? কেন তাদের কাছে খবর ছিল না এই বিষয়ে ? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “ভয়ঙ্কর  ঘটনা, ঐ  বাড়িতে বোমা বানানো হত। এতগুলো মানুষের মৃত্যু হল, খুব খারাপ লাগছে।”

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পরে ঐ  বাড়ি থেকে উদ্ধারকাজ চালানো হয়েছে। বাড়িটি থেকে মোট ছয়টি মৃতদেহ পাওয়া গিয়েছে। তার মধ্যে চারটি মৃতদেহ শিশুদের। এইভাবে মৃত্যু মিছিল বেড়েই চলেছে  রাজ্যে। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেআইনিভাবে বোমা বা বাজি মজুদ রাখা হয়েছে, যেখানে বিস্ফোরণ  ও আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। মারা গিয়েছেন অনেকে। অথচ খবর নেই পুলিশের কাছে। সেই খাগড়াগড় থেকে শুরু হয়েছে মৃত্য মিছিল।  ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে কল্যাণীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, সেখানে প্রাণ গেল চার জনের। এছাড়াও এর আগে বেআইনিভাবে বাজি বা বোমার স্তুপের আগুন লাগার ঘটনা ঘটেছে ভূপতিনগর, এগরা, বজবজে। সেখানেও প্রাণ গিয়েছে অনেকের। এই মৃত্যু তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। তা সত্বেও কোনো আগাম খবর থাকছে না প্রশাসনের কাছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor