Aaj Khabor

খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশী দুষ্কৃতীরা ঢুকে ফসল কেটে নিয়ে যাচ্ছে 

আজ খবর (বাংলা), [রাজ্য], মালদহ, পশ্চিমবঙ্গ, ২২/০৫/২০২৫ :  মালদহের খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা গ্রামে ঢুকে জোর করে ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

মালদহের কালিয়াচক তিন নম্বর ব্লকের সুকদেবপুরের পর এবার হবিবপুর। এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত। যার বেশ কিছু অংশ এখনো অরক্ষিত। সেখানে এখনো কাঁটাতারের বেড়া বসানো যায়নি। আর এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে এই এলাকার ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ । গ্রামবাসীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না। আমাদের প্রশ্ন তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন করছে না। 

অরক্ষিত এলাকায় কাঁটাতার না থাকায় তাদের পরিশ্রমের ফসল এভাবেই বাংলাদেশি দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন। শুধুই ফসল কাটা নয়, যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাবও বোধ করছেন । তাদের বক্তব্য বিএসএফ রয়েছেন। তাদেরও নজর এড়িয়ে দুষ্কৃতীরা ভারতে ঢোকার চেষ্টা করছে। দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়ক এর  দ্বারস্ত হয়েছেন। তাঁরা  বিধায়কের কাছে হাত জোড় করে আর্জি করেছেন, যেন তিনি রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানান। যাতে তারা নিরাপদে দিন যাপন করতে পারেন। বিএসএফ সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে ১৭২ কিলোমিটার এলাকা এর মধ্যে প্রায় ১৮  কিলোমিটার এলাকা অরক্ষিত, এখানে কাটাতার নেই। 

উল্লেখ্য কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কালিয়াচক তিন নম্বর ব্লকের সুকদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল । ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমি বাংলাদেশে দুষ্কৃতীরা কেটে নিচ্ছিল। যদিও সেই এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে। 


Loading

অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা শিলিগুড়িতে 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২২/০৫/২০২৫ : ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যকে কুর্নিশ জানিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির বুকে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। সুভাষপল্লী নেতাজি মোড় থেকে শুরু হয়ে এই যাত্রা গিয়ে শেষ হয় এয়ারভিউ মোড়ে।

এই কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। যাত্রায় নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা  ও বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

শহরের বিশিষ্ট নাগরিক, সাধু-সন্ন্যাসী, প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। রাস্তাজুড়ে ছিল দেশপ্রেমের আবহ, হাতে হাতে তেরঙা পতাকা ও মুখে দেশাত্মবোধক স্লোগান।

বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব। ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় যে সাহসিকতা ও সাফল্য দেখিয়েছে, তা অনন্য।” এই কর্মসূচির মাধ্যমে বিজেপি একদিকে যেমন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।


Loading

হাইকোর্টের রিপোর্ট বলছে ‘মুর্শিদাবাদের হিংসায় পুলিশ ছিল নিষ্ক্রিয় ও অনুপস্থিত’ 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৫/২০২৫ :  মুর্শিদাবাদের হিংসার ঘটনায়  পুলিশ ছিল নিষ্ক্রিয় এবং অনুপস্থিত, এই পর্যবেক্ষণ  কলকাতা হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। 

কিছুদিন আগে মুর্শিদাবাদে  হিংসার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পিছনে প্রকৃত সত্য খুঁজে বের করতে কলকাতা হাইকোর্ট একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ে দিয়েছিল।  সেই কমিটি হাইকোর্টে তাদের রিপোর্ট জমা করেছে। সেই রিপোর্টে পুলিশের ভূমিকা নিয়ে  প্রশ্ন উঠে গিয়েছে। 

ঐ  রিপোর্ট বলছে, ‘মুর্শিদাবাদে সেদিনের সেই হিংসার ঘটনার পিছনে ছিল স্থানীয় এক কাউন্সিলরের উস্কানি। সেদিনের হিংসায় মোট ১১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এলাকার মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে মালদহে আশ্রয় নিয়েছিল, কিন্তু পুলিশের চাপে  তাদেরকে ফিরে আসতে  হয়েছিল বেতবনা গ্রামে। অথচ যখন হিংসার ঘটনা ঘটেছিল সেই সময় পুলিশ ছিল একেবারেই নিষ্ক্রিয় এবং অনুপস্থিত। এলাকার মানুষ সেখানে চান যাতে নিরাপত্তার স্বার্থে বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীর কোনো ক্যাম্প স্থাপন করা হয়।’

রিপোর্টে আরও বলা হয়েছে যে, গ্রামে হিংসার দিন অর্থাৎ শুক্রবার বিকেল ৪টের   সময় এবং শনিবার বিকেল ৪টের সময় পুলিশকে ফোন করে ডাকার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুলিশ ফোন তোলেনি। গ্রামবাসীদের ক্রমাগত হুমকির মুখে পড়তে হয়েছিল , দুষ্কৃতীরা শাসিয়ে গিয়েছে যে বিএসএফ তাদের কতক্ষন রক্ষা করবে ? রিপোর্টেও বলা হয়েছে যে ঐ এলাকায় দুষ্কৃতীরা জলের লাইনও  কেটে দিয়ে গিয়ে ছিল, যাতে বাড়িতে আগুন লাগালেও জল দিয়ে তা নেভানো  না যায়। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সব জামাকাপড় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দিয়েছিল, যাতে মহিলাদের গায়ে কোনো কাপড় না থাকে। 

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে, ধুলিয়ানে মুদিখানার দোকান, হার্ডওয়ারের দোকান, ইলেক্ট্রিকের দোকান, কাপড়ের দোকান এবং যে সব দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় সেইসব দোকানগুলিকে ভেঙ্গে  ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল।  প্রথম আক্রমণটি করা হয়েছিল ১১ই এপ্রিল ধুলিয়ানে দুপুর আড়াইটে নাগাদ। সেদিন ধুলিয়ানের একটি শপিং ম্যলে  ভাংচুর চালানো হয়, সমস্ত জিনিসপত্র লুঠ হয়ে যায় এবং ম্যলটি  বন্ধ করে দেওয়া হয়.।

রিপোর্টে বলা হয়েছে, দুষ্কৃতীরা দাস পরিবারের বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারপর প্রথমে চন্দন দাস (৪০) এবং তারপরেই তার বাবা হরগোবিন্দ দাসকে(৭২) টানতে টানতে বাইরে নিয়ে আসে। তাদেরকে বেধড়ক মারধর করা হয়। তাদের কুড়ুল জাতীয় ধারালো জিনিস দিয়ে ক্রমাগত কুপিয়ে যাওয়া হয়। যতক্ষণ না তাদের মৃত্যু হচ্ছে ততক্ষন একজন দাঁড়িয়ে থাকে ঘটনাস্থলে। 

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে সদস্য হিসেবে ছিলেন যোগিন্দর সিং, রেজিস্ট্রার (আইন) জাতীয় মানবাধিকার কমিশন, সত্য অর্ণব ঘোষাল, সদস্য সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটি এবং সুগত চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার। এঁদেরকে নিয়েই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 


Loading

পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে অমৃত ভারত রেল স্টেশনের উদ্বোধন করবেন মোদী 

আজ খবর (বাংলা),  [রাজ্য], নতুন দিল্লী, ভারত, ০/০৫/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ মে, ২০২৫-এ (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের জয়চণ্ডী পাহাড় স্টেশন (পুরুলিয়া)- সহ ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। একই দিনে পশ্চিমবঙ্গের পানাগড় এবং কল্যাণী ঘোষপাড়া রেলস্টেশনও প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মোট ১০০টি স্টেশনকে নতুন রূপ দেওয়ার  কাজ চলছে।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেলস্টেশনগুলির পুনর্গঠন এই অঞ্চলের রেল পরিকাঠামোকে আধুনিক করে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রী সুবিধা ও প্রবেশযোগ্যতা বাড়ানো এবং টেকসই নকশার ব্যবস্থা করায় এই উন্নয়ন শুধুমাত্র যাত্রার অভিজ্ঞতাই উন্নত করবে না, এই অঞ্চলের অর্থনীতিতেও যথেষ্ট অবদান রাখবে।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশন যাত্রী ও মালবাহী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই স্টেশনের পুনর্গঠন অভূতপূর্ব সময়ে সম্পন্ন হয়েছে, যাতে যাত্রীদের উন্নত পরিষেবা প্রদান করা যায়।

জয়চণ্ডী পাহাড় স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধার যেমন লিফট, সৌন্দর্যায়নের প্রয়োজনে মধুবনী চিত্র স্টেশনের  হলঘরে, বিশ্রামাগার, ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির অপেক্ষাকক্ষ,  টাইল-ব্যবহারে প্ল্যাটফর্ম মেঝের উন্নয়ন, ইত্যাদি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প, পানীয় জলের বুথ ও শৌচাগার, মোরামসযুক্ত গাড়ি রাখার জায়গা, প্রতিবন্ধীদের জন্য বুকিং কাউন্টার, স্টেশন ও আশপাশের এলাকার উন্নয়ন, মূল প্রবেশপথে রাস্তা সংস্কার এবং গাড়ি রাখার এলাকায় রাস্তা প্রশস্ত করার কাজও সম্পন্ন হয়েছে।

পরিকাঠামোগত উন্নয়নের এই কাজগুলি প্রদর্শনের জন্য জয়চণ্ডী পাহাড় স্টেশনে একটি মিডিয়া ট্যুরেরও আয়োজন করা হয় সম্প্রতি। ছাপা ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, রেলপ্রেমী ও সামাজিক মাধ্যমের প্রভাবশালীরা নতুন স্টেশনটি পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় সংবাদপত্রের প্রতিনিধিদের স্টেশনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।


Loading

সাতসকালে রাজ্যে দুই দুর্ঘটনায় মৃত ৫, আহত ৮

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৫/২০২৫ : আজ রাজ্যে সাতসকালেই দুটি পৃথক দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি নদীয়া জেলায় এবং অপরটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর মধ্যে একটি জায়গায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে  নদীয়ার করিমপুরের কাছে। এখানে একটি যাত্রীবাহী বাস একটি মারুতি ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার ধরে থাকা একটি গাছে ধাক্কা মারে। বাস ও গাছের মাঝে চার চাকা  মারুতি ভ্যান গাড়িটি রীতিমত চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে।  এই ঘটনায় মারুতি ভ্যানের মধ্যে থাকা চালক সহ ৫ জনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। বাসযাত্রীদের মধ্যে দুজন আহত হয়েছেন, তাঁদেরকে করিমপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটি কলকাতা থেকে করিমপুরের দিকে যাচ্ছিল আর মারুতি ভ্যানটি সম্ভবত মুর্শিদাবাদ থেকে আসছিলো।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এখানে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশাকে। অটো রিকশার ভিতরে থাকা ৬ জন যাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাঁদেরকে বারুইপুর স্টেট্ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটো রিকশাটি তালগোল পাকিয়ে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে উল্টে পড়ে  গিয়েছে, সেটিকে উদ্ধার করার কাজ চলছে। মারুতি গাড়িটির সামনের দিকটা ব্যাপক ক্ষতি হয়েছে। একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে।


Loading

উত্তরবঙ্গে চা ও পর্যটন শিল্পেই জোর দিলেন মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/০৫/২০২৫ :  উত্তরবঙ্গ সফরে এসে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে শিল্পোদ্যোগীদের সাথে মিলিত হলেন। উত্তরবঙ্গের  ৮০০ শিল্পোদ্যোগী এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।  শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ থেকে শিল্পোদ্যোগী মানুষ এসে মমতার সাথে এই বৈঠকে যোগ দেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “উত্তরবঙ্গে শিল্প করার অনেক অনেক সুযোগ রয়েছে। অনেক প্রস্তাবও এসেছে। আগে এখানকার মানুষকে কলকাতায় ছুটতে হত, কিন্তু এখন আর তা হয় না।এখানে চা এবং পর্যটন শিল্পের  প্রসার করতে হবে।  গোটা বিশ্বে এই দুই শিল্পকে ছড়িয়ে দিতে হবে।” বৈঠকে ঠিক হয়েছে বাগডোগরায় ৪ একর জমিতে একটি হোটেল করা হবে। এখানে বিলাসবহুল হোটেল করার প্রস্তাব জমা  পড়েছে।  উত্তরবঙ্গে  ১০ একর জমিতে একটি বিশালাকার কনভেনশন সেন্টার গড়ে তোলা হবে।  কোচবিহারে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের চা এবং পর্যটন শিল্পের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি অর্গানিক চা প্রমোট করতে বলেন।  চা শিল্পে সমস্যা সমাধানের জন্যে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে।  মমতা অভিযোগ করে বলেন, “দার্জিলিং চায়ের নামে বাইরে থেকে অন্য চা ঢুকে যাচ্ছে বাজারে। সুতরাং সেদিকে নজর রাখতে হবে।”  তিনি বলেন, “জল্পেশ শিব মন্দিরে যাওয়ার জন্যে ৫ কোটি টাকা খরচ করে একটি স্কাই ওয়াক গড়ে তোলা হবে”। এতে পুণ্যার্থীদের সুবিধা হবে। এদিন তিনি কলকাতায় দক্ষিনেশ্বর ও কালীঘাটে স্কাই ওয়াক দেখে আসতে বলেন। দীঘায় জগন্নাথ মন্দির ঘুরে দেখে আসতে  বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের  জোর দেন। তিনি উত্তরবঙ্গের ক্ষুদ্র শিল্পীদের উৎসাহ দেন। তাঁদের হস্তশিল্প পণ্যাদি বিক্রয় করার জন্যে মার্কেটিং করার ওপর জোর দেন।হস্তশিল্পের পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার কথাও বলেন। সেলফ হেল্প গ্রূপকে আরও ভালো করে গড়ে তোলার ডাক দেন তিনি। মমতা এদিন প্রস্তাব দেন, উত্তরবঙ্গে নতুন শপিং ম্যল  গড়ে উঠলে সেখানে শর্ত সাপেক্ষে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রূপগুলির হস্তশিল্প পণ্য বিক্রয় করার সুযোগ থাকলে ভালো হয়।এদিন বৈঠকে শিলিগুড়ির কাছে  মাটিগাড়ায় ৪০ কোটি টাকা দিয়ে একটি ডেয়ারি গড়ে তোলার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, এবং উত্তরবঙ্গের আধিকারিকরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী  অরূপ  বিশ্বাস, উদয়ন গুহ, মলয় ঘটক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং অন্যান্য নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বেশ কয়েকজন শিল্পোদ্যোগীরাও। 


Loading

টিটাগড়ে সাতসকালে বোমা বিস্ফোরণ 

আজ খবর (বাংলা), [রাজ্য], টিটাগড়, উত্তর ২৪ পরগনা, ১৯/০৫/২০২৫ :  আজ সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠলো টিটাগড়। এদিন সকালে টিটাগড় বাজারে একটি পুরোনো আবাসনের পাঁচতলায় সশব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টিটাগড় বাজারের একটি পুরোনো বহুতল আবাসনের পাঁচতলায় একটি পরিত্যক্ত ঘরে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।  বিস্ফোরণের জেরে ওই বাড়িটির পাঁচতলার একটি ঘরের একদিকের পাঁচিল একেবারেই ভেঙে  গিয়েছে। ফেটে গিয়ে চিড়  ধরেছে অন্যান্য দেওয়ালগুলিতে। ছাদের ওপর থাকা আর একটি ঘরের টালির ছাদও  ভেঙে গিয়েছে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই.।

স্থানীয়  মানুষজন জানিয়েছেন, ওই বাড়িতেই বিস্ফোরণ হওয়া  ঘরটির নিচের তলায় থাকেন স্থানীয় কাউন্সিলর। বাড়িটির মালিক এক স্থানীয় প্রমোটার। তিনি দাবী করেছেন, ‘ভোটের আগে যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ভাড়া নিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। ভোট মিটে  গেলেও তিনি ওই ঘরটি প্রমোটারকে আর হস্তান্তর করেন নি’। প্রমোটারের এই দাবী অবশ্য স্থানীয় কাউন্সিলর অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভোটের পর ঐ  ঘরটি ছেড়ে দেওয়া হয়েছিল। ওটা বর্তমানে একটা পরিত্যক্ত ঘর হিসেবে পড়ে থাকত।  ঘরটিতে কোনো তালা দেওয়া থাকতো না। বাইরে থেকে এসে যে কেউ ওই ঘরে ঢুকতে বা বের হতে পারতো’। 

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে।  কিভাবে সেখানে বোমা ফাটল, কে বোমা রেখে গিয়েছিল, কাদের যাতায়াত ছিল ওই ঘরে এসব নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত দাবী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।


Loading

গতকালের পর আজ ফের উত্তপ্ত বিকাশ ভবন 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৫/২০২৫ :  গতকাল কলকাতার সল্টলেকে বিকাশ ভবনের সামনে রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকদের সাথে পুলিশের সংঘাতের পর আজ ফের একই জায়াগায় বিক্ষোভ প্রদর্শন  শুরু হয়ে গিয়েছে। 

গতকাল নিজেদেরকে চাকরিহারা যোগ্য শিক্ষক হিসেবে দাবী করা বিক্ষোভকারীরা চাকরি ফিরে পেতে রাজ্য সরকারের দ্বারস্থ হন।  তাঁদের চাকরি ফিরিয়ে দিতে রাজ্য সরকারেরই উচিত কোনো পদক্ষেপ গ্রহণ করা এই দাবীতে শিক্ষকরা সল্টলেকের বিকাশ ভবনে  জড়ো  হয়েছিলেন। তাঁরা বিকাশ ভবনের গেট আটকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের গেট আটকে দিয়েছিলেন, যে কারণে বিকাশ ভবনে প্রবেশ করা ও  বেরিয়ে যাওয়ার অসুবিধা হচ্ছিল। 

গতকাল বিকাশ ভবনে কর্মরত অনেকেই পাঁচিল টপকে বেরিয়ে যান।  এই নিয়ে সেখানকার কিছু কর্মীর সাথে বিক্ষোভকারীদের তুমুল বচসাও  বেঁধে গিয়েছিল। বিক্ষোভকারীরা  অনড় মনোভাব নিয়ে বিকাশ ভবনের গেট আটকে বসেছিলেন। এরপর সেখানে RAF নামানো হয়, যত দিন গড়ায় ততই অশান্ত হয়ে উঠতে থাকে পরিবেশ। রাতের দিকে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ অনেককে আটক করে নিয়ে যেতে চায়। 

গতকাল সারারাত্রি ধর্ণা দেওয়ার পর আজ ফের উত্তপ্ত হয়ে উঠেছে সল্ট লেকের বিকাশ ভবন অঞ্চল। বিক্ষোভকারী শিক্ষকরা বিকাশ ভবনের গেট ভেঙে ফেলে বলে অভিযোগ উঠেছিল গতকালই।  গতকাল রাত্রে পুলিশ চাকরিহারা শিক্ষকদের ওপর যে লাঠিচার্জ করেছিল, সেখানে অনেক শিক্ষকই আহত হয়েছিলেন। কেউ মাথায় চোট পেয়েছিলেন, কেউ চোখে আঘাত পেয়েছিলেন। একজনের স্ট্রোক হয়েছে বলেও শোনা যাচ্ছিল।  লাঠি মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। 

আজ সকালে লালবাজারে এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি দক্ষিণ বঙ্গ যৌথভাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন, গতকাল বিকাশ ভবনের বিক্ষোভে পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছিল। শেষ পর্যন্ত নেহাত নিরুপায় হয়ে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিলেন পুলিশ কর্মীরা। গত ১০ দিন ধরে এই বিক্ষোভেও পুলিশ সংযত ছিল।  গতকালের শিক্ষক বনাম পুলিশের সংঘাতে ১৯ জন পুলিশ আহত হয়েছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশের একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকাশ ভবনের গেট ভাঙা , বিকাশ ভবনের কর্মচারীদের প্রায় সাত ঘন্টা আটকে রাখার জন্যেই পুলিশকে লাঠি চালাতে হয়েছে। 


Loading

রাজ্য সরকারি কর্মীদের ২৫% বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ আদালতের  

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৫/২০২৫ :  রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫%  মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। 

অনেকদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাকি পড়েছিল। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মামলাও করা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ % মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে।  এই নির্দেশ কার্যকর করার জন্যে চার সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। 

রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ্য ভাতা এতদিন ধরে প্রদান করা হয় নি, সেই মামলায় এদিন সুপ্রিম কোর্ট এর বিচারপতি নির্দেশ দেন যাতে এই বকেয়া অর্থের ৫০% দিয়ে দেওয়া হয়. কিন্তু রাজ্য সরকারের তরফে থাকা আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্যের শীর্ষ আদালতকে জানান, এই মুহূর্তে রাজ্যের অর্থ ভান্ডারের যা অবস্থা তাতে এই বিপুল পরিমান অর্থ দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে। এই কথা শোনার পর বিচারপতি অন্তত ২৫% বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন, এই অর্থ আগামী চার সপ্তাহের মধ্যেই দিতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী আগস্ট মাসে। এই অর্থ প্রদান করতে রাজ্য সরকারের ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।


Loading

কিছুটা হলেও তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৫/২০২৫ :  কলকাতা সহ দক্ষিণ বঙ্গের মানুষ গরমে হাঁসফাঁস করছে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। 

আজ বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাপসা গরমে দিন কাটিয়েছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গ।  এক ফোঁটা  বৃষ্টির দেখা নেই। দিনেরবেলায় প্রখর রৌদ্র রীতিমত জ্বালিয়ে  দিচ্ছে দক্ষিণ বঙ্গের মানুষকে। এই তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেতে চাইছে রাজ্যবাসী।  কিছুটা হলেও এই ব্যাপারে এবার স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যের পর কিছুটা হলেও তাপমাত্রা কমবে। বিহারের উত্তর  দিক ও পশ্চিমবঙ্গের উত্তর দিকের আকাশে  মেঘ জমে রয়েছে, যে মেঘে বৃষ্টি আছে। উত্তর দিক থেকে সেই অক্ষরেখা দক্ষিণ দিকে প্রায় রায়পুর পর্যন্ত বিস্তৃত  রয়েছে। আজ রাতের দিকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়  ঝোড়ো হাওয়া বইতে পারে। এভাবেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পাহাড়ে এই মুহূর্তে মেঘলা আকাশই  থাকবে। বিভিন্ন জায়গায় এবং পাহাড়ে সন্ধ্যের পর বৃষ্টি নামতে পারে। আজ শিলিগুড়ি ও তৎ সংলগ্ন অঞ্চলে কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor