Aaj Khabor

বিভিন্ন ইস্যুতে চলতি সপ্তাহে একাধীক জায়গায় আন্দোলনে থাকবে বিজেপি 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৬/২০২৫ : ভোটের দামামা বেজে গিয়েছে আগেই, বিজেপি নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী নিয়ে কাজ করতে শুরু করেছেন। কলকাতার বিধানসভাতেও চলবে প্রতিবাদ আন্দোলন।

মঙ্গলবার বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল  রবীন্দ্রনগর থানার সামনে রাস্তায় বসে পড়ে  বিক্ষোভ দেখিয়েছেন। এদিন তিনি রবীন্দ্রনগর থানার আইসিকে সময় বেঁধে দিয়ে  দিয়ে গেলেন। মহেশতলায় জিন্স কারখানায় ইলেকট্রিক শোকে নির্যাতিত  নিখোঁজ কিশোরকে আগামী কয়েক দিনের মধ্যে  উদ্ধার না করতে পারলে রবীন্দ্রনগর থানা অচল করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। পুলিশকে ১৬ তারিখ পর্যন্ত টাইম দিয়ে গেলেন  বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল.

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি বিষয় নিয়ে আন্দোলনের কথা বলেছেন। তিনি বলেন, “নদী থেকে বালি তোলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই কাজে তৃণমূলের নেতারা জড়িত, তারাই লুঠ করছে। এই নিয়ে ভূপেন্দ্র যাদবকে বলেছি।”

শুভেন্দু অধিকারী বলেন, “আগামীকাল, বুধবার বিজেপির মহিলা বিধায়করা srrda এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের বক্তব্য নিয়ে বিধানসভার অন্দরে সরব হবেন।  বৃহস্পতিবার মুর্শিদাবাদ, ধুলিয়ান ইসুতে বিধানসভার ভেতরে সরব হবেন বিজেপির বিধায়করা।  সোমবার ভর্তি নিয়ে সরব হবেন বিজেপির শিক্ষক ও  বিধায়করা। “


Loading

আলিপুর দুয়ারে প্যারেড গ্রাউন্ড নিয়ে তরজা

আজ খবর (বাংলা), [রাজনীতি], আলিপুর দুয়ার, পশ্চিমবঙ্গ, ০৯/০৬/২০২৫ : প্যারেড গ্রাউন্ড বাঁচাতে এবার বিভিন্ন স্বেষচ্ছাসেবী সংগঠন পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছে। এই বক্তব্যটি রেখেছেন  আলিপুরদুয়ারের বিধায়ক তথা তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির, জোর তোজা শুরু হয়েছে  প্যারেড গ্রাউন্ড নিয়ে।

উল্লেখ্য প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসে প্যারেড গ্রাউন্ড ময়দানে ২৯ শে মে জনসভা করেন। এরপর কেটে গেছে এক সপ্তাহের বেশি সময়, কিন্তু মাঠের বর্তমান পরিস্থিতি বেহাল। লাগাতার বৃষ্টির পর মাঠে বিভিন্ন জায়গায় জমেছে জল,  এখনো পরেই আছে পেভার ব্লকের রাস্তা, কংক্রিটের বিভিন্ন নির্মাণ। সবুজায়ন ধ্বংসের অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনে নেমেছে। 

সেই প্রসঙ্গেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বললেন,”প্যারেড গ্রাউন্ড আমাদের আবেগ, এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চির সবুজ থাকে, আগামী দিনে যাতে মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ এবার পরিবেশ আদালতের দ্বারস্থ হতে পারেন।” 


Loading

কালীগঞ্জে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কালীগঞ্জ, নদীয়া, ০৪/০৬/২০২৫ : সকাল থেকেই কর্মীদের নিয়ে  এলাকায় এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপ প্রার্থী আশিষ ঘোষ। প্রচার সেরে  দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজনও সারলেন তিনি। 

নদীয়ার কালিগঞ্জ উপনির্বাচনের দিন ঘোষণা থেকেই একাধারে যেমন প্রশাসনের ব্যস্ততা নজরে এসেছে, তেমনই নজরে এসেছে রাজনৈতিক দলেরও ব্যস্ততা,  যদিও নাম ঘোষণার পর থেকে,  প্রচার সহ মনোনয়ন জমা করার ক্ষেত্রে সকলকে পেছনে ফেলে ময়দানে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। 

কিছুটা সময় বিলম্ব হলেও এই উপনির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও ।

বিজেপির তরফে এবারে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আশিষ ঘোষ, যিনি স্থানীয় দেবগ্রাম এলাকার বাসিন্দা, একাধিকবার পঞ্চায়েত সদস্যও ছিলেন, আর নাম ঘোষণার সময় থেকেই প্রচারে নেমে পরেছেন তিনি। আর এদিন দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকেই এলাকায় এলাকায় প্রচার করতে দেখা যায় তাঁকে।   প্রার্থী আশিষ ঘোষ জানান, “এদিন তিনি মাটিয়ারী  পঞ্চায়েত ও ফরিদপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেটে প্রচার করেন, কথা বলেন স্থানীয়দের সাথে”। আশিষ ঘোষ আরও বলেন, “এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে, এবারে মানুষ বিজেপিকেই ভোট দেবে।”

এলাকায় সাধারণ মানুষের থেকে কি কি অভিযোগ পেলেন প্রশ্নের জবাবে আশিষ বাবু জানান  “তৃণমূলের যে পাহাড়  প্রমান দুর্নীতি আছে,  সাধারণ মানুষ তার থেকে নিস্তার পেতে চায়।” আর তাই এবার সব ভোট বিজেপিকেই দেবে  বলেও আশাবাদী বলে জানান  তিনি । এই দিন প্রচার শুরুর আগে মা কুলাইচন্ডি মন্দিরে পূজো দিয়ে প্রচারের নামেন  বিজেপির পার্থী আশিষ ঘোষ।  এরপর প্রচারের মাঝে দলীয় এক কর্মীর  বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন  তিনি।


Loading

আবারও সমবায় সমিতির ভোটে ৯ টার মধ্যে ৯টাতেই  জয়ী তৃণমূল

আজ খবর (বাংলা), [রাজনীতি] কাঁথি, পশ্চিম মেদিনীপুর, ০৪/০৬/২০২৫ : আরও একটা সমবায় সমিতির ভোটাভুটিতে জয়লাভ হল তৃণমূল কংগ্রেসের। এবার  কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা INTTUC রাজ্য সম্পাদক  আমিন সোহেলের নেতৃত্বে হুগলি সমবায় সমিতি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী। 

কাঁথি লোকসভা, বিধানসভা , এক নম্বর ব্লক ও অঞ্চল বিজেপি থাকা সত্ত্বেও  একের পর এক সমবায়ে  আমিন সোহেলের নেতৃত্বে তৃণমূলের দখলে। কাঁথি এক নম্বর পঞ্চায়েতে সমবায় সমিতির ভোটে ৯টা  আসনের মধ্যে ৯টা তেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে এমপি, এমএলএ, কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতি  বিজেপির দখলে থাকা সত্ত্বেও একের পর এক সমবায় সমিতির ভোটে আমিন সোহেলের নেতৃত্বে সফল হওয়ায় কর্মীদের ও এলাকাবাসীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। 

এই সমবায় সমিতি ভোটে উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি প্রভুরাম দাস, অঞ্চলের নেতৃত্ব বিশ্বজিৎ পাল, নিতাই ঘোড়াই, রতন সাউ ,সৌম্য সুন্দর গিরি, ফাল্গুনী শাসমল। যার নেতৃত্বে আজকে বিপুল ভোট তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সেই আমিন সোহেল বলেন ভোট সুশৃঙ্খলা ভাবে কেমন করাতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। মানুষকে ভুল বুঝিয়ে একবার ভোট নেওয়া যায় কিন্তু মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Loading

কংগ্রেস নেতা দিগ্বিজয়কে এক হাত নিলেন দিলীপ ঘোষ

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৬/২০২৫ :  মোদী-অমিত শাহের সফরে তিনি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত না থাকলেও তিনি যে আছেন বঙ্গ বিজেপি জুড়ে, তা ফের একবার প্রমান করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।   ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বেশ কড়া  ভাষায় সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, এবার সেই দিগ্বিজয়ের ওপর রীতিমত তোপ  দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, “বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যথেষ্ট অভিজ্ঞ কূটনীতিক।  তাঁর দক্ষতা সম্বন্ধে কোনো প্রশ্ন করা চলে না।  তাঁর বাবাও ছিলেন একজন বিখ্যাত মানুষ। কিন্তু অপারেশন সিঁদুরের আগে তাঁর কথাবার্তা বা বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ডেরাগুলিতে আক্রমণ করবে। যার ফলে পাকিস্তান নিশ্চয়ই যথেষ্ট সময় পেয়েছিল ওই ডেরাগুলিকে খালি করে ফেলার ! ফাঁকা ডেরায় আক্রমণ করে লাভ কি হয়েছে ?”

দিগ্বিজয় সিং এর  এই বক্তব্যের পরিপেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এর আগে কংগ্রেস জমানায় নরসিমা রাও  কিংবা মনমোহন সিং কি করেছিলেন, যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল ?গোলাগুলি ছুঁড়েছিল ? সেই সময় এঁদের প্রতিক্রিয়া কি ছিল ? “

 দিলীপ ঘোষ আরও বলেন, “দিগ্বিজয় সিংরা  সন্ত্রাসবাদীদের সহানুভূতি দেখায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন পুলিশ অফিসার মোহন শর্মার মৃত্যু হল, তখন কিন্তু তাঁর বাড়িতে যান নি দিগ্বিজয় সিং বা আর কেউ। তাঁর বাড়িতে গিয়ে কেউ সহানুভূতি দেখান নি।” 


Loading

শিলিগুড়িতে আগামীকাল ২৪ ঘন্টার বনধ  ডাকল বিশ্ব হিন্দু পরিষদ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি,দার্জিলিং, ০১/০৬/২০২৫ :  শিলিগুড়ির মাটিগাড়ায় হিন্দুদের ওপর হিং*সার ঘটনার প্রতিবাদে এবং ঐ  ঘটনায় হিন্দুদেরকেই গ্রেপ্তার করার প্রতিবাদে আগামীকাল শিলিগুড়িতে ২৪ ঘন্টার বনধ  ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ। 

শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলে অশান্তির সূত্রপাত হয় একটি মাংস সরবরাহের গাড়িকে ঘিরে। এই গাড়িটিকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে দুই গ্রূপের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। যা নিয়ন্ত্রণ করতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়।

বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গের অঞ্চল প্রেসিডেন্ট লক্ষণ বনশাল বলেন, “দীর্ঘদিন ধরেই হিন্দুরা নির্যা*তনের শিকার হয়ে আসছে। হিন্দুদের ব্যবসা নষ্ট করে দেওয়া হচ্ছে। হিন্দু মহিলা এবং শিশুরা আতংকিত হয়ে রয়েছে। আমরা আগামীকাল শিলিগুড়িতে বনধ এর ডাক দিয়েছি।” তিনি অভিযোগ করে বলেন, “গত ৩০শে  মে মাটিগাড়ায় বজরং  দলের সদস্যরা একটি গাড়িকে আটকায়, এই গাড়িটিতে মাংস ছিল বলে বলা হলেও আসলে ঐ  গাড়িতে লুকিয়ে অস্ত্র পাচার হচ্ছিল। গাড়িটিকে ঘিরে নিয়ে বজরং দল প্রতিবাদ জানাতে থাকে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়, তখন ক্ষেপে গিয়ে বজরং  দলের সদস্যরা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়. এই ব্যাপারে থানাতেও একটি এফআইআর করা হয়েছে। কিন্তু পুলিশ এসে এতকিছু না দেখেই বজরং  দলের সদস্যদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং ১৪-১৫ ধারায় কেস দিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদেই সোমবার বনধ  ডাকা হয়েছে। আগামীকাল শিলিগুড়ি শহর সম্পূর্ণ বন্ধ থাকবে। আমি সকলকেই সনাতন ধর্ম রক্ষার্থে বনধ  সফল করার আহবান জানাচ্ছি।”

বনশাল আরও বলেন, “আমরা কাউকে আঘাত দিতে চাই না। কিন্তু যখন একটা সরকার শুধুমাত্র ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে তুষ্টিকরণের  রাজনীতি করে, তখন আর পুলিশের থেকে বেশি কি আশা করা যায় ?  যখনই  হিন্দুদের কোনো উৎসব হয়, তখনই  পুলিশ ব্যারিকেড দিয়ে চতুর্দিক ঘিরে দেয়। যেন সর্বত্র গন্ড*গোল লেগে গিয়েছে আর অন্যদিকে ক্রিমিনালদের সুরক্ষা দেয় তারা। ” 


Loading

২০২৬এর পর মমতাদি আপনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না : অমিত শাহ 


আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৬/২০২৫ : 
 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের ঠিক দুইদিন পর রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি দলীয় সমর্থকদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন, তাতে তাঁর কণ্ঠে ২০২৬এর ভোটে রাজ্যে বিজেপির জয়ধ্বনির হুঙ্কার শুনতে পাওয়া গেল। 

নেতাজি ইনডোর স্টেডিয়ামে থেকে অমিত শাহ আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ২০২৬ সালে বাংলায় বিজেপি সরকারের সূত্রপাত হবে।  তৃণমূল নেত্রী মমতার উদ্দেশ্যে তিনি বলেন, “একবার হিংসা বাদ দিয়ে ভোট করিয়ে দেখুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে।  আমরা অপারেশন সিঁদুর করেছি, এখানে দিদির পেটে  ব্যথা শুরু হয়ে গেছে। তখন তিনি কিছু বলেন নি, কিন্তু মোদী যখন রাজ্যে এসেছেন তখন রাজনীতি করার জন্যেই দিদি নানারকম কথা বলতে শুরু করেছেন। তিনিও সিঁদুরের অপমান করতে শুরু করেছিলেন। গোটা দেশ মমতাদিকে এই সিঁদুরের অপমানের জবাব দেবে। অপারেশন সিঁদুর এখনও  শেষ হয়ে যায় নি। 

আপনারা দীর্ঘদিন ধরে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি আদায় করতে চেয়েছিলেন। মমতাদি আপনি তো একটা সময় মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন, মন্ত্রীও  ছিলেন, তখন কেন বাংলাকে দেশের ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেন নি ?  এই কাজটা করে দিয়েছে নরেন্দ্র মোদী, অথচ তাঁকে একটা ধব্যবাদ জানানোর শিষ্টাচার পর্যন্ত আপনি দেখান নি।  আপনি বাংলাদেশের সীমান্ত খুলে দিয়েছেন। অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না আপনি। 

২০২৬ এর ভোট কাছাকাছি এসে গিয়েছে। প্রত্যেক কার্যকর্তাকে বলব যান প্রত্যেকটি মানুষের ঘরে যান এবং বলুন এবার এই রাজ্যে দেশভক্তদের ভোট দিন, যারা তুষ্টিকরণ করে তাদের ভোট দেবেন না।  মোদীজি যে অর্থ এখানে পাঠায়, তা বাংলার গরীব মানুষের কাজে লাগা উচিত নাকি সিন্ডিকেটের পকেটে  যাওয়া উচিত ? মমতা দিদি মুর্শিদাবাদে বিএসএফ আনতে আপনারা চান নি, আমাদের কার্যকর্তা  হাইকোর্টে  আপিল করে মুর্শিদাবাদে বিএসএফ এনেছিল এবং হিন্দুদের বাঁচিয়েছিল।  এরপর আপনাদের নেতা বিএসএফকে গালি দিয়েছিল। মুসলিম ভোট পেতে অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন আপনি। ২০২৬এর পর আপনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না।   আপনার শাসনকে আমরা মূল সমেত উপরে ফেলব। 

দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  ইস্টার্ন বাইপাসের ধারে তিনি একটি অত্যাধুনিক ফরেনসিক ল্যাব উদ্বোধন করেন।  রবিবার কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যান, সেখানে মিউজিয়ামটি ঘুরে দেখেন এবং তারপর দমদম বিমানবন্দর থেকে দিল্লীতে ফেরার বিমান ধরেন। 


Loading

ক্ষমা চাইলেন অনুব্রত

আজ খবর (বাংলা), [রাজনীতি], বোলপুর, বীরভূম, ৩০/০৫/২০২৫ :  বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় গালাগালি দেওয়ার পর আজ লিখিতভাবে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।

গতকাল বোলপুর থানার আইসির সাথে টেলিফোনে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।  বৃহস্পতিবার রাতে এই ঘটনা নিয়ে হৈ  চৈ পড়ে  যায়. একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। যদিও আজ খবর সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি। অডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে  একটি টেলিফোনে অনুব্রত মণ্ডল উত্তেজিতভাবে বোলপুর থানার আইসি লিটন দাসকে হুমকি দিচ্ছেন ।  ঐ  অডিওতে দেখা যায় আইসি লিটন দাসকে জঘন্য ভাষায় গালিগালাজ করছেন  তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।  ওই আধিকারিকের মা ও স্ত্রীকে নিয়েও নোংরা কথা বলছেন এবং ওই অফিসারকে রীতিমত হুমকি দিচ্ছেন তিনি। এই অডিও ভাইরাল হতেই চতুর্দিক থেকে সমালোচনার বন্যা বয়ে যায়। বিজেপি শিবির থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়।

এই পরিস্থিতি যথেষ্ট বিরক্তিকর লাগে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের কাছে।  তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এরপর দলের তরফ থেকে অনুব্রতকে নির্দেশ দেওয়া হয় যেন তিনি চার ঘন্টার মধ্যেই ঐ  আইসির কাছে ক্ষমা চেয়ে নেন। অনুব্রতও আর কাল বিলম্ব না করে আজ একটি চিঠির মাধ্যমে লিখিতভাবে ক্ষমা চেয়ে নিলেন পুলিশের ঐ  আধিকারিকের কাছে।  দল এরপরেও তাঁর বিরুদ্ধে  কোনো  ব্যবস্থা নেয়  কিনা সেটাই দেখার। তবে এই ঘটনায় অনুব্রতরবিরুদ্ধে পুলিশ নিজেই ডায়রি করেছে। অনুব্রত মন্ডলকে পুলিশ আজ নোটিশ পাঠিয়ে দিয়েছে আগামীকাল সকালে থানায় তলব করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে পুলিশি বা কি ব্যবস্থা নেয় সেটাই দেখতে হবে।  এক পুলিশ কর্মী পার্টি অফিসে গিয়ে ঐ  নোটিশ পৌঁছে দিয়ে এসেছেন। 

অনুব্রত তাঁর ভুল স্বীকার করেছেন, এবং জানিয়েছেন, অসুস্থতার জন্যে তাঁকে নানারকম ওষুধ খেতে হয়। মমতার নামে কেউ খারাপ কিছু বললে মাথায় আগুন জ্বলে ওঠে। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে।  তাই তিনি ঐ  কাজ করে ফেলেছেন। তবে পুলিশের কাছে ১০০ বার ক্ষমা চেয়ে নেওয়া যায়।


Loading

সিকিমের সাথে দার্জিলিংকে মিলিয়ে দেওয়ার দাবী উঠল পাহাড়ে

ড: হরকা বাহাদুর ছেত্রী

আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ৩০/০৫/২০২৫ :  দার্জিলিংকে সিকিমের সাথে মিলিয়ে দেওয়ার দাবী উঠলেও পাহাড় জুড়ে এমন দাবীর জোরালো সমর্থন নেই।

কালিম্পঙের প্রাক্তন বিধায়ক ড: হরকা বাহাদুর ছেত্রীর নেতৃত্বে জন আন্দোলন পার্টি (জাপ) একটি দাবী তুলেছেন  যে  দার্জিলিংকে সিকিমের সাথে মিশিয়ে দেওয়া হোক। অর্থাৎ সিকিম এবং দার্জিলিং এক হয়ে যাক। হঠাৎ কেন এই ধরনের একটা অদ্ভুত দাবী করছেন জাপ  নেতা হরকা বাহাদুর ছেত্রী ? একদা গোর্খাল্যান্ড আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এই নেতা এতদিন চুপ চাপ থাকার পর কেন এই ধরনের দাবী নিয়ে সোচ্চার হতে চলেছেন ? এই নিয়ে কি ফের পাহাড়ের রাজনীতিতে উত্তেজনা দেখা দেবে ?  পাহাড়ে কি ফের একবার জনজীবন স্তব্ধ হয়ে যেতে পারে ?

হড়কা বাহাদুর ছেত্রী অবশ্য সেই কথা বলছেন না। তিনি বলছেন, “একসময় সমগ্র দার্জিলিং (শিলিগুড়ি সহ) সিকিমেরই অংশ ছিল। দার্জিলিং সিকিমের সাথে যুক্ত হলে সিকিমের আয়তন বেড়ে যাবে। তাছাড়া ভাষা ও সংস্কৃতির দিক থেকে এই দুই জায়গায় বিশেষ কোনো প্রভেদ নেই।” তাহলে তিনি কি গোর্খাল্যান্ডের দাবী থেকে সরে আসছেন ? আজ খবরের প্রশ্নের উত্তর দিতে একটু সময় নিলেন ড: হরকা বাহাদুর ছেত্রী। তারপর বললেন, ” আমাদের দাবী যথেষ্ট ন্যায্য। এই মুহূর্তে আমাদের দাবী দার্জিলিঙ-কালিম্পঙকে সিকিমের সাথে যুক্ত করে দেওয়া। আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে আমাদের দাবী ফ্যাক্স মারফত পাঠিয়ে দিয়েছি, এবার স্বরাষ্ট্রমন্ত্রীকেও জমা দেব।”

দার্জিলিংকে নিয়ে বার বার রাজনৈতিক দাবী উঠছে, যেখানে দার্জিলিঙের নেতারা কখনো নিজেদেরকে আলাদা করে নিতে চাইছেন, আলাদা রাজ্য চাইছেন। গোর্খাল্যান্ড গঠন করতে চাইছেন, কখনো ষষ্ঠ  তফসিল চাইছেন। কখনো সিকিমের সাথে জুড়ে যেতে চাইছেন। অথচ কোনোভাবেই পশ্চিমবঙ্গের সাথে আর থাকতে চাইছেন না। তবে  হড়কা বাহাদুরের এই দাবী নিয়ে পাহাড়ের রাজনীতিও কোনোভাবেই উত্তপ্ত হয়ে উঠবে না বলে মনে করছে দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক মহল। তৃণমূল নেত্রী শান্তা ছেত্রী অবশ্য  এই ইস্যুতে কোনরকম মন্তব্য করতে চান নি। 

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফ থেকে  এস পি শর্মা বলেন, “জাপের কাছে আর কোনো ইস্যু নেই, তাই এই ধরনের ইস্যু নিয়ে রাজনীতিতে টিঁকে  থাকতে চাইছে।  সিকিমের তরফ থেকেও এই ধরনের কোনো দাবী ওঠে নি। তাই এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া আদৌ উচিত হবে না।”  হরকাবাহাদুর ছেত্রীরা গতকালই প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দাবীপত্র জমা দিতে গিয়েছিলেন, কিন্তু মাঝপথেই সিকিম পুলিশ তাঁদের আটকে দিলে তাঁরা ফিরে যান এবং ফ্যাক্স মারফত তাঁদের দাবী প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন। আজ তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রকেও একই দাবী জমা করতে পারেন। 


Loading

কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

আজ খবর (বাংলা),[রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৫/২০২৫ :  আসন্ন উপনির্বাচনের জন্যে কালীগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নদীয়া জেলার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর এই কেন্দ্রে এবার উপ নির্বাচন করা হচ্ছে। এখানে আগামী ১৯শে  জুন তারিখে ভোট গ্রহণ করা হবে।  এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটে প্রার্থী হচ্ছেন আলিফা  আহমেদ।  আজ তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় কালিগঞ্জের  প্রার্থী হিসেবে আলিফার  নাম ঘোষণা করেছেন। 

ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী জুন মাসের ২৫ তারিখে চার রাজ্যের কয়েকটি জায়গায় উপনির্বাচন করা হবে।  সেই জায়গাগুলি হল গুজরাটের কাদি ও ভিসাবার, কেরালার নীলাম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জে। কালীগঞ্জের নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানে করানোর কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor