Aaj Khabor

ফের খতম দুই পাকিস্তানী জঙ্গী 

কাশ্মীরে জিরো টলারেন্স নীতি নিয়ে জঙ্গী নিধন করে চলেছে নিরাপত্তা বাহিনী। আজ আরও দুই সশস্ত্র জঙ্গীকে নিজের করে দেওয়া হল.

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী,  ভারত, ৩০/০৭/২০২৫ :  জম্মু ও কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের কাছেই আজ আরও দুই সশস্ত্র জঙ্গীকে খতম করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।

যে সময়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গী নিধন নিয়ে তর্ক বিতর্ক চলছে সংসদে। সেই সময় কাশ্মীর উপত্যকায় একএক করে কমিয়ে ফেলা হচ্ছে জঙ্গীদের সংখ্যা। সেনাবাহিনীর গোয়েন্দা এবং পুলিশের গোয়েন্দা সূত্রে আজ খবর আসে পাকিস্তানের ওপার থেকে সীমান্ত পার করে অবৈধভাবে কিছু অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। 

এই খবর পেয়ে অপারেশন ‘শিবশক্তি’ শুরু করেন জওয়ানরা। এলওসির  কাছে অনুপ্রবেশকারীদের সাথে গুলির লড়াই বেঁধে যায়। দুই পক্ষই প্রচুর গুলি চালাতে থাকে, এনকাউন্টারে কেঁপে ওঠে গোটা এলাকা।শেষ পর্যন্ত দুই জঙ্গীর মৃত্যু হয়। তাদের হেফাজত  থেকে মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে সেনাবাহিনীর হোয়াইট কর্পস বাহিনী অপারেশন ‘শিব শক্তি’র মাধ্যমে দুই সশস্ত্র জঙ্গীকে খতম করে দিয়েছে। গোটা এলাকায় কর্ডন করে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে যদি আর কেউ ঐ  এলাকায় লুকিয়ে থাকে তার খোঁজে। 

এদিকে কাশ্মীরের নাগরোটা থেকে সন্ত্রাসবাদীদের এক সহযোগীকে ধরা হয়েছে। নাম আজান হামিদ গাজী। এই ছেলেটি শ্রীনগরের কামারোয়ারির বাসিন্দা। আজান নাগরোটা বাইপাসের কাছে একটি গাড়ি নিয়ে যাচ্ছিল, সেই সময় তাকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে ধরা হয় এবং তার গাড়িতে চালকের পাশের আসনের নিচ থেকে একটি হাতব্যাগ উদ্ধার করা হয়, যে ব্যাগে ছিল তিনটি পিস্তল, ফাঁকা ও ভর্তি বেশ কিছু কার্তুজ ও ম্যাগাজিন। আজান এই অস্ত্রগুলির কোনো ডক্যুমেন্টস দেখতে পারে নি. পুলিশের সন্দেহ আজান সন্ত্রাসবাদীদের সাহায্যকারী হিসেবে কাজ করত। তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  


Loading

মহাকাশ গবেষণায় আরও এক ধাপ, নিসার যাচ্ছে মহাকাশে 

এই মহাকাশ যানের উপকার পাবে গোটা পৃথিবী, ফের চালকের আসনে ভারত 

আজ খবর (বাংলা), [দেশ] ব্যাঙ্গালোর, কর্ণাটক, ৩০/০৭/২০২৫ :   নাসার সাথে যৌথ উদ্যোগে প্রস্তুত ইসরোর ‘নিসার’ মহাকাশযান আজ ভারতের কর্ণাটকের শ্রীহরিকোটা  থেকে মহাকাশের উদ্দেশ্যে  নিক্ষেপ করা হবে। মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে ভারত।

নাসার সাথে হাত মিলিয়ে নিসার মহাকাশযানটি তৈরি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ‘ইসরো’। এই মহাকাশ যানের মূল কাজ হল মহাকাশ থেকে আরও ভালোভাবে পৃথিবীকে নিরীক্ষণ করা, পৃথিবীর ওপর নিবিড়ভাবে নজরদারি চালানো। তাতে করে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন জনিত যে কোনো পূর্বাভাস আরও নিখুঁতভাবে দেওয়া সম্ভব হবে। সেই নিখুঁত পূর্বাভাসের মাধ্যমে অনেক বেশি মানুষের প্রাণ যেমন বাঁচানো সম্ভব হবে, তেমনই পৃথিবীতে অন্যান্য ক্ষয়ক্ষতিও কমানো যাবে বলে মনে করা হচ্ছে। 

মহাকাশে পৌঁছেই কাজ শুরু করে দেবে নিসার মহাকাশযান। প্রত্যেক ৯৭ মিনিটে সে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে। এই মহাকাশযানের গবেষণার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ল না কমল,  তা সঠিকভাবে  জানা যাবে প্রতি ১২ দিন অন্তর। ভৌগলিক  বিশ্লেষণের দিক থেকে আরও নিখুঁতভাবে  কাজ করবে এই নিসার মহাকাশযান। আগামী ৫ বছর এই মহাকাশযানকে সক্রিয় অবস্থায় কাজে লাগানো হবে মহাকাশে। . 


Loading

দেওঘরে পুণ্যার্থী বোঝাই বাসে দুর্ঘটনা, মৃত ৬, আহত ২৪

ভয়াবহ দুর্ঘটনা দেওঘরে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে 

আজ খবর (বাংলা) [দেশ] দেওঘর, ঝাড়খন্ড,  ২৯/০৭/২০২৫ :  ঝাড়খন্ড রাজ্যের দেওঘর থেকে একটি বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এখানে পুণ্যার্থী বোঝাই বাস সজোরে গিয়ে ধাক্কা মারে একটি ট্রাকের পিছনে, এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের এবং আহত হয়েছেন অন্ততপক্ষে ২৪ জন মানুষ।  দুর্ঘটনাস্থল থেকে তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোরবেলায় কানোয়ার পুণ্যার্থী বোঝাই একটি রিজার্ভ বাস দেওঘর থেকে বাবা ধামের দিকে যাচ্ছিল। ঐ বাসে শুধুমাত্র কানোয়ার  (যাঁরা বাবার মাথায়  যে ঢালবেন, বাঁক  নিয়ে যাচ্ছিলেন) পুণ্যার্থীরাই ছিলেন, তাঁরা সবাই বিহার থেকে আসছিলেন। এদিন ৩২ আসনের ঐ  বাসটি মোহনপুর থানার জামুনিয়া অরণ্যের কাছে নাওয়াকুড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরে প্রায় ২০০ ফুট মত গড়িয়ে চলে যায় বাসটি।

বাসের চালক দুর্ঘটনাস্থলেই মারা যান. এই ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন মোট ২৪ জন, এঁদের মধ্যে ৬ জনের চিকিৎসা চলছে এইমস হাসপাতালে। বাকিদের ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে।  কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।  এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্যে শোক প্রকাশ করেছেন প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


Loading

দেশের নদীগুলিকে যুক্ত করার প্রকল্প চালু হতে চলেছে 

দেশের নদীগুলি যুক্ত হলপ্রায় সব নদীতেই সারা বছর কমবেশি জল থাকবে, আর তাতে উপকৃত হতে পারবেন গোটা দেশের মানুষ 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০৭/২০২৫ :  ভারতের বেশ কিছু নদী জলে টইটম্বুর অথচ কিছু নদীতে সারা বছরই প্রায় জল থাকে না. দেশের সব নদীতেই যদি প্রায় সারা বছর জল থাকতো, তাহলে গোটা দেশের মানুষই উপকৃত হতে পারতেন, এই ভাবনা থেকেই দেশে বেশ কিছু নদীকে সংযুক্তিকরণের পথে হাঁটতে শুরু করেছে ভারত। 

উদ্বৃত্ত জল অববাহিকা এলাকাগুলি থেকে ঘাটতি প্রবণ এলাকাগুলিতে জল সরবরাহের লক্ষ্যে নদী সংযুক্তিকরণ কর্মসূচির জন্য ভারত সরকার জাতীয় প্রেক্ষাপট পরিকল্পনা (এনপিপি) প্রণয়ন করেছে। এই এনপিপি পরিকাঠামোর অধীন নদী সংযুক্তিকরণ পরিকল্পনা রূপায়ণের দায়িত্বভার দেওয়া হয়েছে জাতীয় জল উন্নয়ন সংস্থা (এনডব্লুডিএ)-কে। মোট ৩০টি নদী সংযুক্তিকরণ প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে হিমালয় অববাহিকার ১৪টি নদী সংযুক্তিকরণ এবং ১৬টি উপদ্বীপীয় এলাকায়। ৩০টি প্রকল্পের প্রাক সম্ভাব্যতা রিপোর্ট সম্পূর্ণ হয়ে গেছে। 

কেন-বেতওয়া সংযুক্তিকরণ প্রকল্প এনপিপি-র অধীন প্রথম সংযুক্তিকরণ উদ্যোগ যা রূপায়নের পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও এনপিপি-র অধীন অন্য চিহ্নিত সংযুক্তিকরণ প্রকল্পগুলির ক্ষেত্রে বাজেট সংস্থান, তহবিল বন্টন এবং খরচের বিষয়টি প্রকল্পগুলি রূপায়নের পর্যায়ে পৌঁছলে বিবেচিত হবে। 

৪,৪৬৯.৪১ কোটি টাকার বাজেট সংস্থানের মধ্যে গত তিন অর্থ বছরে কেন-বেতওয়া সংযুক্তিকরণ প্রকল্পে প্রকৃত খরচ হয়ে গেছে ৩৯৬৯.৭৯ কোটি টাকা। এই প্রকল্পে রূপায়নের ক্ষেত্রে কোথাও কোনোরকম প্রতিবাদ লক্ষ্য করা যায়নি। 


এনপিপি-র অধীন কেন-বেতওয়া সংযুক্তিকরণ প্রকল্পটি একমাত্র প্রকল্প যার রূপায়ন শুরু হয়েছে। এই প্রকল্পে মধ্যপ্রদেশে দাউধান জলাধার রূপায়ন এবং সহ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রায় ১৭,১০১ টি গাছকে কেটে ফেলার জন্য চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে পান্না ব্যাঘ্র সংরক্ষণ অরণ্যে ১২,৪০৪ টি গাছ কাটা পড়েছে। এই প্রকল্পে রূপায়নের ক্ষেত্রে ৭,১৯৩ টি প্রকল্প প্রভাবিত পরিবারকে জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের ক্ষেত্রে স্বচ্ছ্তা বজায় রাখার স্বার্থে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। 

মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সরকারের মধ্যে এই প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে ২০২১-এর ২২ মার্চ। তাদের রাজ্যে যেসব এলাকা এই প্রকল্প রূপায়নে প্রভাবিত হবে, সেখানকার জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা আরএফসিটিএলএআরআর আইন ২০১৩ মোতাবেক সংশ্লিষ্ট রাজ্যের বিধিবদ্ধ আইন মাফিক হবে বলেই নির্দিষ্ট হয়। মধ্যপ্রদেশ সরকার ২০২৩-এর ১৩ সেপ্টেম্বর পুনর্বাসন এবং পুনর্বসতি স্থাপনে একটি বিশেষ প্যাকেজ অনুমোদন করেছে। 

হিমালয় অববাহিকা অঞ্চলে নদী সংযুক্তিকরণ প্রকল্পে আসাম পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে মানস-সংকোশ-তিস্তা-গঙ্গা, পশ্চিমবঙ্গে ফারাক্কা-সুন্দরবন নদী সংযুক্তিকরণ পশ্চিমবঙ্গ ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে ফারাক্কা-দামোদর-সুবর্ণরেখা এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে সুবর্ণরেখা-মহানদী সংযুক্তিকরণে সম্ভাব্যতা রিপোর্টের কাজ সম্পূর্ণ হয়েছে।


Loading

“এরাই সেই জঙ্গীরা যারা পহেলগাঁওতে নির্বিচারে হত্যা করেছিল” : অমিত শাহ

আরও একজনের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। মহাদেব পর্বতের নিচে এখনও চলছে অপরেশন মহাদেব।

ছবি : অমিত শাহের পোষ্ট থেকে

আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লি, ভারত, ২৯/০৭/২০২৫ : জম্মু ও কাশ্মীরের লিদওয়াস অঞ্চলে যে তিন জঙ্গিকে ভারতীয় সেনা খতম করে দিয়েছে, তারাই পোহেলগাঁও এর বৈশরণ উপত্যকায় ২৬ জন পর্যটকদের ধর্ম যাচাই করে নির্বিচারে হত্যা করেছিল, বলে সংসদে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, “এরাই সেই সন্ত্রাসবাদী, যারা গত ২২ শে এপ্রিল হত্যাকাণ্ড চালিয়ে গা ঢাকা দিয়েছিল। তার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। এরা এই জঘন্য কাজ করেছিল ২২শে এপ্রিল আর ওদের খতম করা হলো ২২ শে জুলাই।”
অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলেন, “হত্যাকাণ্ডের দিন অর্থাৎ ২২ তারিখ গোয়েন্দাদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর ২৩ তারিখ ভোরবেলায় আমি পৌঁছে যাই কাশ্মীরে। এই জঙ্গীরা যাতে সীমান্ত পরকরে পালাতে না পারে, তার জন্যে সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ দিই। এরপর এন আই এ তদন্তে নামে। এই নরাধম জঙ্গীদেরকে কে বা কারা আশ্রয় দিয়েছিল, খবর দিয়েছিল বা অন্যান্য কিচ্ছু দিয়ে সাহায্য করেছিল, তাদেরকে খুঁজে বের করা হয়, তাদের মধ্যে প্রত্যক্ষ সন্ত্রাসবাদীদের আস্তানাগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। ওই জঙ্গীদের সাহায্যকারী দোকানদার, ফটোগ্রাফার, ঘোড়াওয়ালা, কর্মী, গাইড এরকম প্রায় ১০৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর। জঙ্গীদের স্কেচ আঁকানো হয়।”
অমিত শাহ বলেন, “এর মধ্যেই আমাদের কাছে ইনপুট আসে যে কয়েকজন জঙ্গী কাশ্মীরের লিদওয়াস অঞ্চলের ভয়ঙ্কর বন্ধুর ও অরন্য সঙ্কুল জায়গায় গুহার মধ্যে লুকিয়ে আছে। আমরা কোনো তাড়াহুড়ো করি নি। জায়গাটিকে ঘিরে নিয়েছিল সেনাবাহিনী, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের জওয়ানরা। ২৪ ঘন্টাফতাদের ওপর নজরদারি চালানো হয়েছে। যারা জঙ্গীদের সাহায্য করেছিল বৈশরণ উপত্যকায়, তাদেরকে দিয়ে চিহ্নিত এবং নিশ্চিত করে পরেই খতম করা হয়েছে ওই জাঙ্গীদেরকে। বৈশরন ভ্যালিতে যে গুলির খোল আমরা পেয়েছিলাম সেই গুলির খোলই ওই জঙ্গীদের থেকে পাওয়া গিয়েছে। ওদের থেকে একটি এম নাইন ইনসাস রাইফেল ও দুটি এ কে ৪৭ রাইফেল পাওয়া গিয়েছে। ঐ বন্দুকগুলো দিয়েই সেদিন ওরা বৈশরণ ভ্যালিতে ২৬ জনকে নির্বিচারে হত্যা করেছিল। ওদের থেকে পাওয়া কার্তুজ ফায়ার করে খোল পরীক্ষা করে দেখা গিয়েছে বাইশরণ ভ্যালী থেকে সেদিন পাওয়া গুলির খোল একই। ঐ পরীক্ষার ব্যালিস্তিক রিপোর্ট আমার কাছে আছে। এছাড়া জঙ্গীদের পকেট থেকে যে চাকলেটগুলি পাওয়া গিয়েছিল, সেগুলি পাকিস্তানের। এত কিছু প্রমাণ করে ওরা পাকিস্তানি।”
অমিত শাহ আরও বলেন, “অপরেশন মহাদেব এখনও চলছে। আমাদের কাছে খবর আছে, আরও একজন জঙ্গী আছে, যে সেদিন বৈষরণ ভ্যালিতে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। তাকে এখনও খতম করা হয় নি। তার খোঁজেই মহাদেব পর্বতের বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এর আগে অপরেশন সিঁদুর চালিয়ে এই জঙ্গীদের মালিকদের ধুলোয় মিশিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন তিনি। এবার অপরেশন মহাদেব চালিয়ে এমন বার্তা তিনি দিচ্ছেন, যাতে ভবিষ্যতে ভারতেসন্ত্রাস চালানোর আগে পাকিস্তান যেন অন্তত দুইবার ভাবে।”


Loading

পাহেলগাও হত্যাকাণ্ডের তিন জঙ্গিকে খতম করল সেনাবাহিনী

এই জঙ্গীদের বেশ কিছুদিন ধরেই খোঁজা হচ্ছিল, শেষ পর্যন্ত যে জায়গায় এদের খতম করা হল, সেখানে বিশেষ ট্রেনিং প্রাপ্ত কমান্ডোদেরকেই পাঠানো হয়েছিল। গোটাভেলাকা ভর্তি ক্রিভাসে

আজ খবর (বাংলা), [দেশ], হারোয়ান, জম্মু ও কাশ্মীর, ২৮/০৭/২০২৫ : এই মুহুর্তের সবচেয়ে বড় খবর যা পাওয়া যাচ্ছে, পহেলগাওতে যে তিন জঙ্গী হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই জঙ্গীদের আজ খতম করে দিয়েছে আর্মি জওয়ানরা। এই খবরের সত্যতা আজ সংসদে স্বীকার করে নিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

গত কয়েকদিন ধরেই কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল । কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনী এনকাউন্টার করতে থাকে তবে সবচেয়ে ভয়ালক অভিযান চলছিল জম্মু ও কাশ্মীরের হারোয়ানের কাছে লিদওয়াস অঞ্চলে। এখানে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস সাংঘাতিক অভিযান চালাচ্ছিল।


লিদওয়াস জায়গাটি ব্যাপক বন্ধুর এবং বিপদ সঙ্কুল এলাকা, মানুষের যাতায়াত খুবই কম। অরণ্য পথে ট্রেক রুট রয়েছে শুধুমাত্র। এখানেই বরফের মুকুট পড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে মহাদেব পর্বতের শৃঙ্গ। গোটা এলাকাতেই বরফ পড়ে। জায়গাটি আন্তর্জাতিক সীমানা থেকে খুব দূরে নয়। এখানে প্রাকৃতিকভাবেই রয়েছে বরফের অসংখ্য গুহা। সেই একটি গুহার মধ্যেই লুকিয়ে ছিল পাহেলগাও এর দুষ্কৃতীরা। প্রধানমন্ত্রী একবার বলেছিলেন, ঐ জঙ্গীরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে গর্ত থেকে টেনে বের করে নিকেশ করা হবে। ঠিক তাইই হয়েছে। গুহা থেকে টেনে বের করে এনে তাদের গুলি করে মারা হয়েছে।

অপারেশন সিঁদুরের পর এই অভিযানের নামে দেওয়া হয়েছে অপারেশন মহাদেব। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অসুরদের বোধ করে বদলা নিলো ভারত।
গত এক সপ্তাহ ধরে সংসদ অচল করে রেখে আজই প্রশ্নোত্তর পর্বে শাসক দলকে অপারেশন সিঁদুর অভিযান নিয়ে বিতর্কিত প্রশ্ন করে আজেহাল করে তুলেছিলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। কিন্তু সেই সময় কংগ্রেসের কেউই জানতেন না কি দূর্দান্ত উত্তর অপেক্ষা করে রয়েছে তাঁদের জন্যে। কংগ্রেস প্রশ্ন করেছিল পহেলগাও এর হত্যাকারীরা কোথায় ? তারই কঠিন উত্তর এন ডি এ শিবির দিয়ে দিলেন অপারেশন মহাদেবের মাধ্যমে। এই অপারেশনে প্যাহেলগাও হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সুলেমান ও তার দুই সাগরেদকে খতম করে দিয়েছে ইন্ডিয়ান আর্মি।


Loading

উত্তরপ্রদেশে বরাবাঁকি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ২, আহত ৩০

শ্রাবন মাসের তৃতীয় সোমবার ভোরে পুজো দেওয়ার জন্যে মন্দির ছিল ভীরে ঠাসা। ঘটনাটি ঘটে রাত্রি আড়াইটা নাগাদ।

আজ খবর (বাংলা) [দেশ] বরাবাঁকি. উত্তরপ্রদেশ, ২৮/০৭/২০২৫ : উত্তরপ্রদেশের বরাবাঁকিতে অবনেশ্বর মন্দিরে মাঝরাতে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মত ৩০ জন আহত হয়েছেন। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, উত্তরপ্রদেশের বরাবাঁকিতে অবনেশ্বর শিব মন্দিরে ব্রহ্মা মুহূর্তের শিব দর্শন প্রার্থীরা গতকাল গভীর রাত্রি থেকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁরা যেখানটাতে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই জায়গায় মাথার ওপর টিনের শেডের ওপরে বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। সেই তারে বিদ্যুৎ সংযোগ ছিল, যার ফলে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এই আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়। আর সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।মন্দির চত্বরে এই দুর্ঘটনা ঘটে রাত্রি আড়াইটা নাগাদ। মত ৩০ জনকে কাছাকাছি হায়দরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। আহতদের পাশাপাশি দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Loading

জোজিলা সুড়ঙ্গ নির্মাণে ৩১ হাজার টন ইস্পাত সরবরাহ সেইলের 

জোজিলা পাসের এই সুড়ঙ্গ তৈরি হওয়াটা ছিল আবশ্যকীয়, দেশ নির্মাণে সহায়তা সেইলের 

আজ খবর (বাংলা), [দেশ], লে , লাদাখ , ২৩/০৭/২০২৫ : ভারতের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (সেইল) দেশের অন্যতম মর্যাদাপূর্ণ নির্মাণ প্রকল্প জোজিলা সুরঙ্গের একক বৃহত্তম ইস্পাত সরবরাহকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্মাণাধীন এই প্রকল্পটি ভারত এবং এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুরঙ্গ হতে চলেছে।

এই কৌশলগত পরিকাঠামো প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সেইল ইতিমধ্যেই ৩১,০০০ টনের বেশি ইস্পাত— টি-এম-টি রি-বার, স্ট্রাকচারাল, ও প্লেট— সরবরাহ করেছে। ২০২৭ সালে এই সুরঙ্গের নির্মাণ সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে অবিচ্ছিন্নভাবে ইস্পাত সরবরাহ করে চলেছে এই সংস্থা। এই অবদান সেউল-এর দীর্ঘস্থায়ী জাতি গঠনের ঐতিহ্যকে পুনর্ব্যক্ত করে। 

জোজিলা সুরঙ্গের মতো বিরাটাকার প্রকল্পগুলির  সেইল-এর ইস্পাতের উপরই নির্ভরতা সংস্থার মানের প্রতি দায়বদ্ধতা এবং ভারতের ভবিষ্যৎ নির্মাণে তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রমাণ করে।

১১,৫৭৮ ফুট উচ্চতায় অবস্থিত এই সুরঙ্গ দুর্গম হিমালয় অঞ্চলে নির্মিত হচ্ছে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গ শ্রীনগর থেকে লে-র মধ্যে দ্রাস ও কার্গিল দিয়ে একটি গুরুত্বপূর্ণ সর্ব-ঋতু সহনকারী সংযোগ-ব্যবস্থা স্থাপন করবে। এটি ভারতের জাতীয় পরিকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ— বিশেষত শ্রীনগর-কার্গিল-লে জাতীয় মহাসড়ক— যা এই অঞ্চলে সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর উল্লেখযোগ্য উপকার করবে।

এই প্রকল্পটি শুধু একটি কৌশলগত পরিকাঠামো সম্পদ নয়, বরং এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাও বটে। সেল-এর জোজিলা টানেল প্রকল্পে অবদান ভারতের আরও কিছু বিখ্যাত পরিকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার ধারাবাহিকতা বজায় রেখেছে— যার মধ্যে রয়েছে চেনাব রেল সেতু, অটল সুরঙ্গ, বান্দ্রা-ওরলি সি-লিংক এবং ঢোলা-সদিয়া ও বগিবিল সেতু।


Loading

স্বাধীনতা দিবসের আগে গুজরাট থেকে ধরা পড়ল চার আল কায়দা জঙ্গী 

স্বাধীনতা দিবসের কিছুটা আগেই এই জঙ্গীরা ধরা পরে যাওয়ায় গোয়েন্দাদের সুবিধা হল আরও তথ্য বের করে আনার। আরও কি কেউ কোথাও লুকিয়ে আছে , গর্ত থেকে টেনে বের করতে হবে তাদেরকেও। 

আজ খবর (বাংলা), [দেশ],  আহমেদাবাদ, গুজরাট, ২৩/০৮৭/২০২৫ : গোপন সূত্ৰেখবর পেয়ে একটি কঠিন অভিযান চালিয়ে গুজরাট থেকে চার সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করল  এটিএস।

গোপন সূত্র মারফত খবর পেয়ে এটিএস জওয়ানরা গুজরাট থেকে চার সন্ত্রাসবাদীদেরকে গ্রেপ্তার করেছে। এই সন্ত্রাসবাদীরা আল কায়দা জঙ্গী গোষ্ঠীর ভারত সম্পর্কিত দোলে কাজ করছিল বলে জানা গিয়েছে। এই চার সন্ত্রাসবাদী কোনো কারনে একত্রিত হয়ে থাকতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। তাঁদের একটি জায়গায় হাজির হওয়ার খবর পেয়েই অভিযানে ঝাঁপিয়ে পড়েন এটিএস জওয়ানরা।  তাদেরকে গ্রেপ্তার হয়েছে। 

 ধৃতরা হল আমেদাবাদের মহম্মদ ফারদিন, উত্তর প্রদেশের নয়ডার জিসান আলী, আরাবল্লীর মোদাসার সাইফুল্লা কুরেশি এবং দিল্লীর মহম্মদ ফাইক।  এই চার জনকেই আটক করা হয়েছে। পুলিশ এদের জিজ্ঞসাবাদ করছে। ঠিক কি কারনে ের গুজরাটে সমবেত হয়েছিল, কি উদ্দেশ্য ছিল তাদের সেটাই জানার চেষ্টা চলছে। এই সন্ত্রাসবাদীদের সমবেত হওয়ার সাথে আসন্ন স্বাধীনতা দিবসের কোনো যোগসূত্র  সেটাই বোঝার চেষ্টা চালানো হচ্ছে। 


Loading

বিহার হল দেশের প্রথম রাজ্য যেখানে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারের সংখ্যা হবে ১২০০র কম 

এই ব্যবস্থা সম্ভবত গোটা দেশেই চালু হতে চলেছে 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২২/০৭/২০২৫ : দেশের মধ্যে বিহার হল প্রথম রাজ্য যেখানে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা হবে ১২০০-র কম। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটদাতাদের দীর্ঘ লাইন এড়াতে ১২,৮১৭ টি নতুন ভোটগ্রহণ কেন্দ্রকে যুক্ত করা হয়েছে। 

বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনে ২৪ জুন ২০২৫-এর নির্দেশিকায় অতীতে ভোটগ্রহণ কেন্দ্র পিছু ১৫০০ ভোটদাতার বিষয়টিকে সংশোধন করে তা ১,২০০-য় নির্দিষ্ট করা হয়। ১২,৮১৭ টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র যুক্ত হওয়ায় বর্তমানে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০,৭১২ তে। বিহারের এই সাফল্য অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও অনুসরণ করা হবে।

সিইও, ডিইও-রা, ইআরও-রা এবং বিএলও-রা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ২৯.৬২ লক্ষ ভোটারের গণনা ফর্ম এপর্যন্ত সংগৃহীত না হওয়ার বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। এছাড়াও ৪৩.৯৩ লক্ষ ভোটারের উল্লেখ করা বাড়ির ঠিকানায় তাদের খুঁজে না পাওয়ার বিষয়টিও জানানো হয়েছে। ১২টি প্রধান রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে যাতে তারা এই সব অবশিষ্ট ভোটারদের সঙ্গে তাদের জেলাসভাপতি এবং বুথ স্তরের এজেন্ট মারফৎ যোগাযোগ করেন। এর উদ্দেশ্য হল নির্বাচন কমিশন চায় কোনো যোগ্য ভোটাদাতার নাম যাতে খসড়া ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পয়লা আগষ্ট ২০২৫।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor