Aaj Khabor

জন্মদিনে মোদী শ্রদ্ধা জানালেন বিপ্লবী মঙ্গল পান্ডেকে

অনেকেই ভুলে গিয়েছেন মাথা নত না করা এই বিপ্লবীকে  

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৯/০৭/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহান স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। নরেন্দ্র মোদী শ্রী মঙ্গল পান্ডেকে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ জানানো দেশের শীর্ষস্থানীয় যোদ্ধা হিসেবে প্রশংসা করেছেন।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন:

“মহান স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁকে  শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি ছিলেন দেশের এমন এক শীর্ষস্থানীয় যোদ্ধা যিনি ব্রিটিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁর সাহস ও বীরত্বের কাহিনী দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”


Loading

ভূমিকম্প হরিয়ানায়, মায়ানমারে 

প্রায়ই ভূমিকম্পে কেঁপে উঠছে মায়ানমার 

আজ খবর (বাংলা), (দেশ) রোহতক, হরিয়ানা, ১৭/০৭/২০২৫:  আজ হরিয়ানার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প  হয়েছে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের কয়েকটি জায়গায়।

 রাত্রি একটা নাগাদ হরিয়ানা রাজ্যের রোহতক অঞ্চলে ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। এই ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩; এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল রোহতক শহরের ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে। ভূকম্পনের সময় বেশির ভাগ  মানুষ ছিলেন ঘুমের মধ্যে। অনেকেই ভূকম্পন হচ্ছে বুঝতে পেরে দ্রুত বেরিয়ে আসেন বাড়ির বাইরে। তবে যদি ভূকম্পন আরও জোরদার হত, তাহলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারত বলে মনে করা হচ্ছে।  এক্ষেত্রে অবশ্য তেমন কোনো ক্ষয় ক্ষতি হয় নি। 

এদিন প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের বেশ কিছু জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। রাত্রি ১১টা  নাগাদ মায়ানমারের ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩ কিলোমিটার নিচে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৩.৭;  এক্ষেত্রেও  বহু মানুষ বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন।  তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নি। 


Loading

ওমর আবদুল্লা  ছুটে এসেছিলেন বাঙালি পর্যটকের খোঁজে

পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর বাঙালি পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন কাশ্মীর থেকে, ফলে স্বভাবতই প্রতিক্রিয়া দেখা দিয়েছে কাশ্মীর পর্যটনে।

আজ খবর (বাংলা), [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৭/২০২৫ :  পর্যটন মরসুমে জম্মু ও কাশ্মীর রাজ্য পর্যটকে ভরা থাকছে বললেও, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পশ্চিমবঙ্গে এসেছিলেন পর্যটকের খোঁজেই। অপেক্ষাকৃত ফাঁকা কাশ্মীরকে পর্যটনে ভরাতে। 

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা  ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বিরোধী জোট ইন্ডিয়ার সদস্য। তাই রাজনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকলেও মূলত এই রাজ্যে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা  ছুটে এসেছিলেন পর্যটকের খোঁজেই।  অবশ্য এটা  ঠিক যে মমতা  বন্দ্যোপাধ্যায়ের সাথে পর্যটন ছাড়াও অন্যান্য বিষয়গুলি নিয়ে পারস্পারি সহযোগিতার কথাবার্তাও হয়েছে দুজনের মধ্যে। মমতাকে জম্মু ও কাশ্মীর যাওয়ার জন্যে আমন্ত্রণও জানিয়ে গিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।  

ওমর আবদুল্লা বলেন, “আমি পর্যটকে ভরা কাশ্মীর উপত্যকা যেমন দেখেছি, তেমন  ফাঁকা কাশ্মীরকেও দেখেছি। পর্যটকে ভরা ডাল  লেক দেখেছি, আবার একেবারে ফাঁকা ডাল লেকও দেখেছি। তবে এই মুহূর্তে কাশ্মীর উপত্যকা ফাঁকা নেই.  আপনারা মনে করবেন না, যে ফাঁকা কাশ্মীর নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। এই মুহূর্তে কাশ্মীরে অমরনাথ যাত্রীরা রয়েছেন, এছাড়াও আছেন বেশ কিছু পর্যটক। পহেলগাঁওয়ের কিছু জায়গা ছেড়ে ( যেখানে নিরাপত্তার কারণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে), সেই জায়গাগুলি ছাড়া কাশ্মীরের সর্বত্রই পর্যটকদের নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। সুতরাং আপনারা নিশ্চিন্তে কাশ্মীর ভ্রমন করতে পারেন।  ফের একবার আবিষ্কার করুন জম্মু ও কাশ্মীরকে।”


Loading

গুজরাটে সেতু ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি, মৃত ৯  

একদিকে দেশের ব্যাপক উন্নয়ন, আর একদিকে সেতুর ভগ্নদশা।

ছবি এএনআই সৌজন্যে 

আজ খবর (বাংলা), [দেশ], ভাদোদরা, গুজরাট, ০৯ / ০৭/২০২৫ :  গুজরাটের ভাদোদরার কাছে আজ একটি সেতু ভেঙে পড়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। 

গুজরাটের আনন্দ ও ভাদোদরার মধ্যে সংযোগকারী গম্ভীরা সেতুটি আজ ভেঙে পড়েছে।  ঐ  সেতুর ওপর দিয়ে ছুটে যাওয়া প্রায় চার পাঁচটি গাড়ি নিচে মহিসাগর নদীতে গিয়ে পড়েছে। একটি তেলের ট্যাংকারকে  বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখা গিয়েছে।  বেশ কিছু গাড়ি অল্পের জন্যে বেঁচে গেলেও নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেছে বেশ কয়েকটি গাড়ি।

আজ সকালে গম্ভীরা সেতুটির একাংশ হুড়মুড় করে ভেঙে পড়ে।  এই ঘটনায় আজ মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আহত হয়েছেন বেশ কিছু মানুষ। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।  এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি  প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আহতদের ৫০ হাজার টাকা করে এবং নিহতদের পরিবারের জন্যে ২ লক্ষ টাকা বলে ঘোষণা করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য  কামনা করেছেন। 


Loading

বিরল খনিজ সামগ্রী পেতে পাঁচ দেশে আট দিনের সফরে যাওয়ার আগে দেশকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 

বিরল খনিজ  সামগ্রীর  পাঁচ দেশে  লম্বা  সফর  প্রধানমন্ত্রীর

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০২/০৭/২০২৫ : আজ আমি ৫টি দেশ সফরে যাচ্ছি। ২-৯ জুলাই পর্যন্ত আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর করব। 


ঘানার প্রেসিডেন্ট মাননীয় জন দ্রামানি মাহামার আমন্ত্রণে ২-৩ জুলাই আমি ঘানা সফর করব। ঘানা হ’ল, গ্লোবাল সাউথ-এর এক গুরুত্বপূর্ণ অংশীদার এবং পশ্চিম আফ্রিকার দেশগুলিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিনিয়োগ, শক্তি, স্বাস্থ্য, সুরক্ষা এবং উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মুক্ত করতে ভারত বদ্ধপরিকর। ঘানার সংসদেও আমি বক্তব্য রাখব। 


৩-৪ জুলাই আমি ত্রিনিদাদ ও টোবাগো সফরে যাব। এই দেশটির সঙ্গে ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি মানুষে মানুষে আন্তরিক যোগাযোগ রয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাননীয়া ক্রিস্টিন কার্লা কাঙ্গালুর সঙ্গেও আমার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এই বছরের প্রবাসী ভারতীয় দিবসে তিনি ছিলেন প্রধান অতিথি। এছাড়াও, সম্প্রতি দ্বিতীয়বারের জন্য দায়িত্ব নেওয়া সেদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পার্সদ বিসেসরের সঙ্গেও আমার কথা হবে। ১৮০ বছর আগে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম ভারতীয় পা রেখেছিলেন। 


পোর্ট অফ স্পেন থেকে আমি যাব বুয়েনস আয়ারসে। ৫৭ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে আর্জেন্টিনা যাচ্ছেন। লাতিন আমেরিকায় ভারতের গুরুত্বপূর্ণ আর্থিক অংশীদার হ’ল আর্জেন্টিনা। সেদেশের প্রেসিডেন্ট জাভিয়ার মিলেইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে কৃষি, বিরল খনিজ দ্রব্য, বিদ্যুৎ, বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি ও বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। 


৬-৭ জুলাই রিও ডি জেনেইরো’তে ব্রিকস্‌ শীর্ষ সম্মেলনে আমি উপস্থিত থাকব। ব্রিকস্‌-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আর্থিক ক্ষেত্রে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে ভারত অঙ্গীকারবদ্ধ। এই সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গেও আমার একান্তে কথা হবে। আমি ব্রাসিলিয়াও সফর করব। প্রায় ছয় দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। আমার বন্ধু ব্রাজিলের প্রেসিডেন্ট মাননীয় লুই ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে গ্লোবাল সাউথ-এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। 

সফরের শেষ পর্বে আমি যাব নামিবিয়ায়। আমাদের মতো নামিবিয়ারও ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রেসিডেন্ট নেতাম্বু নান্দি-এনদ্বৈতওয়াহের সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠকও হবে। সেখানে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও গ্লোবাল সাউথ নিয়ে বিস্তারিত কথা হবে। নামিবিয়ার সংসদের যৌথ অধিবেশনেও আমি বক্তব্য রাখার সুযোগ পেয়েছি।


আমার দৃঢ় বিশ্বাস যে, এই ৫টি দেশ সফর আমাদের পারস্পরিক বন্ধুত্বকে আরও মজবুত করবে। পাশাপাশি, ব্রিকস্‌, আফ্রিকান ইউনিয়নের মতো বহুস্তরীয় প্ল্যাটফর্মে পারস্পরিক বিনিময় আরও গভীর হবে।


Loading

ভুয়ো অনুমতি পত্র নিয়ে অমরনাথ যাত্রার আগেই আটক এক যাত্রী 

অমরনাথ যাত্রার ভুয়ো অনুমতিপত্র নিয়ে ধরা পড়লেন এক যাত্রী 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০১/০৭/২০২৫ :  জম্মু ও কাশ্মীরেঅমরনাথ যাত্রার জন্যে প্রয়োজনীয় জাল অনুমতি পত্র নিয়ে ধরা পড়লেন এক তীর্থযাত্রী।  তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পহেলগাওঁতে হত্যাকাণ্ডের পর সমগ্র কাশ্মীর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা।  জম্মু থেকে পহেলগাঁও ,শেষনাগ,পঞ্চতরনী  হয়ে যাত্রীরা এগিয়ে যাচ্ছেন অমরনাথের দিকে।  এই বছর অমরনাথ যাত্রা সফলভাবে শেষ করতে বদ্ধপরিকর নিরাপত্তা বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ওমর আবদুল্লা  প্রশাসন।  কাশ্মীরের বিভিন্ন জায়গায় নাকা  চেকিং থেকে শুরু করে চিরুনি তল্লাশি অভিযান সব কিছুই চালানো হচ্ছে, যাতে অমরনাথ যাত্রা ভালোভাবে সম্পন্ন করা যায়। 

আজ অমরনাথ যাত্রাকালীন চেকিংয়ের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। এই ব্যক্তির কাছে অমরনাথ যাত্রার  ভুয়ো অনুমতিপত্র পাওয়া গিয়েছে।  এই ব্যক্তির নাম শিবম মিত্তল (বাবা কৃষাণ মিত্তাল),  ইনি  হরিয়ানার যমুনানগর জেলার জগধারীর দ্বারকা পুরীর বাসিন্দা।  যে বিধি নিষেধে কোনো যাত্রীকে অমরনাথ যাত্রা করতে আটকে দেওয়া যায়, সেই ধরনের কোনো একটা পরীক্ষা যাতে দিতে না হয়, তার জন্যেই তিনি একটি ভুয়ো অনুমতিপত্র জোগাড় করেছিলেন কিনা সেটাই এখন  খতিয়ে দেখ্ছে পুলিশ। এই কারণেই আপাতত আটক  করা হয়েছে এই ব্যক্তিকে। 

কাশ্মীর পুলিশ জানিয়েছে, “স্থানীয় প্রশাসনকে ঠকিয়ে এই ব্যক্তি অমরনাথ যাত্রা করতে চেয়েছিলেন। তিনি কিভাবে ঐ  অনুমতি পত্র জোগাড় করলেন, তা জানতে পুলিশ বিশদে তদন্ত শুরু করেছে। ঐ  ব্যক্তির বিরুদ্ধে শোন মার্গ থানায় একটি এফ আই আর  দায়ের করা হয়েছে।  অবৈধ অনুমতিপত্র নিয়ে কাশ্মীরে আর কেউ ঘুরছে কি না,অথবা অবৈধ অনুমতি পত্র নিয়ে আর কেউ অমরনাথের দিকে রওনা হয়ে গেল কিনা সেটা ভাল করে খতিয়ে দেখছে পুলিশ। 


Loading

রেলিং ভেঙে নদীতে গাড়ি, কোনোক্রমে উদ্ধার চালক 

ভারী বর্ষায় ঝাড়খণ্ডের নদীগুলি ভয়াল রূপ ধারণ করেছে, তার ওপর রেলিং ভেঙে নদীতে পড়ল গাড়ি। কোনোক্রমে প্রাণ বাঁচল চালকের।

আজ খবর (বাংলা), [দেশ], গিরিডি, ঝাড়খন্ড, ০১/০৭/২০২৫ : সেতুর রেলিং ভেঙে নিচে বারাক নদীতে পরলো ভারী যান। স্থানীয়দের তৎপরতায় কোনোক্রমে প্রাণ বাঁচলো চালকের।

গিরিডিহ-ডুমরি প্রধান সড়কে, বারাক নদীর উপর সেতু থেকে পড়ে যায় একটি গাড়ি। গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রেলিং ভেঙে অনেকটা নিচে নদীতে পড়ে যায় ঐ  গাড়িটি। দুর্ঘটনার সময় ঐ  পথ দিয়ে যাচ্ছিলেন কিছু গ্রামবাসী। দুর্ঘটনা ঘটতেই তাঁরা নদীতে এমএ উদ্ধারকাজে হাত লাগান। মূলত তাঁদের তৎপরতায় প্রাণ বাঁচে ঐ  চালকের। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘মঙ্গলবার সকালে সেতু পার হওয়ার সময়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে ভারী যানটি সেতুর রেলিং ভেঙে সরাসরি নদীতে পড়ে যায়।” এই  ঘটনার খবর পেয়ে প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে। একই সময়ে, স্থানীয় এক জেলে চালককে উদ্ধার করেছেন এবং পুলিশ বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত ঐ ট্রেলরকে ক্রেনের সাহায্যে নদী থেকে টেনে তোলার চেষ্টা করছে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুল কিভাবে ঘটে গেল দুর্ঘটনা ?  কি ঘটেছিল তা পুলিশ খতিয়ে দেখছে। 


Loading

সামরিক শক্তি দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে সেনাপ্রধান গেলেন ভুটানে 

প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সাথে ভারতের সমঝোতা অনেক দিনের, সামরিক সহযোগিতাও কাম্য বলে মনে করে দুই দেশ 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ৩০/০৬/২০২৫ : ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ ৪ দিনের সরকারি সফরে ভূটান গেলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা আরও বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে। 

এই সফরে সেনাধ্যক্ষ ভূটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে দেখা করবেন। তিনি রয়েল ভূটান আর্মির চিফ অপারেশনস অফিসার লেফটানেন্ট জেনারেল বাটু শেরিং-এর সঙ্গেও আলাপ আলোচনা করবেন। সেনাপ্রধান ভারতীয় দূতাবাস, ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিম এবং প্রজেক্ট ডিএএনটিএকে – এর শীর্ষ পদাধিকারীদের সঙ্গেও আলোচনা করেবেন। 

এই সফর ভারত ও ভূটানের মধ্যে গভীর এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ মৈত্রীর প্রতিফলন এবং নিকট ও বিশ্বস্ত অংশীদারের প্রতি ভারতের দায়বদ্ধতার পরিচায়ক। 


Loading

 একই দিনে পরপর তিনবার ভূমিকম্পে আশংকায় আন্দামান

কেন একই জায়গায় বারবার ভূকম্পন ?

আজ খবর (বাংলা), [দেশ],  পোর্ট ব্লেয়ার,আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ৩০/০৬/২০২৫ :  আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের কাছাকাছি  সমুদ্র এলাকায় বার বার ভূকম্পন অনুভূত হয়ে চলেছে। 

সোমবার একই দিনে তৃতীয়বারের জন্যে ভূমিকম্প অনুভূত হল আন্দামান সাগরে।  রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪.৭ ; বেলা ১২:০৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। আজই  সকাল ১০টা  বেজে ৯ মিনিট নাগাদ এই অঞ্চলে প্রথম ভূকম্পন অনুভূত হয়েছিল, সেটির মাত্রা ছিল ৪.৭; তারপর বেলা ১১:২২ নাগাদ ফের ভূকম্পন হয়েছিল। সেই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৬;

আন্দামান সাগর এমনিতেই ভূকম্পন প্রবন এলাকা এবং ভূকম্পনের দিক থেকে এই দ্বীপ পূঞ্জের  অবস্থান দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায়।  কিন্তু একইদিনে তিন তিনবার এই এলাকায় ভূকম্পন হয়ে যাওয়ায় চিন্তিত  আন্দামান প্রশাসন।  যদিও এই এলাকায় এখনো সুনামি সতর্কতা জারি করা হয় নি। গত ২৫ তারিখেও এই আন্দামান সাগরেভূকম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৬;  আজকের ভূমিকম্পে সেভাবে কোনো  ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। 


Loading

দেশ জুড়ে সোৎসাহে পালিত রথযাত্রা 

রথযাত্রা উপলক্ষে ভক্তেরা লুটায়ে  পথে কৰিছে প্রণাম 

আজ খবর (বাংলা), [দেশ], পুরী ও দীঘা, ওড়িশা ও পশ্চিমবঙ্গ, ২৭/০৬/২০২৬ : আজ রথযাত্রা, দেশের বিভিন্ন জায়গায় রথের দড়িতে টান পড়েছে। জগন্নাথ দেব চলেছেন মাসির বাড়িতে। সঙ্গে রয়েছেন দাদা বলভদ্র ও বোন সুভদ্রা।

পুরীতে রথের উৎসবে হাজির হয়েছেন লক্ষ লক্ষ ভক্তের দল। বহু প্রতীক্ষিত শ্র্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মত এবছরেও  ভীড়  উপচে পড়েছে। মা লক্ষীকে বিদায় জানিয়ে জগন্নাথদেব পুরীর মন্দির থেকে ভক্তদের কাঁধে চেপে  এবং তাঁর নন্দীঘোষ রথে বিরাজমান হয়েছেন।  রথের দড়িতে টান  পড়তেই বিজয় উল্লাসে মেতে উঠেছে মর্ত্যবাসী।  ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে একটু একটু করে রথ এগিয়ে চলেছে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে। 

এ বছর রথ উপলক্ষে সেজে উঠছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটিও। কিছুদিন  আগেই উদ্বোধন হয়েছিল, আর এই বছর প্রথম রথের দড়িতে টান পড়ল।  রথ উপলক্ষে দীঘায় প্রচুর ভক্তের ভীড় হয়েছে। রথের দড়িতে টান  দিতে দীঘায় আগেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার মানুষ আজ এক অন্যরকম মহোৎসবের সাক্ষী থেকে গেলেন। রথ উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়েছে। 

আজ রাজ্যের অন্যান্য জায়গাতেও রথ যাত্রা পালিত হচ্ছে মহা ধুমধামের সাথে। ইসকনের  রথযাত্রায় এ বছর বেশ ভীড় লক্ষ্য করা গিয়েছে। হুগলির মাহেশের রথেও  একই অবস্থা। উত্তর কলকাতার শহরতলি রথতলাতেও রথ বেরিয়েছে।  গুপ্তিপাড়াতেও আজ রথের দড়িতে টান  পড়েছে।  মহিষাদল রাজবাড়ীর রথ  উৎসবও পালিত হয়েছে।  বর্ধমানের আমাদপুরের রথযাত্রা বেশ বিখ্যাত, গোটা গ্রাম পরিক্রমা করে এই রথ। এই রথের চাকার মাটি দিয়েই তৈরি করা হয় দূর্গা মূর্তি। হুগলির চন্দনগরেও পালিত হয়েছে রথযাত্রা। নদীয়ার যাগবলহাট রথযাত্রাও পালিত হয়েছে মহা সোৎসাহে। হুগলির গরল গাছাতেও মুখার্জি বাড়ির রথ উৎসব পালিত হয়েছে। নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বাবার তৈরি রথযাত্রা পালিত হয়েছে। এছাড়াও কলকাতার খিদিরপুর অঞ্চলে জগন্নাথ মন্দির থেকেও প্রতি বছরের মত এ বছরেও রথ বেরিয়েছে বলে জানা গিয়েছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor