Aaj Khabor

চাকরি হারিয়ে দিশেহারা নদীয়ার সোনার ছেলে 

আজ খবর (বাংলা) [রাজ্য], কৃষ্ণনগর, নদীয়া, ০৪/০৪/২০২৫ :  ২০০২ সালে হাই জাম্পে সোনার মেডেল জিতে  নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় তিরঙ্গা।  এরপর মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন এথলিট সোমনাথ মালো। ২০১৬ সালে চাকরি পেয়েছিলেন তিনি, ছিলেন স্কুলের করণিক পদের দায়িত্বে।

সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্রায় ২৬০০০ চাকরি। রেয়াত পেলেন না সোমনাথ বাবুও। কিভাবে সংসার চলবে, মারণ রোগের চিকিৎসা করবেন কিভাবে?  পরিবারের মুখে অন্ন কোথা থেকে আসবে, সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়লেন নদীয়ার বীরনগর হাই স্কুলের সি গ্রুপের কর্মরত ব্যক্তি সোমনাথ মালো। রয়েছে কগাদা প্রশ্ন, উত্তর নেই কোনো। পরিবারের রয়েছে কন্যা সন্তান ও স্ত্রী। মাত্র তিন বছর বয়সে ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েন। থেমে থাকেনি জীবনযুদ্ধের লড়াই। প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি, এরপর ভারতের হয়ে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সাউথ কোরিয়ায়, সেখানে সোনার মেডেল ছিনিয়ে নেন সোমনাথ বাবু। জাতীয় সংগীত গেয়ে উড়িয়েছিলেন ভারতীয় তিরঙ্গা, কিন্তু ভালোই চলছিল সংসার। দুচোখে দেখছিল হাজার স্বপ্ন।

অল্প বেতনের সি গ্রুপের চাকরিতেই খুশি ছিলেন পরিবার নিয়ে। কিন্তু হঠাৎ সুনামিতে রাজ্যের ২৬ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের মধ্যেই উঠে এলো তাঁর তার নামও। এমত পরিস্থিতিতে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমনাথ মালো কি করবেন বুঝে উঠতে পারছেন না। স্ত্রীর চোখ দিয়ে পড়ছে অশ্রু, মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কিভাবে বেঁচে থাকবেন তিনি ! বর্তমান পরিস্থিতিতে হতাশাই  এখন যেন জীবন সঙ্গী দাঁড়িয়েছে সোমনাথ বাবুর পরিবারে। নদীয়ার তাহেরপুর পৌরসভার অন্তর্গত ডি ব্লকের বাসিন্দা সোমনাথ বাবু চাইছেন, আরো এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমা পালের নাম বহাল থাকলেও তার নাম বাতিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার করজোরে প্রার্থনা, রাজ্য সরকারই  একমাত্র তার পরিবারকে বাঁচাতে পারে।


Loading

দাবানল থেকে বাঁচতে ছুটে বেড়াচ্ছে পশুরা। হাতির আক্রমণে মৃত ১ 

আজ খবর অবাংলা) [রাজ্য],  চালসা , জলপাইগুড়ি, ০৩/০৪/২০২৫ :  ডুয়ার্স জুড়ে জ্বলছে জঙ্গল, দিশেহারা হাতি সহ অন্যান্য বন্য প্রাণ, অরণ্যে খাবার নেই।  অভয়ারণ্যই এখন ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে।  সমতল ছেড়ে পাহাড়ের পথে পালানোর সময়ে এক মানব দম্পতিকে  সামনে পেতেই শুঁড়ে  তুলে আছড়ে মারলো একটি হাতি। , 

ঘাস বন তৈরির জন্য আগুন লাগিয়েছে বন বিভাগ বলে দাবী করছেন পরিবেশ কর্মীর। সেই আগুন ধিকি ধিকি করে জ্বলে ছড়িয়ে পড়ছে অরণ্যের এদিকে সেদিকে। চালসা অঞ্চলে পুড়ে ছাই বিস্তীর্ন বনাঞ্চল। পুড়ে গিয়েছে বড় বড় গাছগুলিও।  আগুনের লেলিহান শিখায় পুড়ে মারা গিয়েছে প্রচুর ছোট প্রাণী এবং পাখি। পাওয়া গিয়েছে পুড়ে যাওয়া ময়ূরের ডিম। অরণ্যে না আছে খাবার, না আছে জল।  তার ওপর দাবানল থেকে বাঁচতে হাতির মত বড় প্রাণীরাও পাহাড়ের ওপর দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। 

এই রকম একটি পরিস্থিতিতে স্কুটিতে চেপে জলঢাকা যাওয়ার পথে হাতির সামনে পরে যায় এক দম্পতি। স্কুটি থেকে নেমে স্বামী পালানোর চেষ্টা করলেও স্ত্রী আর পালাতে পারেন নি।  একটি হাতি তাঁকে  শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই সম্ভবত মৃত্যু হয়েছে ঐ  মহিলার। স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পালাতে গিয়ে তিনি আহত হয়েছিলেন।  

ঘটনাটি ঘটেছে চাপড়ামারি অভয়ারণ্যের বনবাংলো যাওয়ার পথেই। ঐ  দম্পতির পরিচয় এখনো জানা যায় নি।  প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন ধরেই ডুয়ার্সের জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে। সেই আগুন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আগুনের হাত থেকে বাঁচতে দিশেহারা হয়ে অরণ্যের নানান প্রান্তে ছুটে বেড়াচ্ছে বন্য পশুরা। সেই দৃশ্য ইতিমধ্যেই ক্যামেরা বন্দীও  হয়েছে।  আগুনের হাত থেকে বাঁচাতে বড় আকারের পশুদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে বন দপ্তর। তবে সেই কাজে আরও সতর্ক হওয়ার দরকার বন দপ্তরের কর্মীদের। 


Loading

সুপ্রীম কোর্টের রায়ে চাকরি যাচ্ছেই রাজ্যের ২৬ হাজার শিক্ষক কর্মীর 

আজ খবর (বাংলা), [রাজ্য]  কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৪/২০২৫ :   যোগ্য প্রার্থী বা অযোগ্য প্রার্থী  আলাদা  গেলো না। পশ্চিমবঙ্গে একসাথে ২৬ হাজার জন (২৫,৭৫০ জন) শিক্ষাকর্মীর  চাকরি যাওয়া নিশ্চিত হয়ে গেল।সুপ্রীম কোর্টের নির্দেশ শুনে কার্যত কান্নায় ভেঙ্গে  পড়লেন চাকরিজীবী শিক্ষকরা।

এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল ২৬ হাজার চাকরি প্রার্থীদের চাকরি চলে যাবে। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে চাকরিরত কর্মচারীরা সুপ্রীম কোর্টে  আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি তাঁর রায়ে জানিয়ে দিলেন, যে এই ক্ষেত্রে হাইকোর্টের রায়কেই বহাল রাখা হল। অর্থাৎ চাকরি যাচ্ছেই এই সরকারি কর্মীদের। 

শুধু যে ২৬ হাজার কর্মীর চাকরি চলে যাচ্ছে তা নয়, এই কর্মীরা আজ পর্যন্ত যে বেতন পেয়েছেন তাও তাঁদেরকে ফেরত দিয়ে দিতে হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। দেশের শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যেই এই ২৬ হাজার শূন্য পদ পূরণ করতে হবে। চাকরি যাচ্ছেই বুঝে রীতিমত মাথায় হাত পড়েছে ২৬ হাজার শিক্ষক কর্মীর।অথই জলে পড়ে  রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। 

অভিযোগ উঠেছিল এসএসসির ২০১৬ সালের নিয়োগ অবৈধ, কারন এ ক্ষেত্রে এমন বহু নিয়োগ হয়েছে যা ওই  প্যানেল অনুযায়ী অযোগ্য কিন্তু উৎকোচের সাহায্যে তাদের নিয়োগ করা হয়েছে। এই অবৈধ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করা হয়েছিল। হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। শেষমেশ হাইকোর্ট রায় দিয়ে ২০১৬ সালের পুরো প্যানেলটাকে বাতিল ঘোষণা করেছিল। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রীম করতে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তবুও ঐ  বছরের যোগ্য ও অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করা যায় নি। হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়ে আজ সুপ্রীম কোর্টও  পুরো প্যানেলটিকেই বাতিল বলে ঘোষণা করে দিল। সেক্ষত্রে ২০১৬র পুরো প্যানেল অনুযায়ী যাঁরা চাকরি করছিলেন তাঁদের চাকরি চলে গেল। এই গোটা বিষয়টির ডে রাজ্য সরকারের ওপরেই চাপিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।


Loading

ধর্মীয় বিষ ছড়ানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের, গ্রেপ্তার ৮ 

আজ খবর (বাংলা), [রাজ্য], খড়িবাড়ি, দার্জিলিং, ০১/০৫/২০২৫ : অশান্তির আগুন ছড়ালো দার্জিলিং জেলার খড়িবাড়িতেও। এখানকার বাতাসে ধর্মীয় বিষ ছড়ানোর আগেই অবশ্য গোটা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পুলিশ।

দার্জিলিং জেলার খড়িবাড়িতে একটি মন্দির চত্বর থেকে মাংস পাওয়া যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষেপে যান। তাঁরা রাস্তায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন। পথ অবরোধ করে  টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শণ করেন। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও প্রথমদিকে বেশ সমস্যায় পড়তে হয়েছে পুলিশকে।

ঘটনাস্থলে পুলিশ আসতেই কিছু দুষ্কৃতী তাঁদেরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশের গাড়ি ভাংচুর করা হয় এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর বড়সড় পুলিশ বাহিনী এসে গোটা এলাকায় ছড়িয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 


Loading

বাজির গুদামে ভয়াবহ অগ্নিকান্ড প্রাণ নিল ৪ শিশু সহ ৭ জনের। খবর ছিল না পুলিশের কাছে 

আজ খবর (বাংলা) [রাজ্য], পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগণা, ০১/০৪/২০২৫ :  দক্ষিণ ২৪ পরগণার  পাথরপ্রতিমায়  বাজির কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৬ জনের। তার মধ্যে চার জনই শিশু বলে জানা গিয়েছে। বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে আজ একজনের মৃত্যু হয়েছে। 

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত পাথরপ্রতিমায়  গতকাল একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  যে বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়িতে বেআইনিভাবে প্রচুর পরিমানে বাজি মজুত রাখা ছিল বলে অভিযোগ উঠেছে।  বাজির ভান্ডারেই গতকাল আগুন লেগে গিয়েছিল। আর সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জন শিশু। 

যে বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই বাড়িটি একেবারে ঘিঞ্জি এলাকায় অবস্থিত। গতকাল সন্ধ্যায় এই বাড়ি থেকে পর পর দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ  শুনে মনে করা হচ্ছে সেখানে দুটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এরপরেই বাড়িটিতে আগুন লেগে গিয়েছিল। ঐ  বাড়িটিতে প্রচুর পরিমানে বাজি মজুত করে রাখা ছিল। অনেকে মনে করছেন, সেখানে বোমা বাঁধার কাজও করা হত।  

এই ধরনের ঘিঞ্জি এলাকায় কিভাবে এতো বিপুল পরিমানে বাজি মজুত রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টা কি স্থানীয় থানা জানতো না ? কেন তাদের কাছে খবর ছিল না এই বিষয়ে ? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “ভয়ঙ্কর  ঘটনা, ঐ  বাড়িতে বোমা বানানো হত। এতগুলো মানুষের মৃত্যু হল, খুব খারাপ লাগছে।”

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পরে ঐ  বাড়ি থেকে উদ্ধারকাজ চালানো হয়েছে। বাড়িটি থেকে মোট ছয়টি মৃতদেহ পাওয়া গিয়েছে। তার মধ্যে চারটি মৃতদেহ শিশুদের। এইভাবে মৃত্যু মিছিল বেড়েই চলেছে  রাজ্যে। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেআইনিভাবে বোমা বা বাজি মজুদ রাখা হয়েছে, যেখানে বিস্ফোরণ  ও আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। মারা গিয়েছেন অনেকে। অথচ খবর নেই পুলিশের কাছে। সেই খাগড়াগড় থেকে শুরু হয়েছে মৃত্য মিছিল।  ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে কল্যাণীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, সেখানে প্রাণ গেল চার জনের। এছাড়াও এর আগে বেআইনিভাবে বাজি বা বোমার স্তুপের আগুন লাগার ঘটনা ঘটেছে ভূপতিনগর, এগরা, বজবজে। সেখানেও প্রাণ গিয়েছে অনেকের। এই মৃত্যু তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। তা সত্বেও কোনো আগাম খবর থাকছে না প্রশাসনের কাছে। 


Loading

নৃশংস খুনের অভিযোগে ফাঁসির সাজা 

আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৫ : প্রকাশ্য দিবালোকে নৃশংস খু*ন। মহিলাদের কটুক্তি করায় প্রতিবাদ করায় নিজের মামাতো দাদা কে নৃশংস ভাবে কুপিয়ে খু*ন করার অভিযোগ। অভিযুক্ত র ফাঁ*সির সাজা জলপাইগুড়ি আদালতে।

২০২১ সালের ৪ মার্চ এনজেপি থানার মধ্য শান্তি নগর এলাকার ঘটনা। সাত সকালে চায়ের দোকানে নিজের মামাতো ভাই সুরেশ রায়ের ধারালো অস্ত্রের আঘাতে খু*ন হন পেশায় রাজমিস্ত্রী শঙ্কর দাস। কারন এলাকার মহিলাদের কটুক্তি করতেন মামাতো ভাই। প্রতিবাদ করে ছিলেন দাদা। ১৮ বার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত সুরেশ রায়ের ফাঁ*সির দাবিতে সরব হয়ে ছিলেন এলাকার বাসিন্দারা। 

 চার বছরের মাথায় মিললো বিচার। মোট ১২ জনের সাক্ষ্য ও একাধিক প্রমানের ভিত্তিতে নৃশংস খু*নের ঘটনায় অভিযুক্ত র ফাঁ*সির সাজা শোনালো জলপাইগুড়ি আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট। 

আদালতের রায়ে খুশি এলাকার বাসিন্দারা।


Loading

 তীব্র দাবদাহ, খুশির খবর শোনাতে পারলো না হাওয়া অফিস 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৫ :  মার্চ মাসের শেষ সপ্তাহেইপ্রচন্ড দাবদাহে ত্রাহি ত্রাহি অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গের। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল গরম আরও বাড়বে। 

প্রচন্ড গরমে তপ্ত তিলোত্তমা, কিন্তু এখনই খুশির খবর শোনাতে  আবহাওয়া দপ্তর।  হাওয়া অফিসের বক্তব্য গরম আরও কিছুটা বাড়বে। তবে শুধুমাত্র কলকাতাতেই নয় তীব্র তাপ প্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। বলা হয়েছে, দক্ষিণ বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে ।  আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণা জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা থাকবে বেশ কিছুটা বেশি। সোমবারের পর থেকে তাপমাত্রা কোমর সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। 

দার্জিলিং ও কালিম্পঙ জেলার কয়েকটি জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। দক্ষিণ বঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই. তবে উত্তর বঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ কিছুটা বৃষ্টি  হতে পারে। দার্জিলিং জেলার কিছু জায়গায় আগামীকাল বৃষ্টি হতে পারে। 


Loading

শুধু ডিম সেদ্ধ বেচেই লাখ টাকা

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৫ : শুধুমাত্র ডিম  সিদ্ধ বিক্রি করেই লাখপতি জলপাইগুড়ির বাসিন্দা। ব্যবসা করে বাড়ি গাড়ি সবই করেছেন।

কবিতার  ছন্দে  বলা যেতেই পারে ‘অমলেট   খেতে জোটে যত পাড়া  পড়শী’, তবে এখানে অমলেট নয়, শুধুমাত্র ডিমসেদ্ধ। সারাদিন শুধুমাত্র ডিমসেদ্ধ বিক্রি করেই যে সফল ব্যবসায়ী হওয়া  যায় তা দেখিয়ে দিয়েছেন জলপাইগুড়ির বিজয় বাড়ৈ।  আবার অনেকে তাঁকে রাহুল নাম চেনে। প্রতিদিন প্রচুর মানুষ তাঁর দোকানে আসেন শুধুমাত্র ডিমসেদ্ধ খেতে। সারাদিন ধরে বিজয় ডিমের খোলা ছাড়িয়ে চলেন। 

বিজয়ের দোকানে পাওয়া যায় পোল্ট্রি ডিম , দেশি ডিম , অস্ট্রেলিয়ান ডিম , হাঁসের ডিম।  একটি সাধারণ হিসেবে করে দেখা গিয়েছে বিজয় প্রতিদিন গড়ে প্রায় ৪০০ ডিম  বিক্রি করেন এবং মাসে কমপক্ষে  পঞ্চাশ হাজার টাকা রোজগার করেন।  সারা বছরে তাঁর রোজগার ৬ লক্ষ টাকারও  বেশি।  ব্যবসা থেকেই টাকা জমিয়ে তিনি বাড়ি করেছেন এবং তাঁর একটি গাড়িও আছে. জলপাইগুড়ি শহরের অতি  পরিচিত মুখ, ডিম  বিক্রেতা বিজয় বাড়ৈ।


Loading

ছন্দে ফেরার অপেক্ষায় মোথাবাড়ি 

আজ খবর (বাংলা), [রাজ্য ], মোথাবাড়ি ,  ২৮/০৩/২০২৫ :  মোথাবাড়ী ছন্দে ফেরার অপেক্ষায়, রয়েছে বিশাল বাহিনী।  পুলিশের উচিত ছিল আগেই ব্যবস্থা নেওয়া, বলছেন গ্রামবাসীরা। 

বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মালদা জেলার মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দুই গোষ্ঠীর মধ্যে। এর ফলে বেশ কিছু দোকানদারের বাড়িঘর, এমনকি দোকানপাট ভেঙ্গে দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এরপরে আজ সকাল থেকেই থমথমে পরিবেশ ছিল মোথাবাড়ি চৌরঙ্গী মোড় এলাকা জুড়ে। 

এলাকাতে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ। যাতে করে আজ নতুন করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, এমনকি পুলিশ পিকেট বসানো হয়েছে মন্দির ও মসজিদের পাশে। আতঙ্কের ছাপ এলাকার বাসিন্দাদের। বাসিন্দাদের আরও অভিযোগ যদি পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নিত আগে থেকে, তাহলে এই দিনটা দেখতে হতো না।  স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ.  

সকলেই দোকান পাট বন্ধ করে বসে আছেন। ঘটনা স্থলে রয়েছেন  পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দাদের জোরালো অভিযোগ, যে ঘটনা ঘটেছে তা  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও কে নিয়ে।  পুলিশ প্রশাসন আগে থেকে কঠোরভাবে ব্যবস্থা নিলে  আজ এরকম হতো না. এর জন্য পুরোপুরি দায়ী পুলিশ প্রশাসন।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor