নার্সিং হোম হোক বা হাসপাতাল ‘রেফার’ রোগ আর গেল না, আর কত প্রাণের বিনিময়ে এই অসুখ সারবে ?
আজ খবর (বাংলা), [রাজ্য], কালিয়াচক, মালদহ, ১৬/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা : এই রাজ্যে চিকিৎসা না পেয়ে মা এবং শিশুর মৃত্যু। বুক ভরা আশা নিয়ে অন্য রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর জন্য। কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুই জনকেই হারাতে হল। এই ঘটনায় মালদহের কালিয়াচক থানার জালালপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা।
জানা গেছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ। গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর স্ত্রী ফুলটুসি খাতুনকে (২৪) মালদায় নিয়ে আসেন। অভিযোগ, ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাঁদের কালিয়াচকের জালালপুরে একটি নার্সিংহোমে নিয়ে যান। সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন। রাতেই নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যোজাতকে মালদা মেডিকেলে ভরতি করতে বলে। ভোর পাঁচটা নাগাদ সদ্যোজাতকে মেডিকেলে ভরতি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে। আজ মালদা মেডিকেলে মৃত্যু হয় সদ্যোজাতেরও।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রাতেই শিশুকে রেফার করা হয়েছিল। ওই মহিলারও শারীরিক অবস্থার অবণতি হতে থাকায় তাঁকেও সকালে মেডিকেলে রেফার করা হয়। নার্সিংহোমে ওই মহিলার মৃত্যু হয়নি।
এদিকে এই খবর পাওয়ার পরেই এসে পৌঁছান জেলা স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। জেলা স্বাস্থ্য দপ্তরের ওই প্রতিনিধি দলের হাতে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ পত্র তুলে দেন অসহায় বাবা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য সাথী প্রকল্পের কো-অর্ডিনেটর প্রতীক সান্যাল জানান, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে।”
ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে যায় ভুটানের ডাম্পার, সেই সুযোগ থেকে বঞ্চিত ভারতের ট্রাক মালিক ও চালকেরা। তাই এই আন্দোলন , ভুটানের ট্রাক আটকে দেওয়া হয়েছে ফুলবাড়ী সীমান্তে।
আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৬/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা।
ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবিতেই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক।
ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়। কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাক এর জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন শতাধিক ভারতীয় ট্রাক চালক মালিকরা। সতর্ক বিএসএফ। ঘটনাস্থলে পুলিশ। বিপাকে কয়েক হাজার ভুটানের ট্রাক চালক।ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা।
যে দোকানে আগুন লেগেছিল সেই দোকানের গায়ে গায়ে অনেকগুলি ছোট ছোট দোকান রয়েছে, ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে াণ না গেলে সত্যিই বড় বিপদ ঘটে যেতে পারত।
আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৬/০৬/২০২৫ নিজস্ব প্রতিনিধি :
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো জলপাইগুড়ি শহরের ব্যস্ততম এলাকা । নামী ব্র্যাণ্ডের জুতোর শোরুমে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য। ঘন্টা দুয়েকের চেস্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের ঘটনা। রবিবার রাত ৯টা নাগাদ ওই শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন। আসে কোতোয়ালি থানার পুলিশ৷ প্রায় ঘন্টা দুয়েকের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও শোরুমটি তে থাকা সামগ্রীর প্রায় সবটাই ভস্মীভূত হয়ে যায়। তাতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো স্পস্ট নয়। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। আগুন নিয়ন্ত্রণে না এলে আরও বড়মাপের ক্ষতি হতে পারত ওই এলাকায়।
কারণ এলাকাটি শহরের অন্যতম জনবহুল বাজার এলাকা। ছোটবড় প্রচুর দোকান রয়েছে পাশাপাশি । আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা দুস্কর হয়ে পড়ত। অভিযোগ, ওই শোরুমের অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিলো না। ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে এসেছিলেন পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তাঁরা জানিয়েছেন, দমকল এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ করা হবে।
সারারাত বৈকুণ্ঠপুর অরণ্যে চিরুনি তল্লাশি চালিয়ে দুই ডাকাতকে টাকা সহ গ্রেপ্তার করেছে পুলিশ, পুলিশের এই কাজ অবশ্যই প্রশংসনীয়
আজ খবর (বাংলা), [রাজ্য], ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ১৫/০৬/২০২৫ : নিজস্ব প্রতিনিধি : গতকাল ময়নাগুড়ি থেকে গ্যাস কাটার দিয়ে একটি এটিএম মেশিন থেকে প্রায় ৫৬ লক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায় ডাকাতরা।
এটিএম থেকে টাকা লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি জুড়ে। পুলিশের তাড়া খেয়ে এই ডাকাতদল ঢুকে পড়ে বৈকুন্ঠপুর অরণ্যে। তারপর জঙ্গলের পথ ধরেই চুপিসারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে. পুলিশ বুঝতে পারে ডাকাতদল অরণ্যে প্রবেশ করেছে। সেই মুহূর্তে পুলিশ কিসিন্টু এতটুকুও পিছপা হয় নি. পুলিশও বৈকুন্ঠপিয়ের অরণ্যে প্রবেশ করে এবং খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে. পুলিশের আর কয়েকটি দল বৈকুণ্ঠপুর অরণ্যের বাইরে বিভিন্ন জায়গায় পাহারা দিতে থাকে।
গতকাল প্রায় সারারাত অরণ্যের ভিতরে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঐ ডাকাত দলের দুজনকে পুলিশ ধরতে পেরেছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের হেফাজত থেকে এখনো পর্যন্ত ১৫ লক্ষ্য টাকা উদ্ধার করা গিয়েছে। ঐ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দের খোঁজে এখনো বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের মধ্যে একজনের নাম আসলাপ খান (৫৫), হরিয়ানার বাসিন্দা, আর এক জন মহম্মদ সমসের খান (৩৭), বিহারের বাসিন্দা।
প্রবীণদের নিরাপত্তার দিকটা আজ যথেষ্ট অবহেলিত। বেশিরভাগ পরিবারে যেন ক্রমেই পিছিয়ে পড়ছেন প্রবীণরা। আজ বিশ্ব প্রবীণ দিবসে সচেতনতা শিবির হল জলপাইগুড়িতে।
আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৫/০৬/২০২৫ :নিজস্ব প্রতিনিধি : বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে বিশেষ অনুষ্ঠান জলপাইগুড়িতে।
রবিবারে আজকের দিনটিকে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় সমগ্র পৃথিবী জুড়ে। তারই অংশ হিসেবে এদিন ডি এল এস এ,এবং এস এল এস এ,জলপাইগুড়ির উদ্যোগে এক বিশেষ কর্মসূচী পালিত হয় শহরের প্রয়াস সভা ঘরে। এই অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং শহরের প্রবীণ নাগরিকদের একটি বড় অংশ।
এই বিশেষ দিন প্রসঙ্গে বলতে গিয়ে বিচারক সুদেষ্ণা মোহন্ত বলেন, “বর্তমানে আমাদের দেশের মোট জনসংখ্যার ১২ শতাংশ প্রবীণ নাগররীক এবং ২০৫০ সালে এই সংখ্যাটি ১৯ শতাংশ হবে , যে সময় প্রতি ৬ জনের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি পাওয়া যাবে। এই বিপুল সংখ্যক প্রবীণ নাগরিকেরা আজকের তারিখে পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন অবস্থানে দুর্ব্যবহার এবং নানান ধরনের নির্যাতনের শিকার। এই সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসতেই এমন বিশেষ দিনের ঘোষণা এবং বিশ্ব জুড়ে সচেতনতা মূলক প্রচার।” .
অপরদিকে এই বিশেষ দিন প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে গনপত বলেন, “আজ বিভিন্ন ভাবে প্রবীণ নাগরিকেরা নির্যাতনের শিকার, আমাদের সবাইকে এই বিষয়ে আরও ওয়াকিবহাল হতে হবে, এরই সঙ্গে এর বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যেতে হবে।”
রাজ্যের জুটমিলগুলিতে শ্রমিক অসন্তোষ বেশ পুরোনো বিষয়, কিন্তু মিল কর্তাকে প্রহারের জেরে জগদ্দলে যে জুট মিল বন্ধ হয়ে গেল, সেই কারনে জীবিকা হারালেন প্রচুর মানুষ।
আজ খবর (বাংলা), [রাজ্য] ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা, ১৪/০৬/২০২৫ :নিজস্ব সংবাদদাতা : মিল মালিক কর্তৃপক্ষকে বেধড়ক মারধরের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুটমিল।
ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দল এর অকল্যান্ড জুট মিল হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। জানা গেছে বেশ কিছুদিন ধরে ওই মিলে মালিকপক্ষের সাথে গন্ডগোল হচ্ছিল শ্রমিকদের একাংশের। জানা গেছে আজ সকালে আচমকা ওই মিলের কর্তৃপক্ষ শংকর তরফদারকে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের শাসক দলের শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে। শঙ্করকে গুরুতর আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা গড়াতেই কাজে যোগ দেওয়া শ্রমিকদের মিল থেকে কাজ ছেড়ে চলে যাওয়া নির্দেশ দেওয়া হয়। তারপরেই শ্রমিকরা বলেন, শুনেছি মিলে মারপিট হয়েছে , তার জেরেই সম্ভবত কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছে। এর বাইরে আর কিছু বলতে পারব না। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, “জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার। তাই প্রত্যেকটা মিলে জুলুমবাজি চালাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই মিলের সাহেবকে আজ মারধর করা হয়েছে। এলাকার কাউন্সিলরের ছেলে তার দলবল নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে ওই সাহেবকে মারধর করেছে। পুলিশ কোন কাজ করছে না।”
সীমানাহীন অন্যায়, মালদহের ঘটনা। জোর করে জমির দখল নিতে বাধাপিয়ে প্রচন্ড মারধর দুই পরিবারকে। দর্শক পুলিশ।
আজ খবর (বাংলা), [রাজ্য], কালিয়াচক, মালদা, ১৪/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা : স্বামীকে ঘরবন্দি করে স্ত্রীকে বেধড়ক মারধোর। ভাঙচুর করা হল বাড়ি ঘর,লুঠ নগদ টাকা এবং সোনা।
মালদার কালিয়াচকে প্রকাশ্য দিবালোকে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্যে এখন ঘরছাড়া দুটি পরিবার। পুলিশের উপর আস্থা হারিয়ে মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার। মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা।
জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দূর সম্পর্কের তিনজন ভাই মিলে ২০১৯ সালে মাস্টার পাড়া এলাকায় ৮ কাঠা জায়গা কিনেছিল। কিন্তু এখন সেই জায়গার দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলিম শেখ, নাসিম শেখ, ফারুক শেখ সহ বেশ কয়েকজন। এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যাবসায়ী।
প্রতিবাদ করায় এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায়। সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকে বেধড়ক মারধর করা হয়। ভাড়াটিয়ার স্বামীকে ঘর বন্দী করে তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে তাদেরকেও মারধর করা হয়। প্রাণভয়ে এখন ঘর ছাড়া তারা। প্রাণনাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন না এই ব্যবসায়ী।
এই অবস্থায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ওই ভাড়াটিয়া এবং জমির মালিক। তবে যদিও এই ঘটনায় কালিয়াচক থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির অভিযোগ তৃণমূলের ছত্রছায়ায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না।
অরণ্যের মধ্যে খাদ্য সংকট, তাই বন থেকে বাইরে বেরিয়ে আসতে হচ্ছে পশুদের। ধরা পড়ল ১২ ফুট লম্বা বিশালাকার পাইথন
আজ খবর (বাংলা), [রাজ্য], বানারহাট,জলপাইগুড়ি, ১২/০৬/২০২৫ : লোকালয়ের থেকে উদ্ধার বিশাল আকৃতির পাইথন” ঘটনায় চাঞ্চল্য বানারহাটে।
বুধবার রাতেই বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকার বেরুবাগ নদীতে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি বিশাল আকৃতির পাইথন। সেই সময় স্থানীয় বাসিন্দারা ১২ ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে, বেঁধে রাখে প্রাথমিক স্কুলের মাঠে। এদিকে পাইথনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই একের পর এক ভিড় জমান এ লেখার বাসিন্দারা, পরবর্তীতে খবর দেওয়া হয় মরারঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বন কর্মীদের বন কর্মীরা ঘটনাস্থলে এসে ১২ ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে বনদপ্তর সূত্রে খবর পাইথনটিকে পর্যবেক্ষণের পর মরার ঘাট রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
তবে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার ওই এলাকা থেকে পাইথন উদ্ধার হয়েছে, বিভিন্ন সময় গবাদি পশু হাঁস-মুরগি সাবার করছে। তার জেরে আতঙ্কিত রয়েছে এলাকার মানুষরা। তাদের আশঙ্কা গ্রামের পাশেই রয়েছে খট্টিমারি জঙ্গল। সেই জঙ্গল থেকেই খাদ্যের লোভে গ্রামে চলে আসছে পাইথন।
তার নির্দেশে সেক্স চক্রে যোগ না দেওয়ায় পাঁচ মাস ধরে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল এক তরুণীকে. এবার আদালতে তোলার সময় ঠাস করে থাপ্পড় খেতে হল মক্ষীরানী শ্বেতা খানকে।
শ্বেতা খান
আজ খবর (বাংলা), [রাজ্য]হাওড়া,পশ্চিমবঙ্গ, ১২/০৬/২০২৫ : শ্বেতা খানকে আদালতে নিয়ে যাওয়ার সময় থাপ্পড় মারলেন যুব তৃণমূল নেত্রী। যদি থাপ্পড় মেরে ঘটনাস্থল থেকে চলে যান ঐ মহিলা।
শ্বেতা খানকে বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে পেশ করে পুলিশ। যখন পুলিশের গাড়ি থেকে নামিয়ে শ্বেতা খানকে আদালতে পেশ করা হচ্ছিল, সেই সময় তৃণমূলের এক যুবনেত্রী তাকে থাপ্পড় মারেন। ধৃত শ্বেতা খানকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভ সামলাতেই রীতিমতো হিমশিম খেয়ে যায় হাওড়া পুলিশ। এরপর এক প্রকার টানতে টানতে শ্বেতা খানকে আদালতের এজলাসে নিয়ে যায় পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,আলিপুরের গোপন আস্তানা থেকে বুধবার রাতে গ্রেফতার হন শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম। সোদপুরে তরুণীকে নির্যাতনের ঘটনায় এবার গ্রেফতার হন শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম। আলিপুরের একটি গোপন আস্তানা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে হাওড়া পুলিশ। এর আগে বুধবার সকালে আলিপুরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হয় ফুলটুসি বেগমের ছেলে আরিয়ান খান।
আদালতে নিয়ে যাওয়ার সময় শ্বেতা খান বার বার সাংবাদিকদের বলতে থাকে যে,গুড্ডু খান নাম একজন তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। নির্যাতিতা মেয়েটিকে সেই নাকি হায়ার করে নিয়ে এসেছিল। ঘটনা আসলে কি, সেটা তদন্ত করে দেখার কাজ পুলিশের।
এবার হাওড়া পুলিশ মুখোমুখি মা ও ছেলেকে বসিয়ে ওই সোদপুরের তরুণীকে শারীরিক অত্যাচারের ঘটনায় জেরা করবে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগমকে হাওড়া আদালতে পেশ করে পুলিশ। এদিকে, সোদপুরে তরুণী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আরিয়ান খান গ্রেফতার হয়। বুধবার গল্ফগ্রীন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের সাহায্য নিয়ে অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য হাতে পেতে চাইছে পুলিশ। জানা গিয়েছে, আরিয়ান খান ও তার মা শ্বেতা খানের খোঁজে কয়েকদিন ধরেই তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোবাইলের সূত্র ধরে আরিয়ানের হদিশ মেলে। তারপরেই তাকে কলকাতা পুলিশের সাহায্যে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালেই আটক করা হয়েছিল আরিয়ানের দিদা তথা শ্বেতার মাকে। তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই ঘটনায় আটক করা হয়েছে আরিয়ানের সহযোগী জোয়াকেও। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আরিয়ানের খোঁজ মিললেও মা শ্বেতা ওরফে ফুলটুসির খোঁজ পাচ্ছিল না পুলিশ। ছেলে ও মাকে জিজ্ঞাসাবাদ করে ফুলটুসির খোঁজ পেতে মরিয়া ছিল পুলিশ। বড় প্রোডাকশন হাউসে কাজ দেওয়ার নাম করে তরুণীদের টোপ দেওয়া হত বলে অভিযোগ। তারপরে তাঁদের দিয়ে সেক্স র্যাকেট চালানোর প্রস্তাব দেওয়া হত। তেমনই সোদপুরে তরুণীকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় অকথ্য অত্যাচার চালানো হয়। বর্তমানে সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই তরুণী। তাঁর শরীরের অবস্থা খুব খারাপ বলে জানা গিয়েছে।
পুলিশের ধারণা ছিল কলকাতার বাইরে যান নি শ্বেতা খান। শহরের কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে সে। ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত শ্বেতার খোঁজ পেতে মরিয়া হয়ে উঠেছিল পুলিশ। অবশেষে খোঁজ মিলল বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আলিপুরে। সেখান থেকেই গ্রেফতার হন শ্বেতা খান। আর বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করার সময় তৃণমূল যুবনেত্রীর সজোরে থাপ্পড় হজম করতে হল শ্বেতা খানকে। এদিকে আজ আদালত চত্বরে দাঁড়িয়ে বেশ কিছু লোক সাংবাদিকদের কাছে দাবি জানালেন যে শ্বেতা আদৌ তৃণমূলের কেউ নয়। সে তৃণমূলের বদনাম করার চেষ্টা করেছে।
গতকাল কলস যাত্রার পর আজ স্নান যাত্রা আর কিচুদিন পরেই রথযাত্রা। এবার চতুর্থ বছরে পড়ল এই রথ উৎসব।
আজ খবর (বাংলা), [রাজ্য], রথতলা, বেলঘরিয়া, ১১/০৬/২০২৫ : বেলঘরিয়ার জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে অনেক দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন, আর কিছুদিন পরেই হবে রথযাত্রা। ব্যাপক ভীড় হবে সেদিনও।
গতকাল ছিল কলস যাত্রা কলস যাত্রার মধ্যে দিয়ে গঙ্গা থেকে ১০৮ ঘড়া জল নিয়ে আসা হয় রাতে সেই জল বিভিন্ন দ্রব্য দিয়ে পুজো করা হয় পুজো করা সেই গঙ্গাজল দিয়ে আজ বলভদ্র মাতা সুবোধরা দেবী এবং জগন্নাথ দেবের স্নান করানো হয়। বলভদ্র দেব কে ৩৩ কলসি জল দিয়ে স্নান করানো হয়। মা সুভদ্রা দেবীকে ২২ ঘরা জল দিয়ে স্নান করানো হয়। এবং জগন্নাথ দেবকে ৩৫ ঘড়া জল দিয়ে স্নান করানো হয়; সুদর্শনকে ১৮ ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এত জল দিয়ে স্নান করানোর পরে বলভদ্র, মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে স্থানের পরে তাদের জ্বর আসে। সে কারণেই আজকের পর থেকে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, ভক্তদের দেখা দেবেন না কিন্তু দৈনন্দিন মন্দিরের ভিতরে পুজো অর্চনা চলবে এবং একদম রথের দিন ওনারা বাইরে বের হবেন সেদিনকে পুজো অর্চনার পর বল ভদ্র মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে রথে তোলা হবে।
বেলঘড়িয়া রথ তলার জগন্নাথ মন্দিরের রথ এ বছর চতুর্থ বর্ষের পদার্পণ করলো বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরের রথের বানানোর কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে তিনটে পয়ত্রিশ ফূটের রথ সেই রথেই উঠবেন বল ভদ্র মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেব একমাত্র বলরাম সুভদ্রা, জগন্নাথ সরাসরি তার ভক্তদের কাছে আসেন এই রথের সময় সোজা রথ এবং উল্টো রথের দিন তার ভক্তদের কাছে তারা সরাসরি চলে আসেন ভক্তদের মাঝে। আজ রথ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল বলরাম জগন্নাথ সুভদ্রা দেবীর স্নানযাত্রার মধ্যে দিয়ে।