Aaj Khabor

এবার নতুন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ 

ভারত বেশ রিল্যাক্স মুডে খেলছে 

আজ খবর (বাংলা), [খেলা] বার্মিংহাম,ইউকে, ০৬/০৭/২০২৫ :  শনিবার ফের একটা নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ও ব্যাটার ঋষভ পন্থ।

নতুন কি ইতিহাস তৈরি করলেন ঋষভ ?  একটি রিপোর্টে বলা হয়েছে ভারতীয় উইকেট কিপার ও ব্যাটার ঋষভ পন্থ প্রথম এশীয় যিনি স্পেশালিস্ট উইকেট কিপার হয়েও টেস্ট ক্রিকেটে ২০০০ রান করেছেন   (মোট সংগ্রহ ২০২৩)। এই রান তিনি তুলেছেন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (SENA)।  তবে এই মাইলস্টোন ঋষভ স্পর্শ করলেন বার্মিংহামে এসে। 

ঋষভ পন্থ  এই টেস্টে প্রথম ইনিংসে ৪২ বলে মাত্র ২৫ রান তুললেও দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকেই একটা ঝোড়ো ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। ঋষভ দ্বিতীয় ইনিংসে ৫৮ বলে ৬৫ রান   এবং এই রান তিনি তুলেছেন আটটা  চার এবং তিনটি ছক্কা হাঁকিয়ে।  তাঁর বাউন্ডারি  হাঁকানো শটগুলি ছিল বেশ নয়নাভিরাম। 

চলতি টেস্টে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৫৮৭ রান , প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ৪০৭ রান. দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে আরও ৪২৭ রান।  ভারত ডিক্লেয়ার করার পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে মোট ৭২ রান তুলেছে।  আগামীকাল শুরু হবে এই টেস্ট ম্যাচের  পঞ্চম দিনের খেলা। 


Loading

টিম ইন্ডিয়া : ইংল্যান্ড সিরিজ শুরুর আগে শুরু হল নেট প্র্যাকটিস 

গৌতম গম্ভীর ও অর্শদীপ

আজ খবর (বাংলা), [খেলা], লন্ডন, ইংল্যান্ড, ১০/০৬/২০২৫ :  আর কিছুদিন পরেই ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শুরু করবে ভারত। পাঁচ ম্যাচের সেই সিরিজের আগে আজ নেট প্রেকটিস শুরু করে দিল ভারতের নীল বাহিনী। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টটি শুরু হতে চলেছে ২০ তারিখ থেকে।, ম্যাচ হবে হেডিংলের মাঠে। লিডসের এই মাঠে ভারত আগেও অনেক ম্যাচ খেলেছে, তবে এবার তারুণ্যে ভরা ভারতীয় ক্রিকেট দল। আজ প্রথমেই মাঠে নেমে গা ঘামিয়ে নিয়েছে শুভমন গিল, ঋষভ পন্থ ও বুমরারা। এরপর শুরু হয়েছে নেট প্র্যাকটিস। এই নেট প্র্যাকটিসে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের অস্ত্রগুলিকে শান দিয়ে নেওয়ার পূর্ণ সুযোগ পাবেন। 

খেলোয়াড়দের নেট প্রেকটিসের একটি ভিডিও ইন্ডিয়ান ক্রিকেট টিমের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, জাদেজা, বুমরারা গা ঘামাচ্ছেন এবং বিভিন্ন শারীরিক কসরৎ  করছেন। বেশ ফুর্তিতে রয়েছে গোটা টিমমে আজ কোচ টি দিলীপের তত্বাবধানে টিম ইন্ডিয়া বেশ কিছুটা ফিল্ডিং প্র্যাকটিসও করেছে। 

ইংল্যান্ডে গিয়ে টিম ইন্ডিয়া কখন কি করছে, খেলার কভারেজ ইত্যাদি সবকিছু দেখতে চোখ রাখুন ‘আজ খবর’ এর খেলা বিভাগে। সাবস্ক্রাইব করুন ‘আজ খবর’   – aajkhabor.in লিংক দিয়ে ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।


Loading

গ্রেপ্তার করার পর RCB কর্তাদের মেডিকেল টেস্ট করা হবে 

আজ খবর (বাংলা), [খেলা], ব্যাঙ্গালোর, কর্ণাটক। ০৬/০৬/২০২৫ :  আইপিএল ফাইনালের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি কর্তা  এবং ইভেন্ট ম্যানেজারদেরকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। আজ তাঁদের মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। 

আইপিএল ফাইনালের দিন দিল্লী আর ব্যাঙ্গালোরের ম্যাচ উপলক্ষে প্রায় তিন লক্ষ্ মানুষের ভীড় হয়েছিল । ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে ম্যাচ  ছেড়েছিল ব্যাঙ্গালোর। সেদিন আরসিবি টিমকে শুভেচ্ছা জানাতে স্টেডিয়ামের বাইরে ভীড় করেছিল প্রচুর মানুষ। সেই অনিয়ন্ত্রিত ভীড় সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। সেই সময় পালাতে গিয়ে প্রায় পঞ্চাশ জন মানুষ আহত হয়েছিলেন এবং ১১ জনের মৃত্যু হয়েছিল। 

এই ঘটনার জন্যে পুলিশের বেশ কয়েকজন বড় কর্তাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু এই ঘটনার দায় আরসিবি এবং ডিএনএ  নামক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রূপ এড়াতে পারে না, তাই এই দুই কোম্পানির কর্তাদেরও  গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাঁদের মেডিকেল টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। 

চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন যে ঘটনা ঘটেছিল, তার জন্যে কর্ণাটক পুলিশ কর্ণাটক ক্রিকেট কন্ট্রোল বোর্ড, রয়াল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ডিএনএ  ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল।  কর্ণাটক হাইকোর্টে এদের বিরুদ্ধে রিট পিটিশনও জমা পড়েছে।  এফআইআরে নাম রয়েছে কর্ণাটক ক্রিকেট বোর্ডের  ডিরেক্টর, প্রেসিডেন্ট রঘুরাম ভাট , সেক্রেটারি এ শংকর, কোষাধ্যক্ষ ই এস জয়রাম ও অন্যান্যদের। যদিও এঁরা তাঁদের এফআইআর  থেকে নাম খারিজ করার ব্যাপারে আবেদন করেছেন। 


Loading

ইংল্যান্ডে সিরিজ খেলতে রওনা দিল ভারতীয় ক্রিকেট দল 

আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ০৬/০৬/২০২৫ :  ইংল্যান্ডের সাথে টেস্ট ক্রিকেট সিরিজ খেলতে ভারতীয় দল মুম্বই  বিমানবন্দর থেকে হিথরোর দিকে উড়ে গেল।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ৫ টেস্ট ম্যাচের এই টেস্ট সিরিজ ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে  জুন মাসে এবং শেষ হবে আগস্ট মাসে।  খেলা হবে লিড্স্-এর হেডিংলেতে, বার্মিংহামের এজবাস্টনে, লন্ডনের লর্ডস ও  ওভালে এবং শেষ ম্যাচটি হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ময়দানে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অব্যাহতি নেওয়ার পর এটাই ভারতের সামনে প্রথম টেস্ট সিরিজ হতে চলেছে। ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল।

২০০৭ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কোনো টেস্ট সিরিজ ভারত জেতে নি।এবার  শুভমন গিলের নেতৃত্বে ভারত সেই সুযোগ পেয়ে যাচ্ছে। টেস্ট সিরিজে ভাল খেলার মত বেশ কয়েকজন খেলোয়াড় ভারত ইতিমধ্যেই তৈরি করে নিতে পেরেছে। তাঁরা রয়েছেন নীল বাহিনীতে। প্রথম ম্যাচটি হবে ২০ থেকে ২৪শে  জুন, দ্বিতীয় ম্যাচটি হবে ২ থেকে ৬ই জুলাই, তৃতীয় ম্যাচটি হবে ১০ থেকে ১৪ই জুলাই, চতুর্থ ম্যাচটি হবে ২৩ থেকে ২৭শে  জুলাই এবং শেষ অর্থাৎ পঞ্চম ম্যাচটি হবে ৩১শে  জুলাই থেকে ৪ঠা  আগস্ট তারিখ পর্যন্ত। 


Loading

চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে আনন্দ, বাইরে মৃত্যু মিছিল

আজ খবর  (বাংলা) [খেলা], ব্যাঙ্গালোর, কর্ণাটক, ০৪/০৬/২০২৫ : গতকাল যখন আইপিএল টুর্নামেন্ট জিতে মাঠের মধ্যে খেলোয়াড় এবং দর্শকরা আনন্দ ও উৎসবে মেতে উঠেছে, তখন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তৈরি হচ্ছে মৃত্যু মিছিল। ঘটছে পুলিশের লাঠিচার্জ এবং পদপিষ্টের ঘটনা।

গতকাল আইপিএল-এর ফাইনাল ম্যাচে ৬ রানে পাঞ্জাবকে হারিয়ে রয়াল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৮ বছর পর চ্যাম্পিয়ান হয়। ঘরের  মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। গতকালের ম্যাচে ভাল খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৪৩ রান করে আউট হয়েছিলেন। খেলার শেষে গোটা চিন্নাস্বামী স্টেডিয়াম যখন আনন্দে আত্মহারা, তখন স্টেডিয়ামের বাইরের দর্শকরা একটিবারের জন্যে তাদের প্রিয় দলকে এবং তার সাথে সাথে বিরাট কোহলিকে দর্শন করতে চায়। সুবিশাল জনতা এই আবদার নিয়ে উত্তেজনা বাড়ায়। জনতার আবদার মেটাতে না পেরে গতকাল পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।  নিমেষে পরিবেশ পাল্টে যায় চিন্নাস্বামী স্টেডিয়ামের।

এরপর পালতে গিয়ে বহু মানুষ পদপিষ্ট হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন “এই ঘটনায় অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন আহত হয়েছে”। যদিও বেসরকারি মতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রাজ্য সরকারের চূড়ান্ত অব্যবস্থার কারণেই গতকাল রাতে এতবড় ঘটনা ঘটে গিয়েছে। আইপিএল-এর ফাইনাল উপলক্ষে মোট পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবু স্টেডিয়ামের বিপুল সংখ্যক দর্শকের তুলনায় তা অপ্রতুল হয়ে গিয়েছিল। এতো দর্শককে সামাল দেওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের।  মৃতদের জন্যে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে কর্ণাটক সরকার। আইপিএল-এ এতবড় দুর্ঘটনা আগে কখনো ঘটে নি। আহতদের চিকিৎসা চলছে। 


Loading

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ – এ অসাধারন কৃতিত্বের জন্যে প্রধানমন্ত্রীর শভেচ্ছা 

আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ০২/০৬/২০২৫ :   ২০২৫ – এ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ – এ অসাধারণ কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অসাধারণ কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেছেন, “দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত ২০২৫ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আমাদের দলের অসাধারণ সাফল্যের জন্য ভারত গর্বিত। পুরো টুর্নামেন্ট জুড়ে প্রত্যেক ক্রীড়াবিদের কঠোর পরিশ্রম ও সংকল্প স্পষ্টতই প্রত্যক্ষ করা গেছে। ক্রীড়াবিদদের ভবিষ্যৎ প্রয়াসের জন্য আন্তরিক শুভেচ্ছা”। 


Loading

ভারতীয় টেস্ট দলে নতুন অধিনায়ক শুভমন গিল,  ডেপুটি ঋষভ পন্থ 

শুভমন ও ঋষভ 

আজ খবর (বাংলা), [খেলা] মুম্বই , মহারাষ্ট্র, ২৪/০৫/২০২৫ : ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। সহ অধিনায়ক হলেন উইকেট কিপার তথা ব্যাটার ঋষভ পন্থ।  আসন্ন ইংল্যান্ড সিরিজে এঁদের অধিনায়কত্বেই টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত।

বিসিসিআইয়ের সদর দপ্তরে  আজ বৈঠক হয়েছে, সেই বৈঠক পৌরহিত্য করেছেন বিসিসিআই সম্পাদক দেবজিৎ শইকিয়া।  ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে যশপ্রীত  বুমরার নাম এগিয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে তিনি অধিনায়কত্বের তালিকায় নেই.। এছাড়া অধিনায়ক হিসেবে নাম ছিল কে এল রাহুলের। তাঁর বয়স এখন ৩৩, তাই তাঁর বয়সের কথা বিবেচনা করে তরুণ শুভমন গিলকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। 

ইংল্যান্ড টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন, তিনি বাংলার হয়ে ১০১টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে ২৯টি অর্ধশত রান রয়েছে এবং ২৭টি সেঞ্চুরি আছে। যদিও গতবার অস্ট্রেলীয় সিরিজে সুযোগ পেয়েছিলেন অভিমন্যু, কিন্তু চার ইনিংসে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৩৬ রান। ভারতীয় টেস্ট দল থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা সরে দাঁড়ানোর পর একাধিক তরুণ ক্রিকেটার জায়গা পেতে শুরু করেছেন  ইন্ডিয়া টিমে । যেমন সাই সুদর্শন, করুন নায়ার  ইত্যাদি।  ইংল্যান্ড সিরিজ থেকে বাদ  পড়েছেন ফাস্ট বোলার মহম্মদ শামি। চূড়ান্ত  ফিটনেসের অভাবে তিনি বাদ পড়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগারকার।


Loading

লোৎসে  শৃঙ্গ জয় করতে গিয়ে ফের ভারতীয় অভিযাত্রীর মৃত্য 

মাউন্ট লোৎসে  অভিযান 

আজ খবর (বাংলা), (খেলা], কাঠমান্ডু, নেপাল, ২০/০৫/২০২৫ : পর্বতারোহন ফের প্রাণ কাড়ল  দুই অভিযাত্রীর। নেপালে মাউন্ট লোৎসে আরোহন করতে গিয়ে প্রাণ হারালেন দুই অভিযাত্রী, এঁদের মধ্যে একজন ভারতীয়।  অন্যজন রোমানিয়ার বাসিন্দা। 

নেপালের অভিযান যাঁরা সংগঠন করেন তাঁদের সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে  জয় করতে গিয়ে এক ভারতীয়ও অভিযাত্রীর মৃত্যু হয়েছে। ঐ  ভারতীয় অভিযাত্রীর নাম রাকেশ বিশনই (৩৯). তিনি গতবার মাউন্ট এভারেস্ট জয় করার উদ্দেশ্যে অভিযান চালিয়েছিলেন।  এবার তাঁর গন্তব্য ছিল মাউন্ট লোৎসে (৮৫১৬ মিটার). এই শৃঙ্গ জয় করতে গিয়ে রাকেশ মৃত্যুর কোলে ঢলে  পড়েন। রাকেশের মৃত্যু হয়েছে ক্যাম্প ফোরের কাছে ইয়েলো ব্যান্ডের কাছেই।  তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আর একটি পৃথক ঘটনায় ঐ  লোৎসে  শৃঙ্গ জয় করতে গিয়েই  মৃত্যু হয়েছে  এক রোমানিয়ার অভিযাত্রীর, তাঁর নাম বার্না সল্ট ভাগো (৪৮). তিনি ছিলেন একজন দক্ষ পর্বতারোহী ও ভিডিও ফটোগ্রাফার।  তাঁকে শেষবার  গিয়েছিল সামিট শৃঙ্গের কয়েকশো মিটার নিচে। অর্থাৎ হয় তিনি লোৎসে শৃঙ্গ জয় করে নামছিলেন, অথবা শৃঙ্গ জয় করার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আসল তথ্য হয়ত বা পাওয়া যাবে তাঁরই তোলা ভিডিওগ্রাফি থেকে। 

এ বছর নেপালে মোট ৯ অভিযাত্রীর মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছেন দুই ভারতীয়।

মাউন্ট লোৎসে  বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ ৮৫১৬ মিটার), এর অবস্থান মাউন্ট এভারেস্টের পাশেই। বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের আর একদিকে রয়েছে মাউন্ট মাকালু।  প্রতি বছর এই শৃঙ্গগুলি জয় করতে গোটা পৃথিবী থেকে অভিযাত্রীরা ভীড় করেন নেপালে।  অনেকেই শৃঙ্গ জয় করে ফিরে যান নিজের দেশে, আবার কিছু অভিযাত্রীর আর ফেরা হয় না। হয় তাঁরা চিরতরে হারিয়ে যান হিমালয়ের কোলে অথবা তাঁদের মৃতদেহ ফেরে ঘরে। 

এ বছর নেপালে অভিযাত্রীদের মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।  লোৎসে পর্বত ধরে নেপালে এ বছর ৯ অভিযাত্রীর মৃত্যু হয়েছে।  মাউন্ট এভারেস্টে দুই জন (তার মধ্যে একজন সুব্রত ঘোষ, ভারতীয়), লোৎসেতে দুজন (ভারতীয় ও রোমানিয়ান), মাউন্ট কাঞ্চেনজঙ্ঘায়  একজন (ফরাসি), মাউন্ট মাকালুতে একজন (আমেরিকান) এবং আমদাবালামে একজন (অস্ট্রীয়) মারা গিয়েছেন। 


Loading

সাদা পোশাকে আর দেখা যাবে না বিরাটকে 

আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ১২/০৫/২০২৫ : রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিলই, আজ টেস্ট খেলা থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় দলের ভরসাযোগ্য ব্যাটার বিরাট কোহলি। সাদা পোশাকে ২২ গজের পিচে  ব্যাট হাতে নামতে আর দেখতে পাওয়া যাবে না বিরাটকে। সোমবার ১৪ বছরের ক্রিকেট জীবনে অন্তত টেস্ট খেলায় ইতি টানলেন বিরাট। টেস্ট খেলা থেকে অবসরের কথা বিরাট আজ নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাঁকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই।

৩৬ বছর বয়সী বিরাট কোহলি মোট ১২৩টি টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন দেশের হয়ে। তাঁর  সংগ্রহে আছে মোট ৯২৩০ রান. এর মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি আর ৩১টি অর্ধ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে তাঁর সেরা ইনিংসটিতে অপরাজিত থেকে মোট ২৫৪ রান তুলেছিলেন। শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্করের পর টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিই চতুর্থ সর্বোচ্য রানের অধিকারী। 

টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের পর বিরাট  কোহলিকে তাঁর অসামান্য পারফর্মেন্সের জন্যে শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছে বিসিসিআই এবং আইসিসি। 


Loading

টেস্ট ম্যাচ ফরম্যাট থেকে অবসর নিলেন রোহিত শর্মা 

আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ০৭/০৫/২০২৫ : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। সাদা পোশাকে আর রোহিতকে ক্রিকেট খেলতে দেখা যাবে না. 

রোহিত শর্মা আজ তাঁর ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, “হ্যালো এভরিওয়ান, আমি দেশের হয়ে টেস্ট ফরম্যাট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি সাদা পোশাকে আর কোনোদিন দেশের হয়ে ক্রিকেট খেলতে নামবো না, বছরের পর বছর আমাকে সমর্থন এবং উৎসাহ প্রদান করার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি ওয়ান দে ফরম্যাটে খেলা চালিয়ে যাব বলে ঠিক করেছি। ” ইনস্টাগ্রামে তাঁর এই বার্তার সাথে তাঁর টেস্ট খেলার ক্যাপটির ছবি দেখা যাচ্ছে। 

৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নামছিলেন। রোহিত ২০১৩ সালে টেস্ট ম্যাচ খেলা শুরু করেন ভারতের হয়ে, ৬৭টি টেস্ট খেলে তিনি মোট ৪৩০১ রান করেন। লাল বলে তিনি মোট ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি করেছেন।  ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি মোট ২১২ রান তুলেছিলেন, আর এটাই ছিল তাঁর সেরা টেস্ট পারফর্মেন্স। রোহিত শর্মা ভারতের হয়ে মোট ২৪টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে ভারত ১২টায়  জিতেছে এবং ৯তা ম্যাচে হেরেছে। 

তাঁর ক্রিকেট জীবনে রোহিত শর্মা অসাধারন দক্ষতা দেখিয়ে এসেছেন। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানা নজর কাড়ে।  তবে সম্প্রতি তাঁর ব্যাটিং পারফর্মেন্স নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। তাতাআইপিএল-এ  টি ২০ ম্যাচগুলি নিয়েও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। শেষমেশ আজ তিনি টেস্ট ম্যাচ ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেন।  


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor