
![]()

আজ খবর (বাংলা), [খেলা], নতুনদিল্লী, ভারত,০৬/০৭/২০২৬ : আইসিসি ২০২৬ এর টি২০ মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়ার জন্যে অস্ট্রেলিয়াকে সাধুবাদ জানালেন ভারতীয় লিজেন্ড ক্রিকেটার শচীন তেন্ডুলকর।
ইংলন্ডের লর্ডসের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সপ্তমবারের মত টি-২০ বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। ফাইনালের এই ম্যাচে জয়ের জন্যে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৫১ রান। সেই রান তারা ১৭.১ ওভারেই তুলে নিয়ে টুর্নামেন্ট জিতে নিয়ে যায়। ইংল্যান্ডের ১৫০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বেথ মুনি দাপটের সাথে ব্যাটিং করে মোট ৬৪ রান তুলেছেন।
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের এই সাফল্যে খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “দারুন খেলেছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা। যোগ্য দল হিসেবেই জিতেছেন তাঁরা। ট্রফি ঘরে আনার জন্যে ফাইনাল ম্যাচে ঠিক যা কিছু করার প্রয়োজন ছিল, তা সবকিছুই যথাযথভাবে পালন করেই ট্রফি তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।”

![]()

ইতিমধ্যেই ৬০০০ গাছ লাগানো হয়ে গিয়েছে
আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০৪/২০২৬ : কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক তথা প্রাক্তন অভিনেত্রী জুহি চাওলা বৃক্ষরোপনের একটি অসাধারণ উদ্যোগ নিয়েছেন, যার নাম রানস তো রুটস।
কলকাতার সুভাষ সরোবর পার্কে বৃক্ষরোপন করে জুহি চাওলা অঙ্গীকার করেছেন তাঁর ক্রিকেট দল যত রান করবে, প্রত্যেকটি রানের জন্যে তিনি ১০টি করে গাছ লাগাবেন। এই ভাবেই তিনি প্রকৃতি ও পরিবেশের জন্যে কাজ করে যেতে চান. অবশ্য সুভাষ সরোবর পার্কে গাছ লাগানোর অনুষ্ঠানটি ছিল একটি এনজিও সংস্থা গ্রো বিলিয়ন ট্রিজের অংশ বিশেষ। তবু জুহির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়.
সম্প্রতি অত্যন্ত খারাপ পারফর্ম করে চলেছে কেকেআর। দলের ধারাবাহিক ব্যর্থতায় হতাশ টিম কর্তৃপক্ষ এবং সমর্থকেরা। এই মুহূর্তে দলের সংগ্রহে রয়েছে মাত্র ১ পয়েন্ট। তাও বৃষ্টির জন্যে খেলা ভেস্তে যাওয়ার কারণে এসেছে ওই ১ পয়েন্ট। এই মুহূর্তে লীগ টেবিলে সবচেয়ে নিচে রয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ান কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাতে কি প্রতি রানে ১০টি করে গাছ লাগানোর যে অঙ্গীকার, রায়ান্স টু রুটস অভিযানে কিন্তু এখনো পর্যন্ত ৬০০০ গাছ লাগানো হয়ে গিয়েছে। আইপিএল-এ জয় না আসুক, কেকেআর এর সবুজ বিপ্লব জয়ী হোক।
![]()

রোহিতের দাপটেই কেকেআর এর হার
আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ৩০/০৩/২০২৬ : রোহিত শর্মা আবারও নিজের সেরা ছন্দে ফিরছেন—এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে।মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে রোহিতের ঝকঝকে অর্ধশতরানের পর তিনি বলেন, “এটা যেন রোহিতের ‘২.০ অবতার’।”
কুম্বলের মতে, রোহিতের ব্যাটিংয়ে পুরনো আত্মবিশ্বাস, নিখুঁত টাইমিং এবং অনায়াস স্ট্রোকপ্লে আবার স্পষ্ট হয়েছে। বিশেষ করে কঠিন বোলারদের বিরুদ্ধে যেভাবে তিনি সহজে ছক্কা হাঁকিয়েছেন, তা তাঁর সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়।
এই ম্যাচে রোহিত ৩৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা মুম্বই ইন্ডিয়ান্সকে ২২১ রানের কঠিন লক্ষ্য তাড়া করে জিততে বড় ভূমিকা নেয়।
কুম্বলে আরও বলেন, রোহিত নিজের ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করেছেন এবং ছোট বিরতির পরও দ্রুত ছন্দে ফিরে আসা তাঁর অভিজ্ঞতার প্রমাণ। এই পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে, তিনি এখনও আইপিএলে বড় প্রভাব ফেলতে প্রস্তুত।
এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, বরং প্রতিপক্ষ দলগুলির জন্যও সতর্কবার্তা—‘হিটম্যান’ আবার ফর্মে।
![]()

আইপিএল কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে
আজ খবর (বাংলা), ৯কেল(খেলা), মুম্বই , মহারাষ্ট্র, ২৩/০৩/২০২৬ : আর মাত্র ৫ দিন পর শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ টি ২০ ক্রিকেট খেলা। আগামী ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে আপিএল, খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।
28/3 – RCB Vs, SRH
29/3 – MI Vs. KKR
30/3 – RR Vs. CSK
31/3 – PNKS Vs. GT
01/4 – LSG Vs. DC
02/4 – KKR Vs. SRH
03/4 – RR Vs. CSK
04/4 – PBKS Vs. GT
05/4 – RCB Vs. CSK
06/4 – KKR Vs. PBKS
07/4 – RR Vs. MI
08/4 – DC Vs. GT
09/4 – KKR Vs. LSG
10/4 – RR Vs. RCB
11/4 – PBKS Vs. SRH
11/4 – CSK Vs. DC
12/4 – LSG Vs. GT
13/4 – MI Vs. RCB
কেকেআর দলের অধিনায়ক থাকছেন আজিঙ্ক রাহানে। এছাড়া ব্যাটিং লাইন আপে আছেন রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে, এ রঘুবংশী , ক্যামেরুন গ্রিন, ফিন এলেন, তেজস্বী সিং, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট ও রোভম্যান পাওয়েল। অলরাউন্ডার হিসেবে থাকছেন অনুকূল রায়, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রাচীন রবীন্দ্র ও রামনদীপ সিং. বোলার হিসেবে থাকছেন ব্লেসিং মুজারাবানি, বৈভব অরোরা, মাথিশা পাথিরানা, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, আকাশদীপ, হরষিত রানা, উমরান মালিক, সুনীল নারায়ন ও বরুন চক্রবর্তী।
![]()

পিঠে ব্যাথা নিয়ে মাঠের বাইরে কামিন্স
আজ খবর (বাংলা), [খেলা], হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ১৮/০৩/২০২৬ : আসন্ন আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে ভারতীয় দলের উইকেট রক্ষক ও স্কিপার ঈশান কিষানকে।
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স প্রথম কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না পিঠে ব্যাথার কারণে। আইপিএল শুরু হওয়ার পর প্রথম কয়েকটি ম্যাচে বসতে হবে কামিন্সকে। এই ম্যাচগুলোতে অধিনায়কত্ব করবেন ঈশান কিষাণ। পিঠে ব্যাথা থাকায় কামিন্স ashes ম্যাচগুলির সবকটিতে খেলতে পারেন নি. এমনকি টি ২০ বিশ্বকাপেও তিনি খেলতে পারেন নি।
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের ওয়েবসাইটে জানানো হয়েছে যতদিন না কামিন্স মাঠে নামতে পারছেন ততদিন ঈশান কিষানই দলকে নেতৃত্ব দেবেন. এছাড়া দলের সহ অধিনায়ক হিসেবে খেলবেন অভিষেক শর্মা।
![]()

দৃষ্টিহীন ক্রিকেটারদের উৎসাহ জোগাতে টি ২০ ক্রিকেট নিয়ে কোমর বেঁধে মাঠমুখী শিলিগুড়ি
আজ খবর (বাংলা) [খেলা] শিলিগুড়ি, দার্জিলিং, ১২/০৩/২০২৬ : এবার ছয়ে ছক্কা! উত্তরবঙ্গের শিলিগুড়িতে দৃষ্টিহীন ক্রিকেটারদের জন্য একটি বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। অল বেঙ্গল ভিশন আই–চ্যালেঞ্জার্স কাপ সিজন–৬, দৃষ্টিহীন ক্রিকেটারদের জন্য একটি টি–২০ টুর্নামেন্ট, আগামী ১৩ থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত শিলিগুড়ির সূর্যনগর মিউনিসিপ্যাল গ্রাউন্ড (ওয়ার্ড নং ২৩)–এ অনুষ্ঠিত হবে। সমাজসেবী সংস্থা উত্তরের দিশারী-র উদ্যোগে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অব বেঙ্গল (CABB)–এর সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে আয়োজক সূত্রে খবর।
এর আগেও সংস্থার উদ্যোগে শিলিগুড়ির ডাবগ্রাম ময়দানে একদিবসীয় নক-আউট ক্রিকেট প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছিল, যেখানে উত্তরবঙ্গের চারটি দল অংশগ্রহণ করেছিল। মূলত দৃষ্টিহীন ক্রিকেটারদের উৎসাহিত করা এবং তাঁদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাঁরা খেলাধুলার জগতে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে এবং ভবিষ্যতে খেলাকেই পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ পায়।

এদিন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, আসন্ন এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ছয়টি দল অংশ নেবে। এই প্রতিযোগিতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক খেলাধুলাকে উৎসাহিত করা এবং দৃষ্টিহীন ক্রীড়াবিদদের দক্ষতা ও সাফল্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই প্রধান লক্ষ্য।
সাংবাদিক সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন চিন্ময় মণ্ডল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অব বেঙ্গল; ডা. মৌশ্রী বশিষ্ঠ, সহকারী অধ্যাপক, সাউথ কলকাতা ল কলেজ; দেবায়ন নন্দী, যুগ্ম আহ্বায়ক, উত্তরের দিশারী, শিলিগুড়ি; সুজিত চ্যাটার্জি, ওয়ার্কিং প্রেসিডেন্ট, উত্তরের দিশারী, শিলিগুড়ি; ডা. অনুপম মুখার্জি, সিনিয়র এক্সিকিউটিভ সদস্য, উত্তরের দিশারী, শিলিগুড়ি এবং অনুপ দত্ত, সম্পাদক, উত্তরের দিশারী, শিলিগুড়ি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র ও ডেপুটি মেয়র-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগ উত্তরবঙ্গের দৃষ্টিহীন ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
উত্তরের দিশারীর সম্পাদক অনুপ দত্ত জানান, দৃষ্টিহীন ক্রিকেটারদের উৎসাহিত করা এবং তাঁদের প্রতিভা তুলে ধরার জন্য একটি উপযুক্ত মঞ্চ তৈরি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মনোবল বাড়ায় এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রেও অনুপ্রাণিত করে।
অন্যদিকে উত্তরের দিশারীর কার্যকরী সভাপতি সুজিত চ্যাটার্জি জানান, উত্তরবঙ্গে অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার প্রসারে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট আরও বেশি দৃষ্টিহীন খেলোয়াড়কে সামনে এগিয়ে আসতে উৎসাহিত করবে এবং তাদের প্রতিভা ও দৃঢ়তার যথাযথ স্বীকৃতি পেতে সাহায্য করবে।
![]()

বল হাতে ভেলকি দেখাচ্ছেন বরুন চক্রবর্তী
আজ খবর (বাংলা), [খেলা] আহমেদাবাদ, গুজরাট, ১৯/০২/২০২৬ : নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় পেতেই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে গিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার এওয়ার্ড পেলেন ভারতীয় বোলার বরুন চক্রবর্তী।
নিয়মিত ভালো ফর্মে থেকে ভালো পারফর্ম করছেন বরুন চক্রবর্তী। বল হাতে একেরপর এক চমক দিচ্ছেন তিনি। উইকেটও পাচ্ছেন নিয়মিত। গতকাল নেদারল্যান্ডের বিরুদ্ধে তিন ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন বরুন। সতীর্থরা সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে তাঁকে, এবার ড্রেসিং রুমে ফিরে গিয়ে গোটা দল তাঁকে প্রভাবশালী বোলার হিসেবে স্বীকৃতি দিল. বরুন জিতে নিলেন ইম্প্যাক্ট প্লেয়ার এওয়ার্ড।
গতকাল আহমেদাবাদে ১৭ রানে হারিয়েছে ভারত। আমেরিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডকে হারিয়ে গ্রূপের খেলা শেষ করেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই তারা পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে। এরপর ভারতের সামনে পড়েছে দক্ষিণ আফ্রিকা। খেলা হবে আগামী ২২ তারিখে। সেদিন বল হাতে বরুন চক্রবর্তী বিনোদ কি ভেলকি দেখান সেদিকেই নজর থাকবে টিম ইন্ডিয়ার সমর্থক তথা সমগ্র ভারতবাসীর।
![]()

জয়ের উল্লাসে আত্মহারা মোহন সমর্থকেরা
আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিম বঙ্গ, ১৪/০২/২০২৬ : আইএসএল মরসুমের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে শনিবার কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় Mohun Bagan Super Giant ও Kerala Blasters FC। গ্যালারি ভরিয়ে তোলা হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে ম্যাচের আগে থেকেই উত্তেজনার পারদ চড়েছিল। সবুজ-মেরুন সমর্থকদের ঢাক-ঢোল আর হলুদ জার্সিধারী কেরালা সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। মরসুমের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে।
![]()

বাংলাদেশের পাশে দাঁড়াতে চেয়েছিল পাকিস্তান
![]()