Aaj Khabor

চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক শংকর

শিল্পী ও সাহিত্যিক মহলে শোকের ছায়া 

আজ খবর ( বাংলা) [রাজ্য]  হাওড়া, পশ্চিমবঙ্গ, ২০/০২/২০২৬ :  চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক শংকর ।  তাঁর পুরো নাম ছিল মনি শঙ্কর  মুখোপাধ্যায়।  তবে আপামর বাঙালি তাঁকে শংকর নামেই চিনতেন। অন্তত এক জোড়া প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন শংকর।

আজ শংকরের প্রয়াণ হয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর. বার্ধক্য জনিত অসুস্থতা নিয়ে শংকর বিগত ১৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বাঙালি পাঠকদের জন্যে অসংখ্য রচনা তিনি করে গিয়েছেন। তাঁর প্রবন্ধ নিয়ে উত্তম কুমার অভিনীত ‘চৌরঙ্গী’র মত সিনেমাও  হয়ে গিয়েছে। শিল্পী  ও সাহিত্যিক মহলে আজ শোকের ছায়া নেমে এসেছে।  তাঁর রচনা নিয়ে সত্যজিৎ রায়ও সিনেমা করেছেন, সেগুলি হল জন  অরণ্যে, সীমাবদ্ধ।  স্বামী বিবেকানন্দের ওপর তাঁর লেখা বই ব্যাপক চর্চিত হয়েছিল। লিখেছেন ভ্রমণ কাহিনীও।

সারাজীবন প্রচুর সন্মান পেয়েছেন তিনি।  পেয়েছেন বঙ্কিম পুরস্কার,ফারা ইন্টারন্যাশনাল এওয়ার্ড, সাহিত্য একাডেমী ইত্যাদি।  হাসপাতাল থেকে ইতিমধ্যেই শঙ্করের প্রার্থীব  শরীর ৮৩/১ বি, ব্যান্ডেল রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।


 

Loading

বাইক দুর্ঘটনা : গতির বলি ১, আহত আরও ১

আজ খবর (বাংলা), [রাজ্য], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ২০/০২/২০২৬ : গতির বলি হলেন এক যুবক। ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই যুবক, আহত ১ ।
শুক্রবার সকালে ধূপগুড়ির শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম নাসিরুল ইসলাম (২১)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোস্তাকিন নামে আরও এক যুবক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কাজে যাওয়ার সময় শালবাড়ি ওভারব্রিজের কাছে একটি ১০ চাকার লরির পেছনে তাঁদের বাইকটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি লরির নিচে ঢুকে যায় এবং দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাসিরুলকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় মোস্তাকিনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

Loading

মা’কে গুলি করে খুন করে নিজেও আত্মঘাতী

 
পারিবারিক অশান্তি চলছিল, তাই থেকেই এই পরিণতি ? উত্তর খুঁজছে পুলিশ 
 

আজ খবর (বাংলা), [রাজ্য], কুলটি, পশ্চিম বর্ধমান, ২০/০২/২০২৬ : কুলটিতে মর্মান্তিক ঘটনা, মা’কে গুলি করে খুন, পরে আত্মঘাতী ছেলে।

মা’কে গুলি করে খুন করে আত্মঘাতী হল ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আসানসোলের কুলটি এলাকায়। মৃতদের নাম রাজা মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের বাবা দয়াময় মুখার্জী জানিয়েছেন, তার ছেলে রাজা মুখার্জী প্রথমে তার মা সন্ধ্যা মুখার্জীকে গুলি করে খুন করে এবং পরে নিজেও আত্মঘাতী হয়। ঘটনার সময় বাড়ির একটি অংশে আগুন জ্বলতেও দেখা যায়।
খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত রাজা মুখার্জী একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Loading

নিখোঁজের দেহ মিললো তিস্তা থেকে

শুরু হয়েছে পুলিশি তদন্ত 
 

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি , পশ্চিমবঙ্গ,২০/০২/২০২৬  : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ মিললো তিস্তা নদী থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

এক ব্যক্তি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তিস্তায় মিললো নদীর পাড়ের বাসিন্দা এক ব্যক্তির মৃতদেহ। এদিন বিকেল থেকে নিখোঁজ ছিলেন উত্তর সুকান্ত নগর এলাকার বাসিন্দা দীলু মহম্মদ। গ্যাস গোডাউনের ভ্যান চালকের কাজ করতেন দিলু।সন্ধ্যার পর বাড়ির লোকজন খোজাখুজি শুরু করে।
কিছু দূরে বিবেকানন্দ পল্লী সংলগ্ন তিস্তা নদী থেকে উদ্ধার হয় দেহ।কোতোয়ালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কি কারনে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

ডেভিড হেয়ারের আড়াইশোততম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক পত্রিকা প্রকাশ

ডেভিড হেয়ারের আড়াইশততম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক পত্রিকা প্রকাশ

হেয়ার স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী


আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ,   ১৯/০২/২০২৬ : 
প্রখ্যাত শিক্ষাবিদ ডেভিড হেয়ারের আড়াইশততম জন্মবার্ষিকী উপলক্ষে হেয়ার স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রকাশিত হলো একটি বিশেষ স্মারক পত্রিকা। ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রাক্তন ছাত্রছাত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজের নানা ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেভিড হেয়ারের প্রতিকৃতিতে মাল্যদান ও স্মৃতিচারণার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শুভেচ্ছা বার্তায় ডেভিড হেয়ারের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বাংলায় আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার আলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর নিরলস প্রচেষ্টা আজও প্রেরণার উৎস। মানবতাবাদী ও শিক্ষানুরাগী এই মহান ব্যক্তিত্বের জন্মজয়ন্তীতে তিনি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বিগত ১৭ তারিখে হেয়ার স্কুলের প্রাক্তনীদের এই সভায় উপস্থিত ছিলেন হেয়ার স্কুল এলামনি এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক গৌতম বসু ও পরামর্শদাতা তথা দাবা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও অন্যান্যরা।

অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, প্রকাশিত স্মারক পত্রিকায় ডেভিড হেয়ারের জীবন ও কর্ম, তাঁর শিক্ষাদর্শ, সমাজসংস্কারে অবদান এবং সমকালীন প্রেক্ষাপটে তাঁর চিন্তার প্রাসঙ্গিকতা নিয়ে একাধিক প্রবন্ধ সংকলিত হয়েছে। ১৭৭৫ সালে জন্মগ্রহণকারী ডেভিড হেয়ার কলকাতায় আধুনিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। হেয়ার স্কুল প্রতিষ্ঠা এবং শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি বাঙালি সমাজে নবজাগরণের পথ প্রশস্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেভিড হেয়ারের জীবনাদর্শ শুধু অতীতের গৌরব নয়, বর্তমান ও ভবিষ্যতের দিশারী। তাঁর ২৫০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আগামী সময়ে সেমিনার, আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানানো হয়।

ডেভিড হেয়ারের এই ঐতিহাসিক জন্মজয়ন্তী উদ্‌যাপন শিক্ষার মাধ্যমে মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের অঙ্গীকারকে আরও দৃঢ় করল—এমনটাই মত উপস্থিত বিশিষ্টজনদের।

Aaj Khabor desk, Kolkata, West Bengal, 19/02/2026 : A special commemorative magazine was published by the Hare School Alumni Association to mark the 250th birth anniversary of David Hare. The event, held on February 17, was attended by former students, distinguished educationists, and members of civil society. Floral tributes were offered to honour the great educationist’s legacy.

The president Mr. Amit Roy, the general secretary Goutam Basu,  the advisor and chess grandmaster Dibyendu Barua and others of Hare school alumni association were present at the meeting .

In a message of goodwill, Mamata Banerjee paid tribute to David Hare’s immense contribution to the spread of modern education in Bengal. She highlighted his pioneering role in making education accessible to the masses and described his humanitarian vision as a lasting source of inspiration.

Born in 1775, David Hare played a crucial role in the growth of modern education in Kolkata and was instrumental in the establishment of Hare School. Speakers at the event emphasized that his ideals remain relevant in contemporary times and announced plans for seminars, discussions, and cultural programs throughout the year to commemorate his 250th birth anniversary.


 

Loading

সাত বাঙালি AERO কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

সাত বাঙালি AERO কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

ভোটার তালিকা থেকে নতুন করে নাম বাদ গেলো প্রায় ২১ লক্ষ 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০২/২০২৬ : আরও কড়া নির্বাচন কমিশন, এবার তারা ৭ বাঙালি AERO কে সাসপেন্ড করে দিল.

SIR এর কাজে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অপরাধে ৭ বাঙালি AERO কে সাসপেন্ড করা হল। সংশ্লিষ্ট অফিসাররা হলেন-  জয়দীপ কুন্ডু ক্যানিং পূর্ব, ডালিয়া রায়চৌধুরী ময়নাগুড়ি, সেফাউর রহমান সামসেরগঞ্জ, নীতিশ দাস ফারাক্কা, সেখ মুর্শিদ আলম সুতি, দেবাশীষ বিশ্বাস ডেবরা, সত্যজিৎ দাস ক্যানিং পূর্ব।

এঁদের মধ্যে ময়নাগুড়ির ডালিয়া চৌধুরী তাঁকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জেলা শাসকের সঙ্গে দেখা করে যা কিছু তিনি করেছেন উদ্বোধন ও কর্তৃপক্ষের নির্দেশে করেছেন বলে দাবি করেছেন। তাকে কেন সাসপেন্ড করা হলো, সেই নিয়ে তিনি এই ঘটনায় সরব হয়েছেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও মনোজ আগরওয়াল জানান যে ৭ জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা SIR-এর গাইডলাইন ভঙ্গ করেছেন।  নির্বাচন কমিশনের সঙ্গে কনসাল্ট করেই একমাত্র রাজ্য সরকার এই ৭ জন AERO-দের সাসপেশন তুলে  নিতে পারে। অন্য কোনও পদ্ধতি নেই। তবে তিন মাস তাদের সাসপেন্ড থাকতে হবে।

গোটা দেশে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ডের নির্দেশ দিয়েছে।যাঁরা আবাস যোজনা বা বাংলার বাড়ির সঙ্গেও যদি অন্য নথি দিয়ে থাকেন, তবে সেই নথি যদি ERO আপলোড না করে থাকেন, আর সেটি যদি প্রমাণিত হয়, তাহলে সেই ERO-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন।

অন্য দিকে, যাঁরা এই নথি দিয়েছেন হিয়ারিং-এ তাঁদের নাম বাদ পড়বে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। তাঁরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রথমে DEO-র কাছে আপিল করবেন এবং সেখানে নিষ্পত্তি না হলে রাজ্যের CEO-র কাছে আপিল করতে পারবেন। পূর্ণাঙ্গ ভোটার খসড়া তালিকা প্রকাশ করার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্কুটনি চলছে। তাতে জানানো হয়েছে সোমবার বিকেল পর্যন্ত ২০ লক্ষ ৮৮ হাজার ৭০ জন ভোটারের নাম বাদ গিয়েছে নতুন করে।

Loading

ভোটের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার বীরভূমের গ্রামে

ভোটের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার বীরভূমের গ্রামে

এত বিপুল বোমা দিয়ে কে বা কারা কি ছক কষেছিল তদন্ত করে দেখছে পুলিশ 

 

আজ খবর (বাংলা), [রাজ্য] বোলপুর, বীরভূম, ১৬/০২/২০২৬ : ভোটের আগে ভর্তি তাজা বোমা উদ্ধার করা অল বীরভূমের গ্রাম থেকে।  এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে।

বীরভূমের বোলপুর থানার সিয়ান গ্রামের এই ঘটনাটি সত্যিই উদ্বেগজনক । বিশেষ করে সামনেই যখন নির্বাচন, তখন জনবসতির এত কাছে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়া সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করাটাই স্বাভাবিক। বোলপুর থানার সিয়ান গ্রাম, ক্যানেল পাড়ে ঘন জনবসতি এলাকা । সাত সকালে দুই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার।  খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে নিয়ে আসা হয় বোম্ব স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়কারী দল।

বোমাগুলোকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এলাকায় চাঞ্চল্য থাকলেও পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।  বীরভূম জেলায় নির্বাচনের আগে অস্ত্র বা বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়, তবে বারবার একই চিত্র ফিরে আসায় বেশ কিছু প্রশ্ন উঠছে। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যেই কি এই বোমা মজুত করা হচ্ছিল?

পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও কীভাবে  এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক পৌঁছাল?  তদন্তের গতিপ্রকৃতি: পুলিশ নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছে কি না, সেটাই এখন দেখার বিষয়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহলদারি বাড়ানো হয়েছে।


 

Loading

সেক্টর ফাইভে বাণিজ্যিক বহুতলে আগুন

সেক্টর ফাইভে বাণিজ্যিক  বহুতলে আগুন

ঐ  বহুতলে রয়েছে অনেকগুলি বাণিজ্যিক সংস্থার অফিস

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০২/২০২৬ : সল্টলেক সেক্টর ফাইভে বাণিজ্যিক বহুতলে আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের বেশ কিছু  ইঞ্জিন।

সেক্টর ফাইভের ওয়েবল মোড়ের একবারে কাছে রয়েছে এই বহুতলটি। এখানে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। বেশ কিছু ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে। শুক্রবার ওই বহুতলে আগুন লেগেছে। সূত্রের খবর, বহুতলে থাকা একটি ক্যাফেতে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশের এলাকা।

ওই বহুতলে থাকা একটি বেসরকারি সংস্থার  এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।

Loading

অল্পের জন্যে বেঁচে গেলো ১৪টি কচি প্রাণ

অল্পের জন্যে বেঁচে গেলো ১৪টি কচি প্রাণ

গাফলতি না নিছক দুর্ঘটনা  ? দেখছে পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], মহিষাদল, পূর্ব মেদিনীপুর, ১২/০২/২০২৬ :  পানাপুকুরে উল্টে গেল স্কুলের পুলকার,স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেলো ১৪ টি কচি প্রাণ।

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেল ১৪টি কচি প্রাণ। বৃহস্পতিবার বেলা সাড়ে ন’টা নাগাদ মহিষাদলের চাঁপি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুল গাড়ি পানা ভর্তি পুকুরে উল্টে যায়। স্থানীয়দের মতে এদিন সকালে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে কচিকাঁচাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। চাঁপি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশের একটি গভীর পানা ভর্তি পুকুরে সটান উল্টে যায় গাড়িটি। মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়ি।

দুর্ঘটনা ঘটা মাত্রই চিৎকার শুরু করেন পথচারীরা। মুহূর্তের মধ্যে ছুটে আসেন চাঁপি গ্রামের বাসিন্দারা। তাঁরাই প্রাণপণ চেষ্টায় কার্যত ডুবন্ত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন এবং জানলার কাচ ভেঙে একে একে ১৪ জন পড়ুয়াকে উদ্ধার করেন।

গ্রামবাসীদের দাবি, সময়মতো ব্যবস্থা না নিলে বড়সড় প্রাণহানি ঘটতে পারত। ছোট ছোট শিশুদের নিয়ে  সাত সকালে পুলকারের কিসের এই তাড়াহুড়ো ? যদি ঐ  শিশুদের কিছু হয়ে যেত ?  পুলকার নিয়ে রাজ্যে ইতিমধ্যেই বিস্তর অভিযোগে এসেছে !

বর্তমানে সমস্ত শিশু সুস্থ ও নিরাপদ রয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় পুলকার চালককে আটক করা হয়েছে।

Loading

ভারত বনধের মধ্যেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

ভারত বনধের  মধ্যেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

ধর্মঘট কি আদৌ ধর্মঘটীদের আন্দোলনকে সফল করবে ? উঠছে প্রশ্ন।

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা ও শিলিগুড়ি , পশ্চিমবঙ্গ, ১২/০২/২০২৬ : শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ জুড়েও পালিত হচ্ছে শিল্প ধর্মঘট। “শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও, বাংলা বাঁ : চাও” স্লোগানকে সামনে রেখে সিআইটিইউ-সহ বিভিন্ন শ্রমিক সংগঠন এই ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে। তাঁদের দাবি, শ্রমজীবী মানুষের অর্জিত অধিকার রক্ষায় সরকার ও মালিকপক্ষের যৌথ আক্রমণ রুখতেই এই ধর্মঘটের ডাক।

হাওড়ার বিভিন্ন শিল্পাঞ্চলের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও ধর্মঘটের প্রভাব স্পষ্ট। জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিসের গেটে সিআইটিইউ-র লাল পতাকা টাঙানো হয়েছে এবং গেট বন্ধ রাখা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ের ডাক দেওয়া হয়েছে। ব্যাংক, এলআইসি, বাজারসহ একাধিক প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, একই দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাস, টোটো-সহ বিভিন্ন পরিবহনে ছাড় দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা কোনও অসুবিধায় না পড়েন।

A nationwide general strike demanding the repeal of labour codes is being observed, with an industrial strike across West Bengal on February 12. The strike has impacted Jalpaiguri, where protests and picketing were held at the post office, banks, and other establishments. As Higher Secondary exams began the same day, transport services were kept operational for students, and tight police security was deployed to maintain order.


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor