
আজ খবর (বাংলা), ৯রাজ্য) মাহ্যামগ্রাম, উত্তর ২৪ পরগণা , ০৭/০৫/২০২৬ : বিজেপি নেতা তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দুবাধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে হত্যা করা হয়েছে। বিজেপি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে মেরে ফেলা হয়েছে। রাত্রি ১০টা ২০ মিনিট নাগাদ মধ্যমগ্রাম অঞ্চলে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। চন্দ্রনাথের গাড়ি থামিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তিনি বারাসাত থেকে কলকাতায় যাচ্ছিলেন। গুলি তাঁর পেটেও লাগে। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায় নি তাঁকে। মধ্যমগ্রাম অঞ্চলে একটি বায়ুকে আসা আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা যাচ্ছে।
হাসপাতালে দ্রুত পৌঁছে যান শুভেন্দু অধিকারী। পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি। চলে আসেন বিজেপি নেতা মজুমদার। নিমেষে হাসপাতালের সামনে পৌঁছে যান অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থকেরা। তাঁরা এই ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকেন। কলকাতা থেকে কাঁথি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী চন্দ্রনাথের মৃত্যুর খবর পান, এই খাবার পেয়েই তিনি ছুটে আসেন মধ্যমগ্রামে। শুভেন্দুর ভবানীপুর জয়ের পিছনে অনেকটাই পরিশ্রম ছিল চন্দ্রনাথের। চন্দ্রনাথ ছিলেন শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী।
![]()