
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৫/২০২৬ : অবশেষে স্বস্তির বৃষ্টি পেল কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি। আজ এক ধাক্কায় তাপমাত্রাও গিয়েছে অনেকটা কমে।
বেশ কয়েকদিন ধরে অস্বস্তিকর তাপমাত্রায় জর্জরিত মানুষ চাইছিলেন একটু বৃষ্টি হোক। কলকাতার তাপমাত্রা রীতিমত মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। অথচ দেখা বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিলনা , এই অবস্থায় বেশ কিছুদিন কষ্টকর দিন যাপন করতে হয়েছে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষকে। উত্তরবঙ্গ ও পাহাড়ে অবশ্য বৃষ্টি হচ্ছিল, যার ফলে তাপমাত্রা অপেক্ষাকৃত কম ছিল। কলকাতায় ছিল অস্বস্তিকর গরম। বাতাসে আর্দ্রতা ছিল অনেকটাই বেশি, যার ফলে অস্বস্তি হচ্ছিল অনেকটা বেশি।

আজ বিকেলে হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায় এবং দুদ্দাড়িয়ে বৃষ্টি নামে। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো বাতাস। আর এর ফলেই তাপমাত্রা নেমে আসে এবং অস্বস্তি দূর হয় কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনার অনেকটা জায়গায়। গরমে ধুঁকতে থাকা মানুষ হাঁফ ছেড়ে বাঁচে।
তীব্র বৃষ্টিপাতের ফলে দৃশ্যমানতা কম হয়, তাই রাস্তার যানবাহনগুলো ধীর গতিতে চলতে থাকে। সল্টলেক এলাকায় একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে। ঝড় বৃষ্টির ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। কলকাতায় অন্তত ২৪টি জায়গায় গাছে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছে রাজ্যের কয়েকটি জেলাতেও। কলকাতায় এবং দুই ২৪ পরগণায় রেড এলার্ট জারি করা হয়েছে। বৃষ্টির সাথে আজ কালবৈশাখীর যুগলবন্দী কলকাতার মানুষকে বেশ কিছুটা স্বস্তি প্রদান করেছে।
![]()