
কোনো উপ মুখ্যমন্ত্রী থাকছে না
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৫/২০২৬ : পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল রাজ্যে প্রথমবার সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি।
আজ দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির পরিষদীয় বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। তবে তাঁর কোনো ডেপুটি বা উপ মুখ্যমন্ত্রী থাকছে না। এদিন অমিত শাহ ভবানীপুরের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “ভোট দেওয়ার জন্যে ভবানীপুরের ভোটারের অভিনন্দন। মমতা ব্যানার্জির ঘরে এসে তাঁকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী।” প্রসঙ্গত উল্লেখ্য, মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
এদিন আরও দুটি নতুন আপডেট পাওয়া গিয়েছে। সেগুলি হল সন্দেশখালির ঘটনায় নতুন কমিশন গঠন করা হল এবং আর জি কর হাসপাতালের ঘটনায় নতুন কমিশন গঠন করা হল। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে সরকার গড়বে বিজেপি। আজ লোকভবনে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে নয়া রাজ্য সরকার গড়ার আবেদন তিনি করবেন মাননীয় রাজ্যপালের কাছে।
![]()