
“বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না”
আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ২০/০৫/২০২৬ : পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে থাকা অরক্ষিত সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্যে বিএসএফ-এর হাতে জমি হস্তান্তর করল রাজ্য সরকার।
ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত হয়েছিল এতদিন। এই জায়গাগুলিতে ঠিকমত প্রহরার কাজ করতে পারতো না বর্ডার সিকিউরিটি ফোর্স। এতদিন সীমান্তে কাঁটাতার লাগানোর জন্যে সীমান্তে জমি চাইলেও মমতা সরকার তা দেয়নি, ফলে সীমান্তের বিশাল একটা অংশ অরক্ষিতই থেকে যায়। এর আগের সরকারকে কেন্দ্র সরকার বার বার জমি দেওয়ার জন্যে অনুরোধ জানালেও মমতা ব্যানার্জি সেই অনুরোধে কর্ণপাত করেন নি ফলে বিগত বছরগুলিতে অসংখ্য অনুপ্রবেশের ঘটনা ঘোটেছে।
মুখ্যমন্ত্রী হওয়ার ২ সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করল শুভেন্দু অধিকারী সরকার। আজ মোট ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করা হল বিএসএফ এর হাতে। বাকি আরও জমি দ্রুততার সাথে তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। বিএসএফ কঠোরভাবে অনুপ্রবেশ রুখবে এমন অঙ্গীকার করল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মমতা সরকার গত ১৫ বছরে যা করতে পারেন নি, সেই কাজ মাত্র ১১ দিনে করে দেখালেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন রাজ্যে আজ থেকেই সিএএ আইন কার্যকর করা হচ্ছে। গত বছর মে মাসের ১৪ তারিখে কেন্দ্র সরকারের তরফ থেকে এই আইন বলবৎ করার কথা জানানো হলেও বিরোধিতা করেছিল আগের সরকার। এই আইন রাজ্যে আজ থেকেই চালু করে দিল নতুন রাজ্য সরকার। এই আইন বলে ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের পর বাংলাদেশ থেকে ঐ আইনে বর্ণিত সাত ধর্ম ব্যতীত কেউ ভারতে প্রবেশ করে থাকলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে. তাকে আটক করে আইন অনুযায়ী বিডিআর এর হাতে তুলে দেওয়া হবে।
![]()