Aaj Khabor

সরকারি চাকরির আবেদনে আর লাগবে না টাকা

 

আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ২৬/০৫/২০২৬ :  এবার সরকারি পদে স্বচ্ছতার সাথে নিয়োগের পথে হাঁটল রাজ্য সরকার। সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্যে আর লাগবে না আলাদা টাকা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার এবার স্বচ্ছতার পথেই হাঁটতে শুরু করল. সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা বিভাগের যে সব স্ব শাসিত সংস্থাগুলি আছে, তার মাথায় কোনো রাজনৈতিক ব্যক্তিকে বসানো হবে না. সেখানে বসানো হবে কোনো শিক্ষাবিদকে। শিক্ষার ক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাতে আর সমস্যা তৈরী না হয়।

ইন্টারভিউয়ে কোনোরকম পক্ষপাতিত্ব থাকবে না. ১০ এর বদলে ইন্টারভিউয়ে ৫ নম্বর থাকবে।

এবার থেকে চাকরির পরীক্ষার আবেদনের জন্যে আলাদা টাকা দিতে হবে না. চাকরি পেতে গেলেও টাকা দিতে হবে না. এমনকি চাকরির পরীক্ষায় যে ওএমআর শিট  ব্যবহৃত হয়, পরিক্ষার্থীরা  এবার থেকে সেই ওএমআর শিটের  ফটোকপি বা কার্বন কপি পেয়ে যাবেন।  রাজ্যের শিক্ষাব্যবস্থাকে স্বচ্ছতার পথে চালিত করতে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে যুগান্তকারী বলে আখ্যা দিতে চাইছেন অনেকে।


 

Loading

জাহাঙ্গীরকে ‘বিশ্বাসঘাতক’ বলছে তৃণমূল কংগ্রেস

হারিনি, জোর করে হারানো হয়েছে : মমতা 

আজ খবর (বাংলা) [রাজনীতি] ফলতা , দক্ষিণ ২৪ পরগণা , ২৫/০৫/২০২৬:   রাজ্যে তৃণমূল কংগ্রেসের  শোচনীয় পরাজয় ও পরিস্থিতির জন্যে কেন্দ্র সরকার এবং ফলতায় হারের জন্যে জাহাঙ্গীর খানকে দোষারোপ করলেন তৃণমূল নেতা সৌগত রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অবস্থা যেন ভাঙ্গা হাটের  চেহারা নিয়েছে।  নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই প্রকাশ্যে আসছিলেন না তৃণমূলের নেতারা। তবে একটি ভিস্তিও বার্তার মাধ্যমে বেশ কিছুদিন পর দেখতে পাওয়া গেল তৃণমূল সুপ্রীমো  মমতা বন্দ্যোপাধ্যায়কে।  একটি ভিস্তিও বার্তায় তিনি তৃণমূল হকংগ্রেসের এই পরিস্থিতির জন্যে কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন।

মমতা বলেছেন, “তৃণমূল কংগ্রেস হারে নি, তৃণমূল কংগ্রেসকে জোর করে হারানো হয়েছে।  আপনারাও যখন দিল্লীতে ক্ষমতা হারাবেন, একই পরিস্থিতি হবে আপনাদেরও। ” এই মুহূর্তে রাজ্যে পুর বোর্ড নড়বড় করছে। হাওড়া ও বালি পুরসভায় নির্বাচনের আশ্বাস দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  তৃণমূলের কয়েকজন কাউন্সিলর আইনি সমস্যায় পড়েছেন। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। এইপরিস্থিতিতে কোনো কাউন্সিলর যেন পদত্যাগ না করেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ করেন সেই বার্তাই  দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা  ফলতায় দলের বিপর্যয়ের জন্যে জাহাঙ্গীর খানকেই দোষী ঠাউরেছেন। ফলতায় তৃণমূলের হয়ে ভোট নিয়ন্ত্রণ করত জাহাঙ্গীর খান বাহিনী। এবার ফলতায় পূননির্বাচনের  নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নির্বাচনের প্রচারের শেষ লগ্নে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিলেন জাহাঙ্গীর খান।  এই নির্বাচনে গ্রামের মানুষ অবাধে  ভোট দিতে পেরেছিলেন, ফলে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে গিয়েছে।

এই পরিস্থিতির জন্যে জাহাঙ্গীর খানকেই দোষারোপ করেছেন তৃণমূল নেতা সৌগত রায়।  তিনি বলেছেন “শেষ মুহূর্তে যেভাবে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে জাহাঙ্গীর, তার জন্যেই আমাদের শোচনীয় পরাজয় হয়েছে। সে যদি আরও আগে নিজেকে সরিয়ে নিত, তাহলে আমরা আরও ভালো কোনো প্রার্থী সেখানে দিতে পারতাম।” জাহাঙ্গীরের এই শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়াটাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই দেখছেন সৌগত রায়।


 

Loading

বিএসএফকে জমি হস্তান্তরের পর শুভেন্দুর ঘোষণা আজ থেকেই রাজ্যে সিএএ চালু হচ্ছে

 

“বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না”

 

আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ২০/০৫/২০২৬ : পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে থাকা অরক্ষিত সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্যে বিএসএফ-এর হাতে জমি হস্তান্তর করল রাজ্য সরকার।

ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে প্রায়  ৬০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত হয়েছিল এতদিন। এই জায়গাগুলিতে ঠিকমত প্রহরার কাজ করতে পারতো না বর্ডার সিকিউরিটি ফোর্স।  এতদিন সীমান্তে কাঁটাতার লাগানোর জন্যে সীমান্তে জমি চাইলেও মমতা সরকার তা দেয়নি, ফলে সীমান্তের বিশাল একটা অংশ অরক্ষিতই থেকে যায়।   এর আগের সরকারকে কেন্দ্র সরকার বার বার জমি দেওয়ার জন্যে অনুরোধ জানালেও মমতা ব্যানার্জি  সেই অনুরোধে কর্ণপাত করেন নি   ফলে বিগত বছরগুলিতে অসংখ্য অনুপ্রবেশের ঘটনা ঘোটেছে।

মুখ্যমন্ত্রী হওয়ার ২ সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করল শুভেন্দু অধিকারী সরকার।  আজ মোট ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করা হল বিএসএফ এর হাতে। বাকি আরও জমি দ্রুততার সাথে তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে।  বিএসএফ কঠোরভাবে অনুপ্রবেশ রুখবে এমন অঙ্গীকার করল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।  মমতা সরকার গত ১৫ বছরে যা করতে পারেন নি, সেই কাজ মাত্র ১১ দিনে করে দেখালেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন রাজ্যে আজ থেকেই সিএএ আইন কার্যকর করা হচ্ছে। গত বছর মে মাসের ১৪ তারিখে কেন্দ্র সরকারের তরফ থেকে এই আইন বলবৎ করার কথা জানানো হলেও বিরোধিতা করেছিল আগের সরকার। এই আইন রাজ্যে আজ থেকেই চালু করে দিল নতুন রাজ্য সরকার। এই আইন বলে ২০২৪ সালের ৩১ শে  ডিসেম্বর তারিখের পর  বাংলাদেশ থেকে ঐ  আইনে বর্ণিত সাত ধর্ম ব্যতীত কেউ ভারতে প্রবেশ করে থাকলে  তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে. তাকে আটক করে আইন অনুযায়ী বিডিআর  এর হাতে তুলে দেওয়া হবে।


 

Loading

যত্র তত্র ঘুরে বেড়াতে পারবে না পথ কুকুর

যত্র তত্র ঘুরে বেড়াতে পারবে না পথ কুকুর

সুপ্রিম কোর্টের নির্দেশ 

আজ খবর (বাংলা) [পশু বসুন্ধরা] দেশ, ১৯/০৫/২০২৬ :  পথ কুকুর নিয়ে দেশের শীর্ষ আদালত আগে দেওয়া নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলো না।  অর্থাৎ শহরের হাসপাতাল, স্কুল কলেজ, অফিস,বাস স্ট্যান্ড এলাকায় পথ কুকুর ঘুরে বেড়াতে পারবে না।

মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ সন্দীপ মেহতা এবং এন ভি আনজারিয়ার বেঞ্চ মঙ্গলবার সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, সর্বত্র পথ কুকুর ঘুরে বেড়ানোটা কিছু মানুষের কাছে এক ধরনের হুমকি।  আক্রান্ত হওয়ার হুমকি ছাড়াই জীবন ধরনের স্বাধীনতা থাকে উচিত প্রতিটা মানুষের। তাই যত্রতত্র কুকুরকে ঘুরতে দেওয়া যায় না।  যে কোনো রকম ক্ষতির ভয় ছাড়াই মানুষকে ভালোভাবে জীবন ধারণ করতে দিতে হবে।

যেখানে রাস্তাঘাটে শিশু, আন্তর্জাতিক পর্যটক ও বৃদ্ধেরা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন,  সেখানে আদালত এই কঠোর বাস্তবতাকে উপেক্ষা করতে পারে না।  সংবিধান এমন কোনো সমাজ কল্পনা করে না, যেখানে মানুষকে ভয় নিয়ে বেঁচে থাকতে হবে।

সুতরাং আদালতের নির্দেশ অনুযায়ী প্রত্যেক রাজ্যের পথ কুকুরদের জন্যে কঠোর বিধি তৈরিকরা হচ্ছে। প্রত্যেক জেলায় অন্তত একটিকরে কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র গড়ে তোলা হবে।


 

 

Loading

বিপ্লব দেবের নেতৃত্বে ভুটান গেলো ভারতীয় প্রতিনিধি দল

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], থিম্পু, ভুটান, ১৩/০৫/২০২৬ :  ত্রিপুরার সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে আজ ভারতের এক সংসদীয়  প্রতিনিধি দল ভুটান সফরে গিয়েছে।

আজ সকালে দিল্লীতে ভুটান সফর নিয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনা করার পর ভারতের এক সংসদীয় প্রতিনিধি দল ভুটান সফরে গিয়েছে। এই দলটি ভুটানের রাজধানী থিম্পু শহরে গিয়ে পৌঁছেছে বলে জানা গিয়েছে।  ভুটানে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলকে উষ্ণ স্বাগত জানানো হয়েছে।  ভুটানের রীতি অনুযায়ী অভ্যাগতদের অভিনন্দন জানানো হয়েছে।

বিপ্লব দেবের নেতৃত্বে ভারত থেকে ভুটানে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে সেই দলটি সে দেশের সংসদে উচ্চ পর্যায়ের বৈঠক করবে। দুই দেশের সৌভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই দলটি কাজ করবে।  ১৯৪৯ সালে ভারত ভুটান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৬৮ সালে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক চুক্তি সম্পাদিত হয়েছিল। ২০০৭ সালে ভুটানের সাথে থাকা চুক্তিগুলিকে সংশোধন করা হয়েছিল। বর্তমান সফরে ভারত প্রতিবেশী দেশ ভুটানের সাথে আরও সুদৃঢ় বন্ধুত্ব তৈরি করতে বদ্ধপরিকর হয়ে রয়েছে।


 

Loading

মুম্বইয়ে শেখর সুমনের নয়া ফিল্ম একাডেমি

মুম্বইয়ে শেখর সুমনের নয়া ফিল্ম একাডেমি

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বাই, মহারাষ্ট্র, ১৩/০৫/২০২৬ :  মুম্বইয়ে  নতুন একটি ফিল্ম ইন্সটিটিউট খুলে ফেললেন বর্ষীয়ান অভিনেতা শেখর সুমন।  নাম দেওয়া হয়েছে শেখর সুমন ফিল্ম একাডেমি বা এসএসএফএ।

শেখর সুমন দীর্ঘদিন অভিনয় করেছেন মুম্বই  ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁর সেই দীর্ঘ অভিজ্ঞতা নতুনদের মধ্যে সঞ্চারিত করার লক্ষ্যেই তিনি এই ফিল্ম একাডেমি খুলেছেন বলে জানিয়েছেন। তবে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার পিছনে তাঁর বাবার সমর্থন ছিল বলে জানা গিয়েছে। যথেষ্ট ভাবনা চিন্তা করেই ফিল্ম একাডেমি খোলার  ব্যাপারে পদক্ষেপ করেছেন বলে জানালেন অভিনেতা শেখর সুমন।

যাঁরা শেখর সুমনের ফিল্ম একাদেমিতে অভিনয় শিখতে আসছেন, তাঁদেরকে শেখর মানসিকভাবেই প্রস্তুতি নিয়ে এই জগতে আসতে  বলছেন। তারপরেই তাঁকে প্রশিক্ষণ দিতে শুরু করছেন। তাঁদেরকে হিন্দি উচ্চারণের ওপর জোর দিতে বলছেন। আধুনিক সিনেমায় যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেইসব প্রযুক্তি সম্বন্ধে ধারণা দেওয়া হচ্ছে এই একাডেমিতে। মুম্বইয়ের আনহেরির এই ফিল্ম একাদেমিতে বর্তমানে ভর্তি  করা হচ্ছে।


 

Loading

রাজ্যে চালু হল ডাবল ইঞ্জিন সরকার

প্রত্যাশা আকাশছোঁয়া রাজ্যের নতুন সরকারের থেকে 

আজ খবর (বাংলা), [রাজ্য] নবান্ন, হাওড়া, পশ্চিমবঙ্গ, ১১/০৫/২০২৬ :  সপ্তাহের প্রথম দিনেই নতুন রাজ্য সরকারের পথ চলা শুরু হল পশ্চিমবঙ্গে।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন মন্ত্রীসভা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলো।

প্রথমেই বাংলাদেশ  সীমান্তে যে ৫৬৯ কিলোমিটার কাঁটাতার বিহীন অরক্ষিত ছিল, তার জন্যে আজ থেকেই জমি দেওয়ার কাজ চালু করা হল।  আজ থেকে ৪৫ দিনের মধ্যেই এই জমি দেওয়ার কাজ শেষ করা হবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে কাঁটা তারের প্রাচীর লাগানোর কাজ শুরু করবে বিএসএফ।  এই প্রথম বাংলাদেশের দিকে সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত হতে চলেছে।

শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভা  সরকারি চাকরির আবেদন করার বয়সের মেয়াদ বৃদ্ধি করেছে। এর আগের সরকার কেন্দ্র সরকারের বেশ কিছু প্রকল্প এই রাজ্যকে পেতে দেয় নি।  তাই অনেকের চাকরির আবেদনের বয়স  পেরিয়ে গিয়েছে। নতুন সরকার এই বয়সের মেয়াদ বৃদ্ধি করে দিল।  অর্থাৎ বয়সের কারণে যাঁরা চাকরির আবেদন করতে পারছিলেন না, তাঁদের মধ্যে অনেকেই এবার আবেদন করতে পারবেন।

এবার বাংলা পেলো আয়ুষ্মান ভারত প্রকল্প। গোটা দেশে বহুদিন আগেই চালু হয়ে গেলেও এই রাজ্যে প্রাক্তন সরকারের আমলে চালু হচ্ছিল না আয়ুষ্মান ভারত প্রকল্প। তবে এবার তা চালু হল।  রাজ্যের দরিদ্র মানুষ এই প্রকল্পের বিশেষ সুবিধা পাবে। কেন্দ্রীয় সব প্রকল্পই চালু হল রাজ্যে। রাজ্যে কাজ শুরু করলো ডাবল ইঞ্জিন সরকার। রাজ্যে যে সব সামাজিক প্রকল্প চলছিল, সেগুলি আপাতত বন্ধ করা হচ্ছে না।  কেন্দ্রের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পও চালু করা হচ্ছে।

এরপর নতুন ক্যাবিনেট ফের বৈঠকে বসবে। এবার রাজ্যবাসীর নিরাপত্তা নিয়ে পুলিশের কর্তাদের সাথে বৈঠক করা হবে।  রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।   রাজ্যের উন্নয়নমূলক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবে মন্ত্রীসভা।  এবার রাজ্য সরকার যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করবে, সেগুলি হল প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ,  নারী সুরক্ষা এবং পে কমিশন।


 

Loading

ব্রিগেডে গেরুয়া সমুদ্রের মাঝে শুভেন্দুর শপথ

ব্রিগেডে গেরুয়া সমুদ্রের মাঝে শুভেন্দুর শপথ

 

রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রজয়ন্তীর দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৫/২০২৬ : আজ রবীন্দ্র জয়ন্তীর দিন,  রাজ্যে প্রথমবার বোধন হল বিজেপি সরকারের, এবং বিসর্জন হল তৃণমূল সরকারের।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ ছিল বিজেপি সমর্থকদের জনসমুদ্র। থিক থিক করছে অগণিত মানুষ। তাঁরা স্লোগান দিচ্ছেন “জয় শ্রীরাম”, “ভারত মাতা কি জয়”, “নরেন্দ্র মোদী জিন্দাবাদ”, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ” বলে।  প্রত্যেক মানুষের চেহারায় খুশির উৎসব।  যেন বাঁধ ভেঙে উচ্ছাসের প্লাবন এসেছে সবার মনে,প্রাণে। ব্রিগেডের জমায়েত রূপ নিয়েছে বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে।  আজ যেন সত্যিই অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ মিলে গেলো এক সুতোর বন্ধনে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর ধন্য হয়ে উঠল।

আজ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হল।  রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যের রাজ্যপাল আর এন রবি।  উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, রাজ্যপালেরা। শুভেন্দু অধিকারীর সাথে আজ শপথবাক্য পাঠ  করলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামানিকরা।  এদিন বাংলাকে নতমস্তকে প্রণাম করলেন নরেন্দ্র মোদী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে গড়ে উঠবে নতুন সরকার। ” মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী ছুটে যান জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে। আজ রবীন্দ্র জয়ন্তীর দিন রবি ঠাকুরকে প্রণাম করে নিজের দায়িত্বে এগিয়ে গেলেন তিনি। শুভেন্দু বলেন, “সকলের বিবেক জাগ্রত হোক. চরৈবেতি।”


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor