
হারিনি, জোর করে হারানো হয়েছে : মমতা
আজ খবর (বাংলা) [রাজনীতি] ফলতা , দক্ষিণ ২৪ পরগণা , ২৫/০৫/২০২৬: রাজ্যে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় ও পরিস্থিতির জন্যে কেন্দ্র সরকার এবং ফলতায় হারের জন্যে জাহাঙ্গীর খানকে দোষারোপ করলেন তৃণমূল নেতা সৌগত রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অবস্থা যেন ভাঙ্গা হাটের চেহারা নিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই প্রকাশ্যে আসছিলেন না তৃণমূলের নেতারা। তবে একটি ভিস্তিও বার্তার মাধ্যমে বেশ কিছুদিন পর দেখতে পাওয়া গেল তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটি ভিস্তিও বার্তায় তিনি তৃণমূল হকংগ্রেসের এই পরিস্থিতির জন্যে কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন।
মমতা বলেছেন, “তৃণমূল কংগ্রেস হারে নি, তৃণমূল কংগ্রেসকে জোর করে হারানো হয়েছে। আপনারাও যখন দিল্লীতে ক্ষমতা হারাবেন, একই পরিস্থিতি হবে আপনাদেরও। ” এই মুহূর্তে রাজ্যে পুর বোর্ড নড়বড় করছে। হাওড়া ও বালি পুরসভায় নির্বাচনের আশ্বাস দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের কয়েকজন কাউন্সিলর আইনি সমস্যায় পড়েছেন। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। এইপরিস্থিতিতে কোনো কাউন্সিলর যেন পদত্যাগ না করেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ করেন সেই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ফলতায় দলের বিপর্যয়ের জন্যে জাহাঙ্গীর খানকেই দোষী ঠাউরেছেন। ফলতায় তৃণমূলের হয়ে ভোট নিয়ন্ত্রণ করত জাহাঙ্গীর খান বাহিনী। এবার ফলতায় পূননির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নির্বাচনের প্রচারের শেষ লগ্নে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিলেন জাহাঙ্গীর খান। এই নির্বাচনে গ্রামের মানুষ অবাধে ভোট দিতে পেরেছিলেন, ফলে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে গিয়েছে।
এই পরিস্থিতির জন্যে জাহাঙ্গীর খানকেই দোষারোপ করেছেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি বলেছেন “শেষ মুহূর্তে যেভাবে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে জাহাঙ্গীর, তার জন্যেই আমাদের শোচনীয় পরাজয় হয়েছে। সে যদি আরও আগে নিজেকে সরিয়ে নিত, তাহলে আমরা আরও ভালো কোনো প্রার্থী সেখানে দিতে পারতাম।” জাহাঙ্গীরের এই শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়াটাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই দেখছেন সৌগত রায়।
![]()