
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বাই, মহারাষ্ট্র, ১৩/০৫/২০২৬ : মুম্বইয়ে নতুন একটি ফিল্ম ইন্সটিটিউট খুলে ফেললেন বর্ষীয়ান অভিনেতা শেখর সুমন। নাম দেওয়া হয়েছে শেখর সুমন ফিল্ম একাডেমি বা এসএসএফএ।
শেখর সুমন দীর্ঘদিন অভিনয় করেছেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁর সেই দীর্ঘ অভিজ্ঞতা নতুনদের মধ্যে সঞ্চারিত করার লক্ষ্যেই তিনি এই ফিল্ম একাডেমি খুলেছেন বলে জানিয়েছেন। তবে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার পিছনে তাঁর বাবার সমর্থন ছিল বলে জানা গিয়েছে। যথেষ্ট ভাবনা চিন্তা করেই ফিল্ম একাডেমি খোলার ব্যাপারে পদক্ষেপ করেছেন বলে জানালেন অভিনেতা শেখর সুমন।
যাঁরা শেখর সুমনের ফিল্ম একাদেমিতে অভিনয় শিখতে আসছেন, তাঁদেরকে শেখর মানসিকভাবেই প্রস্তুতি নিয়ে এই জগতে আসতে বলছেন। তারপরেই তাঁকে প্রশিক্ষণ দিতে শুরু করছেন। তাঁদেরকে হিন্দি উচ্চারণের ওপর জোর দিতে বলছেন। আধুনিক সিনেমায় যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেইসব প্রযুক্তি সম্বন্ধে ধারণা দেওয়া হচ্ছে এই একাডেমিতে। মুম্বইয়ের আনহেরির এই ফিল্ম একাদেমিতে বর্তমানে ভর্তি করা হচ্ছে।
![]()