
সুপ্রিম কোর্টের নির্দেশ
আজ খবর (বাংলা) [পশু বসুন্ধরা] দেশ, ১৯/০৫/২০২৬ : পথ কুকুর নিয়ে দেশের শীর্ষ আদালত আগে দেওয়া নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলো না। অর্থাৎ শহরের হাসপাতাল, স্কুল কলেজ, অফিস,বাস স্ট্যান্ড এলাকায় পথ কুকুর ঘুরে বেড়াতে পারবে না।
মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ সন্দীপ মেহতা এবং এন ভি আনজারিয়ার বেঞ্চ মঙ্গলবার সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, সর্বত্র পথ কুকুর ঘুরে বেড়ানোটা কিছু মানুষের কাছে এক ধরনের হুমকি। আক্রান্ত হওয়ার হুমকি ছাড়াই জীবন ধরনের স্বাধীনতা থাকে উচিত প্রতিটা মানুষের। তাই যত্রতত্র কুকুরকে ঘুরতে দেওয়া যায় না। যে কোনো রকম ক্ষতির ভয় ছাড়াই মানুষকে ভালোভাবে জীবন ধারণ করতে দিতে হবে।
যেখানে রাস্তাঘাটে শিশু, আন্তর্জাতিক পর্যটক ও বৃদ্ধেরা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন, সেখানে আদালত এই কঠোর বাস্তবতাকে উপেক্ষা করতে পারে না। সংবিধান এমন কোনো সমাজ কল্পনা করে না, যেখানে মানুষকে ভয় নিয়ে বেঁচে থাকতে হবে।
সুতরাং আদালতের নির্দেশ অনুযায়ী প্রত্যেক রাজ্যের পথ কুকুরদের জন্যে কঠোর বিধি তৈরিকরা হচ্ছে। প্রত্যেক জেলায় অন্তত একটিকরে কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র গড়ে তোলা হবে।
![]()