আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৪/২০২৫ : ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তার মধ্যেই পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভূট্টো জারদারির কটাক্ষের জবাব দিলেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ।
পাকিস্তানের পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত-পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মন্তব্য করে বলেন “হয় জল বইবে, অথবা রক্ত বইবে !” বিলাওয়ালের এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ বলেন, “পাকিস্তানে ইতিমধ্যেই রক্ত বইতে শুরু করে দিয়েছে। একদিকে আল কায়দা চাপ মারছে, আর এক দিকে আফগানিস্তান চাপ মারছে। আমরা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছি যে আমরা কি করতে পারি।”
বিলাওয়াল সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, “ও আগে যেমন ছিল তেমনটাই বাচ্ছা থেকে গিয়েছে। আজকাল যুদ্ধ কেউই চায় না। এভাবেই একটা দেশকে প্যাঁচে ফেলতে হয়। প্রথমে জল বন্ধ করা, তারপর সবরকম সম্পর্ক ছিন্ন করা। কোনঠাসা করে দেওয়া।” দিলীপ ঘোষের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ভারত হয়ত পাকিস্তানকে আক্রমণ করবে না। ভারত যুদ্ধ করবে না । তবে পাকিস্তানকে নানাভাবে ভাতে মারবে। কিন্তু নরেন্দ্র মোদী যেমনটা বলেছিলেন যে পাকিস্তান কল্পনাতীত শাস্তি পাবে, সেটা তাহলে কোন পথে হবে ? উঠছে সেই প্রশ্ন।
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়ে বলেছেন, “বর্তমানে পাকিস্তানের কব্জায় থাকা কাশ্মীরকে এটাই সেরা সময় পাক দখলমুক্ত করার। এভাবেই ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। “
আজ খবর (বাংলা), [দেশ]নতুন দিল্লী, ভারত, ২৭/০৪/২০২৫ : ভারত সরকার নির্দেশ দিয়েছে যাতে ভারতে বসবাসকারী সব পাকিস্তানি ভারত ছেড়ে চলে যায়। আজ তার শেষ দিন। এদিকে দেখা যাচ্ছে, শুধুমাত্র রাজধানী দিল্লীতেই ৫ হাজার জন পাকিস্তানি বসবাস করছিলেন।
পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর নারকীয় হত্যাকাণ্ডের পর গত শুক্রবার ভারত সরকার এদেশে বসবাসকারী পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তানী ভিসা বাতিলের শেষ দিন আজ। আজকের মধ্যেই সব পাকিস্তানিকে ভারত ছেড়ে দেশে ফিরে যেতে হবে। যারা মেডিকেল ভিসা, লং লিভ ভিসা এবং ডিপ্লোম্যাট ভিসা নিয়ে পাকিস্তান থেকে এদেশে এসেছিল তাদের ভারতে থাকার শেষ দিন ২৯ তারিখ পর্যন্ত। তারপর থেকে তাদের ভিসা বাতিল করে দেওয়া হবে। ইতিমধ্যেই ভারত ছেড়ে বহু পাকিস্তানী নাগরিক দেশে ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে ইন্টেলিজেন্স ব্যুরো ইতিমধ্যেই অন্তত ৫০০০ জনের নামের তালিকা তৈরি করেছে যারা আদতে পাকিস্তানের নাগরিক অথচ বসবাস করে নতুন দিল্লীতে। এই তালিকা আইবি তুলে দিয়েছে দিল্লী পুলিশের হাতে। এবার পুলিশ ব্যবস্থা নেবে যাতে আজকের মধ্যে এই পাকিস্তানিরা ভারত ছেড়ে চলে যায়। দিল্লী পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ ও ইন্টেলিজেন্স ব্যুরো ইতিমধ্যেই ঐ পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে এবং তাদের দেশ ছাড়ার প্রক্রিয়া শুরুও করে দিয়েছে।
বাত অনুষ্ঠানে জানিয়েছেন, এপ্রিল মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন ‘পহেলগাঁওতে যারা সেদিন এই ভয়ঙ্কর হত্যা কান্ড সংঘটিত করেছিল আর যারা তার পিছনে থেকে গিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে. কাউকে ছাড়া হবে না’।
Vd Casino, Türkiye’nin en popüler online oyun platformu, sizlere sorunsuz bir giriş tecrübesi sunar. Yeni ve yaratıcı oyunları keşfedin ve kazanışınızı artırın. Aşağıdaki adımları takip ederek Vd Casino’a giriş yapabilirsiniz:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Giriş başarılı ise, oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Mobil Giriş
Vd Casino, mobil cihazlarınızda da sorunsuz bir şekilde kullanılabilir. Aşağıdaki adımları takip ederek Vd Casino’a mobil giriş yapabilirsiniz:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Giriş başarılı ise, oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Yeni Giriş
Vd Casino’da yeni bir hesap açmak için aşağıdaki adımları takip edin:
Siteye gidin: www.vdcasino.com
Yeni Hesap Oluştur butonuna tıklayın.
İşletme bilgilerinizi ve kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Giriş başarılı ise, oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Güncel Giriş
Vd Casino’da güncel giriş yapmak için aşağıdaki adımları takip edin:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Giriş başarılı ise, hesabınızı güncelleyin ve oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Güncel Giriş Yapma (Güncelleme)
Vd Casino’da güncel giriş yapmak için aşağıdaki adımları takip edin:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Hesabınızı güncelleyin ve oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Güncel Giriş Yapma (İptal)
Vd Casino’dan girişi iptal etmek için aşağıdaki adımları takip edin:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Hesabınızı güncelleyin ve girişi iptal edin.
Vede Casino
Vede Casino, Vd Casino’nun dışındaki bir diğer online oyun platformudur. Ayrıca, Vd Casino’nun gibi sorunsuz bir giriş tecrübesi sunar.
Vd Casino’nun Yeni Özellikleri
Vd Casino, yeni özelliklerle geliştiriliyor. Yeni oyunlar, yeni bonuslar ve yeni seçeneklerle sizlere bir yeni tecrübe sunacak.
Vdcasino: Hangi Şekilde Giriş Yapılır?
Vdcasino, Türkiye’nin birçok oyuncu tarafından seviliyor olan bir online casino platformudur. Vdcasino girişi, cihazınızda kolayca yapılabilir. Aşağıdaki yönergelerle Vdcasino’a giriş yapabilirsiniz:
Vdcasino Giriş
Adım 1: Tüm oyuncu tarafından tercih edilen web tarayıcınızda Vdcasino’un web sitesini ziyaret edin. Adresi “www.vdcasino.com”.
Vdcasino Sorunsuz Giriş
Adım 2: Sayfada görünen giriş kutusuna kullanıcı adınızı ve şifrenizi yazın ve giriş düğmesine basın.
Vdcasino Mobil Giriş
Adım 3: Mobil cihazınızda da Vdcasino’a giriş yapmak için, Google Play ve App Store’dan Vdcasino uygulamasını indirin ve yükleyin.
Adım 4: Uygulamaya açın ve giriş kutusuna kullanıcı adınızı ve şifrenizi yazın ve giriş yapın.
Vdcasino Güncel Giriş
Adım 5: Hesabınızda yeni oyunlar ve seçenekler gelmişse, yeni giriş yapmak için giriş kutusundan çıkın ve tekrar giriş yapın.
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ২৬/০৪/২০২৫ : চাপের মুখে নিজেদের অবস্থান বদলালো পাকিস্তান। ভারতের সাথে যৌথভাবে পহেলগাঁও হত্যাকাণ্ডের তদন্ত করতে চায় পাকিস্তান। বিশ্বের বহু দেশের চাপেই সম্ভবত এই সিদ্ধান্ত নিতে হচ্ছে পাকিস্তানকে, যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া ভারত জানায় নি এখনও পর্যন্ত।
পহেলগাঁওতে যে ২৬ পারজাতককে নির্মমভাবে লস্কর ই তৈবার জঙ্গীরা হত্যা করেছে, ভারতের সঙ্গে যৌথভাবে তার তদন্ত করতে চায় পাকিস্তান, আজ এই কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খাইবার পাখতুনখোয়ায় একটি প্যারেড দেখতে দেখতে শাহবাজ শরীফ বলেন, “একটি দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান পহেলগাঁও এর ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পরিষ্কারভাবে তদন্ত করে দেখতে চায়. পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা দেশগুলির মধ্যে একেবারে সামনের লাইনে দাঁড়িয়ে থাকা একটি দেশ.”
শাহবাজ শরীফ এদিন বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পাকিস্তান আজ পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্তত ৯০ হাজার মানুষ মারা গিয়েছেন। অন্তত ৬০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে পাকিস্তানের। ” পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কথা বললেও মাত্র এক দিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করে নিয়েছেন, “গত কয়েক দশক ধরে আমেরিকা পাকিস্তানকে জঘন্য জঙ্গী কার্যকলাপ করতে বাধ্য করেছিল।”
আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই, মহারাষ্ট্র, ২৬/০৪/২০২৫ : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের পরেও এতটুকু ভীত নন মুম্বাইয়ের অভিনেতা সুনীল শেঠি। তিনি দেশবাসীকে বলতে চান আরও বেশি করে কাশ্মীর যাওয়ার জন্যে।
লতা দীনানাথ মঙ্গেশকর এওয়ার্ড অনুষ্ঠানের ভীড় থেকে একটু দূরে দাঁড়িয়ে অভিনেতা সুনীল শেঠি বলেন, “আমি তো বলব আগামীদিনের প্রথম ছুটির দিনগুলো কাশ্মীরেই কাটিয়ে দেওয়া। যা কিছু হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু জঙ্গিদেরকে ভয় পেলে চলবে না। বরং ওদের দেখাতে হবে যে আমরা ভয় পাই নি। আরও বেশি করে পর্যটকদের ভীড় হোক কাশ্মীর উপত্যকায়।”
সুনীল শেঠি বলছিলেন, “এই মুহূর্তে আমাদের মধ্যে ইউনিটি থাকা দরকার। যারা এখন আতঙ্ক বা ঘৃণা ছড়াচ্ছে, তাদেরকে পরাজিত করতেই হবে। আমাদের ইউনিটি তাদের কাছে যেন এই বার্তা পৌঁছে দেয় যে, কাশ্মীর আমাদের ছিল, আমাদের আছে এবং আগামীদিনেও আমাদেরই থাকবে। এই উদ্দেশ্যেই আমাদের দেশের সেনাবাহিনী ও নেতারা দিনরাত কাজ করে চলেছেন।”
এই অভিনেতা আরও বলেন, “আমি নিজে কাশ্মীরে ফোন করে বলেছি, যদি আমাকে কোনো কাজে লাগে, তাহলে আমি নিজেই কাশ্মীরে যেতে প্রস্তুত রয়েছি। কাশ্মীরে গিয়ে শ্যুটিং করতেও রাজি আছি।আমি কাশ্মীরে একজন শিল্পী হিসেবে যেতে রাজি আছি, অথবা একজন সাধারণ ট্যুরিস্ট হিসেবে যেতেও রাজি আছি।”
আজ খবর (বাংলা), [দেশ], সুরাট, গুজরাট, ২৬/০৪/২০২৫ : গুজরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছিল, কোথাও পাকিস্তানি থেকে গিয়েছে কিনা। অভিযান চালিয়ে শুধুমাত্র সুরাট এবং আহমেদাবাদ থেকেই অন্তত ৫৫০ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেছে গুজরাট সরকার।
স্পেশ্যাল অপারেশন গ্রূপ, ক্রাইম ব্রাঞ্চ, এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, প্রিভেনশন অফ ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৫৫০ জন বাংলাদেশিকে আটক করেছে। এদের সকলের থেকেই জাল কাগজপত্র পাওয়া গিয়েছে এবং এইসব ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আটক করা বাংলাদেশিদের জেরা করার কাজ চলছে। তদন্ত করার পর এই বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হবে. গতকাল সারারাত অভিযান চালিয়ে সুরাট থেকেই শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আহমেদাবাদে অভিযান শুরু করা হয়েছিল গতকাল রাত্রি ৩টের সময়. এখন থেকেও ৪৫০ জন বাংলাদেশিকে পাওয়া গিয়েছে। তাদেরকে হেফাজতেও নেওয়া হয়েছে। এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে।
আজ খবর ( বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৬/০৪/২০২৫ : কাশ্মীর সীমান্তে এল ও সি বরাবর প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান। সেইসব সেনা বিনা প্ররোচনায় এবং যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ভারত সীমান্তের দিকে গুলি চালাচ্ছে। যোগ্য জবাব দিচ্ছে ভারতও।
গতকাল পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত দুই কাশ্মীরি জঙ্গী আদিল ও আসিফের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মাটিতে মিশে যাওয়া সেই বাড়ির ছবি প্রকাশিতও হয়েছে। জঙ্গীদের খোঁজে কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পাক মদতপুষ্ট লস্কর ই তৈবার ঐ জঙ্গীরা সম্ভবত কাশ্মীরেই কোথাও আত্মগোপন করে রয়েছে বলে মনে করা হচ্ছে। সীমান্ত পুরোপুরি সিল করে রাখা হয়েছে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই, তাই তাদের পালিয়ে যাওয়ার সুযোগ অত্যন্ত কম।
এদিকে কাশ্মীরে ফের জঙ্গী নাশকতা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার রেল স্টেশন বা রেল সম্পর্কিত কোনো আধিকারিক টার্গেট হয়ে থাকতে পারে। আবার ফের পর্যটকদের ওপর হামলা হতে পারে বলে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই খবর আসার পর নিরাপত্তা বাহিনীকে চূড়ান্ত এলার্ট মোডে রাখা হয়েছে। এত কিছুর মধ্যেও কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়ে দিয়েছেন আর কিছুদিন পর নির্ধারিত সূচী মেনেই অমরনাথ যাত্রা শুরু করা হবে। এ বছর জুলাই মাসের ৩ তারিখে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
আজ সকালে কুলগাঁও জেলার ঠকেরপোড়া এলাকায় অভিযান চালিয়ে জঙ্গীদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তাদেরকে জেরা করা হচ্ছে। এছাড়া বন্দি পোড়া এলাকায় আর এক জঙ্গী সাহযোগীএনকাউন্টারে খতম হয়েছে। ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যাওয়ার আজই শেষ দিন। আজ পাকিস্তানে ফিরে যাচ্ছেন অনেকেই, ঠিক তেমনি পাকিস্তান থেকে ভারতে ফিরে আসছেন বেশ কিছু মানুষ। পুরোনো সব ভিসাই বাতিল করেছে ভারত সরকার।
পাকিস্তান সীমান্তের কাছে মহড়া দিয়ে চলেছে বায়ু সেনা এবং নৌ সেনা। আকাশে উড়ছে যুদ্ধবিমান।চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে ইন্ডিয়ান আর্মিও। যে কোনো মুহূর্তে বড় কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বড় কিছু হোক সেটাই চাইছে গোটা দেশ। জঙ্গী ইস্যুতে পাকিস্তানকে বড়সড় শিক্ষা দেওয়ার জন্যে মুখিয়ে আছে ভারত। পাশে থাকছে অর্ধেক বিশ্ব। পৃথিবী থেকে সন্ত্রাসবাদকে চিরতরে বিদায় জানানোর অভিযান শুরু করতে চলেছে ভারত।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], লন্ডন, ইউকে, ২৫/০৪/২০২৫ : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গী আক্রমণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালেন বিদেশে থাকা ভারতীয়রাও।
আজ লন্ডনে ইউকের ভারতীয় হাই কমিশনের সামনে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। অনাবাসী ভারতীয় ছাড়াও সেখানে হাজির ছিলেন বেশ কিছু বিদেশিও। তাঁরা পহেলগাঁওতে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সোচ্চার হন। প্ল্যাকার্ড হাতে তাঁরা ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দিতে থাকেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শান্ত থাকুন, জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত জেহাদি সন্ত্রাসবাদ গুঁড়িয়ে যাক.’। উপস্থিত সকলেই প্রতিবাদের সুরে জানিয়েছেন জঙ্গীদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী যেন কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেন।
ইউকের সাংসদ বব ব্ল্যাকম্যান বলেছেন, “পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের শাস্তি দিতে ভারত যে ব্যবস্থাই নিক না কেন, তাকে সমর্থন জানানো উচিত। সন্ত্রাসবাদ কঠোরভাবে দমন করা উচিত। তবে পহেলগাঁওয়ের জঙ্গীরাই শুধু নয়, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল, তারাও যেন একইভাবে শাস্তি পায়।” বব আশা করেছেন ভারতের এই মিশনে যেন ইউকের সব রাজনৈতিক দলগুলি দলমত নির্বিশেষে ভারতের পাশে এসে দাঁড়ায় এবং ভারতকে সমর্থন করে। ইউকের ভারতীয় দূতাবাস এদিন সকালে পহেলগাঁওয়ের মৃতদের শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেছে।
আমেরিকার স্টেট্ ডিপার্টমেন্ট মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের জানিয়েছেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার স্টেট্ সেক্রেটারি মার্ক রুবিও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোথাও কোনোরকম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। পহেলগাঁও ইস্যুতে ভারতের পাশেই থাকছে আমেরিকা। সেক্ষেত্রে ভারত যে কোনোরকম সিদ্ধান্ত নিলে আমেরিকা ভারতকে সমর্থন দেবে। একইরকমভাবে ভারতকে সমর্থন দিয়েছে জি ২০ দেশগুলি। আমেরিকা ছাড়াও পাশে থাকার বার্তা দিয়েছে ইজরায়েল, চীন, জাপান, রাশিয়া, ইরান, নেপাল ও শ্রীলংকা। সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে প্রায় গোটা বিশ্ব।
আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৪/০৪/২০২৪ : যে কয়েকজন জঙ্গী কাশ্মীরের পহেলগাঁওতে নির্মম হত্যাকান্ড চালিয়েছে, তাদেরকে এখনো ধরতে পারে নি নিরাপত্তা বাহিনী বা পুলিশ। তবে পুলিশ আততায়ীদের ছবি স্কেচ করিয়েছে। সেগুলি প্রকাশও করেছে।
আততায়ী জঙ্গীদের আঁকা ছবি কাশ্মীর পুলিশ প্রকাশ করেছে এবং ঘোষণা করে দিয়েছে এই জঙ্গীদের ধরিয়ে দিতে পারলে বা খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে. মনে করা হচ্ছে বৈশরণ উপত্যকা ঘিরে থাকা পাইন ও আলপাইন অরণ্যের মধ্যে দিয়ে তারা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে কাশ্মীর জুড়ে।
এদিকে পর্যটনের মরসুম শুরু হওয়ার আগেই পর্যটক শূন্য হতে বসেছে কাশ্মীর উপত্যকা। মাথায় হাত কাশ্মীরের ব্যবসায়ীদের। গতকাল বনধ পালিত হয়েছে সেখানে। আজ জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে বিশাল মিছিল বের করা হয়েছিল শ্রীনগরে। পহেলগাঁওয়ের ঘটনায় গোটা দেশ ব্যথিত এবং ত্রুদ্ধ। এই জঙ্গীদের মদতদাতা পাকিস্তান যাতে এই ঘটনার জন্যে কড়া শাস্তি পায় গোটা ভারত আজ সেটাই চাইছে।
পাকিস্তানের সাথে সব রকম কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে ভারত। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সব পাকিস্তানিকে ভারত ছাড়তে বলা হয়েছে। পুরোনো ভিসা সব বাতিল করে দেওয়া হয়েছে। দিল্লীতে পাক দূতাবাসে কর্মীর সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ্গার নেতৃত্বে সর্ব দল বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত আজই কোনো বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আজ খবর (বাংলা), [দেশ], অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর, ২৩/০৪/২০২৫ : এই মুহূর্তে পহেলগাঁওয়ের কাছে বৈশরণ উপত্যকা ঘিরে রয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ, আধাসেনা ও সেনাবাহিনী। উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও একাধিক কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ আধিকারিকরা।
পহেলগাঁও কাণ্ডের তদন্তের জন্যে ঐ এলাকায় হাজির হয়েছে এনআইএর একটি বিশেষ দল। তবে সরকারিভাবে এখনো ঘোষণা করা হয় নি যে এই হত্যাকাণ্ডের তদন্ত এনআইএ করবে। আপাতত জম্মু ও কাশ্মীর পুলিশকে সাহায্যে করছেন এনআইএ আধিকারিকরা। কারন আততায়ীদের খুঁজে বের করাটাই এখন অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমগ্র কাশ্মীর জুড়ে যে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে তা এক কোথাও অভূতপূর্ব। যেভাবেই হোক আগে জঙ্গীদের ধরতে চাইছে ভারত সরকার। আর সেই কাজেই নেমে পড়েছে সব বাহিনী। শুধুমাত্র আততায়ী জঙ্গিদেরকে খুঁজে বের করার কাজে লাগানো হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত আলাদা একটি বাহিনীকে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ইতিমধ্যেই পহেলগাঁও অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে সংক্ষেপে জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা শীর্ষ আধিকারিকরা। প্ল্যান তৈরি হচ্ছে দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তরে, সেটা বলবৎ করা হচ্ছে শ্রীনগরে অমিত শাহের অস্থায়ী অফিসে। আর সেই প্ল্যান অনুযায়ীই ভারতীয় বাহিনী এগোচ্ছে টার্গেটের দিকে। পাশে রয়েছে বিশ্বের প্রায় সব দেশ। পাশে থাকার বা সমর্থনের বার্তা পাঠিয়েছে আমেরিকা, রাশিয়া, ইরান, ইউকে, ইতালি, ফ্রান্স, ইরান, মধ্যে প্রাচ্যের দেশগুলি।
ভারত অবিলম্বে আততায়ীদের ধরতে চায় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায়। যদি দেখা যায় এই জঙ্গীদের পিছনে কোনো রাষ্ট্র রয়েছে সেই দেশকেও ছেড়ে কথা বলা হবে না, তা সে যেই হোক। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কাউকে রেয়াত করা হবে না। লস্কর জঙ্গীদের ঘরে ঢুকে মারা হবে। ২৬ জন পর্যটকের প্রাণ বৃথা যেতে দেওয়া হবে না। ” অনন্তনাগের হাসপাতালে এই ঘটনায় আহত চিকিৎসারত আছেন অন্তত ৩৬ জন পর্যটক।