Aaj Khabor

 কথা দিয়েও কথা রাখল না পাকিস্তান

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১০/০৫/২০২৫ : ফের একবার পাকিস্তানের ওপর ভরসা করে ঠকে যেতে হল ভারতকে। আসলে ভারত তো আর পাকিস্তানের ওপর নয়, ভরসা করেছিল আমেরিকার ওপর, ডোনাল্ড ট্রাম্পের ওপর। কিন্তু পাকিস্তান আমেরিকাকেও দেওয়া কথা লঙ্ঘন  করে ফেলল।

ভারতের বিদেশ সচিব  বিক্রম মিশ্রী যা ঘোষণা করেছিলেন, তাতে বোঝা যাচ্ছিল আমেরিকার মধ্যস্থতায় ভারত – পাকিস্তান দুই দেশ যুদ্ধ বিরতি শুরু করবে। আজ বিকেল ৫টা  থেকে সোমবার বেলা ১২টা  পর্যন্ত এই যুদ্ধ বিরতি চলবে। এই ব্যাপারে দুই দেশের ডিজিএমও  পর্যায়ের বৈঠকে দুই দেশই  যুদ্ধ বিরতিতেই সম্মত হয়েছে।  কিন্তু সেই ঘোষণার কিছুক্ষন পরেই পাকিস্তান যুদ্ধবিরতির কথা ভুলে গিয়ে বোমা বর্ষণ শুরু করে দিল। এক ঘণ্টার মধ্যেই শ্রীনগরে তারা অন্তত ৫০টি বোমা বিস্ফোরণ করিয়েছে। রাজস্থান এবং গুজরাট সীমান্ত দিয়েও তারা ড্রোন আক্রমণ করেছে।  ভারত অত্যন্ত সংযতভাবে এর জবাব দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী কড়া  নজরদারি চালিয়ে গিয়েছে। 

এরপরেই চীন প্রকাশ্যে ঘোষণা করে দিল যে তারা পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। আর তার  ঠিক পরেই বাংলাদেশ ঘোষণা করল তাদের দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ এরপর বাংলাদেশে আওয়ামী লীগের নেতা বা সদস্যদের জেলে পুড়তে এবং শাস্তি দিতে আর কোনো বাধা রইল না। এরপর নিশ্চয়ই ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকেও বাংলাদেশের হাতে প্রত্যর্পণের জন্যে চাপ দেওয়া হবে। শুধু তাই নয়, এর মধ্যেই হয়ত ফের একবার বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নও  শুরু করা হবে এবং তা হয়ত ফলাও করে প্রচার করাও হবে ।

 এই মুহূর্তে পাকিস্তান পশ্চিম দিক থেকে, চীন উত্তর দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে হয়ত  ঘিরে ধরতে চাইবে ভারতকে।  আর এই সময়ে বিশ্বের অনেক দেশ ভারতের পাশে থাকার বার্তা প্রাথমিকভাবে দিলেও এখনো প্রকাশ্যে পাশে এসে দাঁড়ায় নি। সুতরাং বোঝাই যাচ্ছে কোনো বড় গেম প্ল্যান মাথায় নিয়েই পাকিস্তান কথা দিয়েও  যুদ্ধ বিরতি চুক্তি না মেনে ভারতকে আক্রমণের সাহস দেখাতে শুরু করেছে। পিছনে আছে শক্তিশালী কেউ। তবে ভারত কোনোভাবেই কম যায় না। ভারত অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, সামরিকভাবে এতটাই এগিয়ে রয়েছে যে এই ধরনের পরিস্থিতি অনায়াসেই সামলে নিতে পারবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল.। 


Loading

অদৃশ্য কারণে ভারত পাক সংঘর্ষ স্থগিত হয়ে গেল 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১০/০৫/২০২৫ :  আপাতত পাকিস্তানের সাথে যুদ্ধ থেমে গেল।  দুই দেশের কোনো পক্ষই আর একে অপরকে  আক্রমণ করবে না বলে ঠিক হয়েছে। 

ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি  জানিয়ে দিলেন, ‘পাকিস্তানের মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেলের সাথে ভারতের মিলিটারি অপারেশন ডিজির বৈঠক হয়েছে। আপাতত দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে, জল, স্থল ও আকাশপথে ভারত ও পাকিস্তান কেউই আর অপরের দিকে কোনো রকম আক্রমণ চালাবে না।  দুই পক্ষই স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখবে। সুতরাং দুই দেশের মধ্যে যুদ্ধ আপাতত স্থগিত রইল। ‘

আজ দুপুর ৩:৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও  ভারতের ডিজিএমওর সাথে বৈঠকে বসেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধ বন্ধ করবে। কেউই আর কাউকে আক্রমণের পথে যাবে না।  এই যুদ্ধ বিরতি আজ বিকেল ৫:০০টা  থেকে শুরু করা হবে।  আগামী ১২ তারিখে ফের একবার বৈঠকে বসবে দুই পক্ষ। ততক্ষন যুদ্ধবিরতি চলবে।

আজ দুই দেশের যুদ্ধ বিরতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সমাজমাধ্যমে জানান, ভারত ও পাকিস্তান দুই দেশ যুদ্ধ বিরতিতে  রাজি হয়েছে।  এরপর সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব জানিয়ে দেন যে দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। তাই আজ বিকেল ৫টা  থেকে যুদ্ধ বিরতি বজায় রাখবে। যদিও ভারতের তরফ  থেকে জানানো হয়েছে যে যদি পাকিস্তানের দিক থেকে আক্রমণ করা হয় তাহলে ভারতও ফের আক্রমনের পথে যাবে। 

এই ঘোষণার পরেই  দেশের বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিতে শুরু করেছে। বিশেষ করে কংগ্রেস এবং বামেরা ক্ষোভ দেখতে শুরু করে।  অনেকেই মন্তব্য করেন যে,  ভারত ও পাকিস্তানের যুদ্ধের বিষয়টি অত্যন্ত গোপনীয়, এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন কি ভাবে ? কিভাবে ভারত সরকারিভাবে কিছু ঘোষণা  না করলেও ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে ঘোষণা করে দেন ?  ২৬ জন নিরীহ মানুষের চিতার উত্তাপ এখনো ঠান্ডা হয় নি।   বিএসএফ জওয়ান পি কে সাউ এখনো ঝালদার বাড়িতে ফিরে যেতে পারেন নি, তিনি পাকিস্তানে জেলে বন্দী আছেন। এতজন ভারতীয় জওয়ান প্রাণের বাজি রেখে যুদ্ধ করছেন সেই দেশের বিরুদ্ধে, যারা বছরের পর বছর জঙ্গী তৈরির কারখানা তৈরি করে রেখে দিয়েছে নিজেদের জমিতে। কিভাবে দুই তিনদিনের মাথায় ভারত পাক যুদ্ধ শেষ হয়ে যায় ? কার আঙ্গুলি হেলনে ? একি  ভারতের অসম্মান নয় ? এ কি ভারতের কূটনৈতিক পরাজয় নয় ? এই সব কিছু নিয়েই উঠছে প্রশ্ন।  ১৪০ কোটি মানুষের প্রশ্ন। 


Loading

অপারেশন সিঁদুর মাসুদের  ভাইদেরকে খতম করেছে নিখুঁতভাবে

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১০/০৫/২০২৫ :  গত ৭ তারিখে অপারেশন সিঁদুর পাকিস্তানের ওপর যে প্রত্যাঘাত করেছিল,  সেই আঘাতে জঙ্গী শিরোমনি মাসুদ আজাহারের জামাই খতম হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। 

মে মাসের ৭ তারিখে ভারতীয় সশস্ত্র সেনা পাকিস্তানের ৯টি জায়গায় নিখুঁতভাবে মিসাইল আক্রমণ করেছিল। সেই আক্রমণে পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গীদের সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ঐ  আক্রমনে প্রচুর পাকিস্তানি জঙ্গী খতম হয়েছিল। সেদিন মারা গিয়েছিল পাঠানকোট হত্যাকাণ্ডের মূল নায়ক আব্দুর রউফ. এই জঙ্গী আসলে মাসুদ আজাহারের ভাই।  ভারতের ঐ  মিসাইল আক্রমণেই মারা গিয়েছে জৈশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারের আর এক আত্মীয় মহম্মদ ইউসুফ আজাহার। এই কুখ্যাত জঙ্গী কাঠমান্ডু থেকে দিল্লীর আইসি ৮১৪ বিমান অপহরণের মূল ষড়যন্ত্রকারী ছিল। ইউসুফ জঙ্গী শিবিরগুলোতে  অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কাজ করে. জম্মু ও কাশ্মীরে অনেকগুলি নাশকতার ঘটনায় জড়িত এই ইউসুফ।

সাত তারিখে ভারতের অপারেশন সিঁদুরের হানায় অন্যান্য জঙ্গীদের সাথে খতম হয়েছিল আরও এক  কুখ্যাত জঙ্গী। তার নাম হাফিজ মহম্মদ জামিল।  সেও ছিল মাসুদ আজাহারের  এক ভাই. সেদিন ভারত ৯টি জায়গায় টার্গেট করে মোট ২১টি জঙ্গী শিবির ধুলোয় মিশিয়ে দিয়েছে। ঐ  আক্রমণে ১০০র বেশি জঙ্গীর নিধন সম্ভব হয়েছে।  সেদিন ভারত রীতিমত কোমর ভেঙে দিয়েছিল পাকিস্তানী জঙ্গীদের। ভারত আজ জানিয়ে দিয়েছে, আগামী দিনে পাকিস্তানের  যে কোনো জঙ্গী কার্যকলাপ ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার সামিল হিসেবে গণ্য করা হবে. এবং সেক্ষেত্রে ভারত প্রত্যাঘাত করতে দুইবার ভাববে না। দ্রুত আক্রমনের  পথে যাবে।  


Loading

বাড়মেরের খোলা মাঠে পাক মিসাইল উদ্ধার 

আজ খবর (বাংলা), [দেশ], বাড়মের , রাজস্থান, ১০/০৫/২০২৫ : রাজস্থানের বাড়মের  থেকে অচেনা মিসাইল উদ্ধার, গ্রামবাসীদেরকে সতর্ক করল প্রশাসন। 

গতকাল গভীর রাতে রাজস্থানের বাড়মেরে  মিসাইল হানা চালিয়েছিল পাকিস্তান।  বারমের শহরের খোলা জমিতে পড়েছিল সেই মিসাইলটি , যদিও সেই মিসাইল বিস্ফোরণ ঘটাতে পারেনি।  তবে এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান সব কিছু ছেড়ে শুধুমাত্র সাধারণ মানুষকেই টার্গেট করেছে। যেহেতু  মিসাইল থেকে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে নি তাই বাড়মেরে  কোনো রকম ক্ষয় ক্ষতির ঘটনা ঘটে নি। 

গতকাল সন্ধ্যাবেলা থেকেই রাজস্থান ও গুজরাটের সীমান্তবর্তী প্রায় সমস্ত শহরেই ব্ল্যাকআউট করা হয়ে ছিল।  ক্রমাগত সাইরেন বাজিয়ে সতর্ক রাখা হয়েছিল  সাধারণ মানুষকে। রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বিএসফ ২৪ ঘন্টাই কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে পাক সেলিং এর ফাঁকে সীমান্তের ওপার  থেকে কোনো ভাবে অনুপ্রবেশের ঘটনা না ঘটে। 

আজ ভোর হতেই বাড়মের শহরের একটা খোলা জমিতে একটি মিসাইল পরে থাকতে দেখা যায়।  পাকিস্তানের ওই মিসাইলটি সেনাবাহিনী আকাশেই নিষ্ক্রিয় করেছিল কিনা তা বোঝা যায় নি। মিসাইল দেখতে ভীড় করে গ্রামবাসীরা।  পুলিশ এসে ভীড় সরিয়ে দেয় এবং গ্রামবাসীদের সতর্ক করে দেয়।  ঐ  মিসাইলটিকে নিষ্ক্রিয় করার এবং সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া  শুরু করা হয়েছে। 


Loading

ভারতের সাথে যুদ্ধ করে কি ভুল হয়েছে তা হাড়ে  হাড়ে  টের পাচ্ছে পাকিস্তান 

আজ খবর (বাংলা), [[দেশ]. নতুন দিল্লী, ভারত, ০৯/০৫/২০২৫ : গতকাল গভীর রাত্রি পর্যন্ত চলেছে ভারত-পাকিস্তানের যুদ্ধ। ভয়ানক  সেই লড়াইয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। 

গতকাল যুদ্ধের ময়দানে ভারতের পরাক্রম ছিল দেখার মত।  পাকিস্তানের ড্রোন নির্ভর আক্রমণকে রীতিমত পর্যুদস্ত করে রেখেছিল ভারতের অপারেশন সিঁদুর। পাকিস্তানের প্রতিটি আক্রমনকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাদের অন্তত ৫০টি ড্রোন খতম করে দেওয়া হয়েছে। প্রতিটা মিসাইলের আক্রমন তাকিয়ে দিয়েছে সুদর্শন চক্র নাম পরিচিত এস-৪০০. এই অসাধারন অস্ত্রটিকে অতিক্রম করা যে ওঠে নি পাকিস্তানের। প্রত্যেক মিসাইল  ও ড্রোনের আক্রমন ভারত সফলভাবেই নিষ্ক্রিয় করে দিতে পেরেছে। 

গতকাল রাত্রে পাকিস্তানের প্রায় প্রত্যেকটি শহরে জঙ্গী হানায় বিস্ফোরণ হয়েছে। পাকিস্তান খুব ভালো করেই বুঝতেপারছে এভাবে আর বেশিক্ষণ  লড়াই করে এঁটে ওঠা যাবে না শক্তিধর ভারতের সাথে। গতকাল বেশ কয়েকজন জঙ্গিকেও খতম করা হয়েছে। শুধু তাই নয় গতকাল পাকিস্তানের চারটি যুদ্ধ বিমানকে গুলি করে নামানো হয়েছে। তার মধ্যে একটি এফ ১৬ বিমানও  রয়েছে।  পাকিস্তানের যুদ্ধবিমানের একজন পাইলটকে ধরা হয়েছে। সেই পাকিস্তানি পাইলট এখন বন্দী রয়েছে ভারতীয় সেনাবাহিনীর হাতে। তাকে জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

গতকাল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তান হাড়ে হাড়ে  বুঝতে আছে, এ ভারত ঠিক সেরকম ভারত নয়, যে ভারতের রিপোর্ট তাদের কাছে ছিল. এ ভারত অন্য ভারত, এ ভারত সত্যিই ১৪০ কোটির ভারত, এ ভারত রীতিমত শক্তিশালী ভারত।  যুদ্ধ করতে গিয়ে  পাকিস্তান এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছে যে সেই দেশের শেয়ার বাজার একেবারে নিচে নেমে গিয়েছে।  টাকা চেয়ে বিশ্ব ব্যাংকের কাছে দরবার করেছিল তারা, কিন্তু দুর্ভাগ্যবশতঃ বিশ্বব্যাংক পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছে, তারা ভারতের পাশে থাকার বার্তা শুনিয়ে দিয়েছে। 


Loading

এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ভারত, পাক আকাশ এখন নজরদারিমুক্ত

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত , ০৮/০৫/২০২৫ :   পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম শেষ করে দিল ভারতীয় সেনাবাহিনী। ভারতের সঙ্গে লড়তে নেমে রীতিমত নড়বড়ে  অবস্থা পাকিস্তানের। 

ভারতকে প্রত্যাঘাত করতে পাকিস্তান দুটি যুদ্ধবিমান নিয়ে আক্রমণের পথে গিয়েছিল।  কিন্তু ভারতের সেনাবাহিনী তা আগে থেকেই জেনে যায় এবং পাকিস্তানের মিসাইল লঞ্চারকেই উড়িয়ে দেয়।   এতে করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটিই ক্ষতিগ্রস্ত হয়।  এর ফলে এখন যদি ভারত যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ে  সেটা জানতেই পারবে না পাকিস্তান। এই মুহূর্তে আকাশপথে পাকিস্তানকে আক্রমণ করলে রীতিমত বেসামাল অবস্থা হয়ে যেতে হবে পাকিস্তানকে।  আকাশপথে নজরদারি করার জন্য যে উন্নতমানের রাডারের দরকার হয়, ভারত এদিন সেই রাডারটিকেই উড়িয়ে দিয়েছে। ফলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমই নষ্ট হয়ে গিয়েছে।

এদিকে পাঞ্জাবের ফিরোজপুর এলাকা থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স আজ এক অনুপ্রবেশকারীকে আটক করেছে।  অবৈধভাবে ঐ  ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। বিএসএফ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।  ভারত পাকিস্তান সীমান্তে  এই মুহূর্তে বিএসএফকে হাই এলার্ট মোডে  রাখা হয়েছে। প্রতি মুহূর্তে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে বিএসএফ জওয়ানদের। 


Loading

ভারতের ১৫ শহর ওড়াতে পারল না পাকিস্তান, চূড়ান্ত ব্যর্থ তারা 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০৮/০৫/২০২৫ :  এবার পাকিস্তান প্রত্যাঘাত করতে চেয়েছিল ভারতকে কিন্তু সবই বিফলে গেল। পাকিস্তান বুঝে গেল বিশ্বের চার নম্বর শক্তিধর দেশের সাথে এভাবে এঁটে ওঠা যাবে না।

ভারতের তিন রাজ্যের ১৫টি শহরকে টার্গেট করে উড়িয়ে দিতে চেয়েছিল পাকিস্তান। সেই অনুযায়ী ১৫টি শহরের জন্যে ১৫টি ড্রোন পাঠিয়েছিল তারা। এই ড্রোনগুলি নির্ভুলভাবে এগিয়ে যাচ্ছিল লক্ষ্যের দিকে। যদি আঘাত হানতে  পারত  তাহলে ওই  ১৫ শহরের অসংখ্য সাধারণ মানুষের মৃত্যু হতে পারত। যে তিনটি রাজ্যকে পাকিস্তান টার্গেট করেছিল, সেই তিনটি রাজ্য হল জম্মু ও কাশ্মীর, পঞ্জাব এবং গুজরাট। প্রত্যেক রাজ্যের মধ্যে  শহরকে টার্গেট করেছিল পাকিস্তান।  এর মধ্যে জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, অধমপুর, ভাটিন্ডা, চন্ডিগড়, নল, ফালদি, উত্তরলাই এবং ভুজ রয়েছে।

পাকিস্তানের এই নোংরা প্রচেষ্টা অবশ্য অনায়াসে বিফল করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।  ভারতের কাছে এমন একটি অস্ত্র আছে যার নাম ‘এস-৪০০’, এই অস্ত্রটি বসানো থাকে বিভিন্ন জায়গায়। এই অস্ত্র থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে দিয়ে কোনো অজানা বস্তু উড়ে গেলে তাকে এই অস্ত্রটি উড়িয়ে দেবে। রাশিয়া থেকে এই অস্ত্রটি পেয়েছিল ভারত। সেই অস্ত্র দিয়েই কুপোকাত হয়েছে পাকিস্তান। সেই অস্ত্রই বসানো ছিল বিভিন্ন জায়গায়। পাকিস্তানী ড্রোনগুলি এর আওতায়  আসতেই নিমেষে ধ্বংস হয়ে গিয়েছে। নির্লজ্জ্ব পাকিস্তান এই আক্রমণগুলি ছাড়াও আরও কিছু ছোটখাটো আক্রমন করার চেষ্টা করেছে বটে, তবে প্রত্যেকবারই বিফল হয়েছে এবং হেরে গিয়েছে সজাগ ভারতীয় সেনাবাহিনীর কাছে। 

ওদিকে বালুচ বিদ্রোহীরা তাদের আক্রমণকে আরও ক্ষুরধার করছে। আফগানরাও চেপে ধরতে চাইছে পাকিস্তানকে। গিলগিট থেকেও বিদ্রোহের খবর এসে পৌঁছেছে। ভারত যখন তখন আক্রমণ চালাতে পারে। সব মিলিয়ে ঘরে বাইরে রীতিমত সাঁড়াশি চাপে পাকিস্তান।  


Loading

লাহোর সহ পাকিস্তানের কয়েকটি শহর কেঁপে উঠল বোমার আঘাতে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], লাহোর, পাকিস্তান, ০৮/০৫/২০২৫ :  জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর বিমানবন্দর চত্বর। পাশাপাশি পাকিস্তানের একাধিক শহরে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবী করেছে  পাকিস্তানের সেনাবাহিনী। 

আজ লাহোর বিমানবন্দরে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে লাহোরের আশেপাশের জায়গাগুলি থেকেও।  যদিও এই বিস্ফোরণের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি পাকিস্তান থেকে। বিস্ফোরণের পর বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এই ঘটনার পর লাহোর সহ অন্যান্য বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানে।

এদিকে পাকিস্তানের ১২টি জায়গায় বোমা বিস্ফোরণের খাবারকে মান্যতা দিয়েছে পাক সেনাবাহিনী। বলা হয়েছে ড্রোনের মাধ্যমে বোমা পাঠ্যান হয়েছিল। প্রত্যেক জায়গাতেই বোমা বিস্ফোরণ হয়েছে। তবে পাক সেনারা ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলে দাবী করা হয়েছে।  ওই জায়গাগুলি হল লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, চাকওয়াল , এটটক , বাহাওয়ালপুর , মিয়াওয়ালী, ছোড় এবং করাচি। সেনাবাহিনী ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করেছে এবং সেগুলি থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার করেছে বলে দাবী জানিয়েছে। এই বিস্ফোরণের দায় এখনও  পর্যন্ত কেউ স্বীকার করে নি, যদিও পাকিস্তান সরকারের একাংশ এই ঘটনার দায় ভারতের ওপর ঠেলার চেষ্টা করে চলেছে। 


Loading

ধ্বংস হয়েছে জঙ্গী তৈরির কারখানা মুরিদকে

আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক] মুরিদকে, পাকিস্তান, ০৮/০৫/২০২৫ :  ভারতের উপর্যুপরি মিসাইল আক্রমণের ধাক্কায় রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে জায়গাটি। 

মুরিদিকের মারকাজ তৈবা, এই জায়গাটি হল  জঙ্গী সংগঠন লস্কর ই তৈবার  খুব গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং সেন্টার।  এখানেই জঙ্গীদের মগজ ধোলাই করা হয়। শেখানো হয় শত্রু শিবির ধ্বংস করে ঠিক কি আনন্দ পাওয়া যায়। এখানে যে ট্রেনিং সেন্টারটি আছে, সেখানে শারীরিক প্রশিক্ষণ যেমন দেওয়া হয়, তেমনই  অস্ত্র চালনার প্রশিক্ষণও  দেওয়া হয়। 

এই মার্কাজে বিভিন্ন কোর্স অন্তত ১০০০ ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হত।  ২৬/১১র মুম্বই  হামলার নেপথ্যে যে  সব জঙ্গীরা ছিল, তারা প্রত্যেকেই এই মারকাজ থেকে প্রশিক্ষিত হয়েছিল। এমনকি জঙ্গী আজমল কসাভও এই মুরিদকে মারকাজ থেকে প্রশিক্ষিত হয়েই নাশকতার মিশনে বেরিয়েছিল। 

অপারেশন সিঁদুরের মাধ্যমে মুরিদকের মোর্তাজা সহ চার পাঁচটি বাড়ি রীতিমত গুঁড়িয়ে দিয়েছে ভারত। বাড়িগুলিকে ধুলোর সাথে মাটিতে মিশিয়ে দিয়েছে।  সেইসঙ্গে একেবারে নিকেশ করে দিয়েছে বেশ কিছু প্রশিক্ষিত ও অর্ধ প্রশিক্ষিত জঙ্গীদেরকে। 


Loading

সীমান্তে গোলাবারুদের গন্ধ থাকা সত্বেও ভারতে এলেন ইরানের বিদেশমন্ত্রী 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০৮/০৫/২০২৫ :  দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করে গড়ে তুলতে ভারতে  এলেন  ইরানের  বিদেশমন্ত্রী সাঈদ  আব্বাস আরাগাছি। পাকিস্তানের সাথে প্রবল কূটনৈতিক যুদ্ধের আবহে আরাগাছির এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  আরাগাছি আজ ভারত সফরে এসেছেন ২০তম  ভারত-ইরান জয়েন্ট কমিশন বৈঠকের জন্যে। 

ইরান ও ভারতের মৈত্রী চুক্তির ৭৫ তম  বর্ষে ভারত-ইরান জয়েন্ট কমিশন বৈঠকে শীর্ষস্তরের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের তরফে সরকারি মুখপাত্র তথা বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক রণধীর জয়সোয়াল ইরানের বিদেশ মন্ত্রী আরাগাছিকে স্বাগত জানান এবং এই সময়ে তাঁর ভারতে আসার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেছেন, “ইরানের বিদেশমন্ত্রী সাঈদ  আব্বাস আরাগাছিকে ভারত সফরে স্বাগত। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ফের একবার নতুন মাত্রা দিতেই তাঁর ভারতে আসা। ভারত দীর্ঘদিন ধরেই ইরানের বন্ধু দেশ হিসেবে কাজ করে চলেছে।”

ইরানের বিদেশ মন্ত্রী আরাগাছি দুই দিনের জন্যে ভারত সফরে এসেছেন।  আজ তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথেও বৈঠক করবেন। সেই বৈঠক হবে দিল্লীর হায়দ্রাবাদ হাউসে।  এরপর তাঁর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও বৈঠক করার কথা আছে। সেই বৈঠকটি হবে রাষ্ট্রপতি ভবনে। গত ২২শে  এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ডের পর আরাগাছি ভারতকে ফোন করে গোটা ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করেছিলেন, সেই সঙ্গে তিনি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাথে শান্তি  প্রক্রিয়া বজায় রাখার কোথাও বলেছিলেন। এবারেও ভারতে আসার আগে আরাগাছির ইসলামাবাদ হয়ে ভারতে আসার কথা ছিল। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor