Aaj Khabor

২ রেস্তোরায় খাবারে পোকা বের হওয়ার পর খাবারের দোকানে হানা পুরসভার 

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৫/২০২৫ : কিছুদিন আগেই শিলিগুড়ি শহরের দুটি রেস্তোরাঁতে বিরিয়ানিতে মিলেছিল পোকা।

 এরপর খাদ্য বিভাগ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই দোকান টি সিল করে দেয়।

তার কিছুদিন বাদেই গত সপ্তাহে শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত চম্পাসাড়ী মোড় এলাকায় একটি বিরিয়ানির দোকানে মিলল পোকা। এরপর ব্যাপক উত্তেজনায় ছড়ায় শহর শিলিগুড়িতে। ময়দানে নামে বিজেপি।

বিষয়টিতে উদ্বিগ্ন হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি খাদ্য বিভাগ এবং শিলিগুড়ি পৌরনিগমকে ময়দানে নামতে নির্দেশ দেন। এরপর ময়দানে নামে শিলিগুড়ি পৌরনিগমের খাদ্য বিভাগ এবং রাজ্য খাদ্য বিভাগ, পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

৪-৫ দিন আগে শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার বেশ কিছু রেস্তোরাতে অভিযান চালিয়েছিল শিলিগুড়ি পৌর নিগমের খাদ্য বিভাগ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

আজ আবার চলল অভিযান, এবার শিলিগুড়ির হিলকার্ট রোডের বেশ কিছু রেস্টুরেন্ট হোটেল এবং স্ট্রিট ফুড এর দোকানে হানা দিল আধিকারিকেরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল মেয়াদ উত্তীর্ণ সস এবং মসলা ব্যবহার চলছে। পাশাপাশি বিষাক্ত রং এর ব্যবহার করছেন দোকানীরা। এরপর আজ সেই সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি হোটেল রেস্তোরাতে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার বন্ধের নির্দেশ দেন পুলিশ আধিকারিকেরা। এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি এন্ড ফোর্সমেন্ট ব্রাঞ্চ মোহাম্মদ ফারুক।


Loading

আচমকা শিলিগুড়ির ব্যাঙ্কে  আগুন 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৫/২০২৫ : আচমকা অগ্নিকাণ্ড শিলিগুড়ির সেবক রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ। সাড়ে দশটা নাগাদ এই অগ্নিকাণ্ড হয়। 

আগুন এবং ধোঁয়ার কারণে ব্যাংক ফেলে বেরিয়ে পড়েন প্রত্যেক কর্মীরা। খবর দেওয়া হয় পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশকে এবং দমকল বিভাগকে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। আগুন ব্যাংকের ভেতরে বড় ক্ষতি করেছে। ব্যাংকের প্রচুর নথি পুড়ে গেছে। ইলেকট্রনিক্স জিনিসপত্র কম্পিউটার ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বিভাগের জলে কার্যত জল জমে গেছে ব্যাংকের ভেতরে। এখনো আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে তিনটি ইঞ্জিন এবং পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পারছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তারপর খতিয়ে দেখা হবে কি ক্ষতি হলো।

তবে ব্যাংক খোলার পরেই এই অগ্নিকাণ্ড হওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেবক রোড। কারণ গভীর রাতে এই অগ্নিকাণ্ড হলে কার্যত সবকিছু শেষ হয়ে যেত বলেই মনে করছেন কর্মীরা।


Loading

কিস্তোয়ারে  চলছে টানা গুলির লড়াই, শহীদ ১ জওয়ান 

আজ খবর (বাংলা), [দেশ]  কিস্তোয়ার, জম্মু ও কাশ্মীর, ২৩/০৫/২০২৫ :  জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার ছোত্রু এলাকায় গত দুদিন ধরে নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গীদের টানা  গুলির লড়াই চলছে।  এনকাউন্টারে ঐ  জায়গাটি রীতিমত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে উঠেছে। 

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস বাহিনী জানিয়েছে, “কিস্তোয়ারের সিংপোড়া  এলাকায় জঙ্গীদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলির লড়াই বেঁধে যায়. জঙ্গীরা লাগাতার গুলি চালাতে শুরু করে. জঙ্গীদের গুলিতে এক সেনা জওয়ান আহত হন. তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা  করা হলেও বাঁচানো যায় নি. গুলির লড়াইয়ে এক জওয়ান শহীদ হয়েছেন।”

বর্তমানে কাশ্মীর উপত্যকা জুড়ে প্রায় প্রত্যেকটি কোণায়  তল্লাশি করে দেখছে পুলিশ। কোথাও কোনো সন্দেহের অবকাশ থাকলেই অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।  কাশ্মীরের রাস্তাঘাটে নাকা বন্দী করে গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিদিনই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অসংখ্য মানুষকে।  আর কিছুদিন বাদেই ৩রা জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। তবু পহেলগাঁও এখনো ভুলতে পারে নি বাইশরণ ভ্যালির সেই দিনটা, ২২শে  এপ্রিল, যে দিন ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মেরেছিল জঙ্গীরা। পহেলগাঁওয়ের রাস্তাঘাট এখনও  শুনশান।

জম্মু ও কাশ্মীরের যে বাড়িগুলি সন্দেহের তালিকায় আছে, সেইসব বাড়িগুলিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে স্টেট্ ইনভেস্টিগেশন এজেন্সি। (SIA). বর্তমানে পুঞ্চ  এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিয়ার একটি দল. গত ১৭ তারিখ থেকে সিয়ার  একটি দল উত্তর ও মধ্য কাশ্মীরের বিশেষ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।  এই তল্লাশিতে উঠে আসছে বেশ কিছু তথ্য এবং কাশ্মীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্লিপিং সেলের  অস্তিত্ব। 


Loading

কান উৎসবের কেন্দ্রবিন্দুতে ঐশ্বর্যা রাই  বচ্চন 

আজ খবর (বাংলা), [বিনোদন], কান, ফ্রান্স, ২৩/০৫/২০২৫ :  অসাধারণ দুটি লুকে ৭৮তম  কান উৎসবে দেখতে পাওয়া গেল প্রাক্তন বিশ্বসুন্দরী  ঐশ্বর্যা রাই  বচ্চনকে।

কান উৎসবে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্যা  রাই বচ্চন। সেই সময় লাউডস্পিকারে শ্রীমদ্ভাগবত গীতার শ্লোক চলছিল, এই সময় ঐশ্বর্যাকে দুর্দান্ত একটি বেনারসি শাড়িতে দেখা গিয়েছে। তাঁর সাজ পোশাকে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। তাঁর মাথায় ছিল সিঁদুর। বেনারসি শাড়িতে প্রাক্তন বিশ্বসুন্দরীকে একেবারে আটপৌরে ভারতীয় নারীর মতই  লাগছিল। 

এরপর কান উৎসবে ঐতিহ্যময় লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসতে  দেখা যায় ঐশ্বর্যাকে।  এই সময় তাঁর পোশাক এবং সাজ বদলে গেল।  তিনি একটি চাপা গাউন কোট  পড়েছিলেন।  বডি  ফিট গাউনের হাতে সিলভার, গোল্ড, চারকোল ও কালো রঙের এমব্রয়ডারি করা ছিল। এই পোশাকটি বানিয়েছেন গৌরব গুপ্তা। রেড কার্পেটে ঐশ্বর্যর সাথে ছিল মেয়ে আরাধ্য বচ্চন। কিছুক্ষন পর দুজনে একসঙ্গে হল ছেড়ে বেরিয়ে যান। কান উৎসবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী ঐশ্বর্যা রাই  বচ্চন। তিনি তাঁর ছবিগুলি ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন।


Loading

আজ দিল্লীতে রাইজিং নর্থ ইস্টের  উদ্বোধন করবেন মোদী 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২৩/০৫/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ মে নতুন দিল্লির ভারত মন্ডপমে রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স সামিটের উদ্বোধন করবেন। উত্তর – পূর্বাঞ্চলকে সম্ভাবনার এক অঞ্চল বলে তুলে ধরা, দেশ বিদেশের বিনিয়োগকারীদের এই অঞ্চল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং বিনিয়োগকারী ও নীতি প্রণয়নকারীদের একটি অভিন্ন মঞ্চে মত বিনিময়ের সুযোগ তৈরি করাই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য। 

উত্তর-পূর্বাঞ্চলের জন্য দু’দিনের এই শীর্ষ সম্মেলনে বেশ কিছু পথ সভা করা হবে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, উত্তর – পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সহযোগিতায় রাষ্ট্রদূত এবং বণিক সংগঠনগুলির মধ্যে কয়েকটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়াও এই শীর্ষ সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠক, ব্যবসায়িক সংগঠনগুলি ও সরকারের মধ্যে আলাপ আলোচনা এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কি কি নীতি গ্রহণ করা হয়েছে এবং ওই রাজ্যগুলির নতুন নতুন স্টার্টআপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও এই সম্মেলনে তুলে ধরা হবে। 

শীর্ষ সম্মেলনে পর্যটন, আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াকরণ ও অনুসারী শিল্প বস্ত্র, হস্তশিল্প, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা বিকাশ, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, পণ্য পরিবহন, বিদ্যুৎ, বিনোদন এবং খেলাধূলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বিনিয়োগকারীদের কাছে উপস্থাপিত করা হবে। 


Loading

তৃণমূল প্রতিনিধি দল কাশ্মীরে, কটাক্ষ শুভেন্দুর

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৫/২০২৫ :  তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীর সফর করতে গিয়েছে। তৃণমূলের এই কাশ্মীর সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অপারেশন সিঁদুরের সময় সীমান্তের ওপার  থেকে যে পাকিস্তানি গোলাগুলি এসে আছড়ে পড়ছিল এপারে, সেই সময় প্রচুর  ক্ষয়ক্ষতি হয়েছিল সীমান্তে থাকা গ্রামগুলিতে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সময়, তা চাক্ষুষ  করতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল তিনদিনের কাশ্মীর সফরে গিয়েছে। এই দলে রয়েছেন ডেরেক ও ব্রায়ান, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর ও মানস  ভূইঞা।  তৃণমূলের এই দলটি গতকাল শ্রীনগরে গিয়ে পৌঁছেছে। আগামীকাল তাঁরা কাশ্মীর সীমান্তে পুঞ্চ, রাজৌরি ছাড়াও শ্রীনগরের বিভিন্ন জায়গায় যাবেন। 

এই দলের সদস্য সাগরিকা ঘোষ বলেন, মানবিকতা এবং সহানুভূতির কারণেই আমাদের কাশ্মীর সফর।  আমি সীমান্তবর্তী গ্রামে গিয়ে বলতে চাই তারা যেন নিজেদেরকে অসহায়  এবং একা  মনে না করে। . তাদের পাশে আমরা আছি।  আমরা সরকারকে বলতে চাই,  সীমান্তবর্তী এই গ্রামগুলিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। অনেক কিছু হারাতে হয়েছে। তাই তারা যেন উপেক্ষিত থেকে না যায়। “

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের এই কাশ্মীর সফর নিয়ে কটাক্ষ করে বলেছেন, “এটা  একটা ব্যক্তিগত ভ্রমণ। পশ্চিমবঙ্গে এখন গরম , কাশ্মীর অপেক্ষাকৃত ঠান্ডা। তাই গরমের হাত হেকে বাঁচতে কাশ্মীর  ভ্রমন করছেন  তৃণমূল নেতারা। ওরা পশ্চিমবঙ্গ বিরোধী,  ওরা  হিন্দু বিরোধী। ওরা  নিজেদের রাজ্যের সমস্যাগুলিকে উপেক্ষা করে।   দুর্নীতি, স্বজন পোষণ এবং ধ্বংসের রাজনীতি ছাড়া ওরা আর কিছু করে না নিজেদের রাজ্যে। ওদের আগে যাওয়া উচিত ছিল মালদহ, রতুয়া, মোথাবাড়ি এবং সামশেরগঞ্জ বা ধুলিয়ানে।  কাশ্মীর রিপোর্ট যথেষ্ট নয়, তার সঙ্গে মুর্শিদাবাদ রিপোর্টও জুড়ে দিতে হবে।  তবেই সেই রিপোর্ট সম্পূর্ণ হবে, নইলে নয়। “


Loading

কেন্দ্র সরকারের নিয়ম মেনেই চ্যাংড়াবান্ধা সীমান্তে চলছে পণ্যবাহী গাড়ি 

আজ খবর (বাংলা), [রাজ্য], চ্যাংড়াবান্ধা,  জলপাইগুড়ি, ২২/০৫/২০২৫ : চ্যাংড়াবান্ধা সীমান্তে কড়া নজরদারি বিএসএফের, কেন্দ্রিয় সরকারের নির্দেশিকা মেনেই চলছে মানব এবং পণ্যবাহী গাড়ি চলাচল।*

ভারত বাংলাদেশ  সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেই নির্দেশের পর চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে দেখা গেছে তৎপরতা। পুলিশ ও বিএসএফ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করেছে।*

বাংলাদেশে রপ্তানি উদ্দেশ্যে ভারতীয় পণ্যবাহী লরি চ্যাংড়াবান্ধা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে তারা একে একে সীমান্ত অতিক্রম করছে। বিএসএফ সূত্রে জানা গেছে, ভারত সরকারের বর্তমান বাণিজ্য নির্দেশিকা কঠোর ভাবে পালন করেই পণ্য আমদানি-রপ্তানি চলছে।

সীমান্ত সংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্টে দেখা গেছে, শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসাধারী মানুষদের যাতায়াত চলছে। পর্যটন ও অন্যান্য ভিসায় এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাংলাদেশের নাগরিক নিলুফা আসমিন, যিনি মায়ের চিকিৎসার জন্য ভারতে এসেছেন, জানান— “শান্তিপূর্ণ পরিবেশে যাতায়াত করতে পারছি।”

ভারতীয় লরি চালক আকবর আলি বলেন, “আমি ভারত থেকে বাংলাদেশে পাথর (বোল্ডার) নিয়ে যাচ্ছি। বিএসএফের নজরদারি রয়েছে, তবে কোনো অসুবিধা হচ্ছে না।”

এলাকার বাসিন্দারাও নিরাপত্তা বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন। চ্যাংড়াবান্ধার স্থানীয় বাসিন্দা উলেন রায় বলেন, “পুলিশ ও বিএসএফের যৌথ তৎপরতায় এখন নিশ্চিন্তে ঘুমাতে পারছি।” একই মন্তব্য করেন আরেক বাসিন্দা জাকির হোসেন, তবে তাঁর মতে, “আরও নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।”

অন্যদিকে, ভারতের নতুন নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে প্রস্তুতকারক খাদ্য সামগ্রী ও রেডিমেড পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে বর্তমানে কেবল কাটা কাপড়ই ভারত প্রবেশ করছে। বাংলাদেশি চালক আব্দুল হানিফ জানান, “আমি কাটা কাপড় নিয়ে ভারতে এসেছি, কোনো অসুবিধা হয়নি।”

সীমান্তে কড়া নজরদারির মধ্যে দিয়ে কোনো রকমে চলছে দ্বিপাক্ষিক বাণিজ্য ও মানবিক সহায়তা।


Loading

খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশী দুষ্কৃতীরা ঢুকে ফসল কেটে নিয়ে যাচ্ছে 

আজ খবর (বাংলা), [রাজ্য], মালদহ, পশ্চিমবঙ্গ, ২২/০৫/২০২৫ :  মালদহের খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা গ্রামে ঢুকে জোর করে ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

মালদহের কালিয়াচক তিন নম্বর ব্লকের সুকদেবপুরের পর এবার হবিবপুর। এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত। যার বেশ কিছু অংশ এখনো অরক্ষিত। সেখানে এখনো কাঁটাতারের বেড়া বসানো যায়নি। আর এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে এই এলাকার ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ । গ্রামবাসীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না। আমাদের প্রশ্ন তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন করছে না। 

অরক্ষিত এলাকায় কাঁটাতার না থাকায় তাদের পরিশ্রমের ফসল এভাবেই বাংলাদেশি দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন। শুধুই ফসল কাটা নয়, যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাবও বোধ করছেন । তাদের বক্তব্য বিএসএফ রয়েছেন। তাদেরও নজর এড়িয়ে দুষ্কৃতীরা ভারতে ঢোকার চেষ্টা করছে। দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়ক এর  দ্বারস্ত হয়েছেন। তাঁরা  বিধায়কের কাছে হাত জোড় করে আর্জি করেছেন, যেন তিনি রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানান। যাতে তারা নিরাপদে দিন যাপন করতে পারেন। বিএসএফ সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে ১৭২ কিলোমিটার এলাকা এর মধ্যে প্রায় ১৮  কিলোমিটার এলাকা অরক্ষিত, এখানে কাটাতার নেই। 

উল্লেখ্য কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কালিয়াচক তিন নম্বর ব্লকের সুকদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল । ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমি বাংলাদেশে দুষ্কৃতীরা কেটে নিচ্ছিল। যদিও সেই এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে। 


Loading

অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা শিলিগুড়িতে 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২২/০৫/২০২৫ : ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যকে কুর্নিশ জানিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির বুকে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। সুভাষপল্লী নেতাজি মোড় থেকে শুরু হয়ে এই যাত্রা গিয়ে শেষ হয় এয়ারভিউ মোড়ে।

এই কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। যাত্রায় নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা  ও বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

শহরের বিশিষ্ট নাগরিক, সাধু-সন্ন্যাসী, প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। রাস্তাজুড়ে ছিল দেশপ্রেমের আবহ, হাতে হাতে তেরঙা পতাকা ও মুখে দেশাত্মবোধক স্লোগান।

বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব। ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় যে সাহসিকতা ও সাফল্য দেখিয়েছে, তা অনন্য।” এই কর্মসূচির মাধ্যমে বিজেপি একদিকে যেমন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।


Loading

ভারতের পাশে থাকার বার্তা জাপানের 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক]  টোকিও, জাপান, ২২/০৫/২০২৫ :  ভারতের  সংসদীয় প্রতিনিধি দল জাপানে গিয়ে সেই দেশের  বিদেশমন্ত্রীর সাথে বৈঠক করল এবং সেই বৈঠকে জাপান যে সন্ত্রাসবাদ ইস্যুতে  ভারতের পাশেই থাকবে সেই বার্তাই  দেওয়া হল জাপানের তরফ থেকে। 

বুধবার জেডি (ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বে ভারতের সংসদীয় প্রতিনিধিদের একটি দল জাপানে পৌঁছে সে দেশের বিদেশ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। গতকাল এই দলটি টোকিও শহরের এডোগাওয়া পৌঁছে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে।  আজ একটি বৈঠকে ভারতীয় প্রতিনিধি দল জাপানের বিদেশমন্ত্রীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের বিষয়টি বুঝিয়ে বলেন। এই বৈঠকের শেষে সন্ত্রাসবাদ ইস্যুতে এবং অন্যান্য ইস্যুতে ভারতের পাশেই থাকার বার্তা দেয়  জাপান। 

সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা আমরা জাপানের বিদেশমন্ত্রী তাকেশি তাওয়াইয়াকে বলেছি। তিনি ভারতের বীরত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন।  সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত যে অবস্থান নিয়েছে, যে মনোভাব নিয়েছে, জাপানের বিদেশমন্ত্রী তারও  ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে সব কিছুই তাঁকে জানিয়েছিলেন।  তিনি ভারতীয়দেরও  প্রশংসা করেছেন। সেই সঙ্গে পহেলগাঁওতে যে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছিল তাঁদের জন্যে শোক জ্ঞাপন করেন। তিনি বলেন যে এই কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। জাপান ভারতের অপারেশন সিঁদুরেরও প্রশংসা করেছে।”

জাপানের এই প্রতিনিধি দলে আছেন জেডিইউ দলের সঞ্জয় কুমার ঝা, কূটনীতিক মোহন কুমার, বিজেপি সাংসদ হেমাঙ্গ যোশী , সিপিআইএম সাংসদ  জন বিট্টাস , তৃণমূল কংগ্রেস সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ  অপরাজিতা সারঙ্গী,  বিজেপি সাংসদ  ব্রিজ লাল ও বিজেপি সাংসদ  প্রধান বড়ুয়া। ভারতের এই প্রতিনিধি দল জাপান ছাড়াও যাবে মালেশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor