Aaj Khabor

কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

আজ খবর (বাংলা),[রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৫/২০২৫ :  আসন্ন উপনির্বাচনের জন্যে কালীগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নদীয়া জেলার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর এই কেন্দ্রে এবার উপ নির্বাচন করা হচ্ছে। এখানে আগামী ১৯শে  জুন তারিখে ভোট গ্রহণ করা হবে।  এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটে প্রার্থী হচ্ছেন আলিফা  আহমেদ।  আজ তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় কালিগঞ্জের  প্রার্থী হিসেবে আলিফার  নাম ঘোষণা করেছেন। 

ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী জুন মাসের ২৫ তারিখে চার রাজ্যের কয়েকটি জায়গায় উপনির্বাচন করা হবে।  সেই জায়গাগুলি হল গুজরাটের কাদি ও ভিসাবার, কেরালার নীলাম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জে। কালীগঞ্জের নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানে করানোর কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


Loading

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই আত্মঘাতী যুবক!

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৬/০৫/২০২৫ : ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই আত্মঘাতী যুবক! মাত্র তিন মাসের দাম্পত্যে বারবার অশান্তি, উঠছে নানা প্রশ্ন

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলেই আত্মঘাতী হলেন ঠাকুরনগরের এক যুবক। মৃতের নাম অমিত চট্টোপাধ্যায় (২৪)। জানা গিয়েছে, তিন মাস আগে তাঁর বিয়ে হয়েছিল ২৯ বছর বয়সী এক মহিলার সঙ্গে, যার এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাঁদের বৈবাহিক জীবন ছিল অশান্তিতে ভরা।পরিবারের অভিযোগ, ওই মহিলার ফোনে বিভিন্ন সময়ে অপরিচিত পুরুষের এসএমএস আসতো, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। অমিতের প্রশ্নের সঠিক উত্তর কিংবা প্রমাণ দিতে পারেননি স্ত্রী। এক পর্যায়ে দাম্পত্য কলহ এতটাই বেড়ে যায় যে কয়েকদিন আগে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান।

এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অমিত। সোমবার সেই অবসাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলেন ভিডিও কলে, এরপর একটি ভিডিও রেকর্ড করে পাঠান তাঁকে। তারপরই আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেন তিনি। অমিতের দিদির দাবি, ঘটনার কিছুক্ষণ পর স্ত্রীর তরফ থেকেই ফোন আসে এবং জানানো হয়, অমিত কোনো “দুঃসাহসিক” পদক্ষেপ নিতে চলেছে। সঙ্গে সঙ্গে দিদি ঘরে ছুটে গিয়ে দেখতে পান ভাই আত্মহত্যা করেছে।

অমিতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আনা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্কই অমিতের জীবনে বিষের বীজ বপন করে। এখন প্রশ্ন উঠছে, সেই পাঁচ মিনিটের কথোপকথনে এমন কী হয়েছিল, যা একজন যুবককে জীবনের প্রতি সমস্ত আশা ত্যাগ করতে বাধ্য করলো? এই ঘটনার নেপথ্যে দাম্পত্য অশান্তি নাকি আরও কোনও গভীর কারণ—তদন্তেই উঠে আসবে আসল সত্য।


Loading

স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পেতেই হুলুস্তুল 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৫/২০২৫ : সল্টলেকে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পাওয়া গেল। আইডি বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। বিধান নগর পুলিশ বোমার খোঁজে তল্লাশি শুরু করেছিল।

সোমবার ভোরবেলায় অচেনা একটি মেইল আইডি থেকে স্বাস্থ্য ভবন অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকদের কাছে একটি মেইল আসে,  সেখানে বলা হয় দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে আইডি বিস্ফোরনে উড়িয়ে দেয়া হবে গোটা স্বাস্থ্য ভবন। 

এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  গোটা বিষয়টি স্বাস্থ্য ভবনের তরফ থেকে  জানানো হয় বিধান নগর পুলিশ আধিকারিকদের। পুলিশ কুকুর এবং বোম স্কোয়াডকে  নিয়ে বিধান নগর পুলিশ তল্লাশি চালায় স্বাস্থ্য ভবনের বিভিন্ন জায়গায়।  তবে তন্ন তন্ন করে খুঁজেও কোনো বোমা, বিস্ফোরক বা সেইরকম কোনো বস্তুর সন্ধান পাওয়া যায় নি. 

পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ ভোর ছাড়তে নাগাদ স্বাস্থ্যভনে ‘পাক জিন্দাবাদ’ নাম একটি ইমেল আইডি থেকে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার মেইল আসে. সেই মেইলে বলা হয়েছিল আজ দুপুর দেড়টা নাগাদ স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে. খবর পেয়ে পুলিশ ও বোম্ব স্কোয়াড সেখানে যায় এবং চিরুনি তল্লাশি শুরু করে.. কোথাও বোমা পাওয়া যায় নি, অবশ্য বিস্ফোরণের ময় ঘটনাও আদৌ ঘটে নি. গোটা বিষয়ই নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশআধিকারিকরা।  


Loading

নদিয়া সীমান্ত এলাকা থেকে ফের দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক 

আজ খবর (বাংলা), [রাজ্য], কল্যাণী সীমান্ত, নদিয়া,  ২৬/০৫/২০২৫ :  বিধানসভা নির্বাচনের আগে নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশের কঠোরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একই ধারাবাহিকতায়, পুলিশ গঙ্গানাপুর থানার অনন্তপুর মোড় এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছে। 

সূত্রের খবর, সোমবার অনন্তপুর মোড এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের নাম লোকনাথ মণ্ডল, সে গঙ্গানাপুর থানা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে রানাঘাট আদালতে হাজির করা হয়। 

অভিযুক্তের কাছে কেন এই অবৈধ অস্ত্র এবং কার্তুজ ছিল এবং তার উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করছে পুলিশ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার সকল থানা এলাকায় পুলিশ তৎপর হয়ে উঠেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অপরাধ প্রতিরোধে ধারাবাহিক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা, যা নিরাপত্তা সংস্থাগুলির সতর্কতা আরও বাড়িয়ে দিয়েছে।


Loading

প্রধানমন্ত্রী আসার আগেই ফের রাজবংশী-কামতাপুর জিগির  

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৬/০৫/২০২৫ : প্রধানমন্ত্রী আসার ৭২ ঘণ্টা আগে উত্তরবঙ্গের ভোট ব্যাংক রাজনীতির মূল শক্তি রাজবংশি সম্প্রদায়ের কামতাপুরী ভাষাকে ৮ তম তফসিলে অন্তর্ভুক্তি নিয়ে তোড়জোড়, চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই প্রথম গুরুত্বপুর্ন উওর পূর্ব ভারতের ভুটান সীমান্ত ঘেঁষা আলিপুরদুয়ার জেলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৯ শে মে।
প্রধানমন্ত্রীর সভাস্থল নির্মাণের কাজ চলছে জোরকদমে, দফায় দফায় রাজ্যে এবং কেন্দ্রিয় নিরাপত্তা এজেন্সি গুলোর মধ্যে চলছে সমন্বয় বৈঠক।


এরই মধ্যে সোমবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদের করা এক সাংবাদিক সম্মেলনের পরেই উত্তরবঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।
উল্লেখ্য, উত্তরবঙ্গের ভোট ব্যাংক রাজনীতির মূল শক্তি রাজবংশী সম্প্রদায় এবং কামতাপুরী ভাষায় কথা বলা থেকে শুরু করে সাহিত্য, সিনেমা, নাচ গান,এমন সৃষ্টি কৃষ্টির সঙ্গে বেঁচে থাকা লক্ষ লক্ষ মানুষ।
দীর্ঘ কয়েক দশক থেকেই রাজবংশী সমাজের পক্ষ থেকে কামতাপূর রাজ্যে গঠনের যেমন দাবি উঠেছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ এবং সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে,এর পাশাপাশি উল্লেখিত ভাষার বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকেও দাবী তোলা হয়েছে সংবিধানের অষ্টম তফসিলিতে কামতাপুরী ভাষাকে অন্তর্ভুক্তির।


প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মাটিতে পা রাখার ঠিক ৭২ ঘণ্টা আগে সোমবার ময়নাগুড়ি থেকে সেই দাবিকে সামনে রেখে করা সাংবাদিক সম্মেলনে,
সাংবাদিক সম্মেলনে কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদের সম্পাদক তথা লেখক এবং চিত্র পরিচালক প্রসেনজিৎ রায় বলেন, আমরা বিভিন্ন তথ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি আবেদন পাঠাচ্ছি, যাতে মূলত কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির কথা বলা আছে । 


অপরদিকে রাজবংশী এবং কামতাপুরী ভাষা প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠণের সভাপতি সুরেশ চন্দ্র রায় বলেন, রাজবংশী এবং কামতাপুরী দুটোই এক।  রাজ্যে সরকার যখন কামতা পুরী এবং রাজবংশী দুটি পৃথক ভাষা একাডেমী তৈরি করে সেই সময় আমরা লিখিত ভাবে এই বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু তার পরেও রাজ্যে সরকার কি করে দুটি ভাষা একাডেমী তৈরি করেছে সেটি রাজ্য সরকারই একমাত্র বলতে পারবে।


Loading

পাকিস্তানে তথ্য পাচার করে এনআইএর হাতে ধরা পড়ল সিআরপিএফ জওয়ান 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৫/২০২৫ : পাকিস্তানী চর  হিসেবে কাজ করতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়ল এক সিআরপিএফ জওয়ান। মোতি রাম জাট নামে ঐ  জওয়ানকে আজ গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

মোতি রাম জাট সিআরপিএফ জওয়ান হিসেবে কাজ করত। সে সিআরপিএফ-এর বেশ স্পর্শকাতর কিছু তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে বলে জানতে পেরেছে এনআইএ।  এই ব্যক্তি এমন কিছু তথ্য পাকিস্তানে পাচার করেছে, যা কিনা দেশীয় সুরক্ষা স্বার্থকে বিঘ্নিত করে। এইসব তথ্যাদি মোতি রাম জাট পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সিকে দিয়ে দিয়েছে।  এই কাজ সে ২০২৩ সাল থেকে করে আসছে বলে জানা গিয়েছে।  তাদের এক জওয়ানের এই কীর্তির কথা মেনে নিয়েছে সিআরপিএফ।

জাট নাম ওই  জওয়ানকে চাকরি থেকে বহিস্কার করা হয়েছে সিআরপিএফ রুলস অনুযায়ী। গত তিন বছর ধরে এই ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা বিভাগে ঠিক কি কি তথ্য পাচার করেছে, তার তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী জাটকে জেরা করা হচ্ছে।  এনআইএ জানিয়েছে পাকিস্তানী গোয়েন্দা বিভাগকে তথ্য পাচার করে জাট মোটা টাকা রোজগার করেছে। দিল্লীর পাতিয়ালা হাউসের নির্দেশে এনআইএ এই ব্যক্তিকে জুন মাসের ৬ তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। 


Loading

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০৯

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৫/২০২৫ :   ভারতে ফের করোনা ভাইরাসের হামলা শুরু হয়েছে। আমাদের দেশে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০০ ছুঁয়েছে।

দেশের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে এই মুহূর্তে আমাদের দেশে মোট ১০০৯ জন করোনা ভাইরাসে (কোবিদ ১৯) আক্রান্ত হয়েছেন।  কিছুদিন  আগেও এই সংখ্যাটা এতো বেশি ছিল না, কিন্তু সম্প্রতি ৭৫২ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এতেই কপালে  ভাঁজ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের। .রীতিমত চিন্তিত তাঁরা। 

এই মুহূর্তে সক্রিয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন মোট ৪৩০ জন. এই মুহূর্তে দিল্লীতে আক্রান্তের সংখ্যা ১০৪, মহারাষ্ট্রে ২০৯, গুজরাটে ৮৩ এবং কর্নাটকে ৪৭ জন. সম্প্রতি ২১ বছরের এক তরুনের করোনা রোগ হয়েছিল। সে থানের  ছত্রপতি শিবাজী মহারাজ কালোয়া হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হয়েছিল। তবে শেষরক্ষা হয় নি. সে মারা গিয়েছে। পশ্চিমবঙ্গে আরো চারজন নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কড়া নজরে রেখেছে এই পরিস্থিতি। 


Loading

পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদকে সমর্থন করা : অভিষেক

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক ], সিওল, দক্ষিণ কোরিয়া, ২৬/০৫/২০২৫ :  জাপান থেকে দক্ষিণ কোরিয়ায় গিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদকে সমর্থন করা।  “.

দেশের  হয়ে বিশ্বের বেশ কিছু দেশে  সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার অভিযানে গিয়েছে বিরোধী যৌথ দলের প্রতিনিধিরা। এই দলগুলির মধ্যে একটি দল জাপানে গিয়েছিল, সেখান থেকে দক্ষিণ কোরিয়ায় সফর করতে গিয়েছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুপার ঝা, আর এই দলেই আছেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

দক্ষিণ কোরিয়ার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা গোটা বিশ্বকে এটা  বলতে চাই যে, পাকিস্তানকে সমর্থন করা মানেই হল সন্ত্রাসবাদকে সমর্থন করা।  গত ২২ শে  এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে যা কিছু হয়েছে তা শুধু ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়কেই নয়, এই ধরনের ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে  এবং  নিরাপত্তার বিষয়টিকেই অপরিহার্য করে।  আমরা বার বার বলেছি যে পাকিস্তানে সন্ত্রাবাদকে লালন পালন করা হয়।  ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এবং অবস্থানের পার্থাক্যটুকু দেখুন। দেখবেন আকাশ আর পাতালের পার্থক্য রয়েছে। পহেলগাঁওয়ের ঘটনা প্রমান করে দেয় যে, পাকিস্তান ভারতের অর্থনীতির এই উন্নতি মেনে নিতে পারছে না।”

ভারতীয় যৌথ প্রতিনিধি দল  আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে  ভারতীয় দূতাবাসে গিয়ে সেখানকার ভারতীয় রাষ্ট্রদূত অমিত কুমারের সাথে সাক্ষাৎ করে। কোরিয়া-ইন্ডিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপের চেয়ারপারসন ইয়ুন হো জুঙের সাথে সাক্ষাৎ করেন সঞ্জয় কুমার ঝা। 


Loading

ঝুঁকি নিয়েই চলছে শিলাবতী নদী পারাপার 

আজ খবর ( বাংলা),  [রাজ্য], মুকুটমণিপুর,  বাঁকুড়া,৫/০৫/২০২৫ : হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতী নদীর জলের তোরে ভেঙে যায় অস্থায়ী রাস্তা, ঝুঁকিপূর্ণভাবে নৌকায় পারাপার করতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই নম্বর ব্লকের পাথরবেড়িয়া এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর  জল বেড়ে যাওয়ার কারণে অস্থায়ীভাবে পারাপারের জন্য রাস্তাটি হঠাৎই ভেঙে যায়। এর ফলে ছাত্র-ছাত্রী, সবজি চাষী এবং নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাঁকুড়া সীমান্তের ভূতশহর এলাকার মানুষজন তাঁদের নিত্যপ্রয়োজনে হুমগড় শহরে আসেন। এই বাইপাস রাস্তাটি ভেঙে যাওয়ায় তাঁদের যাতায়াত ব্যাহত হচ্ছে। কিন্তু ভেঙে যাওয়ার আগে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ও সবজি কৃষকেরা হুমগড় এসেছিলেন, ফেরার পথে এই পরিস্থিতি দেখে তাঁরা চমকে যান। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পারাপারের জন্য একটি সেতু নির্মাণের,নতুন কংক্রিটের সেতুর নির্মানের কাজ চলাকালীন বিকল্প পথ হিসেবে তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে এই কাঁচা রাস্তা, কিন্তু এর আগে এখানে একটি কাঠের সাঁকো ছিল, যা অনেক আগেই ভেঙে গিয়েছিল।

বর্তমানে শিলাবতী নদী পারাপারের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো নৌকা। তাই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত শুরু করেছে এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, যেকোনো সময়ে ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা।  এই পরিস্থিতির মাঝেও চলছে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত, এলাকার মানুষের বক্তব্য খুব তাড়াতাড়ি প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা না নেওয়া হলে, যে কোন সময়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।


Loading

নীতি আয়োগ বৈঠক ২০২৫ : ফের অনুপস্থিত থাকলেন মমতা 

আজ খবর (বাংলা),  [রাজনীতি], কলকাতা ,পশ্চিমবঙ্গ ,  ২৪/০৫/২০২৫ :  প্রধানমন্ত্রীর পৌরোহিত্য নীতি আয়োগ বৈঠকে যোগ দিলেনই  না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার দিল্লীতে ভারত মণ্ডপমে নীতি আয়োগ বৈঠকে যোগ দিতে গেলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিকশিত রাজ্য, বিকশিত ভারত@২০৪৫’ শীর্ষক ঐ  বৈঠকে রাজ্যগুলির তথা দেশের সমগ্র উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। ২০৪৫  সালের মধ্যে দেশকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার একটা রূপরেখা তৈরি করার কথাও  ছিল।  সেই এজেন্ডা অনুযায়ী দেশের  মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট  প্রশাসকদের উপস্থিত থাকার কথা ছিল।

এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি গরহাজির থাকলেন। তবে এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব  মনোজ পন্থের থাকার কথা ছিল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশের  মুখ্যমন্ত্রী ও উপ রাজ্যপালের নীতি আয়োগ বৈঠকে হাজির ছিলেন দেশের প্রায় সব মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালরা।  আজ বৈঠকে অনুপস্থিত থাকলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী এন  রঙ্গস্বামী, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই  বিজয়ন,  মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor