আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], বোগোটা , কলম্বিয়া, ৩১/০৫/২০২৫ : পাকিস্তানের পাশে আর দাঁড়াতে চাইল না কলাম্বিয়া। পাকিস্তানে ভারতের আক্রমণে যে প্রচুর মানুষ মারা গিয়েছে, সেই ধরনের বার্তা সরকারিভাবে তুলে নিল কলম্বিয়া সরকার।
‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতের দাগা মিসাইলের আঘাতে মারা গিয়েছিল বেশ কিছু সন্ত্রাসবাদী। ভারত মেপে মেপে পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ডেরাগুলিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ঘটনায় ভারতের আক্রমণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, এমন একটা বার্তা দিয়েছিল কলম্বিয়া সরকার। এই মুহূর্তে ভারতীয় প্রতিনিধি দল কলম্বিয়ায় সফর করছে। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে এই প্রতিনিধি দল কলম্বিয়া সরকারকে প্রকৃত ঘটনা সম্বন্ধে অবগত করার পর কলম্বিয়া তাদের পুরোন বার্তাটি তুলে নিল এবং এই ইস্যুতে পাকিস্তানের পাশে থাকতে অস্বীকার করল।
অপারেশন সিঁদুরের সময় ভারত সিভিলিয়ানদের এতটুকুও আক্রমন করে নি। অথচ পাকিস্তানের সেনা তা করেছিল। ভারত বেছে বেছে শুধুমাত্র পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের ডেরাগুলিকেই গুঁড়িয়ে দিয়েছিল, যে ঘটনায় মারা গিয়েছিল প্রচুর সন্ত্রাসবাদী। পাকিস্তান এই ঘটনার প্রচার চালিয়ে বলেছিল ভারত প্রচুর মানুষ মেরেছে। কিন্তু প্রকৃত ঘটনা জানা ছিল না কলাম্বিয়া সরকারের।
শশী থারুরের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল কলম্বিয়া সরকারকে বলে, “আমরা আমাদের কলম্বিয়ান বন্ধুদের এটা বলতে চাই যে, সন্ত্রাসবাদী পাঠানো এবং সন্ত্রাসবাদীদের থেকে নিজেদের রক্ষা করা, দুটো এক ব্যাপার নয়। কেউ মারতে পাঠাচ্ছে আর কেউ নিজেদেরকে রক্ষা করছে, এই দুটো এক বিষয় নয়। আমাদের নিজেদেরকে রক্ষা করার অধিকার নিশ্চয়ই আছে, আমরা ঠিক সেটাই করছি। এই ব্যাপারে আপনাদের মধ্যে যদি বিন্দুমাত্র ভুল বোঝাবুঝি থেকে থাকে, তো সেই ভুল ভাঙিয়ে দেওয়ার জন্যে আমরা তো আছি। এই ব্যাপারে দরকারে আপনাদের সাথে আরও আলোচনা করতে এবং প্রমান তুলে ধরতে আমরা প্রস্তুত আছি। “
এই বৈঠকের পর কার্যত চোখ খুলে গিয়েছে কলম্বিয়া সরকারের। পাকিস্তানে ভারতের আক্রমণে প্রচুর মানুষ মারা গিয়েছে, এই ধরনের স্টেটমেন্ট তুলে নেয় কলম্বিয়া সরকার। এই ইস্যুতে কার্যত ভারতের পাশে থাকার বার্তায় তারা দিয়ে দেয়। ভারত যে সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে তার প্রশংসা করে কলম্বিয়া সরকার।
আজ খবর (বাংলা), [রাজনীতি], বোলপুর, বীরভূম, ৩০/০৫/২০২৫ : বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় গালাগালি দেওয়ার পর আজ লিখিতভাবে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।
গতকাল বোলপুর থানার আইসির সাথে টেলিফোনে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার রাতে এই ঘটনা নিয়ে হৈ চৈ পড়ে যায়. একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। যদিও আজ খবর সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি। অডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে একটি টেলিফোনে অনুব্রত মণ্ডল উত্তেজিতভাবে বোলপুর থানার আইসি লিটন দাসকে হুমকি দিচ্ছেন । ঐ অডিওতে দেখা যায় আইসি লিটন দাসকে জঘন্য ভাষায় গালিগালাজ করছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। ওই আধিকারিকের মা ও স্ত্রীকে নিয়েও নোংরা কথা বলছেন এবং ওই অফিসারকে রীতিমত হুমকি দিচ্ছেন তিনি। এই অডিও ভাইরাল হতেই চতুর্দিক থেকে সমালোচনার বন্যা বয়ে যায়। বিজেপি শিবির থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়।
এই পরিস্থিতি যথেষ্ট বিরক্তিকর লাগে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের কাছে। তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এরপর দলের তরফ থেকে অনুব্রতকে নির্দেশ দেওয়া হয় যেন তিনি চার ঘন্টার মধ্যেই ঐ আইসির কাছে ক্ষমা চেয়ে নেন। অনুব্রতও আর কাল বিলম্ব না করে আজ একটি চিঠির মাধ্যমে লিখিতভাবে ক্ষমা চেয়ে নিলেন পুলিশের ঐ আধিকারিকের কাছে। দল এরপরেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। তবে এই ঘটনায় অনুব্রতরবিরুদ্ধে পুলিশ নিজেই ডায়রি করেছে। অনুব্রত মন্ডলকে পুলিশ আজ নোটিশ পাঠিয়ে দিয়েছে আগামীকাল সকালে থানায় তলব করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে পুলিশি বা কি ব্যবস্থা নেয় সেটাই দেখতে হবে। এক পুলিশ কর্মী পার্টি অফিসে গিয়ে ঐ নোটিশ পৌঁছে দিয়ে এসেছেন।
অনুব্রত তাঁর ভুল স্বীকার করেছেন, এবং জানিয়েছেন, অসুস্থতার জন্যে তাঁকে নানারকম ওষুধ খেতে হয়। মমতার নামে কেউ খারাপ কিছু বললে মাথায় আগুন জ্বলে ওঠে। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। তাই তিনি ঐ কাজ করে ফেলেছেন। তবে পুলিশের কাছে ১০০ বার ক্ষমা চেয়ে নেওয়া যায়।
আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ৩০/০৫/২০২৫ : দার্জিলিংকে সিকিমের সাথে মিলিয়ে দেওয়ার দাবী উঠলেও পাহাড় জুড়ে এমন দাবীর জোরালো সমর্থন নেই।
কালিম্পঙের প্রাক্তন বিধায়ক ড: হরকা বাহাদুর ছেত্রীর নেতৃত্বে জন আন্দোলন পার্টি (জাপ) একটি দাবী তুলেছেন যে দার্জিলিংকে সিকিমের সাথে মিশিয়ে দেওয়া হোক। অর্থাৎ সিকিম এবং দার্জিলিং এক হয়ে যাক। হঠাৎ কেন এই ধরনের একটা অদ্ভুত দাবী করছেন জাপ নেতা হরকা বাহাদুর ছেত্রী ? একদা গোর্খাল্যান্ড আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এই নেতা এতদিন চুপ চাপ থাকার পর কেন এই ধরনের দাবী নিয়ে সোচ্চার হতে চলেছেন ? এই নিয়ে কি ফের পাহাড়ের রাজনীতিতে উত্তেজনা দেখা দেবে ? পাহাড়ে কি ফের একবার জনজীবন স্তব্ধ হয়ে যেতে পারে ?
হড়কা বাহাদুর ছেত্রী অবশ্য সেই কথা বলছেন না। তিনি বলছেন, “একসময় সমগ্র দার্জিলিং (শিলিগুড়ি সহ) সিকিমেরই অংশ ছিল। দার্জিলিং সিকিমের সাথে যুক্ত হলে সিকিমের আয়তন বেড়ে যাবে। তাছাড়া ভাষা ও সংস্কৃতির দিক থেকে এই দুই জায়গায় বিশেষ কোনো প্রভেদ নেই।” তাহলে তিনি কি গোর্খাল্যান্ডের দাবী থেকে সরে আসছেন ? আজ খবরের প্রশ্নের উত্তর দিতে একটু সময় নিলেন ড: হরকা বাহাদুর ছেত্রী। তারপর বললেন, ” আমাদের দাবী যথেষ্ট ন্যায্য। এই মুহূর্তে আমাদের দাবী দার্জিলিঙ-কালিম্পঙকে সিকিমের সাথে যুক্ত করে দেওয়া। আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে আমাদের দাবী ফ্যাক্স মারফত পাঠিয়ে দিয়েছি, এবার স্বরাষ্ট্রমন্ত্রীকেও জমা দেব।”
দার্জিলিংকে নিয়ে বার বার রাজনৈতিক দাবী উঠছে, যেখানে দার্জিলিঙের নেতারা কখনো নিজেদেরকে আলাদা করে নিতে চাইছেন, আলাদা রাজ্য চাইছেন। গোর্খাল্যান্ড গঠন করতে চাইছেন, কখনো ষষ্ঠ তফসিল চাইছেন। কখনো সিকিমের সাথে জুড়ে যেতে চাইছেন। অথচ কোনোভাবেই পশ্চিমবঙ্গের সাথে আর থাকতে চাইছেন না। তবে হড়কা বাহাদুরের এই দাবী নিয়ে পাহাড়ের রাজনীতিও কোনোভাবেই উত্তপ্ত হয়ে উঠবে না বলে মনে করছে দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক মহল। তৃণমূল নেত্রী শান্তা ছেত্রী অবশ্য এই ইস্যুতে কোনরকম মন্তব্য করতে চান নি।
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফ থেকে এস পি শর্মা বলেন, “জাপের কাছে আর কোনো ইস্যু নেই, তাই এই ধরনের ইস্যু নিয়ে রাজনীতিতে টিঁকে থাকতে চাইছে। সিকিমের তরফ থেকেও এই ধরনের কোনো দাবী ওঠে নি। তাই এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া আদৌ উচিত হবে না।” হরকাবাহাদুর ছেত্রীরা গতকালই প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দাবীপত্র জমা দিতে গিয়েছিলেন, কিন্তু মাঝপথেই সিকিম পুলিশ তাঁদের আটকে দিলে তাঁরা ফিরে যান এবং ফ্যাক্স মারফত তাঁদের দাবী প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন। আজ তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রকেও একই দাবী জমা করতে পারেন।
আজ খবর (বাংলা), [দেশ], বাগডোগরা, দার্জিলিং, ২৯/০৫/২০২৫ : শেষ পর্যন্ত সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাত্রি থেকেই সিকিম পাহাড়ে যথেষ্ট বৃষ্টি হয়েছে। আজও আবহাওয়া খারাপ থাকায় বাগডোগরা বিমানবন্দর থেকে সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী।
আজ সিকিমে গিয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিকিমের ভারত অন্তর্ভুক্তির ৫০ তম বছর উদযাপন। নামচিতে ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ (বরাদ্দ ৭৫০ কোটি), আপার পেলিং থেকে সাঙ্গাচলিং মনাষ্ট্রি পর্জন্ত একটি রোপওয়ে নির্মাণ, গিয়ালসিং জেলার উন্নয়ন এবং গ্যাংটকে অটল বিহারি বাজপেয়ীর স্মরণে অটল অমৃত উদ্যান নির্মাণের শিলান্যাস করা।
আজ সকাল ১১টায় সিকিমে পৌঁছনোর কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারনে তিনি সিকিমে পৌঁছাতে পারেন নি। তার বদলে বাগডোগরা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি তিনি সিকিমের ওই অনুষ্ঠানে যোগ দান করেন। বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন এবং শিলান্যাস করেন। সিকিমের মানুষকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সিকিমের ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন তিনি।
‘সিকিম@৫০’ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে নরেন্দ্র মোদী বলেন, “আজকের দিনটা একটি বিশেষ দিন। গণতন্ত্রের পথে চলা সিকিমের মানুষ আজ গোল্ডেন জুবিলী পালন করছেন। এই সুন্দর দিনটির অংশীদার হতে চেয়েছিলাম আমি নিজেই। সেই কারনে আজ সকালে বাড়ি থেকে রওনা হয়েছিলাম। বাগডোগরা পর্যন্ত চলেও এসেছিলাম। কিন্তু প্রকৃতি আমাকে এর থেকে বেশি দূরে এগোতে দেয় নি। তবে সামনে যে দৃশ্য আমি দেখছি তাতে মন ভরে গিয়েছে। সামনে শুধুই জনজোয়ার।”
নরেন্দ্র মোদী এরপর পৌঁছে যাবেন আলিপুরদুয়ারের জয়গাঁ শহরে। জায়গাটি ভারত-ভুটান সীমান্তে। সেখানে আজ একটি জনসভা করবেন তিনি। কার্যত এই সভা থেকেই তিনি আগামী বছরের নির্বাচনী দামামা বাজিয়ে দেবেন। আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্যেও বেশ কিছুটা বাজেট বরাদ্দ দেবেন তিনি। সন্ধ্যেবেলায় তাঁর বিহারে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। আগামীকাল তিনি উত্তরপ্রদেশে সফর করবেন। আগামীকাল রাজ্যে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
В современном мире азартных игр, где каждый день появляются новые онлайн-казино, сложно найти надежный и проверенный игрок. Однако, Pin Up Казино – это исключение из правил. Это официальный сайт, который предлагает игрокам широкий спектр азартных игр, включая слоты, карточные игры, рулетку и другие.
Pin Up Казино – это международная онлайн-игровая платформа, которая была основана в 2016 году. С тех пор она стала одним из самых популярных онлайн-казино в мире, привлекая игроков из различных стран. Это благодаря своей репутации надежности, безопасности и честности.
Pin Up Казино также предлагает игрокам различные бонусы и акции, чтобы помочь им начать играть и продолжать играть. Игроки могут получать бонусы на депозит, бесплатные спины и другие привлекательные предложения.
В целом, Pin Up Казино – это отличный выбор для игроков, которые ищут надежный и проверенный онлайн-казино. Официальный сайт предлагает игрокам широкий спектр азартных игр, безопасность и честность, а также различные бонусы и акции.
Важно! Прежде чем начать играть, убедитесь, что вы достигли возраста 18 лет и что игра азартных игр является легальным в вашей стране.
Pin Up Казино – Официальный сайт Пин Ап
Pin Up Казино – это популярная онлайн-игровая платформа, которая предлагает игрокам широкий спектр развлекательных и финансовых услуг. Официальный сайт Pin Up Казино – это место, где вы можете найти все, что вам нужно для игры и развлечений.
Pin Up Казино – это международная онлайн-игровая платформа, которая была основана в 2016 году. С тех пор она стала одним из самых популярных онлайн-казино в мире, привлекая игроков из многих стран. Pin Up Казино – это место, где вы можете найти более 3 000 игр, включая слоты, карточные игры, рулетку, бинго и другие.
Официальный сайт Pin Up Казино – это место, где вы можете найти все, что вам нужно для игры и развлечений. Здесь вы можете найти информацию о различных играх, правилах и условиях игры, а также о различных способах депозита и снятия выигрыша.
Преимущества Pin Up Казино
Pin Up Казино – это международная онлайн-игровая платформа, которая предлагает игрокам несколько преимуществ. В частности, здесь вы можете найти:
Широкий спектр игр, включая слоты, карточные игры, рулетку, бинго и другие;
Многообразие способов депозита и снятия выигрыша, включая банковские карты, электронные деньги и другие;
Высокие ставки и коэффициенты для спортивных событий;
Многообразие бонусов и акций для новых и постоянных игроков;
24/7 поддержка клиентов, которая поможет вам в любое время.
Как начать играть на Pin Up Казино
Начать играть на Pin Up Казино – это легко. Вам нужно только выполнить несколько шагов:
Зарегистрироваться на официальном сайте Pin Up Казино;
Вам не нужно иметь какие-либо навыки или опыт игры, чтобы начать играть на Pin Up Казино. Вам нужно только иметь доступ к интернету и желание играть.
Вход на зеркало Pin Up Казино
Преимущества входа на зеркало
Безопасность: зеркало Pin Up Казино обеспечивает безопасность игроков, защищая их личные данные и финансовые операции.
Большой выбор игр: зеркало Pin Up Казино предлагает игрокам огромный выбор игровых автоматов, рулетки, покера и других азартных игр.
Легкая регистрация: регистрация на зеркале Pin Up Казино происходит быстро и легко, не требуя дополнительных документов.
Многообразие бонусов: зеркало Pin Up Казино предлагает игрокам различные бонусы, включая приветственные бонусы, бонусы за депозит и другие.
Вход на зеркало Pin Up Казино – это отличный способ игроков продолжить играть, не зависящий от ограничений доступа к официальному сайту. Мы рекомендуем игрокам использовать зеркало Pin Up Казино, чтобы насладиться играми и получать бонусы.
Как найти зеркало Pin Up Казино
Ищите зеркало Pin Up Казино в поисковых системах, таких как Google.
Проверьте рецензии и отзывы других игроков, чтобы убедиться в безопасности и надежности зеркала.
Убедитесь, что зеркало Pin Up Казино имеет официальный статус и является безопасным.
Вход на зеркало Pin Up Казино – это отличный способ игроков насладиться играми и получать бонусы. Мы рекомендуем игрокам использовать зеркало Pin Up Казино, чтобы насладиться играми и получать бонусы.
Преимущества и функции Pin Up Казино
Большой выбор игр
Pin Up Казино предлагает более 3 000 игр от ведущих разработчиков, включая игры от NetEnt, Microgaming, Playtech и других. Это означает, что игроки могут выбрать игру, которая им понравится, и насладиться игрой в любое время.
Лучшие условия для игроков
Pin Up Казино предлагает лучшие условия для игроков, включая высокие коэффициенты, быстрые выплаты и широкий спектр бонусов и акций. Это означает, что игроки могут получать максимальную выгоду от своих игр.
Безопасность и конфиденциальность
Pin Up Казино обеспечивает безопасность и конфиденциальность игроков, используя современные технологии шифрования и защищенные соединения. Это означает, что игроки могут играть безопасно и безопасно.
Многоязычный интерфейс
Pin Up Казино предлагает интерфейс на русском языке, что делает его доступным для игроков из России и других стран, где русский язык является официальным.
24/7 поддержка
Pin Up Казино предлагает 24/7 поддержку, чтобы игроки могли получить помощь в любое время. Это означает, что игроки могут получать ответы на свои вопросы и решать проблемы в любое время.
В целом, Pin Up Казино – это лучшее онлайн-казино, которое предлагает игрокам широкий спектр развлекательных и финансовых возможностей. С его помощью игроки могут насладиться игрой и получать выгоду.
Как начать играть в Pin Up Казино
Для начала играть в Pin Up Казино вам нужно зарегистрироваться на официальном сайте pin-up.casino. Вам потребуется только несколько минут, чтобы создать аккаунт и начать играть.
Шаг 1: регистрация
Для регистрации нажмите на кнопку “Зарегистрироваться” на официальном сайте pin-up.casino. Введите свои личные данные, включая имя, фамилию, дату рождения и адрес электронной почты. Создайте пароль для вашего аккаунта.
Шаг 2: подтверждение регистрации
После регистрации вам будет отправлено письмо с ссылкой на подтверждение регистрации. Нажмите на ссылку, чтобы подтвердить свой аккаунт.
Выбор игры
После регистрации и подтверждения аккаунта вы можете начать играть в любую из доступных игр. Pin Up Казино предлагает широкий выбор игр, включая слоты, карточные игры, рулетку и другие.
Шаг 3: выбор игры
Выберите игру, которая вам понравилась. Нажмите на кнопку “Играть”, чтобы начать играть. Вам будет предложено выбрать ставку и начать играть.
Шаг 4: играть и получать призы
Начните играть и получайте призы. Pin Up Казино предлагает различные призы и бонусы для своих игроков. Вам может быть предложено участие в турнирах и розыгрышах, чтобы выиграть дополнительные призы.
Важно: всегда читайте условия и правила игры перед началом игры. Это поможет вам понимать, как играть и как получать призы.
আজ খবর (বাংলা), [রাজ্য], চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, ২৮/০৫/২০২৫ : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের কাছে খবর আসছিল গত দুদিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন রকম নথি সংগ্রহ করছিল বেশ কিছু যুবক ও দুইজন মহিলার একটি ভুয়ো সমীক্ষক টিম।
খবর পেয়ে তৎপর হয় পুলিশ,তদন্তে নামে চন্দ্রকোনা থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে সেই টিমের তিনজনকে প্রথমে গ্রেফতার করে,তাদের জিজ্ঞাসাবাদ করে দিনভর অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলে।পুলিশের কাছে সামনে আসে ভুয়ো তথ্য সংগ্রহের নামে এলাকার মানুষের কাছ থেকে পরিচয়পত্র ও গোপন তথ্য সংগ্রহ করছে এরা।ভুয়ো সমীক্ষক টিমকে ধরতে চন্দ্রকোনা থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই টিমের সদস্যদের পাকড়াও করে পুলিশ।
একটি মারুতি ইকো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে,নটি মোবাইল,এছাড়াও অনেক ভুয়ো আই কার্ড পাওয়া গেছে যা বিভিন্ন কোম্পানির নামে রয়েছে,এরা মুলত ১১ টি বিধানসভা এলাকার সার্ভে করতে এসেছিল বলে পুলিশের দাবি।টিমের নামে এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেছে।পুলিশ সূত্রে খবর,পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাসিন্দা এরা,ধৃতরা হলো।
পুলিশ সূত্রে খবর,ধৃতদের দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করা হয় এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো পরিচয় পত্র দিয়ে মানুষকে প্রতারণা সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।পুলিশ এও জানায়,এই টিম হরিয়ানার গুরগাঁও এর ডিপ লেন্স রিসার্চ কোম্পানির হয়ে সার্ভে,এক্সপ্রেস অ্যাপ্স এর মধ্য দিয়ে সাধারণ মানুষের গুরুত্বপুর্ন নথি সংগ্রহ করার কাজ করছিল।যদিও চন্দ্রকোনা শহরের এক হোটেল মালিকের দাবি, তার হোটেলে উঠেছিল কয়েকজন যুবক আইপ্যাকের নাম করে।
কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিল পুলিশ প্রশাসনকে,পাশাপাশি দলীয় স্তরেও সজাগ থাকার বার্তা দিয়েছেন যে,রাজ্য ভুয়া পরিচয় দিয়ে এলাকায় এলাকায় সমীক্ষা চলছে এবং মানুষের থেকে গোপন তথ্য সংগ্রহ চলছে।সম্প্রতি উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকেও এবিষয়ে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।আর তারপরই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের এই বড়সড় সাফল্য।পুলিশের গোপন সূত্র ও তৎপরতার জেরে একসাথে মহিলা সহ মোট ৯ জনের গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে।
আজ খবর (বাংলা),[রাজ্য], নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, ২৮/০৫/২০২৫ : রাতে এনজেপি-তে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার কলকাতার বাসিন্দা পরিবার। মহিলার উপর চড়াও হয়ে গলার সোনার চেন ছিনতাই।
সোমবার রাত ১২টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিরিয়ানি কিনতে এসেছিল কলকাতার একটি পরিবার। জানা গিয়েছে, বারাসাতের বাসিন্দা রিয়া সরকার বারাসাতে শ্বশুরবাড়ি। সেখান থেকে দক্ষিণ শান্তিনগর নিজের বাড়িতে বেড়াতে এসেছেন পরিবার নিয়ে। এদিন রাত ১১.৫২ নাগাদ তারা রাতের খাবারের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে একটি বিরিয়ানির দোকানে যান। তার স্বামী বিরিয়ানি আনতে দোকানের ভেতরে প্রবেশ করে বাকিরা এনজেপি চত্ত্বরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় চারজন যুবক একটি রাস্তায় সারমেয়কে তুলে নিয়ে চূড়ান্ত হিংস্র আচরণ করতে লাগে। তা দেখে নিজেদের মধ্যেই জঘণ্য কাজের সমালোচনা করতে লাগেন রিয়া সরকার ও তার সঙ্গে থাকা পরিবারের মহিলারা।
রিয়া দেবীর অভিযোগ মদ্যপ অবস্থায় ছিল যুবকেরা। তাই তারা তাদের কিছুই বলেননি নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। সেসময় আচমকা নেশাগ্রস্ত যুবকদের দল থেকে দুই যুবক তাদের কাছে এসে অশালীন শব্দ প্রয়োগ করে কটুক্তি করতে লাগে, গালিগালাজ করে মহিলাদের। এরপর তার গায়ে হাত দিয়ে চড়াও হয়।তার স্বামী ও পরিবারের অন্য এক পুরুষ সদস্য ছুটে এসে বাধা দেওয়া চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। সে সুযোগে দুই দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যায়।
এক যুবক তার গায়ে হাত দিয়ে গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নিয়ে যায়। একজনকে আটকে রেখে নিউজলপাইগুড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুষ্কৃতি দলের দুজনকে গ্রেপ্তার করে। স্কুটিতে পলাতক অন্য দুজনের খোঁজ চলছে। অভিযুক্তরা হলো শুভজিত, আলম, সালমান, ছোট্টু। স্থানীয়রা জানায় প্রায় দিনই ওই এলাকায় রাতের বেলা নেশাশক্তদের দখলে চলে যায়। রাতে এনজেপি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৫/২০২৫ : মৌসুমী বায়ু আরো অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ ও কভার করেছে। আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।
সোমনাথবাবু বলেন, “মঙ্গলবার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ।বর্তমান অবস্থান করছে উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরো শক্তি বাড়াবে। এই সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চলে এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ২৯ তারিখ । এছাড়া বুধ ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হওয়ার গতি থাকবে ৪০-৫০ ও গাস্টিং ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। উপকূলের জেলাগুলোতে এই গতিবেগ থাকবে। ২৯ তারিখ হাওয়ার গতি বেড়ে ৪৫-৫০ গাস্টিং ৬০ হওয়ার সম্ভাবনা উপকূল এর জেলা গুলোতে। ৩০ তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে কমবে।মৎস্যজীবীদের মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে ৩০ তারিখ পর্যন্ত।
এই সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও ভারী ও অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি চলবে ।উত্তরবঙ্গে বুধবার বৃষ্টির পরিমান কম থাকবে। ২৯ তারিখ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩০’ও ৩১’ জুন দক্ষিণ ও উত্তর বঙ্গে বৃষ্টি পরিমান বেশি থাকবে। ২রা জুন থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে।
বুধবার দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, ও নদিয়াতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি সাথে ৪০-৫০ ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বাকি জেলা গুলোতে বিক্ষিপ্ত ঝড় – বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ২৯ তারিখ হাওড়া ,হুগলি ,নদিয়া , দুই ২৪ পরগনা ,দুই মেদিনীপুর, কলকাতা ,বর্ধমান এ কমলা সতর্কতা জারি ।কোথাও ভারি বৃষ্টি আবার কোথাও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। হওয়ার গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়।”
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৮/০৫/২০২৫ : চলতি মাসের ২৯ তারিখ এবং ৩০ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চার রাজ্যে সফর করবেন এবং এই চার রাজ্যে মোট ৭০,০০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।
পিএমও সূত্রে জানা গিয়েছে আগামীকাল এবং পরশু মোদী মোট চার রাজ্যে সফর করবেন। সেই রাজ্যগুলি হল সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ। এই চার রাজ্যে গিয়ে নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন।
২৯ তারিখে মোদী তাঁর সফর শুরু করবেন সিকিম দিয়ে। এখানে মোদী যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার নাম “সিকিম@৫০”, আজ থেকে ৫০ বছর আগে সিকিম দেশের ২২ তম রাজ্য হিসেবে ভারতের সাথে যোগদান করেছিল। তারপর থেকে কিভাবে সিকিমে উন্নয়নের পথ বিকশিত হয়েছে তা তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর সামনে। সিকিমের নামচিতে একটি ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সেই হাসপাতালের শিলান্যাস করবেন মোদী, এই প্রকল্পে তিনি দিচ্ছেন ৭৫০ কোটি টাকা। এছাড়াও পেলিং এর সাঙ্গাচোলিং মনাস্ট্রিতে রোপওয়ে, গিয়ালসিং জেলার উন্নয়ন এবং গ্যাংটক জেলায় অটল বিহারি বাজপেয়ী পার্ক নির্মাণের জন্যে অর্থ বরাদ্দ দেবেন তিনি।
আগামীকাল দুপুর সওয়া দুটো নাগাদ পাহাড় থেকে নেমে নরেন্দ্র মোদী পৌঁছাবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। এখানে তিনি সিটি গ্যাস প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পের আওতায় আসবেন ২.৫ লক্ষ পরিবার, এই প্রকল্পে প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ রেখেছেন ১০১০ কোটি টাকা। উত্তরবঙ্গে ১৯টি সিএনজি স্টেশন গড়ে তোলা হবে এবং ১০০টি বাণিজ্যিক সংযোগ দেওয়া হবে। ভারত ভুটান সীমান্তে জয়গাঁ অঞ্চলে একটি জনসভাও করতে পারেন তিনি।
বিকেল ৫:৪৫ নাগাদ বিহারে পৌঁছাবেন নরেন্দ্র মোদী। এখানে পাটনা বিমানবন্দরে তিনি নতুন প্যাসেঞ্জার টার্মিলানালের শিলান্যাস করবেন। এতে খরচ হবে প্রায় ১২০০ কোটি টাকা। এছাড়াও একটি সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বিহারের উন্নয়নের জন্যে ৪৮,৫২০ কোটি টাকা। এছাড়াও পাটনা-াআরা-সাসারাম মহাসড়কের ফোর লেন এবং বারাণসী-রাঁচি- কলকাতা মহাসড়কের ৬ লেন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
৩০ তারিখে দুপুর ২:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী কানপুরে গিয়ে পৌঁছাবেন। সেখানে কানপুর- চুনীগঞ্জ মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের বাজেট বরাদ্দ রয়েছে ২০,৯০০ কোটি টাকা। এছাড়াও উত্তরপ্রদেশে একটি থার্মাল পাওয়ার প্রকল্পের উদ্বোধন করতে দেখা যাবে তাঁকে। প্রধানমন্ত্রীর এই দু’দিনের সফরের মূল উদ্দেশ্যই হল দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় উন্নয়ন। তিনি তো বলেছেন রাজ্য বিকশিত হলেই দেশ বিকশিত হবে।
আজ খবর (বাংলা), [দেশ] খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ২৭/০৫/২০২৫ : আইআইটি, খড়গপুর গত শনিবার (২৪ মে, ২০২৫) জার্মানির টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের সঙ্গে এক সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষর করেছে, যাতে শিক্ষাবিষয়ক, গবেষণা এবং উদ্ভাবন উদ্যোগে সহযোগিতা বাড়ানো যায়। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি এবছর ২০ মার্চ টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের সাত সদস্যের এক প্রতিনিধিদলের আইআইটি, খড়গপুর পরিদর্শনের পর নেওয়া হয়।
আইআইটি খড়গপুরের উপ-অধিকর্তা, অধ্যাপিকা রিন্টু ব্যানার্জীর নেতৃত্বাধীন আইআইটি খড়গপুরের এক প্রতিনিধিদল, যেই দলের সদস্য হিসাবে ছিলেন অধ্যাপক রবিব্রত মুখোপাধ্যায়, ডিন, গবেষণা ও উন্নয়ন বিভাগ; অধ্যাপক দেবাশীশ চক্রবর্তী, ডিন, আন্তর্জাতিক সম্পর্কের বিভাগ; অধ্যাপক ভার্গব মৈত্র, ডিন, ছাত্র বিষয়ক বিভাগ এবং আধ্যাপিকা স্বাতী মৈত্র, রণবীর চিত্র গুপ্ত, স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন এবং ম্যানেজমেন্ট, টেকনিশে ইউনিভার্সিট্যাট ডার্মস্ট্যাটের উদ্ভাবন ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের অধ্যাপক এবং ঐ বিভাগের-ই সহ-সভাপতি থমাস ওলথার এবং তাঁর দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
আন্তর্জাতিক বিষয়ক বিভাগের ডিন, ডঃ জানা ফ্রিহোফার, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বৈদ্যুতিক, বৈদ্যুতিন যন্ত্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জৈবপ্রযুক্তি, শিল্প প্রকৌশল এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেন। বৈঠকটি যৌথ শিক্ষাবিষয়ক এবং গবেষণামূলক প্রকল্পগুলির মধ্যে সম্ভাব্য সহযোগিতামূলক এবং সক্রিয় অংশগ্রহণ চিহ্নিত হয়, যা উভয় প্রতিষ্ঠানের কৌশলগত অগ্রাধিকারকে শক্তিশালী করতে সমর্থ।
এই সহযোগিতামূলক আদানপ্রদান সম্পর্কে জানাতে গিয়ে, অধ্যাপিক রিন্টু ব্যানার্জী বলেন, “এই সমঝোতাপত্র স্বাক্ষর দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও গবেষণামূলক সহযোগিতার সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করবে এবং এখানে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং এসএপি -র সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।”
এই জোট আইআইটি খড়গপুরের আন্তর্জাতিক সংযোগের সঙ্গে শিক্ষা উৎকর্ষের প্রতি প্রতিষ্ঠানের অবিচল প্রতিশ্রুতির প্রমাণ এবং এর ফলে আন্তঃবিভাগীয় গবেষণা এবং বিশ্বব্যাপী শিক্ষা আদান-প্রদান ক্ষেত্রে সদর্থক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।