Aaj Khabor

কালীগঞ্জে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কালীগঞ্জ, নদীয়া, ০৪/০৬/২০২৫ : সকাল থেকেই কর্মীদের নিয়ে  এলাকায় এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপ প্রার্থী আশিষ ঘোষ। প্রচার সেরে  দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজনও সারলেন তিনি। 

নদীয়ার কালিগঞ্জ উপনির্বাচনের দিন ঘোষণা থেকেই একাধারে যেমন প্রশাসনের ব্যস্ততা নজরে এসেছে, তেমনই নজরে এসেছে রাজনৈতিক দলেরও ব্যস্ততা,  যদিও নাম ঘোষণার পর থেকে,  প্রচার সহ মনোনয়ন জমা করার ক্ষেত্রে সকলকে পেছনে ফেলে ময়দানে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। 

কিছুটা সময় বিলম্ব হলেও এই উপনির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও ।

বিজেপির তরফে এবারে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আশিষ ঘোষ, যিনি স্থানীয় দেবগ্রাম এলাকার বাসিন্দা, একাধিকবার পঞ্চায়েত সদস্যও ছিলেন, আর নাম ঘোষণার সময় থেকেই প্রচারে নেমে পরেছেন তিনি। আর এদিন দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকেই এলাকায় এলাকায় প্রচার করতে দেখা যায় তাঁকে।   প্রার্থী আশিষ ঘোষ জানান, “এদিন তিনি মাটিয়ারী  পঞ্চায়েত ও ফরিদপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেটে প্রচার করেন, কথা বলেন স্থানীয়দের সাথে”। আশিষ ঘোষ আরও বলেন, “এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে, এবারে মানুষ বিজেপিকেই ভোট দেবে।”

এলাকায় সাধারণ মানুষের থেকে কি কি অভিযোগ পেলেন প্রশ্নের জবাবে আশিষ বাবু জানান  “তৃণমূলের যে পাহাড়  প্রমান দুর্নীতি আছে,  সাধারণ মানুষ তার থেকে নিস্তার পেতে চায়।” আর তাই এবার সব ভোট বিজেপিকেই দেবে  বলেও আশাবাদী বলে জানান  তিনি । এই দিন প্রচার শুরুর আগে মা কুলাইচন্ডি মন্দিরে পূজো দিয়ে প্রচারের নামেন  বিজেপির পার্থী আশিষ ঘোষ।  এরপর প্রচারের মাঝে দলীয় এক কর্মীর  বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন  তিনি।


Loading

আবারও সমবায় সমিতির ভোটে ৯ টার মধ্যে ৯টাতেই  জয়ী তৃণমূল

আজ খবর (বাংলা), [রাজনীতি] কাঁথি, পশ্চিম মেদিনীপুর, ০৪/০৬/২০২৫ : আরও একটা সমবায় সমিতির ভোটাভুটিতে জয়লাভ হল তৃণমূল কংগ্রেসের। এবার  কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা INTTUC রাজ্য সম্পাদক  আমিন সোহেলের নেতৃত্বে হুগলি সমবায় সমিতি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী। 

কাঁথি লোকসভা, বিধানসভা , এক নম্বর ব্লক ও অঞ্চল বিজেপি থাকা সত্ত্বেও  একের পর এক সমবায়ে  আমিন সোহেলের নেতৃত্বে তৃণমূলের দখলে। কাঁথি এক নম্বর পঞ্চায়েতে সমবায় সমিতির ভোটে ৯টা  আসনের মধ্যে ৯টা তেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে এমপি, এমএলএ, কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতি  বিজেপির দখলে থাকা সত্ত্বেও একের পর এক সমবায় সমিতির ভোটে আমিন সোহেলের নেতৃত্বে সফল হওয়ায় কর্মীদের ও এলাকাবাসীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। 

এই সমবায় সমিতি ভোটে উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি প্রভুরাম দাস, অঞ্চলের নেতৃত্ব বিশ্বজিৎ পাল, নিতাই ঘোড়াই, রতন সাউ ,সৌম্য সুন্দর গিরি, ফাল্গুনী শাসমল। যার নেতৃত্বে আজকে বিপুল ভোট তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সেই আমিন সোহেল বলেন ভোট সুশৃঙ্খলা ভাবে কেমন করাতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। মানুষকে ভুল বুঝিয়ে একবার ভোট নেওয়া যায় কিন্তু মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Loading

 সিকিম আর ভুটানের জন্যেই বন্যা হয় উত্তরবঙ্গে : সেচ মন্ত্রী 

মানস ভূঁইয়া

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি,দার্জিলিং, ০৪/০৬/২০২৫ : সিকিমে টানা বৃষ্টির জন্যে জল বেড়েছে উত্তরের নদীগুলোতে।  লাগাতার ধ্বসের কারণে তিস্তার জলে ভেসে আসছে পলি সেই কারণে শিলিগুড়ির জল সরবরাহ ব্যাহত হচ্ছে।

পাশাপাশি ভূটানে লাগাতার বৃষ্টির জন্য ভুটানের নদীর জল ডুকছে উত্তরবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছে ভুটান এবং সিকিমের বৃষ্টিপাত এবং নদীর জল সম্পর্কিত সমস্ত তথ্য যাতে বাংলা পায় সেই বিষয়ে। কিন্তু কোন তথ্য মিলছে না।

আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন সেচ মন্ত্রি মানস ভূঁইয়া। আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে মানস বাবু সোজা চলে যান মহানন্দা নদী এবং বালাসন নদী পরিদর্শনে। এরপর তিনি সোজা চলে আসেন স্টেট গেস্ট হাউসে। এখানে উত্তরবঙ্গের বিধায়ক সাংসদ সেচ বিভাগের প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং মন্ত্রীদের সাথে বৈঠক করেন। বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

মানস ভূঁইয়া সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন। বাংলার মানুষের পাশে রাজ্য সরকার সব রকম ভাবে থাকবে। আজি আলিপুরদুয়ার যাবেন মানস ভূঁইয়া। এরপর জলপাইগুড়ি যাবেন সেচমন্ত্রী। প্রতিটি জেলার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিয়ে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী কে পাঠানো হবে বলে জানান তিনি। 

আজকের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও মুখ খোলেন সেচ মন্ত্রী।   উত্তরবঙ্গের প্রতিটি নদীর নদী বক্ষ সংস্কারের কাজে হাত দেবে শেষ বিভাগ বলেও জানিয়েছেন মানস ভূঁইয়া।  কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য বসে থাকবে না বললে জানান তিনি।  মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন রাজ্যের উন্নয়নের জন্য।  ঠিক সেভাবেই নদী সংস্কার এর কাজ করবে রাজ্য সরকার।

পাশাপাশি সাংবাদিক বৈঠকে সেচ মন্ত্রী বলেন সিকিম সরকারের সাথে কথা হচ্ছে সিকিমে কতটা বৃষ্টিপাত হচ্ছে এবং তিস্তার জল কতটা বাড়ছে সমস্ত তথ্য যাতে সরাসরি সিকিম সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয় সেই বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি ভুটানের সাথেও কথা বলবে রাজ্য। কারণ সিকিম এবং ভুটানের জন্যই প্লাবিত হয় উত্তরবঙ্গ।



Loading

বিএসএফ জওয়ানকে অপহরণ বাংলাদেশের দুষ্কৃতীদের, গাছে বেঁধে মার কয়েক ঘন্টা ধরে

আজ খবর (বাংলা), [রাজ্য], সুতি, মুর্শিদাবাদ, ০৪/০৬/২০২৫ :  বাংলাদেশের স্পর্ধা ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা জোর করে এক বিএসএফ জওয়ানকে বাংলাদেশের ভিতরে টেনে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে মারধর করে।  বেশ কয়েক ঘন্টা হেনস্থা করার পর তাঁকে ছাড়া হয়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলেও বাংলাদেশের প্রতি কেন এত নরম সেটা বোঝা যাচ্ছে না।  

বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ বন্ধ করার সময়  এক বিএসএফ জওয়ানকে অপহরণ করার অভিযোগ উঠল কিছু বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকাল ৮ টা নাগাদ অপহরণের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যদিও পরবর্তীকালে ভারত এবং বাংলাদেশের সীমা সুরক্ষা বাহিনীর আধিকারিকদের মধ্যে দীর্ঘক্ষন ফ্ল্যাগ মিটিংয়ের পর  বিএসএফের  কনস্টেবলকে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, বুধবার সকালে  মুর্শিদাবাদে সুতি থানার নুরপুর বিওপি এলাকায় টহলদারি ডিউটি করছিলেন বিএসএফের এক কনস্টেবল। সেই  সময় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার পাতলাটোলা  এলাকা দিয়ে বেশ কিছু বাংলাদেশি রাখাল ৬ এবং ৭ নম্বর আউটপোস্টের মাঝে প্রায় দেড়শো মিটার   ফাঁকা জায়গা দিয়ে  বেআইনিভাবে  ভারতীয় সীমান্তে প্রবেশ করে যায়। 

 অবৈধভাবে বাংলাদেশি  রাখালদেরকে ভারতে প্রবেশ করতে দেখে সীমান্ত কর্তব্যরত এক   বিএসএফ জওয়ান  বাংলাদেশি নাগরিকদেরকে নিজেদের দেশে ফিরে যেতে বলেন। 

অভিযোগ উঠেছে বাংলাদেশের নাগরিকরা বিএসএফের আদেশকে গুরুত্ব না দিয়ে তাদের গরুগুলোকে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে তাদেরকে ঘাস খাওয়াতে থাকে। 

ওই বিএসএফ জওয়ান এরপর গরুগুলোকে বাংলাদেশি সীমান্তের দিকে তাড়িয়ে দিতে থাকেন। অভিযোগ সেই সময়ে প্রায় ১০ – ১৫ জন বাংলাদেশি নাগরিক জোর করে ভারতীয় সীমান্ত প্রবেশ করে  ওই বিএসএফ জওয়ানের সঙ্গে থাকা তার আগ্নেয়াস্ত্রটি ছিনতাই  করে বাংলাদেশের দিকে দৌড়াতে থাকেন।

নিজের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ফিরে পাওয়ার জন্য এরপর বিএসএফের ওই জওয়ান  বাংলাদেশি নাগরিকদের পেছনে দৌড়াতে শুরু করেন। বাংলাদেশ সীমান্তের বেশ কিছুটা ভেতরে পৌঁছে যাওয়ার পর  স্থানীয় নাগরিকরা  বিএসএফের ওই জওয়ানকে ধরে ফেলে কলা বাগানে দড়ি দিয়ে বেঁধে রাখেন বলে অভিযোগ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশের বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (আজ খবর ভিডিওর সত্যতা যাচাই করেনি)। 

বিএসএফ জওয়ান অপহরণ হওয়ার খবর পাওয়ার পরেই বিএসএফের শীর্ষ আধিকারিকেরা দ্রুত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সূত্রের খবর দুপুর ২টো  পর্যন্ত দুই দেশের  সীমান্তরক্ষী বাহিনীর  আধিকারিকদের মধ্যে ফ্ল্যাগ  মিটিং হয়। এরপরই ছাড়া পান  ওই বিএসএফ জওয়ান। তবে ওই জওয়ানের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্রটি পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


Loading

চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে আনন্দ, বাইরে মৃত্যু মিছিল

আজ খবর  (বাংলা) [খেলা], ব্যাঙ্গালোর, কর্ণাটক, ০৪/০৬/২০২৫ : গতকাল যখন আইপিএল টুর্নামেন্ট জিতে মাঠের মধ্যে খেলোয়াড় এবং দর্শকরা আনন্দ ও উৎসবে মেতে উঠেছে, তখন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তৈরি হচ্ছে মৃত্যু মিছিল। ঘটছে পুলিশের লাঠিচার্জ এবং পদপিষ্টের ঘটনা।

গতকাল আইপিএল-এর ফাইনাল ম্যাচে ৬ রানে পাঞ্জাবকে হারিয়ে রয়াল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৮ বছর পর চ্যাম্পিয়ান হয়। ঘরের  মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। গতকালের ম্যাচে ভাল খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৪৩ রান করে আউট হয়েছিলেন। খেলার শেষে গোটা চিন্নাস্বামী স্টেডিয়াম যখন আনন্দে আত্মহারা, তখন স্টেডিয়ামের বাইরের দর্শকরা একটিবারের জন্যে তাদের প্রিয় দলকে এবং তার সাথে সাথে বিরাট কোহলিকে দর্শন করতে চায়। সুবিশাল জনতা এই আবদার নিয়ে উত্তেজনা বাড়ায়। জনতার আবদার মেটাতে না পেরে গতকাল পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।  নিমেষে পরিবেশ পাল্টে যায় চিন্নাস্বামী স্টেডিয়ামের।

এরপর পালতে গিয়ে বহু মানুষ পদপিষ্ট হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন “এই ঘটনায় অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন আহত হয়েছে”। যদিও বেসরকারি মতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রাজ্য সরকারের চূড়ান্ত অব্যবস্থার কারণেই গতকাল রাতে এতবড় ঘটনা ঘটে গিয়েছে। আইপিএল-এর ফাইনাল উপলক্ষে মোট পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবু স্টেডিয়ামের বিপুল সংখ্যক দর্শকের তুলনায় তা অপ্রতুল হয়ে গিয়েছিল। এতো দর্শককে সামাল দেওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের।  মৃতদের জন্যে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে কর্ণাটক সরকার। আইপিএল-এ এতবড় দুর্ঘটনা আগে কখনো ঘটে নি। আহতদের চিকিৎসা চলছে। 


Loading

বন্যায় ডুবেছে উত্তর-পূর্ব ভারত 

আজ খবর (বাংলা), [দেশ], গৌহাটি, আসাম, ০৪/০৬/২০২৫ :   উত্তর-পূর্ব ভারত জুড়ে প্রবল বর্ষণে রীতিমত বিপর্যয় চলছে। সারাঞ্চলগুলি জলে ডুবে রয়েছে।  নদীর জল উপচে পড়ে চাষের জমিও ডুবিয়ে দিয়েছে। বিভিন্ন অরণ্যেও প্রচুর জল ঢুকেছে, যার ফলে বিপন্ন হয়ে পড়েছে বন্যপ্রাণ।

সিকিমে বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে, যার ফলে পাহাড়ি ঝোড়াগুলি  ফুলে ফেঁপে উঠেছে। এর জেরে পাহাড়ের  বিভিন্ন জায়গায়  ধ্বস নামতে শুরু করেছে। ধ্বসের ফলে বিভিন্ন জায়াগায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।  জলের তীব্র স্রোতে কিছু জায়গায় সেতুগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। সিকিমের বিভিন্ন জায়গায় যেমন উত্তর সিকিমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গন  জেলায় অনেকগুলি স্থানে ধ্বস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উত্তর সিকিম জুড়ে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। তিস্তা নদী উত্তাল আকার ধারণ করেছে। পূর্ব সিকিমেও একই অবস্থা। সিকিমে রীতিমত তাণ্ডব শুরু করেছে প্রকৃতি। এর ফলে তোরাই বা ডুয়ার্স অঞ্চলেও নদীগুলোতে জলস্তর বেয়ে গিয়েছে অনেক খানি। তিস্তা, বালাসন , মহানন্দা নদীই উত্তাল হয়ে উঠেছে। অনেক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 

আসামের অবস্থায় বেশ খারাপ। আসাম রীতিমত বন্যা বিদ্ধস্ত হয়ে উঠেছে। এই রাজ্যে  ২জন প্রাণ হারিয়েছেন এবং কুড়িটি জেলায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন।  আসবে বিভিন্ন গ্রামে জল ঢুকে গিয়েছে, শহরের মধ্যেও জল জমে রয়েছে।  কাজিরাঙা  জাতীয় উদ্যানের ভিতরে যে ঢুকে গিয়েছে। পশুরা অরণ্যের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে।  অবস্থা ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। চিন্তিত আম সরকার, যদিও কেন্দ্র সরকার সিকিম, আসাম ও অন্যান্য রাজ্যগুলিতে বন্যার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে। 

আসাম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও বন্যা পরিস্থিতি বেশ খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বেশ কিছু জায়গা বন্যা বিদ্ধস্ত বলে গোষনা করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 


Loading

রানাঘাটের মেয়ে রাখি গুলজার, ছিলেন রাখি মজুমদার 

আজ খবর (বাংলা), [বিনোদন] রানাঘাট, নদীয়া,  ০৩/০৬/২০২৫ :  রাখি গুলজারের সাথে পশ্চিম বঙ্গের নদীয়া জেলার রানাঘাট শহরের গভীর সম্পর্ক রয়েছে। ভারতের এমন কোনও কোণ নেই যেখানে মানুষ তাকে চেনে না। “রাখি মজুমদার” নাম ধরে জিজ্ঞাসা করলে খুব কম লোকই চিনবে, কিন্তু  

যখন আমরা রাখি গুলজারের কথা বলি, তখন সবাই তার অভিনয়ের ভক্ত। 

রাখির জন্ম ও বেড়ে ওঠা রানাঘাটে। তিনি রানাঘাট ইউসুফ গার্লস স্কুলে পড়াশোনা করেছেন। তার পরিবারে তার বাবা-মা এবং দুই ভাই ছিলেন। এত বড় অভিনেত্রী হয়েও, রাখি গুলজার এখনও তার জন্মস্থানের কাছাকাছি থাকেন। তিনি রানাঘাট এবং বিশেষ করে রথতলাকে ভোলেননি। ঠিক যেমন তিনি বিখ্যাত বাঙালি অভিনেত্রী সন্ধ্যা রায়কে কখনও ভোলেননি, যার হাত ধরে তিনি সিনেমার জগতে প্রবেশ করেছিলেন। রাখি গুলজার দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, বিনোদ খান্না, সঞ্জয় দত্ত, অনিল কাপুর প্রমুখ অভিনেতাদের সাথে কাজ করেছেন। তিনি বলিউডের কিংবদন্তিদের সাথে অভিনয় করেছেন। 

যদিও তিনি বড় হয়েছেন, তবুও তার অভিনয় দক্ষতা এখনও নতুন প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শৈশবে রানাঘাটে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন তা এখনও রথতলা বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত এবং তার স্মৃতির সাক্ষী। 

মানুষ তাকে তাদের মেয়ের মতোই দেখে। তার অভিনয় প্রতিভা প্রতিটি ছবিতেই দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। সম্প্রতি রানাঘাটে যখন তার একটি বাংলা ছবি দেখানো হয়, তখন তাকে দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। রাখি গুলজারের ছোটবেলার বন্ধু এবং প্রতিবেশী মদন দাস, যিনি তার বাড়ির বিপরীতে বসবাসকারী তার দুই সহপাঠী তার অনেক প্রশংসা করেছিল এবং তার সাথে কাটানো শৈশবের মুহূর্তগুলি স্মরণ করেছিল। তারা বলেছিল যে তারা একসাথে খেলত, একসাথে পড়াশোনা করত এবং একসাথে প্রচুর সময় কাটাত। 

ইউসুফ স্কুলের তার আরেক সহপাঠীও তার সাথে কাটানো মুহূর্তগুলি স্মরণ করতে গিয়ে বলেছিল রানাঘাটের এই কন্যার জন্য তিনি গর্বিত। হিন্দি, বাংলা এবং অন্যান্য আঞ্চলিক ভাষার ছবিতে কাজ করে সকলের মন জয় করেছেন এমন একজন অভিনেত্রী হলেন আমাদের নিজস্ব রাখি গুলজার’।


Loading

শ্রী শ্রী লোকনাথ ব্রম্ভচারীর  তিরোধান দিবস পালিত হল 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৩/০৬/২০২৫ : শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস পালিত হলো মহা ধুমধাম করে. এদিন বিভিন্ন মন্দিরগুলিতে ভক্তদের ভীড় ছিল দেখার মত. 

মঙ্গলবার মহা ধুমধামের সঙ্গে পালিত হলো শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস। মঙ্গলবার শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দিনটি ধর্মীয় শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। শিলিগুড়ির ফুলেশ্বরী মোড় রেলগেট সংলগ্ন বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণে, প্রতি বছরের মতো এবারও মন্দির কমিটির উদ্যোগে বিশেষ পূজা-অর্চনা, মহাযজ্ঞ ও অঞ্জলির আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মন্দির চত্বরে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ ভোগ-প্রসাদের ব্যবস্থা করা হয়। পথচলতি মানুষদের মধ্যে বিনামূল্যে ঘোল ও শরবত বিতরণ করা হয়, যা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। 

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের জন্য ‘বসে আঁকো’ প্রতিযোগিতা ও আগামীকাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আইপিএলের ফাইনাল ম্যাচ উপলক্ষে এলইডি স্ক্রিনে খেলা দেখারও ব্যবস্থা রাখা হয়েছে মন্দির প্রাঙ্গণেই। সবমিলিয়ে ধর্মীয় ভক্তি, সামাজিক সম্প্রীতি এবং উৎসবের আবহে উদযাপিত হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস।


Loading

খড়দহে দুস্কৃতির বাড়ি থেকে উদ্ধার আগেনেয়াস্ত্র ও কার্তুজ 

কল্পিত চিত্র

আজ খবর (বাংলা),  [রাজ্য],  খড়দহ, উত্তর ২৪ পরগণা , ০৩/০৬/২০২৫ : উত্তর ২৪ পরগণার খড়দহ ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে গোপন অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ। অভিযুক্ত দুস্কৃতি নেপালি পলাতক, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। 

আজ সকালে খড়দহ থানা ও কামারহাটি থানা যৌথভাবে অভিযান চালালো পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।  সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতি নয়িম আলি ওরফে নেপালির বাড়িতে দুই থানার আধিকারিকরা গোপনে অভিযান চালায়।  অভিযান চালাতেই ঐ  দুষ্কৃতী নেপালীর বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং  প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি। 

অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবী করেছেন।  তল্লাশি অভিযানের অনেক আগে থেকেই  পলাতক দুষ্কৃতী নেপালি ও তার দলবল। প্রশ্ন উঠেছে নেপালির বাড়িতে কোথা থেকে এল এত অস্ত্রশস্ত্র ও গুলি ? এই নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকেরা। আতঙ্কিত এলাকাবাসীও।


Loading

কংগ্রেস নেতা দিগ্বিজয়কে এক হাত নিলেন দিলীপ ঘোষ

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৬/২০২৫ :  মোদী-অমিত শাহের সফরে তিনি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত না থাকলেও তিনি যে আছেন বঙ্গ বিজেপি জুড়ে, তা ফের একবার প্রমান করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।   ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বেশ কড়া  ভাষায় সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, এবার সেই দিগ্বিজয়ের ওপর রীতিমত তোপ  দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, “বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যথেষ্ট অভিজ্ঞ কূটনীতিক।  তাঁর দক্ষতা সম্বন্ধে কোনো প্রশ্ন করা চলে না।  তাঁর বাবাও ছিলেন একজন বিখ্যাত মানুষ। কিন্তু অপারেশন সিঁদুরের আগে তাঁর কথাবার্তা বা বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ডেরাগুলিতে আক্রমণ করবে। যার ফলে পাকিস্তান নিশ্চয়ই যথেষ্ট সময় পেয়েছিল ওই ডেরাগুলিকে খালি করে ফেলার ! ফাঁকা ডেরায় আক্রমণ করে লাভ কি হয়েছে ?”

দিগ্বিজয় সিং এর  এই বক্তব্যের পরিপেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এর আগে কংগ্রেস জমানায় নরসিমা রাও  কিংবা মনমোহন সিং কি করেছিলেন, যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল ?গোলাগুলি ছুঁড়েছিল ? সেই সময় এঁদের প্রতিক্রিয়া কি ছিল ? “

 দিলীপ ঘোষ আরও বলেন, “দিগ্বিজয় সিংরা  সন্ত্রাসবাদীদের সহানুভূতি দেখায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন পুলিশ অফিসার মোহন শর্মার মৃত্যু হল, তখন কিন্তু তাঁর বাড়িতে যান নি দিগ্বিজয় সিং বা আর কেউ। তাঁর বাড়িতে গিয়ে কেউ সহানুভূতি দেখান নি।” 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor