Aaj Khabor

প্রকাশ্য রাজপথে বিচ্ছিন্নতাবাদীদের হাতে মহিলা সাংবাদিকের হেনস্থা 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ভ্যাঙ্কুভার, কানাডা, ০৮/০৬/২০২৫ :  কানাডার ভ্যাঙ্কুভারে যখন খালিস্তানী বিচ্ছিন্নতাবাদীরা একটি শোভাযাত্রা করছিল, সেই সময় এক কানাডিয়ান  জার্নালিস্টকে ঐ  বিচ্ছিন্নতাবাদীরা হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছে। 

আজ কানাডার ভ্যাঙ্কুভারে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা একটি মিছিল করেছিল।   সেই মিছিল কভার করছিলেন কানাডার এক স্বাধীন ক্রাইম রিপোর্টার মোচা  বেজীরগান।  মোচা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মাত্র দুই ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে, এবং আমি এখনও  কাঁপছি।ওরা আমাকে হেনস্থা করার চেষ্টা করেছে,আমার রেকর্ডিং বন্ধ করে দিতে চেয়েছে  এবং আমার মোবাইল ফোন কেড়ে নিয়েছে। ওরা  আমাকে হুমকিও দিয়েছে। এই ধরনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা বিগ্নিত করে এবং ভারতের সাথে কানাডার যে সব চুক্তি রয়েছে সেগুলির ক্ষতি করে। “

মোচা  এদিন খালিস্তান পন্থীদের একটি মিছিল কভার করছিলেন, যখন বেশ কিছু খালিস্তান সমর্থক তাঁকে ঘিরে ধরে এবং তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিলনিয়ে নিয়ে চলে যায়।  এই ফোন দিয়ে মোচা রেকর্ডিং করছিলেন এবং গোটা মিছিলটিকে কভার করছিলেন। ঘিরে ধরা খালিস্তানীরা তাঁকে গালিগালাজ করে এবং যাওয়ার সময় তাঁকে হুমকিও দিয়ে যায়।  মোচার  মতে এটা একটা গুন্ডাগিরি ছাড়া আর কিছুই নয়। 


Loading

বিকেলের শিলিগুড়ি শহরে বড়সড় অগ্নিকান্ড 

আজ খবর (বাংলা) [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৭/০৬/২০২৫ : সপ্তাহের শেষ দিনের সন্ধ্যাবেলায় শিলিগুড়ি শহরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল.  শিলিগুড়ির চেক পোস্ট মোর এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শিলিগুড়ি শহরের চেক পোস্টের  কাছে ভক্তিনগর থানা এলাকায় একটি দোকানে আগুন লেগে যায়; তারপর সেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য দোকানগুলিতে ছড়িয়ে পড়তে থাকে। জায়গাটি বাজার এলাকায় হওয়ায়  দ্রুত আগুন এক দোকান থেকে আর এক দোকানে ছড়িয়ে পড়তে শুরু করে। গোটা বাজারের একটা দিক দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।  

এতবড় অগ্নিকাণ্ডের ঘটনা দেখে উপস্থিত মানুষ রীতিমত দিশেহারা হয়ে যায়। যদিও স্থানীয় মানুষই প্ৰথম আগুন নেভানোর জন্যে উদ্যোগ নেয়।  তারাই হাতে হাতে আগুনে জল ঢালার ব্যবস্থা করে। এর মধ্যেই দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। দমকল ঘটনাস্থলে এসেই জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকেই আগুন লেগেছিল, এবং সেই আগুন ক্রমেই ছড়িয়ে পরে আশেপাশে থাকা দোকানগুলিতে। দোকানগুলি কাঠের হওয়ায়  আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।  

এই মুহূর্তে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে নি,  তবে বাজারের একটা দিকে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। গোটা এলাকা কালো ধোঁয়া আর পোড়া  গন্ধে ভরে গিয়েছে। শিলিগুড়ির এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। 


Loading

BSFকে সন্মান নদীয়া মাতৃশক্তি সমন্বয়ের 

আজ খবর (বাংলা), [রাজ্য], গেদে , নদীয়া, ০৭/০৬/২০২৫ :  অপারেশন সিঁদুরের সাফল্যে দক্ষিণ নদিয়া মাতৃশক্তি সমন্বয়ের  উদ্যোগে গেদে সীমান্তে বিএসএফ জওয়ানদের বিশেষ সম্মান প্রদান । 

রানাঘাট দক্ষিণ মাতৃ শক্তি সমন্বয়ের উদ্যোগে গেদে সীমান্তে বিএসএফদেরকে বিশেষ সম্বর্ধনা এবং সম্মান জানানো হলো I কিছুদিন আগে ভারতীয়  সেনা ‘অপারেশন সিঁদুরে’র বিশেষ সাফল্য লাভ করেছিল  এবং সেই সাফল্যকে সম্মান জানানোর জন্য রানাঘাট দক্ষিণ মাতৃ শক্তি সমন্বয়ের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে I 

এই অনুষ্ঠানে বিএসএফের আধিকারিক থেকে শুরু করে সেনারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে বিশেষ সম্মান জানানো হয় I তাদের এই সম্মান জানানোর সামাজিক অনুষ্ঠান  বিএসএফ সহ দেশের সমস্ত সেনা জওয়ানদের মনোবল বাড়াবে বলে মনে করছেন তাঁরা I এই সুন্দর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মাতৃ শক্তি সমন্বয় সমিতির বিভিন্ন এলাকার মহিলারা I তাঁরা  যথেষ্ট খুশি বিএসএফ ক্যাম্পে এসে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে l পাশাপাশি সমস্ত অনুষ্ঠানটাই পরিচালনা করেন  মহিলারা এবং তাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মত I


Loading

সন্ত্রাসবাদ বিরোধিতায় জার্মানিকে পাশে পাবে ভারত 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], বার্লিন, জার্মানি, ০৭/০৬/২০২৫ : ভারতের যৌথ প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক বৈঠক করছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভের্ট যে জিরো টলারেন্স নীতি নিয়েছে তার সমর্থন চাইছে।  এইরকমই একটি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি সংসদ রবিশঙ্কর। এই দলেই আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর।  তিনি জানিয়েছেন ভারতের সন্ত্রাসবাদ বিরোধিতা নীতিকে সমর্থন করে জার্মানি। এই ইস্যুতে জার্মানি ভারতের পাশেই আছে. 

এই মুহূর্তে আকবর বার্লিনেই আছেন।  তাঁর প্রতিনিধি দল জার্মানির বিদেশমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। আকিবের বলেছেন, “জার্মানির বিদেশমন্ত্রী আন্নালেনা  বায়েরবক পহেলগাঁওয়ে কি কি ঘটেছিল তা খুঁটিয়ে জিজ্ঞাসা করেন. তাঁকে সবকিছু বলা হয়েছে। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের যেভাবে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে, তার জন্যে তিনি নিজের মনের যন্ত্রনা ব্যক্ত করেছেন এবং তীব্রভাবে তার প্রতিবাদ করেছেন।. গোটা ঘটনায় তিনি তাঁর সমাবেদনা প্রকাশ করেছেন। 

জার্মানির বিদেশমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদ বিরোধিতার ইস্যুতে জার্মানি ভারতের পাশে থাকবে।  ভারতকে সমর্থন করে জার্মানি। সন্ত্রাসবাদকে কোনো মই মাথা ছাড়া দেওয়ার সুযোগ দেওয়া চলবে না বলে তিনি মনে করেন।  জার্মানির বিদেশমন্ত্রী ও বলেন যে সেই সময় সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দিতে ভারতীয় সেনাবাহিনী যে কাজ করেছিল, তাকেই সমর্থন জানায় জার্মানি। এরপর তিনি বিস্মরকের একটি কোটেশন পড়ে  শোনান। শেষমেশ তিনি বলেন, যেভাবে সন্ত্রাসবাদ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এই সুযোগে ভারতের সাথে জার্মানির  একটা নীতিগত অংশীদারি {stratagic partnership) গড়ে উঠতে পারে। 


Loading

ঈদ মুবারক : বিশ্ব জুড়ে ঈদের শুভেচ্ছা 

আজ খবর (বাংলা), [দেশ]  শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০৭/০৬/২০২৫ : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা  দেশের সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইন-অল অদার শুভেচ্ছা জানিয়েছেন। 

ওমর আবদুল্লা  বলেছেন, “আমি আশা করি এই ঈদ ভারতীয় তথা বিশ্বের সব মুসলমানদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।  ভালো দিন আনবে। আমি আশা করি এই ঈদ শান্তির বার্তা নিয়ে আসবে, বিশ্বজুড়ে ভাতৃত্ববোধকে সুদৃঢ় করে তুলবে। আমরা সকলেই আজ ঈদ পালন করছি। তবে দুর্ভাগ্যবশতঃ  আজও শ্রীনগরের বিখ্যাত জামা মসজিদে নামাজ পড়ার  অনুমতি পাওয়া গেল না। আমি ঠিক জানি না কেন এই অনুমতি পাওয়া গেলো না। তবে আমাদের একে অপরকে বিশ্বাস করার শিক্ষা গ্রহণ করা উচিত। কিছু মানুষ বাইরে বেরিয়ে এসে পহেলগাঁও হত্যাকান্ড নিয়ে সোচ্চার হলেন সেটা ঠিক, কিন্তু সরকারের উচিত মুসলিমদের নামাজ পড়ার জন্যে জামা মসজিদ খুলে দেওয়া। “

ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লা  আজ ঈদের নামাজ পড়েছেন হজরৎবাল  দরগায়। নামাজ পড়ার পর প্রত্যেকের সাথে কুশল বিনিময় করে তিনি ফিরে গিয়েছেন নিজের বাসভবনে।  আজ পিডিপি নেত্রী মেহেবুব মুফতি ও তাঁর মেয়ে ইরতিজা মুফতিও ঈদের নামাজ পড়েছেন। ঈদ-অল অদার জন্যে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ গোটা বিশ্বই ঈদ পালন করছে। 


Loading

গ্রেপ্তার করার পর RCB কর্তাদের মেডিকেল টেস্ট করা হবে 

আজ খবর (বাংলা), [খেলা], ব্যাঙ্গালোর, কর্ণাটক। ০৬/০৬/২০২৫ :  আইপিএল ফাইনালের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি কর্তা  এবং ইভেন্ট ম্যানেজারদেরকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। আজ তাঁদের মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। 

আইপিএল ফাইনালের দিন দিল্লী আর ব্যাঙ্গালোরের ম্যাচ উপলক্ষে প্রায় তিন লক্ষ্ মানুষের ভীড় হয়েছিল । ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে ম্যাচ  ছেড়েছিল ব্যাঙ্গালোর। সেদিন আরসিবি টিমকে শুভেচ্ছা জানাতে স্টেডিয়ামের বাইরে ভীড় করেছিল প্রচুর মানুষ। সেই অনিয়ন্ত্রিত ভীড় সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। সেই সময় পালাতে গিয়ে প্রায় পঞ্চাশ জন মানুষ আহত হয়েছিলেন এবং ১১ জনের মৃত্যু হয়েছিল। 

এই ঘটনার জন্যে পুলিশের বেশ কয়েকজন বড় কর্তাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু এই ঘটনার দায় আরসিবি এবং ডিএনএ  নামক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রূপ এড়াতে পারে না, তাই এই দুই কোম্পানির কর্তাদেরও  গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাঁদের মেডিকেল টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। 

চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন যে ঘটনা ঘটেছিল, তার জন্যে কর্ণাটক পুলিশ কর্ণাটক ক্রিকেট কন্ট্রোল বোর্ড, রয়াল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ডিএনএ  ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল।  কর্ণাটক হাইকোর্টে এদের বিরুদ্ধে রিট পিটিশনও জমা পড়েছে।  এফআইআরে নাম রয়েছে কর্ণাটক ক্রিকেট বোর্ডের  ডিরেক্টর, প্রেসিডেন্ট রঘুরাম ভাট , সেক্রেটারি এ শংকর, কোষাধ্যক্ষ ই এস জয়রাম ও অন্যান্যদের। যদিও এঁরা তাঁদের এফআইআর  থেকে নাম খারিজ করার ব্যাপারে আবেদন করেছেন। 


Loading

ভোররাতে শিলিগুড়িতে আগুন

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০৬/২০২৫ : ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল শিলিগুড়ি শহরে।  আগুন লাগে একটি বাড়িতে, কিন্তু পুড়ে ঝলসে গিয়েছে তিনটি গাড়ি।

আজ ভোর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইনরোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। আগুনে পুড়েএকাধিক সরঞ্জাম ছাই হয়ে যায়। আগুনের কবলে পরে  পুড়ে যায় তিনটি গাড়ি। শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত বলে জানা যায় । আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই  খবর দেওয়া হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং দমকলকে। 

ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকেরা। অবশেষে ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করে। এই বিষয়ে বাড়ির মালিক বিকি রায় জানান, “আজ ভোররাতে আগুন লাগে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং পরিচয় পত্রগুলিকেও বাঁচানো যায়নি। তবে শেষমেষ ফায়ার ব্রিগেড অতি দ্রুততা এবং তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে। আগুনে বাড়ির সবকিছু পুড়ে যাওয়ার পাশাপাশি তিনটি গাড়িও পুরোপুরি পুড়ে গিয়েছে।


Loading

স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী পলাতক, পাওয়া যাচ্ছে না ব্যাঙ্কের খাতাও 

আজ খবর (বাংলা), [রাজ্য] ফুলিয়া, নদীয়া, ০৬/০৬/২০২৫ : মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী  পলাতক, ধরছেন না ফোন, ক্লাস্টার তিন সদস্যার বিরুদ্ধেও ব্যাংকের বই রেজুলেশন খাতা আটকে রাখার অভিযোগ গোষ্ঠীর সদস্যাদের, থানার দ্বারস্থ স্বনির্ভর সমিতির সদস্যারা, শুরু তরজা।

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী তথা দলনেত্রী গোষ্ঠীর ৫ লক্ষ টাকা, ও ব্যাংকের খাতা পত্র নিয়ে নিরুদ্দেশ, এমনটাই অভিযোগ গোষ্ঠীর বাকি সদস্যদের। ঘটনাটি নদীয়ার ফুলিয়া এলাকার। জানা যায় নববর্ষ স্বনির্ভর গোষ্ঠী নামে একটি স্বনির্ভর গোষ্ঠী বেশ কিছু মহিলারা মিলে চালান, সেই স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী বৈশাখী অধিকারী, নিজের ফোন বন্ধ করে নিরুদ্দেশ হয়েছেন বলেই অভিযোগ তাদের। এমনকি গোষ্ঠীর খাতা পত্র চাইলেও তা দিচ্ছে না বলে অভিযোগ ওই স্বনির্ভর গোষ্ঠীর নিয়ন্ত্রক অর্থাৎ ক্লাসটার সদস্যর। 

প্রতিটা মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে একটি তিনজনের ক্লাসটার কমিটি, সেই ক্লাসটার কমিটির তিনজন মহিলার বিরুদ্ধেই এই অভিযোগ উঠে আসছে, তারা দীর্ঘ দু বছর ধরে গোষ্ঠীর ব্যাংকের বই মিটিং এর খাতা রেজুলেশন এই সমস্ত কিছুই দিচ্ছে না অন্যান্য সদস্যদের তার ফলেই অসন্তোষ তারা এবং তারই পরিপ্রেক্ষিতে তারা এদিন শান্তিপুর থানার দ্বারস্থ হতে চলেছেন। গোষ্ঠীর সম্পাদিকা শ্রীদেবী প্রামানিক জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে গোষ্ঠীর খাতা পত্র চাইলেও কিছুতেই তা দিচ্ছেন না, এমনকি ৫ লক্ষ টাকা নিয়েও নিরুদ্দেশ হয়েছেন তিনি। 

এত বছর ধরে কাজ করছি এই দু’বছর ধরে যে তিনি এরকম করবেন তা বুঝতে পারিনি। উনার বাড়িতে আমরা গিয়েছিলাম উনার বাড়ির লোক আমাদেরকে জানিয়েছেন এই ব্যাপারে ক্লাস্টারের দুই মহিলা সদস্য জড়িত রয়েছে। তাঁদের বাড়ী গেলেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।তাই বাধ্য হয়ে আমরা এখন শান্তিপুর থানায় অভিযোগ করেছি । 

এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি  তথা বিজেপি নেতা  চঞ্চল চক্রবর্তী রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। অপরদিকে এই ঘটনায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান  দোষীদের দৃষ্টান্ত মূলক স্বাস্তির দাবি রেখেছেন।


.

Loading

গতকাল খতম করা হয়েছে আর এক শীর্ষ  মাওবাদী কমান্ডারকে 

আজ খবর (বাংলা), [দেশ] বিজাপুর, ছত্তিসগড়, ০৬/০৬/২০২৫ : ‘লাল সন্ত্রাস’ দমনে ফের বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় খতম হল মাওবাদী কমান্ডার তথা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। যার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। 

বহুদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে আজ তাকে খতম করল নিরাপত্তাবাহিনী। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরক।  জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিজাপুরে অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকায় শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদী কমান্ডার সুধাকরের মৃত্যু হয়। তার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। তবে সূত্রের খবর, এখনও সেখানে অভিযান চলছে। 

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। এবার আরও এক অভিযানে খতম করা হল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরকে।   …


Loading

বিশ্বের সর্বোচ্য রেলসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ খবর (বাংলা), [দেশ] জম্মু, জম্মু ও কাশ্মীর, ০৬/০৬/২০২৫ :  বিশ্বের সর্বোচ্য রেল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব নদীর ওপর এই সেতুর উদ্বোধন করলেন মোদী। 

চেনাব নদীর ওপর অঞ্জি খাদ রেল সেতুর উদ্বোবধনের আগে নিজেই সেতু সংলগ্ন এলাকা ইন্সপেকশন করলেন প্রধানমন্ত্রী। তারপর সাক্ষাৎ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা , রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সাথে। এই প্রকল্পে যাঁরা কাজ করেছেন মোদী সাক্ষাৎ করেন সেইসব কর্মীদের সাথেও। এরপর তিনি উদ্বোধন করেন বিশ্বের সর্বোচ্য রেল সেতুটির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুটি বন্দে ভারত ট্রেনেরও  সূচনা করবেন। এই ট্রেনটি প্রতিদিন জম্মুর কাটরা থেকে  শ্রীনগরে যাবে আবার শ্রীনগর থেকে কাতরায় ফিরবে। ২৭২ কিলোমিটার লম্বা এই প্রকল্পটি নির্মাণ করতে খরচ লেগেছে ৪৩,৭৮০ কোটি টাকা।  ১১৯ কিলোমিটার লম্বা মোট ৩৬টি সুড়ঙ্গ পথ ও ৯৪৩টি সেতুর ওপর দিয়ে ছুটবে সেই বন্দে ভারত ট্রেন, অবশ্যই অসাধারন কিছু নৈসর্গিক শোভা দেখতে পাওয়া যাবে সেই রেলপথে। 

চেনাব রেল সেতুটি ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থান করছে। ১,৩১৫ মিটার লম্বা স্টিলের এই সেতুটি বিশ্বের সর্বোচ্য রেল সেতু হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সেটাই ভারতের প্রথম কেবল স্টেয়িং প্রযুক্তির রেল সেতু। এই সেতুর ওপর দিয়েই ছুটবে বন্দে ভারত। এই সেতু ব্যবহার করে কাটরা থেকে শ্রীনগর পৌঁছাতে লাগবে মাত্র ২-৩ ঘন্টা। অনেকটা সময় বাঁচবে। সঙ্গে থাকবে আরামদায়ক ব্যবস্থাপনা। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor