Aaj Khabor

দাউদাউ করে জ্বলে উঠলো ট্রেনের বাতানুকূল দুটি কোচ

আজ খবর (বাংলা) [দেশ] ইয়ালমানচিল্লি, অন্ধ্রপ্রদেশ, ২৯/১২/২০২৫ : ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে রেল। রবিবার গভীর রাতে দাউদাউ করে আগুন ধরে যায় টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে।

এই ট্রেনের দু’টি কোচ একেবারে আগুনের গ্রাসে চলে যায়। জানা গিয়েছে, দুই কোচ মিলিয়ে মোট ১৫৮জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে এখনও মৃতের সংখ্যা বাড়েনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে। এই এলাকাটি বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত পৌনে একটা নাগাদ আগুন লাগার খবর আসে তাঁদের কাছে। প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি১ এবং এম২ কোচে দাউদাউ করে আগুন ধরে যায়। দুই বাতানুকূল কামরায় যথাক্রমে ৮২জন এবং ৭৬জন যাত্রী ছিলেন।

লোকো পাইলটদের চোখে পড়ে দুই কামরায় আগুন ধরেছে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কোনওমতে তাঁদের কামরা থেকে নামিয়ে আনা হয়। স্থানীয় দমকলবাহিনির সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হলেও শেষ পর্যন্ত দু’টি কামরাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। যাত্রীদের উদ্ধার করা গেলেও তাঁদের যাবতীয় জিনিসপত্র চলে গিয়েছে আগুনের গ্রাসে।

আগুন নেভানোর পর বি১ কামরা থেকে এক বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার হয়। ৭০ বছর বয়সি ওই বৃদ্ধের নাম চন্দ্রশেখর সুন্দর। তিনি বিজয়ওয়াড়ার বাসিন্দা। দাউদাউ আগুনে জ্বলতে থাকা কামরা থেকে তিনি বেরতে পারেননি। তবে বাকি যাত্রীরা সকলেই সুস্থ আছেন বলে রেলের তরফে জানানো হয়েছে। পুড়ে যাওয়া দুই কামরা সরিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। সবমিলিয়ে ২ হাজার যাত্রী ছিলেন ওই ট্রেনে।


 

Loading

মাত্র ১৬ বছরের তবলা শিল্পী সুমন সরকারকে প্রধানমন্ত্রীর পুরস্কার

 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৭/১২/২০২৫ : মাত্র ১৬ বছর বয়সেই তবলা শিল্পে অসাধারণ কৃতিত্ব ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল বাল পুরস্কারে সম্মানিত হল কিশোর তবলা বাদক শ্রী সুমন সরকার। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তার ব্যতিক্রমী অবদান এবং সংগীতের মাধ্যমে সমাজসেবার জন্যই তাকে এই সম্মান প্রদান করা হল।

সুমন সরকার গত ১৩ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত তবলা শিল্পের সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যেই সে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে ৬২-টিরও বেশি পরিবেশনা উপস্থাপন করেছে। তার প্রতিভা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে সে ৪৩-টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সংশাপত্র অর্জন করেছে, যার মধ্যে ২২-টিতে তিনি প্রথম হয়েছেন। ভারত–বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিযোগিতা, ডোভার লেন মিউজিক কনফারেন্স এবং জাতীয় কলা উৎসব সহ বহু খ্যাতনামা মঞ্চে সে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে। জাতীয় কলা উৎসবেও সুমন স্বর্ণপদক লাভ করেন।

নিজের সাফল্যকে কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সুমন সমাজের কল্যাণে ব্যবহার করেছে। পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ দিয়ে সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য তবলা কিনে দেয় এবং তাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে। এই উদ্যোগকে আরও সুসংগঠিত রূপ দিতে সে প্রতিষ্ঠা করেছেন রানাঘাট হিউম্যানিটিজ এডুকেশন সেন্টার, যেখানে বর্তমানে ৪২ জন ছাত্রছাত্রী সংগীত শিক্ষার সুযোগ পাচ্ছে।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য রক্ষা ও প্রসারে সুমনের নিষ্ঠা এবং পাশাপাশি, প্রান্তিক শিশুদের ক্ষমতায়নের প্রচেষ্টা ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ভারতরত্ন ড. এম. এস. সুব্বুলক্ষ্মী ফেলোশিপ–সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি প্রদান করে। সুমন সরকারের এই পুরস্কারপ্রাপ্তি শুধু তাঁর শিল্পীসত্তার উৎকর্ষতাই নয়, বরং তাঁর সামাজিক দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চেতনাকেও সম্মান জানায়।


 

Loading

২০০০ মাওবাদীর আত্মসমর্পন ছত্তিশগড়ে

আজ খবর (বাংলা), [দেশ], রায়পুর, ছত্তিশগড়, ২৭/১২/২০২৫ : রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে ছত্তিশগড়ে অন্তত দুই হাজার মাওবাদী অস্ত্রসহ আত্মসমর্পন করেছেন বলে জানিয়েছে ছত্তিশগড় সরকার।

কিছুদিন আগে হিংসার ভাষা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্যে মাওবাদীদের কাছে আবেদন করেছিল ছত্তিশগড় সরকার। সেই আবেদনের সাথে কিছু প্যাকেজ ঘোষণাও করা হয়েছিল। সেই আবেদনকে মান্যতা দিয়ে দুই হাজার মাওবাদী সরকারের কাছে আত্মসমর্পন করেছে বলে জানা যাচ্ছে। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মাওবাদীরা যাতে হিংসার ভাষা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসতে  পারেন, তার জন্যে আমরা লাগাতার আবেদন চালিয়ে গিয়েছি। সেই আবেদনে সাড়া  দিয়ে ২০০০ মাওবাদী অস্ত্র ত্যাগ করে উন্নয়নের পথ বেছে নিলেন। এই মাওবাদী মানুষদের সাথে সরকার ভালো ব্যবহার করবে। আমরা এঁদের জন্যে খুব ভালো প্রকল্প এনেছি। আমরা এঁদেরকে নানারকম কারিগরি ট্রেনিং দেব।  আপাতত এঁদেরকে প্রতিমাসে ১০ হাজার করে অর্থ সাহায্য দেওয়া হবে। এঁরা যাতে কৃষিকাজও করতে পারেন  সেজন্যে এঁদেরকে জমিও প্ৰদান করবে সরকার।  শহরাঞ্চলে এঁরা যাতে নিজেদের বাসস্থান তৈরীকরতে পারেন,  তার জন্যে সরকার সহায়তা করবে। এভাবেই মাওবাদী মানুষদের উন্নয়নে কাজ করে যাবে রাজ্য সরকার, যাতে এই মানুষগুলির ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।”

গতকাল ২০০০ মাওবাদী আত্মসমর্পন করেছেন। এর আগে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ৩৪ জন মাওবাদী অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পন করেছিলেন। তাঁদেরকে সম্মিলিতভাবে ৮৪ লক্ষ্য টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই দেশ থেকে নির্মূল করা হবে মাওবাদীদের। এই কথা ঘোষণা করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


 

Loading

সিকিমের উচ্চ পাহাড়ি অঞ্চলে নতুন প্রজাতি আবিষ্কার

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক,সিকিম, ২৩/১২/২০২৫ : ভারতীয় প্রাণী সর্বেক্ষণ সংস্থা বা  জেডএসআই-এর বিজ্ঞানীরা সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে কোলেম্বোলা গোষ্ঠীর একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। কোলেম্বোলা ক্ষুদ্র আকারের মৃত্তিকানিবাসী এক মাইক্রো আর্থ্রোপড। গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত এই গুরুত্বপূর্ণ আবিষ্কার পূর্ব হিমালয় অঞ্চলের জীববৈচিত্র্যের গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলে ধরছে। ভারতের কীটতত্ত্ব সংক্রান্ত নথিতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

নতুন আবিষ্কৃত এই প্রজাতির নাম রাখা হয়েছে নীলুস সিকিমেনসিস। এটি ভারতে আবিষ্কৃত নীলুস পরিবারের প্রথম প্রজাতি। এই আবিষ্কারের ফলে বিশ্বজুড়ে নীলুস পরিবারের মোট চেনা প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়াল আট।

বৈজ্ঞানিক গুরুত্ব

এই গবেষণা পরিচালিত হয় জেডএসআই-এর অ্যাপ্টেরিগোটা বা ডানাবিহীন কীটপতঙ্গ বিভাগ দ্বারা। গবেষণার নেতৃত্বে ছিলেন ড. গুরুপদ মণ্ডল। তাঁর সঙ্গে গবেষক দলে ছিলেন শ্রী কুসুমেন্দ্র কুমার সুমন। গবেষণার ফলাফল সম্ভ্রান্ত বৈজ্ঞানিক পত্রিকা এন্টোমোলজিক্যাল রিসার্চ সোসাইটি জার্নালে প্রকাশিত হয়েছে।

নীলুস সিকিমেনসিস প্রজাতিটির কয়েকটি স্বতন্ত্র জৈব বৈশিষ্ট্যঃ
অতি ক্ষুদ্র আকার- মাটি ও শ্যাওলার গভীরে বসবাসের উপযোগী দেহগঠন।
চোখের সম্পূর্ণ অনুপস্থিতি- অন্ধকার ভূগর্ভস্থ পরিবেশে বসবাসকারী প্রজাতির স্বাভাবিক বৈশিষ্ট্য।
স্বতন্ত্র দেহগঠন- মুখের ল্যাব্রাল কিটোট্যাক্সির বিশেষ বিন্যাস একে বিশ্বের অন্যান্য বৈশ্বিক প্রজাতি থেকে পৃথক করে।

পরিবেশগত গুরুত্ব

কোলেম্বোলা বা স্প্রিংটেইল মাটির স্থলজ ব্যবস্থার স্বাস্থ্য রক্ষার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেডএসআই-এর পরিচালক ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় গবেষক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “কোলেম্বোলা মাটিতে জৈব পদার্থের পচন এবং পুষ্টি চক্র বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীলুস সিকিমেনসিস-এর আবিষ্কার ভারতীয় বিজ্ঞানের জন্য একটি গর্বের মুহূর্ত। কারণ, এই প্রজাতি প্রথমবার ভারতের ভৌগোলিক সীমার মধ্যে নথিভুক্ত হল।”

জীববৈচিত্র্য সংরক্ষণে অঙ্গীকার

এই আবিষ্কার ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলে ধারাবাহিক ও গভীর শ্রেণিবিন্যাসমূলক গবেষণার প্রয়োজনীয়তাকে আবারও তুলে ধরেছে। প্রধান গবেষক ড. গুরুপদ মণ্ডল বলেন, এই আবিষ্কার ভারতের কোলেম্বোলা বৈচিত্র্য সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। প্রজাতি বৈচিত্র্য নথিভুক্ত করা এবং তাদের পরিবেশগত গুরুত্ব বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন।


 

Loading

সাত হাতিকে পিষে মারলো রাজধানী এক্সপ্রেস

আজ খবর (বাংলা) [দেশ], গুয়াহাটি, আসাম, ২০/১২/২০২৫ : দ্রুতগতিতে ছুটে আসা রাজধানী এক্সপ্রেস পিষে দিয়ে চলে গেলো সাত পূর্ণবয়স্ক হাতিকে, ঘটনাটি ঘটেছে আসামে। ঘটনাস্থল গুয়াহাটি থেকে ১২৪ কিলোমিটার দূরে।

শনিবার ভোর রাতে সাইরাং থেকে দিল্লীগামী একটি দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন লামডিং ডিভিশনে সাত হাতিকে পিষে মেরে দিয়েছে। হাতিদের একটি দল রেল লাইনে উঠে এসেছিল। ট্রেনের ধাক্কায় হাতিদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বন দপ্তর। এই ঘটনায় যাত্রী সাধারণের মধ্যে অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয় নি বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন নর্দান ফ্রন্টিয়ার রেলের আধিকারিকরা।  উদ্ধারকারী ট্রেনও নিয়ে যাওয়া হয়েছিল। হাতিগুলিকে ধাক্কা মারার জন্যে ট্রেনের যে কোচগুলির সামান্য ক্ষতি হয়েছিল সেই কোচগুলির যাত্রীদেরকে অন্যান্য  কোচের ফাঁকা থাকা বার্থে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।  ক্ষতিগ্রস্ত কোচগুলিকে ট্রেন থেকে কেটে নেওয়া হয়েছে। গুয়াহাটি স্টেশনে ফের নতুন বগি জুড়ে দেওয়া হবে ঐ  ট্রেনটিতে।


 

Loading

দিল্লীর দুই কলেজে বোমাতঙ্ক

গত মাসে একটি বেসরকারি স্কুলেও বোমার হুমকি দেওয়া হয়েছিল 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৩/১২/২০২৫ :   বুধবার দিল্লী বিশ্ববিদ্যালয়ের দুটি কলেজ বোমা থাকার হুমকি মেল পেয়েছে। স্বভাবতই এই কলেজে বোমাতঙ্ক দেখা দিয়েছে। 

আজ সকালে দিল্লীর দুটি কলেজে মেল করে জানানো হয়েছে যে ঐ  দুই কলেজের ক্যামপাসে বোমা রাখা রয়েছে। এই মেল আসতেই পুলিশে খবর দেওয়া হয়।  ঐ  কলেজ চত্বরগুলি খালি করে দেওয়া হয়।  পুলিশ  এবং বম্ব  স্কোয়াডের আধিকারিকরা দুটি কলেজেই তন্ন তন্ন  করে তল্লাশি চালিয়েছে। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায় নি এখনও  পর্যন্ত। 

কারা  মেল্ করে এই বোমার খবর কলেজ দুটিকে পাঠিয়েছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। শুধুমাত্র এই দুই কলেজেই কেন বোমাতঙ্ক ছড়ানো হল সেটা ভাবাচ্ছে পুলিশকে। তবে চিরুনি তল্লাশ চালিয়েও দুই কলেজ থেকে কিছুই  পাওয়া যায় নি বলে নিশ্চিত করেছে দিল্লী পুলিশ। যে দুই  কলেজে বোমাতঙ্ক ছড়িয়েছিল সেই কলেজগুলি হল দিল্লীর নর্থ ক্যাম্পাসের রামজস কলেজ এবং কালকাজির দেশবন্ধু কলেজ।  

গত মাসে  দিল্লীর চাণক্যপুরীতে একটি বেসরকারি স্কুলেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। বম্ব  স্কোয়াডের আধিকারিকরা সেখানেও চিরুনি তল্লাশি চালিয়েছিলেন।  কিন্তু সেখান থেকেও কিছুই পাওয়া যায় নি।বোঝা গিয়েছিল, ঐ  বোমা থাকার হুমকি আসলে ছিল একটি ভুয়ো হুমকি। বুধবার এই দুই কলেজের ক্ষেত্রেও ভুয়ো হুমকি দেওয়া হয়েছে কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ। 


Loading

সীমান্তে মোট ৬৯টি জঙ্গী ঘাঁটির ওপর কড়া নজর রেখেছে বিএসএফ 

অন্তত ১০০ থেকে ১২০ জঙ্গী ভারতে অনুপ্রবেশ করতে প্রস্তুত হয়ে রয়েছে 

আজ খবর (বাংলা),  [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০১/১২/২০২৫ :  জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বরাবর ৬৯টি জঙ্গী ঘাঁটি বা লঞ্চ প্যাডের দিকে দিবারাত্রি নজরদারি বজায় রেখেছে ভারতের বর্ডার  সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। 

দিল্লীতে বিস্ফোরণের আগে থেকেই জম্মু ও কাশ্মীরের LOC  বরাবর সীমান্তের ওপারে মোট ৬৯টি লঞ্চ প্যাডের দিকে নজর রেখেছে বিএসএফ। বলা হচ্ছে, ঐ  লঞ্চপ্যাড বা জঙ্গী ঘাঁটিগুলিতে প্রায় ১২০ জন জঙ্গী লুকিয়ে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার অপেক্ষায় রয়েছে। এরা আমাদের দেশে অনুপ্রবেশ করে কি ধরনের নাশকতা করবে সেটা তারাই জানে। বিএসএফ জানিয়েছে তাদের ‘জি’ ইউনিট ২৪ ঘণ্টা ঐ  জঙ্গীদের ওপর কড়া  নজর রেখেছে।

 

বর্তমানে সীমান্তে বিএসএফকে সহায়তা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তাদের মিলিত প্রয়াসে জম্মু ও কাশ্মীরের সীমান্ত অঞ্চলে মোট ৪টি অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ৮ জঙ্গীকে নিকেশ করা হয়েছে চলতি বছরেই।  বিএসএফ-এর ‘জি’ ইউনিট ইন্টেলিজেন্স এবং নজরদারিতে অসম্ভব পেশাদার এবং অভিজ্ঞ। তুখোড় নজরদারি চালিয়ে তারা সীমান্তের ওপারে থাকা জঙ্গিদেরকে নড়তেও দিচ্ছে না।  এই ‘জি’ গ্ৰুপই  খবর দিয়েছে যে সীমান্তের ওপারে ৬৯টি জঙ্গী ঘাঁটি বেশ সংবেদনশীল এবং সেই ঘাঁটিগুলিতে জঙ্গীদের রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতের মাটিতে চরম নাশকতা চালানোর জন্যে। এই মুহূর্তে সেইসব ঘাঁটিগুলিতে ১০০ থেকে ১২০  জঙ্গী লুকিয়ে ভারতে ঢোকার জন্যে প্রস্তুত হয়ে রয়েছে। 

অপারেশন সিঁদুরের সময় মিসাইল দেগে বেশ কিছু জঙ্গী ঘাঁটি একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভারত।  কিন্তু সেই ঘটনা থেকে একটুও শিক্ষা নেয় নি পাক মদতপুষ্ট জঙ্গীরা।  তারা ভারতে নিরীহ মানুষদের হত্যা করতে ফের গড়ে তুলেছে জঙ্গী ঘাঁটি। বিদেশী অনুদানকেও তারা জঙ্গী কার্যকলাপের জন্যে ব্যবহার করছে বলে জানা গিয়েছে। বিএসএফ জানিয়েছে পহেলগাঁওতে বৈসরণ উপত্যকায় জঙ্গীরা যে নিরপরাধ পর্যটকদের হত্যা করেছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিএসএফ C1/C2  দল তৈরি করে মোতায়েন রেখেছে কাশ্মীরের গুলমার্গ অঞ্চলে। যাতে সেখানে আর পহেলগাঁওএর মতো নাশকতার ঘটনা ঘটতে না পারে। 


Loading

হোম ওয়ার্ক না করায় ৫ বছরের ক্ষুদেকে দড়ি দিয়ে বেঁধে গাছ থেকে ঝুলিয়ে দিল দুই শিক্ষক

সাসপেন্ড দুই শিক্ষক 

আজ খবৰ (বাংলা), [দেশ], সুরাজপুর, ছত্তিশগড়, ২৫/১১/২০২৫ :  ঠিকমত হোম ওয়ার্ক না করে আসায় ক্ষুদে পড়ুয়াকে দড়ি দিয়ে বেঁধে গাছ থেকে ঝুলিয়ে দিলেন স্কুলের দুই শিক্ষক। 

মাত্র ৫ বছর বয়সী ক্ষুদে পড়ুয়ার সাথে এই ধরনের আচরণের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।  কেউ একজন ঘটনার ছবি তুলে আপলোড করে দিয়েছে সমাজ মাধ্যমে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। বিকাশ দপ্তরের শিক্ষা আধিকারিক ডিসি লাকড়া বলছিলেন, ” এই ঘটনার কথা জানতে পেরে এখানকার ডিস্ট্রিক্ট অফিসার আমাকে ব্যবস্থা নিতে বলেন। ডিস্ট্রিক্ট অফিসার তখন একটি গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত ছিলেন। হংসবাহিনী বিদ্যামন্দির নামে ঐ  স্কুলে আমি নিজে যাই। “

তিনি আরও বলেন, “ঐ  স্কুলের প্রধান শিক্ষক এই ব্যাপারে আমার কাছে ক্ষমা চেয়েছেন, তবে আমি তাঁকে বলেছি, শুধু ক্ষমা চেয়ে নিলেই এই ঘটনা  মুছে যাবে  না।  শিক্ষা দপ্তর এই বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।”  সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজার জানিয়েছেন, “অভিযুক্ত দুই শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে।  তাঁদেরকে বর্তমানে স্কুলের কোনো কিছুর সাথেই আর যুক্ত থাকতে বারণ  করা হয়েছে। তবে পড়ুয়াদের মধ্যে অনেকেই বেশ সাংঘাতিক আর বিচ্ছু হয়।  তাদেরকে নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়. অনেক সময়  তাদেরকেও শাসন করতে হয়। “


Loading

ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে অযোধ্যায় এলেন মোদী 

এই অনুষ্ঠান হল সনাতন সংস্কৃতির নব জাগরণ : যোগী আদিত্যনাথ 

আজ খবর (বাংলা), [দেশ], অযোধ্যা, উত্তরপ্রদেশ, ২৫/১১/২০২৫ :  শ্রীরাম মন্দিরের শীর্ষে ধ্বজা উত্তোলনের উদ্দেশ্যে মঙ্গলবার উত্তরপ্রদেশের অযোধ্যায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, “শ্রীরাম জন্মভূমি মন্দিরে ধ্বজারোহন উৎসবের জন্যে আমি অযোধ্যায় এসে পৌঁছেছি।” অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরের শিখরে ১৯১ ফুট উঁচুতে ধ্বজা উত্তোলন উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা শহরে এসে পৌঁছেছেন।  পাপকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই অযোধ্যার এই রাম জন্মভূমি মন্দিরের শিখরে ধর্ম ধ্বজা উত্তোলন করা হবে. 

মঙ্গলবার সকালে বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  এদিন তিনি বলেন, “আজকের এই পুণ্য অনুষ্ঠান হিন্দু সনাতন সংস্কৃতির নব জাগরণ।” যোগীজী আরও বলেন, “আজ এই পবিত্র অনুষ্ঠানের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাতে।” শ্রীরাম জন্মভূমি মন্দিরে এই অনুষ্ঠানকে ঘিরে বেশ কিছু সাধু সন্তের ভীড় হয়েছে। প্রত্যেকেই প্রতীক্ষা করছেন শুভ লগ্নের জন্যে।”


Loading

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত 

দেশ পেলো ৫৩ তম  প্রধান বিচারপতি 

বিচারপতি সূর্য কান্ত

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৪/১১/২০২৫ : ভারতবর্ষের ৫৩তম  প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত। প্রধান বিচারপতি বি আর গাভই-এর জায়গায় এলেন তিনি। গতকাল বিকেলে অবসর গ্রহণ করেছেন বিচারপতি গাভই।  

সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সূর্য কান্তকে রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  রাষ্ট্রপতি ভবনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকর ও অন্যান্যরা। 

প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের বেশ কিছু ক্যাবিনেট মন্ত্রী এবং সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতিরা। ২০২৭ সালের ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত বিচারপতি সূর্য কান্ত দেশের প্রধান বিচারপতিপদে থাকবেন। তিনি ঐ  দিন তাঁর ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করবেন।  তিনি মূলত হরিয়ানার হিসারের বাসিন্দা।  আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor