Aaj Khabor

দিল্লীতে বিস্ফোরণ, উড়ে গেল গাড়ির দরজা 

মৃত ৯, আহত অনেক 

আজ খবর (বাংলা), [দেশ],নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ :  খোদ দিল্লিতে ফের একবার নাশকতার চেষ্টায় বিস্ফোরণের ঘটনা ঘটায় দেশের নিরাপত্তা নিয়ে প্রচুর প্রশ্ন উঠে গিয়েছে। 

গতকাল সন্ধ্যেবেলায় দিল্লীর লাল কেল্লার কাছে এবং চাঁদনী চকের অদূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ট্রাফিকে দাঁড়িয়ে থাকা একটি আই ১০ গাড়ির মধ্যে বোমা মজুত করা ছিল বলে জানা গিয়েছে। লাল কেল্লার কাছে একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ছিল ঐ  ঘাতক গাড়িটি। সকলেই লাল সিগন্যাল  সবুজ হওয়ার জন্যে অপেক্ষা করছিলেন।  ঠিক সেই সময় সশব্দে ফেটে যায় একটি গাড়ি বোমা। ভয়ংকর শব্দে বিস্ফোরণ হয়। ঘাতক গাড়িটির একটি দরজা ছিটকে শূন্যে উড়ে যায়। গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঐ  সিগন্যালের  আশেপাশে দাঁড়িয়ে থাকা যানবাহনে যে সব মানুষ ছিলেন তাদের বেশিরভাগই আহত হয়েছেন। এই ঘটনায় এখনও  পর্যন্ত মৃতের সংখ্যা ৯, তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দিল্লীর এই বিস্ফোরণ গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছে।  আহতদের পাশে দাঁড়াতে দ্রুত বাবু জগজীবানরাম হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।  এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন।  

দিল্লী বিস্ফোরণের পরপরই দেশের বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঘটনার পরেই উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যে হাই এলার্ট জারি করা হয়েছে।  অযোধ্যায় রাম মন্দিরে প্রহরা বৃদ্ধি করা হয়েছে।  ঘাতক গাড়িটি সলমান নামে এক ব্যক্তির নামে রয়েছে বলে জানা যাচ্ছে। তিনি সম্ভবত হরিয়ানার মানুষ। তিনি দাবি করেছেন যে ঐ  ঘাতক গাড়িটি তিনি বিক্রি করেছেন। গাড়িটির ফরেনসিক করা হচ্ছে। ঐ  গাড়িটির বর্তমান ও প্রাক্তন মালিক দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্কিত করে তুলেছে দেশবাসীকে। দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগ নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে।  ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সারাজীবন যথেষ্ট সুনামের সাথেই কাজ করে এসেছেন। কিন্তু হঠাৎ কেন আজ এই ধরনের শক্তিশালী বোমা বিস্ফোরণ করা হল তা বোঝা যাচ্ছে না।  দিল্লী পুলিশ, এটিএস এবং অন্যান্য এজেন্সি ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করাও হয়েছে।  এখনও  পর্যন্ত কোনো জঙ্গী গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করে নি। 


Loading

দিল্লী থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ৩ সদস্যের বিশেষ দল

ভোটার লিস্ট রিভিউ  শুরু হবে উত্তর বঙ্গ থেকে 

আজ খবর (বাংলা) [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/১১/২০২৫ :  দিল্লী থেকে ৩ সদস্যের একটি বিশেষ দল পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।  এই রাজ্যে এসআইআর -এর কাজ কেমন চলছে তা প্রত্যক্ষ করতেই এই বিশেষ দলটি পশ্চিমবঙ্গে আসছেন  বলে জানা গিয়েছে। 

আজ ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনজনের এই বিশেষ দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাবেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর-এর কাজ কেমন চলছে তা দেখবেন।  কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটিকে নেতৃত্ব দেবেন ডেপুটি ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ ভারতী।  এছাড়াও ঐ  দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী এস বি যোশী  ও ডেপুটি সেক্রেটারি শ্রী অভিনব আগরওয়াল। 

প্রাথমিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটি জলপাইগুড়ি, আলিপুর দুয়ার ও কোচবিহারে যাবেন এবং ভোটার লিস্ট রিভিউ করে দেখবেন।  কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করেছে। এই কাজে মোট ৮০ হাজার ব্লক লেভেল অফিসারকে নামানো হয়েছে। এই অফিসারেরা গতকাল থেকেই এই রাজ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন।  এই কাজে এই রাজ্যে মোট ৬৫৯ টি হেল্পডেস্ক তৈরি করা হয়েছে। 

নির্বাচন কমিশনের কাজ বিএলওরা শেষ করবেন আগামী মাসের ৪ তারিখে। এর মধ্যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অন্তত তিনবার করে যাবেন এই আধিকারিকরা। রাজ্যের ভোটার লিস্টে সংযোজন ও বিয়োজনের কাজ করবেন তাঁরা। 


Loading

প্রাক্তন নকশাল নেতারা বর্তমান নেতাদের আত্মসমর্পন করতে বলছেন 

সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে মাওবাদীদের 

আজ খবর (বাংলা), [দেশ] রায়পুর, ছত্তিসগড়, ০৫/১১/২০২৫ :  প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্তে মাওবাদী বা নকশালদের একটু একটু করে ঘিরে নিচ্ছে নিরাপত্তা বাহিনী।  বর্তমান নকশাল নেতাদের আত্মসমর্পনের পরামর্শ দিলেন প্রাক্তন নকশাল নেতারা। 

২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই দেশ থেকে মাওবাদকে শূন্য করার ডাক দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ.। সেই অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে এই নিরাপত্তা বাহিনী। এই বাহিনীর মধ্যে আছেন পুলিশ আধিকারিক, আধা সামরিক বাহিনীর জওয়ান, সেনাবাহিনীর একাংশ ও গোয়েন্দা বিভাগ। এঁরা একত্রে ‘নিরাপত্তা বাহিনী’ হিসেবে কাজ করছেন। উন্নত অস্ত্র শস্ত্র রয়েছে এঁদের কাছে। দেশকে  মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর দপ্তর এই ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে খোলা  ছেড়ে দিয়েছেন। 

চলতি বছরে অমিত শাহের দেশকে মাওবাদী মুক্ত করার নির্দেশ পেয়েই ঝাঁপিয়ে পড়েছিল নিরাপত্তা বাহিনী। সেই কাজ এখন সাফল্যের সাথে শেষ হতে চলেছে। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, বিহার এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা নক্সাল নেতাকর্মীদের আত্মা সমর্পন করতে বলা হয়েছে। তার পরিবর্তে এই নেতা কর্মীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার আয়োজন করা হয়েছে। চাকরি দেওয়া হচ্ছে। অর্থ সাহায্য দেওয়া হচ্ছে, এছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে।  এখনও  পর্যন্ত বহু নকশাল নেতা কর্মী সরকারের কাছে আত্মসমর্পন করেছেন। 

যাঁরা আত্মসমর্পন না করে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরতে মনস্থ হয়েছেন, তাঁদের মধ্যেকেউ হয়ত গ্রেপ্তার হয়েছেন, আবার কেউ এনকাউন্টারের শিকার হয়েছেন।  মাওবাদী বা নক্সাল প্রাক্তন নেতারা বর্তমান নেতাদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরাও আত্মা সমর্পন করেন, অস্ত্র ত্যাগ করেন এবং সমাজের মূল স্রোতে ফিরে আসেন। কেননা যে স্বপ্ন দেখে বা যে উদ্দেশ্যে এই নকশাল নেতারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই উদ্দেশ্যপূরণ  থেকে এখন বহুদূরে রয়েছে তাঁদের সংগ্রাম।  তাছাড়া এই মুহূর্তে সরকারের যা নীতি তাতে অস্ত্র হাতে নিয়ে এই  সংগ্রাম চালানো যাবে না। প্রাক্তন নকশাল নেতারা মনে করেন  গুলি খেয়ে মরার থেকে সমাজের মূল স্রোতে থাকা উচিত হবে।


Loading

সবচেয়ে ভারী মহাকাশযান উৎক্ষেপণ করল ভারত 

মূলত সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেই এই অভিযান ভারতের 

আজ খবর  (বাংলা),  [দেশ], , নতুন দিল্লী, ভারত,০২/১১/২০২৫ : ইসরোর সাফল্যে ফের নতুন পালখ জুড়ল ভারবর্ষের মহাকাশ গবেষণারমুকুটে।  আজ ইসরো সাফল্যের সাথে দেশের সবচেয়ে ভারী মহাকাশ  যান মহাকাশ তথা কক্ষপথে চালিত করেছে। 

আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারত বিশেষ একটি মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। এই মহাকাশ যানের নাম  সিএমএস ০৩, এর ওজন ৪৪০০ কিলোগ্রাম।   এই মহাকাশ যানটিকে আজ উৎক্ষেপণ করেছে এলভিএম ৩ রকেট, কিছুদিন আগে যে রকেট চন্দ্র যানকে চাঁদের উদ্দেশ্যে পাঠিয়েছিল। আজ ছিল এই রকেটের পঞ্চম উৎক্ষেপণ। 

আজ শ্রীহরি কোটা থেকে মহাকাশ যানের সফল উৎক্ষেপণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ইসরোর সাফল্য আমাদের বার বার গর্বিত করেছে। ইসরোর প্রত্যেককে শুভেচ্ছা জানাই।  ইসরোর সাফল্য মহাকাশ গবেষণা জগতে দেশকে অনেকটাপথ এগিয়ে নিয়ে গিয়েছে।  তাদের এই অসাধারণ সাফল্য দেশকে যেমন উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে, তেমন অসংখ্য দেশবাসীকে আরও বেশি করে সুবিধা এনে দেবে।”

ভারতের নিক্ষেপ করা এই মহাকাশ যান দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবে। বিশেষ করে সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তুলবে। এই কারনে এই মহাকাশ যানের  সুবিধা সবচেয়ে বেশি পাবে দেশের নৌ বাহিনী। 


Loading

‘হো’ ভাষাকে অষ্টম তফশিলে  যুক্ত করার দাবী উঠল 

গোটা দেশ থেকে ওঠা দাবী জানানো হল রাষ্ট্রপতিকে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০১/১১/২০২৫ : অল ইন্ডিয়া হো ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটি র ডাকে   ৩১শে অক্টোবর ২০২৫ শুক্রবার “হো” ভাষাকে অষ্টম তফশীল  অন্তর্ভুক্ত   করনের দাবিতে নিউ দিল্লীর যন্তর মন্তর এ ধর্ণা প্রদর্শন করল ভারতের বিভিন্ন রাজ্যের আদিবাসী হো সমাজের মানুষজন। 

উড়িষ্যা,ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ,আসাম,ছত্তিশগড় বিহার থেকে বিভিন্ন হো সমাজের সামাজিক সংগঠনের নেতৃত্ব্ব্ববর্গ যোগদান করেছিলেন । হো ভাষাকে অষ্টম তফশীলে অন্তর্ভুক্ত করার দাবিতে সোচ্চার হোন আদিবাসী হো সমাজের নেতৃত্ববর্গ। ধর্ণা শেষে  রাষ্ট্রপতি ভবনে গিয়ে   মাননীয়া  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে দাবিপত্র তুলে দেন অল ইন্ডিয়া হো ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটির সদস্যগন।পশ্চিমবঙ্গ থেকে  প্রতিনিধিত্ব করতে গিয়েছেন. 

অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের রাজ্য কমিটির সম্পাদক মাননীয় জগন্নাথ কেরাই,  অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সদস্য ও দাসপুর ব্লক মানকি মুডা কমিটির সম্পাদক মাননীয়  রাজু বাঁডরা ,সহ সভাপতি মাননীয় রাম পূর্তি, মানকি মুডা কমিটির সদস্য আধিকারী গাগরাই, অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির জেলা ডাকুয়া মাননীয় অনিল হেমরম ও দাসপুর থেকে যোগেশ্বর শয়, নমিতা শয়,কার্তিক পূর্তি  প্রমুখ।অল ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটির  জাতীয় সভাপতি  মাননীয় রামরাই মুন্ডিয়া, সম্পাদক গোমেয়া এমঙ্গ, গিরিশ চন্দ্র হেমরম,গব্বর সিং, সোনা সেলেম, শান্তি সিন্ধু, ক্ষীরোদ হেমরম, চন্দ্র মোহন হাইবুরু সহ আরো নেতৃত্ব। 


Loading

অন্ধ্রে পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী 

ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত , ০১/১১/২০২৫ : অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ। একাদশী থাকায় ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে আজ বেশ ভীড় ছিল ভক্তদের। পদপিষ্ট হয়ে এই মন্দিরে আজ ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও ১৩ জন পুণ্যার্থী আহত হয়েছেন, তাঁদেরকে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁদের চিকিৎসা চলছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স বার্তায় বলা হয়েছে;

“অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাঁদের প্রতি রইল আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

“এই দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় তহবিল তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। “


Loading

দুই রাজনৈতিক দলের সংঘর্ষের জেরে বিহারে সরিয়ে দেওয়া হল তিন আধিকারিককে 

সংঘর্ষের ঘটনায় মৃত ১

আজ খবর (বাংলা), [দেশ], পাটনা, বিহার, ০১/১১/২০২৫ :  রাজনৈতিক সংঘর্ষের পর উচ্চ পদস্থ  প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল  নির্বাচন কমিশন। 

গত পরশু বিহারে দুই রাজনৈতিক দল  একে  অপরের সাথে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এই দুই দল হল জন সুরজ পার্টি এবং জনতা পার্টি (ইউনাইটেড). এই সংঘাতের ফলে দুলরচাঁদ যাদব নামে মোকামার এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বেশ কয়েকজন জখম হন ঐ  ঘটনায়।  এই সংঘাতকে ভালো চোখে দেখে নি নির্বাচন কমিশন।  দ্রুত একশন  নেওয়া হয় এই ঘটনায়। 

দুই রাজনৈতিক দলের এই সংঘাতের ফলে নির্বাচন কমিশন ঐ  এলাকার উচ্চ পদস্থ আধিকারিকদেরকে সরিয়ে দেয়। এই ঘটনার জেরে পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক অধিকারিকদেরকেও মোকামা থেকে সরিয়ে দেওয়া হয়।  নির্বাচন কমিশনের শাস্তির হাত থেকে রেহাই পান নি এক আইএএস অফিসারও।  তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র, আজ তাঁর জায়গায় নতুন অফিসার কাজে যোগ দিয়েছেন।  মোট তিনজন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার জেরে।  উল্লেখ্য, মৃত দুলরচাঁদ জন সুরজ দলের সমর্থক ছিলেন। 


Loading

‘বন্দে মাতরম’ কেটে বাদ দেওয়ার ‘পাপ’ করেছিল কংগ্রেস : মোদী

সর্দার বলভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনে শ্রদ্ধা জানানো হল ‘লৌহ মানবকে’ 

আজ খবর (বাংলা), [দেশ], একতা নগর, গুজরাট, ৩১/১০/২০২৫ :  সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম  জন্মদিনে একতা দিবসের প্যারেড শেষে কংগ্রেসকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তিনি অভিযোগ করেন কংগ্রেস ধর্মের ভিত্তিতেই “বন্দে মাতরম” গানটির একটি গুরুত্ত্বপূর্ণ অংশ কেটে বাদ দিয়ে দিয়েছিল। আর এই বাদ দেওয়াকেই কেন্দ্র করে দেশ ভাগের ঘটনার সূত্রপাত গড়ে উঠেছিল। এই বিষয়টিকে তিনি কংগ্রেসের ‘পাপ’ হিসেবে গণ্য করেন। 

এদিন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কংগ্রেস কেবলমাত্র ব্রিটিশদের থেকে ক্ষমতা এবং কংগ্রেস দলটিকেই উত্তরাধিকার সূত্রে পায় নি, তারা ব্রিটিশদের এজেন্ডাগুলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। ব্রিটিশ আমলে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ”বন্দে মাতরম’  ধ্বনি দেশের প্রতিটা কোনায় ধ্বনিত হতে শুরু করেছিল।  এটাই ছিল দেশের স্বাধীনতায় অগ্নিযুগের মহামন্ত্র।  ‘বন্দে মাতরম’ জাতির ঐক্য এবং সংহতির মন্ত্র হয়ে উঠেছিল। ব্রিটিশরা এই ‘বন্দে মাতরম’ ধ্বনি দাবিয়ে দিতে চেয়েছিল। একে  নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল। কিন্তু তারা সেটা কখনোই পেরে ওঠে নি। কিন্তু ব্রিটিশরা যা পারে নি তা করে দেখিয়েছিল কংগ্রেস। . তারা বন্দে মাতরম গানটি থেকে সুকৌশলে এবং ধর্মের ভিত্তিতে একটি অংশ সরিয়ে দিয়েছিল। আর এটাই ছিল দেশ ভাগের ভিত্তি। এভাবেই ব্রিটিশদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল কংগ্রেস। এটা পাপ নয় ?”

মোদী বলেন, “যেদিন বন্দে মাতরম গান থেকে একটা অংশ বাদ দিয়ে দেওয়া হল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, সেদিনই দেশ ভাগের সূত্রপাত হয়ে গেল।  সেদিন যদি এই পাপ কংগ্রেস না করতো, তাহলে আজ দেশের চিত্রটা অনেকটাই অন্যরকম হত।” গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেসের জন্যেই জম্মু ও কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের হাতে থেকে গিয়েছে। যা এখন পাক অধিকৃত কাশ্মীর নামে চিহ্নিত করা হয়েছে। 


Loading

জয়পুরে আইসিসিইউতে পুড়ে মৃত্যু ৬ রোগীর 

পালিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না ঐ  ৬ রোগীর 

আজ খবর (বাংলা),  [দেশ], জয়পুর, রাজস্থান,০৬/১০/২০২৫ :  রাজস্থানের জয়পুরে একটি বেসররকারী হাসপাতালে আইসিসিইউতে পুড়ে মারা গেলেন ৬ হতভাগ্য রোগী। 

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরের সোয়াই ম্যান সিং হাসপাতালের আইসিসিইউতে। গতকাল মাঝরাতে হঠাৎ করেই হাসপাতালের এই অংশে আগুন লেগে গিয়েছিল।  শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আগুন লাগতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।  ঐ  সময় আইসিসিইউতে কয়েকজন  জন রোগী ছিলেন। তাঁদের মধ্যে ৬ জন বিছানায় শুয়েই দগ্ধ হয়ে মারা যান।  আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। 

গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। কিভাবে হঠাৎ আগুন লাগলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে  যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।  আগুন লাগার পিছনে কোনো অন্তর্ঘাত ছিল কিনা অথবা কারোর কোনোরকম গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা  হবে।  রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ছয় জনের একটি কমিটি গড়ে দিয়েছেন, যাঁরা খতিয়ে দেখছেন কিভাবে ঐ  হাসপাতালে আগুন লাগলো।  পুরো বিষয়টি তিনি তদারকি করছেন। আহতদের রাজ্য সরকার নিখরচায় চিকিৎসা পরিষেবা  দেবে বলে জানিয়েছে। এই অগ্নিকান্ডেমৃত্যুর ঘটনায় শোক বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 


Loading

সুপারস্টারকে দেখতে গিয়ে মৃত্যু হল ৩৮ জনের, আহত বহু 

অভিনেতার ভয়ঙ্কর জনপ্রিয়তার সাথে পাল্লা দিয়ে সাধারণ মানুষের সুরক্ষার ব্যবস্থা ছিল কি কারুরের জনসভায় ? উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), [দেশ] কারুর, তামিলনাড়ু, ২৮/০৯/২০২৫ :  তামিলনাড়ুর কারুরে চিত্রতারকা বিজয়ের নির্বাচনী প্রচারসভায় পদপিষ্ট হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে, আহত অনেক মানুষ। তবে ইতিমধ্যেই আরও ৭ জনের মৃত্যু হয়েছে  আসছে। মৃতয়ুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

মধ্য তামিলনাড়ুর কারুর  একটি ব্যস্ত শহর। অমরাবতী, কাবেরী ও নৈয়াল এই ত্রিবেণী সঙ্গমে  অবস্থিত কারুর। এখানেই দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিজয়ের নির্বাচনী জনসভা চলছিল। বিজয়কে একবার চোখের দেখা দেখতে অসংখ্য মানুষ ভীড় করেছিলেন।  ভীড় ক্রমাগত বেড়েই যাচ্ছিল, আর তারপরেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি।  সেইসময় কয়েকজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। আতঙ্কে মানুষ যে যেদিকে পারে ছুটতে শুরু করে। এই সময়ই পদপিষ্ট হয়ে ৩১ জনের মৃত্যু হয়। আহত অনেক অনেক মানুষ। তাঁদেরকে কাছাকাছি হাসপাতালে  নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে।  কিছু লোককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কারুরে  পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন অভিনেতা বিজয় নিজেই। এই ঘটনায় গভীরভাবে শোকাহত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআইএডিএমকে সাধারণ সম্পাদক পালানি স্বামী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। অন্য একটি সূত্রে জানা যাচ্ছে কারুর দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮, ইতিমধ্যেই আরও ৭ জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়।  গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

নিউজ আপডেট :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  কারুরে  নিহতদের নিকট আত্মীয়দের ২ লক্ষ্ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন।


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor