সাসপেন্ড দুই শিক্ষক

আজ খবৰ (বাংলা), [দেশ], সুরাজপুর, ছত্তিশগড়, ২৫/১১/২০২৫ : ঠিকমত হোম ওয়ার্ক না করে আসায় ক্ষুদে পড়ুয়াকে দড়ি দিয়ে বেঁধে গাছ থেকে ঝুলিয়ে দিলেন স্কুলের দুই শিক্ষক।
মাত্র ৫ বছর বয়সী ক্ষুদে পড়ুয়ার সাথে এই ধরনের আচরণের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কেউ একজন ঘটনার ছবি তুলে আপলোড করে দিয়েছে সমাজ মাধ্যমে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। বিকাশ দপ্তরের শিক্ষা আধিকারিক ডিসি লাকড়া বলছিলেন, ” এই ঘটনার কথা জানতে পেরে এখানকার ডিস্ট্রিক্ট অফিসার আমাকে ব্যবস্থা নিতে বলেন। ডিস্ট্রিক্ট অফিসার তখন একটি গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত ছিলেন। হংসবাহিনী বিদ্যামন্দির নামে ঐ স্কুলে আমি নিজে যাই। “
তিনি আরও বলেন, “ঐ স্কুলের প্রধান শিক্ষক এই ব্যাপারে আমার কাছে ক্ষমা চেয়েছেন, তবে আমি তাঁকে বলেছি, শুধু ক্ষমা চেয়ে নিলেই এই ঘটনা মুছে যাবে না। শিক্ষা দপ্তর এই বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।” সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজার জানিয়েছেন, “অভিযুক্ত দুই শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাঁদেরকে বর্তমানে স্কুলের কোনো কিছুর সাথেই আর যুক্ত থাকতে বারণ করা হয়েছে। তবে পড়ুয়াদের মধ্যে অনেকেই বেশ সাংঘাতিক আর বিচ্ছু হয়। তাদেরকে নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়. অনেক সময় তাদেরকেও শাসন করতে হয়। “
![]()