দেশ পেলো ৫৩ তম প্রধান বিচারপতি

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৪/১১/২০২৫ : ভারতবর্ষের ৫৩তম প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত। প্রধান বিচারপতি বি আর গাভই-এর জায়গায় এলেন তিনি। গতকাল বিকেলে অবসর গ্রহণ করেছেন বিচারপতি গাভই।
সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সূর্য কান্তকে রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকর ও অন্যান্যরা।
প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের বেশ কিছু ক্যাবিনেট মন্ত্রী এবং সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতিরা। ২০২৭ সালের ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত বিচারপতি সূর্য কান্ত দেশের প্রধান বিচারপতিপদে থাকবেন। তিনি ঐ দিন তাঁর ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করবেন। তিনি মূলত হরিয়ানার হিসারের বাসিন্দা। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।
![]()