এই অনুষ্ঠান হল সনাতন সংস্কৃতির নব জাগরণ : যোগী আদিত্যনাথ

আজ খবর (বাংলা), [দেশ], অযোধ্যা, উত্তরপ্রদেশ, ২৫/১১/২০২৫ : শ্রীরাম মন্দিরের শীর্ষে ধ্বজা উত্তোলনের উদ্দেশ্যে মঙ্গলবার উত্তরপ্রদেশের অযোধ্যায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, “শ্রীরাম জন্মভূমি মন্দিরে ধ্বজারোহন উৎসবের জন্যে আমি অযোধ্যায় এসে পৌঁছেছি।” অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরের শিখরে ১৯১ ফুট উঁচুতে ধ্বজা উত্তোলন উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা শহরে এসে পৌঁছেছেন। পাপকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই অযোধ্যার এই রাম জন্মভূমি মন্দিরের শিখরে ধর্ম ধ্বজা উত্তোলন করা হবে.
মঙ্গলবার সকালে বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি বলেন, “আজকের এই পুণ্য অনুষ্ঠান হিন্দু সনাতন সংস্কৃতির নব জাগরণ।” যোগীজী আরও বলেন, “আজ এই পবিত্র অনুষ্ঠানের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাতে।” শ্রীরাম জন্মভূমি মন্দিরে এই অনুষ্ঠানকে ঘিরে বেশ কিছু সাধু সন্তের ভীড় হয়েছে। প্রত্যেকেই প্রতীক্ষা করছেন শুভ লগ্নের জন্যে।”
![]()