![]()
রাজ্য (State)
এই মুহূর্তে বেশ অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার

আজ খবর (বাংলা) [রাজ্য], রতুয়া, মালদা, ০৯/১২/২০২৫ : একমাত্র উপার্জনশীল ছেলের অকাল মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে গোটা পরিবারে। রীতিমত অসহায় ঐ পরিবার।
বাবা মারা গিয়েছে গত ছয় মাস আগে। তাই বাবার মৃত্যুর পর গোটা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল পরিবারের একমাত্র ছেলে। সেই ছেলেরই মৃত্যু হল ভিনরাজ্যে। ফলে পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুতে অথৈ জলে পড়ল পররিবারবর্গ। এমনই মর্ম বিদারী ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এল মালদার রতুয়া-১নং ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের ঢুলিপাড়ায়। জানা গেছে, ভিনরাজ্যে মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী। বয়স ৩৩ বছর।
বর্তমানে তার পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ. দুই নাবালক ছেলমেয়ে। তাই তাদের মুখের দিকে তাকিয়েই তিনি মাস খানেক আগে ভিনরাজ্য গুজরাটের সুরাতে পাইপ পাইনের কাজ করতে যান। কিন্তু সেই কাজে গিয়ে গত শনিবার তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে সেখানকার হাসপাতালে ভরতি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই খবর জানতে পেরেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে পশ্চিম রুকুন্দিপুর ঢুলিপাড়ায়। ঘটনায় গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের করুণ আবেদন জানান। এদিকে এই ঘটনার খবর পেরে মঙ্গলবার মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
![]()
সমতলের ট্যাক্সিকে দার্জিলিংয়ে হেনস্থা করা নিয়ে অশান্তি চরমে
বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৯/১২/২০২৫ : দার্জিলিংয়ে সমতলের গাড়ি চালকদের হেনস্থার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। কয়েক দিন আগেই পাহাড়ের গাড়ি চালকদের পক্ষ থেকে “সব ঠিক আছে” বলা হলেও, সমতলের চালকদের অভিযোগ—দার্জিলিংয়ে নিয়ে গেলে সাইট সিয়িং করতে দেওয়া হচ্ছে না, হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এদিন শিলিগুড়ির ট্যাক্সি চালকেরা বিষয়টি জানাতে মহকুমা শাসকের দপ্তরে গেলে প্রথমে কোনও আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে বিক্ষোভ দেখান। পরে এসডিও চালকদের ডেকে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
চালকদের হুঁশিয়ারি—যদি সমতলের গাড়িকে পাহাড়ে উঠতে না দেওয়া হয়, তাহলে পাহাড়ের গাড়িকেও সমতলে ঢুকতে দেওয়া হবে না। এরপরেও দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
![]()
নাগেরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ঘটনাস্থলে দমকলের ৩২টি ইঞ্জিন

আজ খবর (বাংলা), ]রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/১২/২০২৫ : কলকাতারনাগেরবাজার অঞ্চলে গেঞ্জি ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ৩২ টি ইঞ্জিন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
সোমবার সন্ধ্যার পর ভয়ংকর আগুন লাগে দমদমের গেঞ্জির কারখানায়। দমদম ৭ ট্যাংক এর কাছে একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে। দমকলের মোট ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রথমে একটি কারখানায় আগুন লাগে। এরপর সেখান থেকে আশেপাশের কারখানা গুলিতে আগুন ছড়িয়ে পড়ে।
প্রথমে গেঞ্জির কারখানায় আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপর সেই আগুন পার্শ্ববর্তী একটি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও সিইএস সি’র কর্মীরা। ওই দুটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কোন হতাহতের খবর নেই। দুটি কারখানায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকল কর্মীরা।
ওই আগুনের ঘটনাস্থলে পাশেই রয়েছে মিত্র বাগান বস্তি। ওই বস্তির বাসিন্দারা আতঙ্কে রান্নার গ্যাসের সিলিন্ডার ও গৃহস্থালী সামগ্রী নিয়ে বাইরে বেরিয়ে আসে। যেখানে আগুন লেগেছে সেটি কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত।
![]()
গাড়ির মাথায় বসে হিরো সেজে গ্রামে ফিরে এলো হনুমান
বন দপ্তরের আরও তত্পর হওয়া উচিত করছেন গ্রামবাসীরা

আজ খবর (বাংলা), [রাজ্য], সাঁকরাইল, হাওড়া, ০৮/১২/২০২৫ : তান্ডবের পর চার চাকার ছাদে বসে ‘হিরো’ সেজে ঘুরে বেড়ালো হনুমান ! তাকিয়ে দেখল গোটা গ্রাম।
সাঁকরাইল ব্লকের ধানঘোরী, পালোইডাঙ্গা সহ একাধিক এলাকায় বেশ কিছুদিন আগে একটি হনুমানের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়েছিল। হঠাৎ হঠাৎ বাড়িতে ঢুকে পড়া, দোকানে হামলা, পথচারীদের তাড়া করার ঘটনায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। প্রাণভয়ে কখনও দোকানপাট বন্ধ রাখা হচ্ছিল, কখনও আবার হাতে লাঠি নিয়ে রাতে পাহারা দিচ্ছিলেন এলাকার বাসিন্দারা।
পরবর্তীতে কয়েকদিন ওই হনুমানের আর দেখা না মেলায় এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, সম্প্রতি ফের নতুন করে চাঞ্চল্য ছড়ায।এক চার চাকার গাড়ির ওপরে বসে রিল লাইফের হিরোর ভঙ্গিতে এলাকায় ঢুকছে সেই হনুমান। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বিস্মিত নজরে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।
ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়তেই আবার নতুন করে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর দাবি দ্রুত ওই হনুমানকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। হনুমানের আতঙ্কে পড়ুয়ারাও স্কুলে যেতে ভয় পাচ্ছে।
:
![]()
নয়া বাবরি মসজিদের শিলান্যাসকে ঘিরে ভীড় বাড়ছে মুর্শিদাবাদে
মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছে কেন্দ্রীয় বাহিনীও

আজ খবর (বাংলা) [রাজ্য] রেজিনগর, মুর্শিদাবাদ, ০৬/১২/২০২৫ : বহিস্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাসকে ঘিরে ক্রমেই ভীড় বাড়ছে মুর্শিদাবাদের রেজিনগরে। এই বিষয়টির দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।
উত্তরপ্রদেশের অযোধ্যায় কর সেবকরা বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর। এবার আজ ঐ তারিখেই মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ তৈরি করার লক্ষ্যে শিলান্যাস করার ডাক দিয়েছেন তৃণমূল থেকে সদ্য বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। ঐ শিলান্যাসকে ঘিরে প্রচুর মুসলমান মানুষ আজ মুর্শিদাবাদের রেজিনগরে ভীড় করতে শুরু করেছেন। ভীড় বাড়ছে বেলডাঙ্গাতেও। এই বেলডাঙ্গার মির্জাপুর অঞ্চলেই নির্মাণ করা হবে নয়া বাবরি মসজিদ, এ কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। আর আজ সেই মসজিদের শিলান্যাস করা হবে।
রেজিনগরে নয়া বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যে ঐ এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও টহল দিচ্ছে ঐ এলাকায়। নয়া বাবরি মসজিদ নিয়ে নানারকম রাজনৈতিক বক্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফ থেকে। ইতিমধ্যেই হুমাযুন কবীর পৌঁছে গিয়েছেন রেজিনগরে, তিনিই আজ মসজিদের শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে ইতিমধ্যেই বহিস্কৃত হয়েছেন হুমায়ুন, চলতি মাসের ২২ তারিখে তিনি অন্য একটি রাজনৈতিক দল গঠন করবেন বলে ঘোষণা করেছেন।
![]()
এসআইআর ফর্মের মাধ্যমে জানা গেলো আরও দুই ভুতুড়ে সন্তান রয়েছে রবীন্দ্রনাথের
এসআইআর এর -এর ফর্ম চমকে দিলো রবীন্দ্রনাথকে

আজ খবর (বাংলা), [রাজ্য], বনগাঁ, উত্তর ২৪ পরগণা , ০৫/১২/ ২০২৫ : তিন সন্তানের বাবা এস আই আর ফর্ম বাড়ি আসলে জানতে পারলেন আরও দুই সন্তানের বাবা রবীন্দ্রনাথ, ভুতুড়ে দুই সন্তানের নাম কাটতে বিডিও এর কাছে অভিযোগ দায়ের।
উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষন বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তার তিন সন্তান। সব মিলিয়ে ৫ জনের পরিবার। এস আই আর ফর্ম আসার কথা ছিল পাঁচ জনের। কিন্তু বিএলও সাত জনের ফর্ম নিয়ে তার বাড়িতে যায়। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার পাঁচ সন্তান। রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুই জন তাকে বাবা দেখিয়ে ভোট করেছে। বিষয়টি জানতে গাইঘাটা বিডিও-র আছে অভিযোগ দায়ের কররে রাজু ও বিশু-র নাম বাদ দেওয়ার দাবি করেছেন। রবীন্দ্রনাথ বাবুর দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেন না। তাদের এলাকায় এই দুই জনের বাড়িও না।
বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, “এটা কি ভাবে হল সেইটা নির্বাচন কমিশন বলতে পারবে, ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্যও বিজেপির। তারা বলতে পারবেন কি ভাবে হল।”
বনগাঁ দক্ষিনে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূলের যে দাদালগুলো বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে ভুয়ো বাবা এই ভোট গুলি করেছিল। এবার এস আই আর হওয়ার ফলে সে গুলি ধরা পড়ছে।”
বিষয়টি ক্ষতিয়ে সেখার অশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার।
![]()
পাহাড়ে সমতলের ট্যাক্সিগুলিকে হেনস্থা করার অভিযোগ উঠল
পর্যটকদের সামনেই হেনস্থা করা হচ্ছে ড্রাইভারদের

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ০৪/১২/২০২৫ : শৈলরানী দার্জিলিং শহরেও হেনস্থার শিকার হতে হচ্ছে সমতলের গাড়ি চালকদের। বুধবার এমনটাই অভিযোগ করল শিলিগুড়ি, তরাই ডুয়ার্সের গাড়ি চালকদের নয়টি সংগঠনের যৌথ মঞ্চ জাতীয়তাবাদী ট্যাক্সি ড্রাইভারস এসোসিয়েশন। এদিন শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে পাহাড়ের একাধিক গাড়ি চালক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ করেন তারা।
অভিযোগ, সমতলের গাড়ি চালকরা পাহাড়ে পর্যটক নিয়ে গেলে তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি অল বেঙ্গল পারমিট থাকার পরেও তাদের পাহাড়ে ভাড়া নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলেই গাড়ি চালকদের হেনস্থা করা হচ্ছে। এমনকি মাঝেমধ্যে গাড়িচালকদের মারধর পর্যন্ত করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ করা হয়নি। উলটে অভিযোগ জানানোর পর হেনস্থার মাত্রা আরও বেড়ে গিয়েছে।
এমনকি সমতলের গাড়ি চালকের মাঝরাস্তায় পর্যটকদের সামনেই হেনস্থা করা হচ্ছে। দেওয়া হচ্ছে না গাড়ি রাখার জন্য পার্কিংয়ের জায়গা। পাহাড়ে যাত্রী নিয়ে গেলে তাদের হোটেলে নামিয়ে দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। পারমিট থাকার পরেও তাদের পাহাড়ে টাইগার হিল, চিড়িয়াখানা সহ অন্যান্য সাইট সিংয়ের জন্য গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না। গতকাল একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন সমতলের ট্যাক্সি এসোসিয়েশনগুলি।
![]()
SIR কর্মসূচিতে যৌন কর্মীদের জন্য বিশেষ সুবিধার দাবীতে নির্বাচন কমিশনে হিন্দুমহাসভা
ওঁরা সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ :চন্দ্রচূড়

আজ খবর (বাংলা),[রাজ্য],কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/১১/২০২৫ : কলকাতার সোনাগাছি ও অন্যান্য যৌনপল্লীতে থাকা যৌনকর্মীরা এবং এই পেশার সাথে যুক্ত বাংলার কয়েক হাজার মানুষ এস.আই.আরের ফর্ম পূরণে যাতে রাজ্যের যৌন কর্মীরা কোন সমস্যায় না পরেন সেই জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করলো ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা ।
রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ হিন্দুমহাসভার সদস্যরা সোনাগাছি অঞ্চলে যৌন কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং এরপর নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দিয়ে যৌন কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের দাবী করলেন । তারপর যৌনকর্মীদের প্রতি সহযোগিতার চিঠি ও নির্বাচন কমিশনে ডেপুটেশনের রিসিভ কপি হিন্দু মহাসভার পক্ষ থেকে তুলে দেওয়া হলো যৌন কর্মীদের বৃহত্তম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্করের হাতে ।
এই বিষয়ে প্রশ্ন করা হলে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন ভারতের নির্বাচন কমিশনের দ্বারা গৃহীত এস.আই.আর. কর্মসূচীর ফলে যৌন কর্মীরা বেশ কিছু সামাজিক ও টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি । শোভাবাজার সোনাগাছি অঞ্চলে এবং বাংলার বিভিন্ন অঞ্চলের যৌন কর্মীদের ফর্ম পূরণের মূল সমস্যা হচ্ছে তাঁরা দীর্ঘদিন বাড়ির বাইরে রয়েছেন । তাছাড়া যৌন পেশার সাথে যুক্ত থাকার ফলে লোকলজ্জার ভয়ে ওনাদের পরিবারের সদস্যরা অনেক সময় তথ্য দিতে সঙ্কোচবোধ করছেন । ফ্লাইং সেক্স ওয়ার্কারদের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি । কিন্ত যেহেতু ভোটদান সমস্ত ভারতীয়ের মৌলিক অধিকার তাই আমরা ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভার পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনের কাছে যৌন কর্মীদের সমস্যার কথা আন্তরিক ভাবে বিবেচনা করে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি ।
যৌন পেশাকে স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো সওয়াল করার পাশাপাশি যৌন কর্মীরা রাজি থাকলে আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অখিলভারত হিন্দুমহাসভার পক্ষ থেকে যৌন কর্মীদের আমরা প্রার্থী করতেও আগ্রহী । যে স্থানের মাটি নিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি হয় তাকে আমরা কখনোই নিষিদ্ধপল্লী হিসেবে ভাবিনা, বরং আমরা মনে করি ওনারা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ, তাই ওনাদের গণতান্ত্রিক অধিকার অবশ্যই সুরক্ষিত থাকা উচিৎ । আজ হিন্দুমহাসভার পক্ষ থেকে অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, এস.আই.আর. কর্মসূচির কনভেনর আশুতোষ মজুমদার, সমীরণ চৌধুরী, সোমা দে মন্ডল, তরুণকান্তি মন্ডল, উত্তম দেবনাথ, সরোজ ভট্টাচার্য্য, দেবনারায়ণ ঘোষ, সঞ্জয় মান্না এবং আরো অন্যান্য রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন । হিন্দুমহাসভার এই অভাবনীয় উদ্যোগকে আন্তরিক ভাবে সাধুবাদ জানালেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্কর এবং এই সংগঠনের আরো অন্যান্য সদস্যরা । আগামী দিনে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রয়াসে অখিলভারত হিন্দুমহাসভা ও দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌথ ভাবে কাজ করবে বলেই ওয়াকিবহল মহলের খবর ।
![]()
প্রীতমের মা’কে সরকারি চাকরি দিলেন মমতা
ফের একবার ময়না তদন্ত করা হল প্রীতমের

আজ খবর (বাংলা), [রাজ্য], বারাসাত, উত্তর ২৪ পরগনা, ২৬/১১/২০২৫ : বারাসাত হাসপাতালের মর্গে থাকা মৃতদেহের চোখ ইঁদুরে খুবলে খাওয়ার অভিযোগ উঠতেই পরিবারের একজনকে সরকারি চাকরি দিল পশ্চিমবঙ্গ সরকার। ঘটনাটি নিয়ে তদন্ত করে দেখতে বলা হয়েছে।
গত সোমবার দুর্ঘটনাগ্রস্ত বারসাত ১ নম্বর রেল গেট এলাকার বাসিন্দা প্রীতম ঘোষকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায় নি। এরপর আজ তাঁর নিথর দেহ পরিবারের লোক বারাসাত হাসপাতালের মর্গ থেকে নিতে গিয়ে দেখেন তাঁর শরীরে একটা চোখ নেই। কোথায় গেলো একটি চোখ ? সেই নিয়ে চাঞ্চল্য দেখা দেয় ওই হাসপাতাল চত্বরে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে ইঁদুরে চোখ খুবলে খেয়ে নিয়েছে। এই ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বারাসাত সরকারি হাসপাতাল চত্বরে।
পরিবারের লোক এবং প্রীতমের পাড়া প্রতিবেশীরা এই ঘটনার প্রতিবাদে গতকাল যশোর রোড অবরোধ করে রেখেছিলেন। ঠিক এই সময় বনগাঁ থেকে সড়কপথে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির কনভয় আটকে পড়ে পথ অবরোধের জেরে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন এবং ক্ষতিপূরণের আশ্বাসও দিয়ে যান। ব্যবস্থা নিতে তিনি দু’টো দিন সময় চেয়ে নেন।
মুখ্যমন্ত্রীর আশ্বাস মত আজ পুলিশের এডিজি একটি এপয়েন্টমেন্ট লেটার নিয়ে বারাসতে পীড়িতের বাড়িতে পৌঁছে যান। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উত্তর ২৪ পরগনা জেলার ভূমি ও রাজস্ব দপ্তরে প্রীতমের মা কৃষ্ণা ঘোষকে একটি চাকরি দেওয়া হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে প্রীতমের চোখ কেউ খুবলে তুলে নিয়েছিল। প্রকৃত সত্য জানতে আজ দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়েছে প্রীতমের। ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের এডিশনাল সুপার ও অন্যান্য বিশেষজ্ঞরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
![]()